সেখ ওয়ারেশ আলী : ২৮শে এপ্রিল , মঙ্গলবার Medinipur রেলস্টেশনে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল Railway Protection Force (RPF)-এর তৎপরতায়। নিয়মিত টহল ও তল্লাশির মাঝেই ঘটে যায় এক বিপজ্জনক ঘটনা, যা মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নিতে পারত।

জানা গিয়েছে, ১২৮৮৩ এক্সপ্রেস ট্রেনটি এদিন সকাল প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ ২ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। নির্ধারিত সময়ের বিরতির পর ট্রেনটি চলতে শুরু করলে এক ব্যক্তি হঠাৎই চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। সেই সময় ভারসাম্য হারিয়ে তিনি প্ল্যাটফর্মে পিছলে পড়ে যান, তৈরি হয় চরম আতঙ্কের পরিস্থিতি।ঘটনাটি চোখে পড়তেই কর্তব্যরত RPF কর্মী ও আধিকারিকরা এক মুহূর্ত দেরি না করে দ্রুত ব্যবস্থা নেন।

তাঁদের তৎপরতায় সঙ্গে সঙ্গে ট্রেনটি থামানো হয় এবং ওই ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করে পুনরায় ট্রেনে ওঠার ব্যবস্থা করা হয়।পুরো ঘটনাটি স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। RPF-এর উপস্থিত বুদ্ধি, দ্রুত সিদ্ধান্ত এবং দায়িত্ববোধের জন্যই একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে RPF-এর এই পদক্ষেপ ফের একবার প্রমাণ করল, সতর্কতা ও তৎপরতা থাকলে বড় বিপদও সহজেই রোখা যায়।