প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল!
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল ৯০ বছর বয়সে নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রকসহ আরও বেশ কয়েকটি দফতরের দায়িত্বও সামলেছিলেন। শুক্রবার মহারাষ্ট্রের লাতুরে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রের খবর, পাতিল বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং দেওঘরে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে শৈলেশ পাতিল, পুত্রবধূ অর্চনা ও দুই নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শিবরাজ পাতিল, যিনি পাঞ্জাবের রাজ্যপালও ছিলেন, ২০০৪ থেকে ২০
নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল ৯০ বছর বয়সে নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রকসহ আরও বেশ কয়েকটি দফতরের দায়িত্বও সামলেছিলেন। শুক্রবার মহারাষ্ট্রের লাতুরে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রের খবর, পাতিল বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং দেওঘরে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে শৈলেশ পাতিল, পুত্রবধূ অর্চনা ও দুই নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শিবরাজ পাতিল, যিনি পাঞ্জাবের রাজ্যপালও ছিলেন, ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লোকসভার দশম স্পিকার ছিলেন। তিনি পাঞ্জাবের রাজ্যপালও ছিলেন এবং ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৩৫ সালের ১২ অক্টোবর মহারাষ্ট্রের লাতুরে জন্মগ্রহণকারী শিবারাজ পাটিল আইন নিয়ে পড়াশোনা শেষে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। তিনি ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইউপিএ (UPA) সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রীসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় ছিল ২০০৮ সালের ২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলা, যার পরপরই তিনি মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেছিলেন।
সম্পর্কিত খবর
দেশ
পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক
সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি
বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ!
প্রতি রবিবারের মতো এবারও মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’-র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তবে এদিনের দৃশ্য ছিল কিছুটা অন্যরকম। দীর্ঘদিনের পরিচিত প্রথা বজায় রাখলেও এবার কড়া নিরাপত্তার মধ্যে ভক্তদের অভিবাদন জানাতে দেখা গেল ৮৩ বছর বয়সি অভিনেতাকে। তাঁর নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় বিশেষ স্বচ্ছ বুলেটপ্রুফ ঘেরাটোপ।সংবাদ সংস্থা আইএএনএস-এর হাতে আসা ভিডিওতে দেখা গিয়েছে, একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বচ্ছ বুলেটপ্রুফ আবরণের আড়াল থেকে ভক
দেশ
পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী
পরকীয়ার সম্পর্কের জেরে ভয়াবহ পরিণতি! দুই প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়। ঘটনায় মৃতের স্ত্রী এবং তাঁর দুই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত যুবকের নাম গুম্মাডি কাশীরাম (২৬)। গত ২৩ অক্টোবর হনমাজিপেট গ্রামের পাচেরা চেরুভু পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রথমে দুর্ঘটনাজনিত মৃত্যু মনে করা হলেও ময়নাতদন্তে গলায় দড়ির চিহ্ন মেলায় খুনের রহস্য সামনে আসে।পুলিশের দাবি, স্ত্রী গুম্মাডি সব