যক্ষ্মা নির্মূলে খড়্গপুরে রেশমি গ্রুপের সামাজিক উদ্যোগ, সচেতনতা ও সহযোগিতার বার্তা!

যক্ষ্মা নির্মূলে খড়্গপুরে রেশমি গ্রুপের সামাজিক উদ্যোগ, সচেতনতা ও সহযোগিতার বার্তা!

নিজস্ব সংবাদদাতা : ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রাম (NTEP)-কে সামনে রেখে খড়্গপুরে রেশমি গ্রুপের উদ্যোগে আয়োজিত হল একটি গুরুত্বপূর্ণ সামাজিক কর্মসূচি। যক্ষ্মা নির্মূলে সচেতনতা বৃদ্ধি, আক্রান্তদের পাশে দাঁড়ানো এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয় অনুষ্ঠানে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ, বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. সৌম্যশঙ্কর সারঙ্গী, রেশমি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

ভারতে যক্ষ্মা রোগ নির্মূলের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের স্বাস্থ্য উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হল NTEP। অনুষ্ঠানে বক্তারা সমাজ থেকে যক্ষ্মা নির্মূল করতে সচেতনতা, চিকিৎসা পরিষেবা এবং সামাজিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।রেশমি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং কোনও শিশু বা মানুষ যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই রেশমি গ্রুপ ধারাবাহিকভাবে CSR কর্মসূচি পরিচালনা করছে।

প্রতিকূল পরিস্থিতিতে থাকা মানুষের পাশে ভবিষ্যতেও সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেও জানান তিনি।সচেতনতা, সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই সমাজকে যক্ষ্মামুক্ত করার লক্ষ্য পূরণ সম্ভব—এই বার্তাই উঠে আসে গোটা কর্মসূচিতে।