জন্মাষ্টমীর মঞ্চে শক্তির লড়াই, খড়গপুরে কুস্তি প্রতিযোগিতায় ১০০ প্রতিযোগী!

জন্মাষ্টমীর মঞ্চে শক্তির লড়াই, খড়গপুরে কুস্তি প্রতিযোগিতায় ১০০ প্রতিযোগী!

অরিন্দম চক্রবর্তী: জন্মাষ্টমী উপলক্ষে খড়গপুরে জমজমাট কুস্তি প্রতিযোগিতার আয়োজন করল শ্রী সঞ্জয় ওস্তাদ ঝোলি আখড়া। খড়গপুর রেলওয়ে মেন হাসপাতালের মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় ঝাড়খণ্ড, বিহার, এলাহাবাদ, মেদিনীপুর ও খড়গপুরের বিভিন্ন আখড়া থেকে প্রায় ১০০ জন কুস্তিগীর অংশ নেন। প্রতিযোগিতা ঘিরে দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ।অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খড়গপুর শহরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন আরপিএফের ওসি-সহ খড়গপুর টাউন থানার বিভিন্ন পুলিশ আধিকারিকরা। জন্মাষ্টমীর উৎসবকে কেন্দ্র করে এই কুস্তি প্রতিযোগিতা খড়গপুরে এক অন্য মাত্রা যোগ করে।