মেদিনীপুর 23° 🌧️ · AQI 196 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

অভয়া কি সত্যি বিচার পেল? সম্পাদকীয়

বিচার তো হলো, সাজা ঘোষণাও হলো কিন্তু অভয়া কি সত্যি বিচার পেল ? এই বিলিয়ন ডলারের প্রশ্নটিই তাড়িয়ে বেড়াবে শাসক তাড়িত ভারতের তদন্ত ব্যবস্থা ও বিচার ব্যবস্থাকে। যে লক্ষ কোটি মানুষ আর জি কর মেডিক্যা ল কলেজ হাসপাতালের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ খুনের ন্যায় বিচার চেয়ে রাস্তায় নেমেছিল এবং রাত জেগেছিল এরপর তারা কি এই তদন্ত ব্যবস্থা ও বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে কি? তদন্তের নামে, বিচারের নামে এই প্রহসন ন্যায় বিচারের প্রত্যাশাকে চিরতরে মুছে দেবে না তো? একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের শা

অভয়া কি সত্যি বিচার পেল?  সম্পাদকীয়

বিচার তো হলো, সাজা ঘোষণাও হলো কিন্তু অভয়া কি সত্যি বিচার পেল ? এই বিলিয়ন ডলারের প্রশ্নটিই তাড়িয়ে বেড়াবে শাসক তাড়িত ভারতের তদন্ত ব্যবস্থা ও বিচার ব্যবস্থাকে। যে লক্ষ কোটি মানুষ আর জি কর মেডিক্যা ল কলেজ হাসপাতালের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ খুনের ন্যায় বিচার চেয়ে রাস্তায় নেমেছিল এবং রাত জেগেছিল এরপর তারা কি এই তদন্ত ব্যবস্থা ও বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে কি? তদন্তের নামে, বিচারের নামে এই প্রহসন ন্যায় বিচারের প্রত্যাশাকে চিরতরে মুছে দেবে না তো? একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা ও বিচার ব্যবস্থা দুর্বৃত্তায়িত রাজনীতির গ্রাসে এতটাই বিপন্ন হয়ে পড়েছে যে নাগরিকদের ন্যায় বিচার দিতে বা অপরাধীদের যথাযোগ্য সাজা দিতে অপারগ হয়ে উঠছে!এই প্রশ্নগুলিই এখন ভারতের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সামনে সবচেয়ে জরুরি। গত বছর ৯ আগস্ট সকাল বেলায় হাসপাতালের সেমিনার রুমে পাওয়া যায় কর্তব্যরত এক তরুণী চিকিৎসকের একাধিক আঘাতের চিহ্নযুক্ত অর্ধনগ্ন দেহ। অভিযোগ ধর্ষণ করার পর খুন করে তাকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে শুইয়ে রাখা হয়েছিল। প্রথমে কলকাতা পুলিশ পরে আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করে যে অভিযোগনামা পেশ করেছে তার ভিত্তিতে কলকাতা পুলিশের এক দাপুটে সিভিক ভলান্টিয়ারকে দোষী দোষী সাব্যস্ত করেছে আদালত। ঘটনার পর দিন কলকাতা পুলিশ যাকে অভিযুক্ত বলে গ্রেপ্তার করেছে এবং ঘটনার যে বয়ান হাজির করেছে কার্যত সেই বয়ানকে মান্যতা দিয়ে সেই একজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। ইতিমধ্যে কেটে গেছে প্রায় ছ’মাস।এরপর সোমবার তিলোত্তমা-কাণ্ডে আমৃত্যু যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিল আদালত।আরজি কর খুন ও ধর্ষণ-কাণ্ডে সাজা ঘোষণার পরও এমন প্রশ্নই তুলছেন সাধারণ মানুষ। সঞ্জয় কি সত্যিই একা দোষী? সেই প্রশ্ন বহাল রয়েছে সব মহলে। সোমবার সকালে কোর্ট চত্বরে দাঁড়িয়েও সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, তথ্য-প্রমাণ লোপাট করা হল কেন? সাজা ঘোষণার পরও একাধিক প্রশ্নের উত্তর আজও অধরা। এদিন আদালত আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিলেও, প্রশ্নগুলো রয়েই যাচ্ছে।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

মৃত্যুর আগে দেখা হলো না, মৃত্যুর পর মিলল পাঁচ ঘণ্টার প্যারোল—এ কেমন রাষ্ট্রের মানবিকতা? সম্পাদক সমীপেষু

মৃত্যুর আগে দেখা হলো না, মৃত্যুর পর মিলল পাঁচ ঘণ্টার প্যারোল—এ কেমন রাষ্ট্রের মানবিকতা?

একজন মা মৃত্যুর আগে শেষবারের মতো তাঁর বন্দি ছেলেকে দেখতে চেয়েছিলেন। চেয়েছিলেন, মৃত্যুর আগে অন্তত একবার সন্তানের মুখটি দেখে যেতে। আবেদন ছিল না কোনও বিশেষ সুবিধার, ছিল না ক্ষমতার দাবি—ছিল শুধু একজন মায়ের শেষ ইচ্ছা। কিন্তু রাষ্ট্র বলল—সম্ভব নয়।মা চলে গেলেন।তারপর রাষ্ট্র বলল—এবার পাঁচ ঘণ্টার প্যারোল দেওয়া যেতে পারে। এর চেয়ে নির্মম পরিহাস আর কী হতে পারে?সন্ধ্যা রাণী ধর কোনও ক্ষমতাবান ব্যক্তি ছিলেন না। তিনি শুধু একজন মা। তাঁর ছেলে চিন্ময় কৃষ্ণ দাস বন্দি। মৃত্যুশয্যায় থাকা মা শেষবার ছেলেকে দে

সাঁওতালি ভাষা, অলচিকি লিপি—দুই কি এক? সম্পাদক সমীপেষু

সাঁওতালি ভাষা, অলচিকি লিপি—দুই কি এক?

সাঁওতালি অলচিকি লবঙ্গ জিলিপি—শৈশবের এক মজার স্মৃতি দিয়েই হয়তো শুরু করা যায়। আমাদের সময়ে ছোটদের হাতে থাকত ‘বঙ্গলিপি’ খাতা। পাতলা মলাটে আঁকা থাকত শীর্ণ বঙ্গজননীর মানচিত্র। মানচিত্রের মাথার দিকে, দার্জিলিং জেলার বাঁ পাশে লেখা থাকত ‘বঙ্গ’, আর কোচবিহারের দিকে, যেখানে অসমের সঙ্গে সীমানা মিলেছে, লেখা থাকত ‘লিপি’। ছোটরা সেই মলাটের ‘বঙ্গ’-কে লবঙ্গ আর ‘লিপি’-কে জিলিপি বানিয়ে বেশ মজা পেত।আমাদের বাড়িতে সুন্দর হস্তাক্ষরের গুরুত্ব ছিল বানান শেখার মতোই। বড় বড়, স্পষ্ট ও সুচারু অক্ষরে দিদিমাকে চিঠি লিখতাম আমর