অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পূর্ব মেদিনীপুরের এগরার চাটলা বাজারের গভীর রাতে ছিনতাইয়ের ঘটনার অভিযোগ?

১লা জানুয়ারী বৃহস্পতিবার গভীর রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের এগরার চাটলা গ্রামে। দোকান বন্ধ করে ফেরার পথে এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর আগ্নেয়াস্ত্র ও ভোজালি নিয়ে চড়াও হল একদল দুষ্কৃতী। লুঠ করা হলো ব্যাগ ভর্তি সোনা ও নগদ টাকা। তবে শেষরক্ষা হলো না। ব্যবসায়ীর তৎপরতা ও গ্রামবাসীদের সাহসিকতায় হাতেনাতে ধরা পড়ল ছিনতাইকারীরা। এলাকা জুড়ে ঘনীভূত হচ্ছে বড়সড় কোনও ডাকাত দলের সক্রিয়তার সন্দেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাটলা বাজারের ‘গিরিবালা জুয়েলার্স’-এর কর্ণধার যীশু কামিল্যা প্

পূর্ব মেদিনীপুরের এগরার চাটলা বাজারের গভীর রাতে ছিনতাইয়ের ঘটনার অভিযোগ?

নিজস্ব সংবাদদাতা : ১লা জানুয়ারী বৃহস্পতিবার গভীর রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের এগরার চাটলা গ্রামে। দোকান বন্ধ করে ফেরার পথে এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর আগ্নেয়াস্ত্র ও ভোজালি নিয়ে চড়াও হল একদল দুষ্কৃতী। লুঠ করা হলো ব্যাগ ভর্তি সোনা ও নগদ টাকা। তবে শেষরক্ষা হলো না। ব্যবসায়ীর তৎপরতা ও গ্রামবাসীদের সাহসিকতায় হাতেনাতে ধরা পড়ল ছিনতাইকারীরা। এলাকা জুড়ে ঘনীভূত হচ্ছে বড়সড় কোনও ডাকাত দলের সক্রিয়তার সন্দেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাটলা বাজারের ‘গিরিবালা জুয়েলার্স’-এর কর্ণধার যীশু কামিল্যা প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে মালপত্র নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অভিযোগ, নির্জন রাস্তায় আগে থেকেই ওত পেতে ছিল একদল সশস্ত্র দুষ্কৃতী। যীশু বাবুকে একা পেয়ে তারা পথ আটকায় এবং ধারালো ছুরি ও বন্দুক দেখিয়ে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে ভোজালির কোপ মারে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেও সাহসের পরিচয় দেন ওই ব্যবসায়ী। তড়িঘড়ি ফোনের মাধ্যমে সহকর্মী ও বন্ধুদের খবর দেন তিনি।খবর পাওয়া মাত্রই চাটলা বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসেন। চারপাশ থেকে ঘিরে ফেলা হয় এলাকা। পালানোর পথ না পেয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় কয়েকজন ছিনতাইকারী। উত্তেজিত জনতা তাদের একটি ঘরে আটকে রাখে। খবর দেওয়া হয় এগরা থানায়। পুলিশ আসার আগে গণপিটুনিতে রীতিমতো নাজেহাল হয় ধৃতরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া সোনা ও টাকা।স্থানীয়দের দাবি, এলাকায় এক সপ্তাহ আগেই একই দিনে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সঙ্গে এই ছিনতাইকারীদের যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। গ্রামবাসীদের ধারণা, এর নেপথ্যে একটি বড়সড় ডাকাতচক্র সক্রিয় রয়েছে, যারা আশেপাশের গ্রাম ও গ্রাম সংলগ্ন এলাকায় দিনের পর দিন চুরি ও ছিনতাই চালাচ্ছে।

সম্পর্কিত খবর

অসুস্থ বিধায়ক সিন্টু সেনাপতিকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দ্রুত আরোগ্য কামনা! পূর্ব মেদিনীপুর

অসুস্থ বিধায়ক সিন্টু সেনাপতিকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দ্রুত আরোগ্য কামনা!

শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক সিন্টু সেনাপতি। বুধবার তাঁকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।হাসপাতালে চিকিৎসাধীন সিন্টু সেনাপতির চিকিৎসা সংক্রান্ত বিষয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি বিধায়কের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। মা ভবতারিণীর কাছে তাঁর দ্রুত আরোগ্য প্রা

বিজয়ার আবহে সম্প্রীতির মেলবন্ধন, পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার উদ্যোগে মিলনমেলায় মাতলেন পুলিশ ও সাধারণ মানুষ! পূর্ব মেদিনীপুর

বিজয়ার আবহে সম্প্রীতির মেলবন্ধন, পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার উদ্যোগে মিলনমেলায় মাতলেন পুলিশ ও সাধারণ মানুষ!

রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথমবার রাজ্যের প্রতিটি থানায় আয়োজিত হচ্ছে বিজয়া সম্মিলনী। সেই উদ্যোগকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পক্ষ থেকে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। উৎসবের আবহে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, পুজো কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ভূপ

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ফুল ও ধানচাষে ব্যাপক ক্ষতি, কালীপুজোয় ফুলের জোগানে ঘাটতির আশঙ্কা! পূর্ব মেদিনীপুর

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ফুল ও ধানচাষে ব্যাপক ক্ষতি, কালীপুজোয় ফুলের জোগানে ঘাটতির আশঙ্কা!

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ফুল ও ধানচাষিরা। মাঠে জল জমে আমন ধানের গাছ হেলে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রজনীগন্ধা, গাঁদা, দোপাটি, অপরাজিতা ও চন্দ্রমল্লিকার মতো বিভিন্ন ফুলের চাষও। এর জেরে আসন্ন কালীপুজোয় বাজারে ফুলের জোগান কমার আশঙ্কা দেখা দিয়েছে।কৃষক সংগ্রাম পরিষদ এবং মেদিনীপুর জেলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান, ব্যাপক বৃষ্টিপাতের ফলে জমিতে দাঁড়িয়ে থাকা