বজ্রপাতে লালগড়ে আহত ১৪ দর্শক, আশঙ্কাজনক ৪ জন!
১৮ই সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বিশ্বকর্মা পুজো উপলক্ষে লালগড়ের কুমারবাঁধ এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। ম্যাচ চলাকালীন হঠাৎ বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়। সেই সময় মাঠ সংলগ্ন এলাকায় বজ্রপাতের জেরে গুরুতর আহত হন ১৪ জন দর্শক। ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মেদিনীপুর মে
সেখ ওয়ারেশ আলী : ১৮ই সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বিশ্বকর্মা পুজো উপলক্ষে লালগড়ের কুমারবাঁধ এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। ম্যাচ চলাকালীন হঠাৎ বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়। সেই সময় মাঠ সংলগ্ন এলাকায় বজ্রপাতের জেরে গুরুতর আহত হন ১৪ জন দর্শক।

ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে চারজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে। লালগড়ে বজ্রাঘাতে অসুস্থ হয়ে মেদিনীপুর সদর হাসপাতালে ভর্তি চিকিৎসার খোঁজখবর নিলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। হাসপাতালে গিয়ে অসুস্থ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসা সংক্রান্ত বিষয়েও খোঁজ নেন বিধায়ক।এদিন বিধায়কের সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় কর্মী-সমর্থকরাও।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুতে বিলম্ব, ক্ষোভে সরব সংগ্রাম কমিটি! 8 দফা দাবিতে স্মারকলিপি, 20 নভেম্বর গণঅবস্থানের ডাক
পশ্চিম মেদিনীপুর
চন্দ্রকোনা থানায় ঘুষকাণ্ড! টাকা নেওয়ার সময় ASIকে হাতেনাতে গ্রেফতার করল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ
পশ্চিম মেদিনীপুর