অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

খড়্গপুরের বেবি কোলে শর্মা কে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস!

শেষপর্যন্ত একপ্রকার জনরোষের চাপে বেবী কোলে কে বহিষ্কার করলো তৃণমূল। খড়গপুরে এক বামপন্থী নেতাকে মারধরের ঘটনার এক সপ্তাহ পর তৃণমূল নেত্রীকে বহিষ্কার করলো দল। কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার খরিদা এলাকায় তৃণমূল কংগ্রেসের নেত্রী দেবীকোলে শর্মা প্রবীণ বাম নেতা অনিন্দ দাস কে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে বেদম মারধর করে বলে অভিযোগ। যার ফলে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেবি কোলে শর্মা কে শোকজ করা হয়।  তিনি দলের জেলা সভাপতি সুজয়

খড়্গপুরের বেবি কোলে শর্মা কে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস!

অপূর্ব মজুমদার : শেষপর্যন্ত একপ্রকার জনরোষের চাপে বেবী কোলে কে বহিষ্কার করলো তৃণমূল। খড়গপুরে এক বামপন্থী নেতাকে মারধরের ঘটনার এক সপ্তাহ পর তৃণমূল নেত্রীকে বহিষ্কার করলো দল। কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার খরিদা এলাকায় তৃণমূল কংগ্রেসের নেত্রী দেবীকোলে শর্মা প্রবীণ বাম নেতা অনিন্দ দাস কে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে বেদম মারধর করে বলে অভিযোগ। যার ফলে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেবি কোলে শর্মা কে শোকজ করা হয়।  তিনি দলের জেলা সভাপতি সুজয় হাজরা কে শোকজ এর  জবাব  দেন। তাতে দল সন্তুষ্ট নয়। তাই সোমবার দলের রাজ্য সুব্রত বক্সীর  নির্দেশে  খড়্গপুর শহরের তৃণমূল কংগ্রেসের নেত্রী বেবি কোলে শর্মা কে দল থেকে বহিষ্কার করা হয়।

প্রাথমিক ভাবে এককথা ঘোষণা করেন দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।পরে এই বিষয়ে একই কথা বলেন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। তিনি বলেন দল বিরোধী কোন কাজ দল কোনদিন সমর্থন করেনা। তাই বেবি কোলে শর্মা যে কাজ করেছে তা অতি নিন্দনীয়। তাই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে বেবি কোলে শর্মাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা জানান। অন্যদিকে পুলিশ এই বিষয়ে কোনো দৃঢ় পদক্ষেপ  না নেওয়ায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ইতিমধ্যে অনিল দাস হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তাঁর স্ত্রী ন্যায় বিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন।

সম্পর্কিত খবর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত! পশ্চিম মেদিনীপুর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ