প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে চাই কাউন্সেলিং এর ব্যবস্থা!
গবেষণায় দেখা গেছে,সম্প্রতি সময়ে ছাত্র-ছাত্রীরা অল্পতেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।বাড়িতে বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শাসন করলেই আবার কিছু অঘটনও ঘটিয়ে দিচ্ছে।যেমন-আত্মহত্যা, বাড়ি থেকে পালিয়ে যাওয়া,অবসাদ, পড়াশোনা বন্ধ করে দেওয়া প্রভৃতি।এছাড়াও দেখা গেছে,শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা জনিত সমস্যার কারণেও ছাত্র-ছাত্রীরা মানসিক অবসাদে ভুগছে অর্থাৎ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।যেমন- পরীক্ষায় কম নম্বর পাওয়া,আশানুরূপ পরীক্ষা না হওয়া,শিক্ষক-শিক্ষিকাদের শাসন প্রভৃতিকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীরা অল্পতেই হতাশাগ্রস্ত হ
গবেষণায় দেখা গেছে,সম্প্রতি সময়ে ছাত্র-ছাত্রীরা অল্পতেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।বাড়িতে বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শাসন করলেই আবার কিছু অঘটনও ঘটিয়ে দিচ্ছে।যেমন-আত্মহত্যা, বাড়ি থেকে পালিয়ে যাওয়া,অবসাদ, পড়াশোনা বন্ধ করে দেওয়া প্রভৃতি।এছাড়াও দেখা গেছে,শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা জনিত সমস্যার কারণেও ছাত্র-ছাত্রীরা মানসিক অবসাদে ভুগছে অর্থাৎ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।যেমন- পরীক্ষায় কম নম্বর পাওয়া,আশানুরূপ পরীক্ষা না হওয়া,শিক্ষক-শিক্ষিকাদের শাসন প্রভৃতিকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীরা অল্পতেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে,এমনকি আত্মহত্যাও করে ফেলছে।তাদের সামাজিক আচার-আচরণও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে।নানান কারণে অল্পতেই তারা অবসাদগ্রস্ত হয়ে পড়ছে।সর্বদাই তারা সেল্ফ কনফ্লিক্ট-এ ভুগছে।তাই এই বিষয়টিকে প্রতিরোধ করতে হলে সর্ব প্রথমে তাদের মধ্যে সমাজিক ও মানসিক বিকাশ সাধন করতে হবে।তার জন্য চাই কাউন্সেলিং ব্যবস্থা।তাই,প্রত্যেক সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সপ্তাহে এক থেকে দুই দিন করে নানান বিষয়ে ছাত্র-ছাত্রীদেরকে যদি কাউন্সেলিং করানো হয় তাহলে তাদের মধ্যে সামাজিক ও মানসিক বিকাশ অনেকটাই উন্নত হবে।এর জন্য প্রফেশনাল কাউন্সেলরকে নিযুক্ত করতে হবে।এর পাশাপাশি মাঝে মাঝে বিভিন্ন মোটিভেশন মূলক ক্লাস বা সেমিনারের আয়োজন করতে হবে।এছাড়াও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কাউন্সেলিং এর উপর কোর্স করাতে হবে।এতে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণকে বাধ্যতামূলক করতে হবে।এতে তাদের সামাজিক ও মানসিক বিকাশ অনেকটাই বৃদ্ধি পাবে, তারা নিজেদের সমস্যা গুলোকে জানতে ও বুঝতে পারবে এবং প্রতিরোধও করতে পারবে।
জয়দেব বেরা - একজন তরুণ কবি,বই লেখক, প্রাবন্ধিক,সমাজকর্মী,কাউন্সেলর, সাহিত্য পত্রিকার সম্পাদক,মেডিক্যাল কলেজের সমাজতত্ত্বের অতিথি অধ্যাপক।
সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
মৃত্যুর আগে দেখা হলো না, মৃত্যুর পর মিলল পাঁচ ঘণ্টার প্যারোল—এ কেমন রাষ্ট্রের মানবিকতা?
একজন মা মৃত্যুর আগে শেষবারের মতো তাঁর বন্দি ছেলেকে দেখতে চেয়েছিলেন। চেয়েছিলেন, মৃত্যুর আগে অন্তত একবার সন্তানের মুখটি দেখে যেতে। আবেদন ছিল না কোনও বিশেষ সুবিধার, ছিল না ক্ষমতার দাবি—ছিল শুধু একজন মায়ের শেষ ইচ্ছা। কিন্তু রাষ্ট্র বলল—সম্ভব নয়।মা চলে গেলেন।তারপর রাষ্ট্র বলল—এবার পাঁচ ঘণ্টার প্যারোল দেওয়া যেতে পারে। এর চেয়ে নির্মম পরিহাস আর কী হতে পারে?সন্ধ্যা রাণী ধর কোনও ক্ষমতাবান ব্যক্তি ছিলেন না। তিনি শুধু একজন মা। তাঁর ছেলে চিন্ময় কৃষ্ণ দাস বন্দি। মৃত্যুশয্যায় থাকা মা শেষবার ছেলেকে দে
সম্পাদক সমীপেষু
সাঁওতালি ভাষা, অলচিকি লিপি—দুই কি এক?
সাঁওতালি অলচিকি লবঙ্গ জিলিপি—শৈশবের এক মজার স্মৃতি দিয়েই হয়তো শুরু করা যায়। আমাদের সময়ে ছোটদের হাতে থাকত ‘বঙ্গলিপি’ খাতা। পাতলা মলাটে আঁকা থাকত শীর্ণ বঙ্গজননীর মানচিত্র। মানচিত্রের মাথার দিকে, দার্জিলিং জেলার বাঁ পাশে লেখা থাকত ‘বঙ্গ’, আর কোচবিহারের দিকে, যেখানে অসমের সঙ্গে সীমানা মিলেছে, লেখা থাকত ‘লিপি’। ছোটরা সেই মলাটের ‘বঙ্গ’-কে লবঙ্গ আর ‘লিপি’-কে জিলিপি বানিয়ে বেশ মজা পেত।আমাদের বাড়িতে সুন্দর হস্তাক্ষরের গুরুত্ব ছিল বানান শেখার মতোই। বড় বড়, স্পষ্ট ও সুচারু অক্ষরে দিদিমাকে চিঠি লিখতাম আমর