Skip to content

আইসিএসই-আইএসসি ফলাফলে নজরকাড়া সাফল্য, মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতনে উচ্ছ্বাস!

সেখ ওয়ারেশ আলী : ইংরেজি মাধ্যমের বহুল প্রতীক্ষিত ICSE ISC Examination-এর ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হতেই খুশির হাওয়া মেদিনীপুর শহরে। উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে নজর কেড়েছে Vidyasagar Shishu Niketan High School।বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে মোট ২০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

তাদের মধ্যে ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২৯ জন ছাত্র-ছাত্রী। ৯০ থেকে ৯৪ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ৩৬ জন এবং ৮০ থেকে ৮৯ শতাংশের মধ্যে রয়েছে ৬৬ জন পড়ুয়া। সব মিলিয়ে বিদ্যালয়ের গড় নম্বর দাঁড়িয়েছে ৮৩ শতাংশ—যা অত্যন্ত উল্লেখযোগ্য বলেই মত শিক্ষামহলের।এই সাফল্যের তালিকায় বিশেষভাবে উল্লেখযোগ্য আলিক্সা রায় ও সহেলি দে-সহ একাধিক কৃতি ছাত্র-ছাত্রী।

তাদের অসাধারণ ফলাফলের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়, তৈরি হয় আনন্দঘন পরিবেশ।কৃতীরা জানিয়েছে, শিক্ষক-শিক্ষিকাদের নিরলস পরিশ্রম, নিয়মিত গাইডেন্স এবং সঠিক পরিকল্পনাই তাদের এই সাফল্যের মূল ভিত্তি। আগামী দিনে তারা Joint Entrance Examination-এর প্রস্তুতি নিয়ে উচ্চশিক্ষায় আরও এগিয়ে যেতে চায়।বিদ্যালয়ের প্রিন্সিপালও ছাত্র-ছাত্রীদের এই কৃতিত্বে গর্ব প্রকাশ করে বলেন, ধারাবাহিক পরিশ্রম ও সঠিক শিক্ষাব্যবস্থার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।

Latest