থ্যাঙ্কসগিভিংয়ের উৎসবের মাঝেই ভয়াবহ ঝড়ের তাণ্ডব! যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে 8 লক্ষাধিক মানুষ বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান পরিষেবা!
নিজস্ব সংবাদদাতা : উৎসবের আনন্দের মধ্যেই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। থ্যাঙ্কসগিভিং ডে-কে কেন্দ্র করে যখন গোটা দেশ উৎসব ও ছুটির মেজাজে, ঠিক সেই সময় শক্তিশালী ঝড়ের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে একাধিক রাজ্যের জনজীবন। প্রবল হাওয়া, ভারী বৃষ্টিপাত এবং বন্যার আশঙ্কায় জারি হয়েছে সতর্কতা। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি বিমান চলাচলেও দেখা দিয়েছে ব্যাপক সমস্যা।ভার্জিনিয়া বিচ থেকে নিউ ইয়র্ক সিটি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ঝড় ও বন্যার সতর্কতা জারি করা হয়। ফিলাডেলফিয়া, বাল্টিমোর এবং ওয়াশিংটন ডিসি-সহ একাধিক শহরেও খারাপ আবহাওয়ার প্রভাব পড়েছে। ঝড়ের জেরে আট লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।ঝড়ের প্রভাব পড়েছে আমেরিকার অন্যতম জনপ্রিয় উৎসব মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেডেও।

প্রতিকূল আবহাওয়ার কারণে ঐতিহ্যবাহী এই প্যারেডের নির্ধারিত সূচি পরিবর্তন করতে বাধ্য হন আয়োজকরা।মূলত বৃহস্পতিবার, 26 নভেম্বর সকালে প্যারেডটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রবল বাতাস ও ভারী বৃষ্টির আশঙ্কায় অনুষ্ঠানটি পিছিয়ে শনিবার, 28 নভেম্বর সকাল 8টা 30 মিনিটে (মার্কিন পূর্বাঞ্চলীয় সময়) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।আয়োজকদের এই সিদ্ধান্তকে প্যারেডের প্রায় 100 বছরের ইতিহাসে আবহাওয়াজনিত কারণে প্রথম সূচি পরিবর্তনের ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে। অন্যদিকে, ফিলাডেলফিয়ার থ্যাঙ্কসগিভিং ডে প্যারেডও বাতিল করা হয়েছে বলে সংবাদ সংস্থা সিনহুয়া সূত্রে জানা গিয়েছে।থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে আমেরিকায় বিমানযাত্রীর সংখ্যা এমনিতেই বেশি থাকে। তার মধ্যে ঝড়ের কারণে বিমান পরিষেবায় বড়সড় বিঘ্ন ঘটে। বৃহস্পতিবারের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে 400টিরও বেশি ফ্লাইট বাতিল এবং 1,800টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়। পরবর্তী হিসাব অনুযায়ী, বিলম্বিত ফ্লাইটের সংখ্যা 2,200 ছাড়িয়ে যায়।ফলে পারিবারিক পুনর্মিলন ও ছুটি কাটানোর উদ্দেশ্যে যাত্রা করা বহু মানুষকে বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।ঝড়ের সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিদ্যুৎ পরিষেবায়।

বৃহস্পতিবার বিকেল থেকে রাতের মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে আট লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। কিছু সংবাদমাধ্যমের হিসাবে এই সংখ্যা প্রায় 9 লক্ষে পৌঁছেছিল।ভার্জিনিয়া, মেরিল্যান্ড এবং পেনসিলভেনিয়া-সহ একাধিক রাজ্যে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। ঝড়ে গাছ ভেঙে পড়া, বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়া এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সমস্যায় পড়েন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ঝড়ের প্রভাব শুধু বিদ্যুৎ ও বিমান পরিষেবাতেই সীমাবদ্ধ থাকেনি। বিদ্যুৎ বিভ্রাটের কারণে জল সরবরাহ ও পরিশোধন ব্যবস্থাতেও সমস্যা দেখা দেয়।মেরিল্যান্ডের মন্টগোমারি ও প্রিন্স জর্জ কাউন্টির বাসিন্দাদের জল ব্যবহারে সতর্ক থাকার আবেদন জানায় ওয়াশিংটন সাবার্বান স্যানিটারি কমিশন (WSSC Water)। প্রায় 19 লক্ষ গ্রাহকের উদ্দেশে শুধুমাত্র অত্যাবশ্যকীয় প্রয়োজনে জল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।বাসিন্দাদের টয়লেট ফ্লাশের ব্যবহার সীমিত রাখা, ওয়াশিং মেশিন ও ডিশওয়াশার কম চালানো এবং অপ্রয়োজনীয় জল অপচয় বন্ধ রাখার আহ্বান জানানো হয়।আবহাওয়াজনিত বিপর্যয়ের কারণে একটি বড় উৎসবের সময় বিদ্যুৎ, জল এবং পরিবহণ পরিষেবা একসঙ্গে ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
সম্পর্কিত খবর
বিশ্ব
মাত্র 16 বছরেই বিশ্বমঞ্চে ভারতের গর্ব! কেরলের তরুণ AI উদ্যোক্তার প্রশংসায় পুতিন, ‘মেক ইন ইন্ডিয়া’র সঙ্গে জুড়লেন তাঁর উদ্ভাবন
বিশ্ব
ভারতীয় প্রযুক্তিকর্মীদের জন্য উদ্বেগের খবর! আমেরিকায় ভিসা স্পনসরশিপ কমাচ্ছে IBM, কর্মীদের সামনে দেশ ছাড়া অথবা চাকরি ছাড়ার বিকল্প
বিশ্ব