অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

তিন প্রকল্পের কাজে অসন্তোষ মুখ্যমন্ত্রীর! দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক শেষে জানালেন শুভেন্দু অধিকারী!

তিন প্রকল্পের কাজে অসন্তোষ মুখ্যমন্ত্রীর! দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক শেষে জানালেন শুভেন্দু অধিকারী!

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অমরুত প্রকল্প, জল জীবন মিশন এবং স্বাস্থ্য পরিষেবা—এই তিনটি ক্ষেত্রের কাজের অগ্রগতি নিয়ে তিনি যে সন্তুষ্ট নন, তা স্পষ্ট করে জানিয়েছেন। শুক্রবার দুর্গাপুর সফরে এসে সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান মুখ্যমন্ত্রী।এদিনের প্রশাসনিক বৈঠকে জেলার বিভিন্ন দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি, সরকারি প্রকল্পের বাস্তবায়ন, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক কাজের গতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী তিনটি প্রকল্পের কাজে অসন্তোষের কথা তুলে ধরেন। বিশেষ করে অমরুত প্রকল্প, জল জীবন মিশন এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অগ্রগতি নিয়ে তিনি যে আরও কার্যকর পদক্ষেপ চান, সেই ইঙ্গিত তাঁর বক্তব্যে উঠে আসে।এদিন সাংবাদিক বৈঠকে আগামী দিনের কর্মসূচির কথাও জানান মুখ্যমন্ত্রী। আগামী 3 ডিসেম্বর ফের দুর্গাপুরে আসার কথা রয়েছে তাঁর। ওইদিন শিল্পপতি ও ব্যবসায়ীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তিনি।

রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি, নতুন শিল্প স্থাপন এবং ব্যবসা-বাণিজ্যের পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে ওই বৈঠকে আলোচনা হওয়ার কথা।প্রশাসনিক কাজের পর্যালোচনা থেকে শুরু করে শিল্প ও কর্মসংস্থানের পরিকল্পনা—দুর্গাপুর সফরে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে আনলেন মুখ্যমন্ত্রী। বিশেষত তিনটি সরকারি প্রকল্পের কাজে অসন্তোষ প্রকাশ এবং শিল্পমহলের সঙ্গে আসন্ন বৈঠকের ঘোষণা রাজ্যের প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত খবর

দুর্গাপুরের সাহিত্য মঞ্চে মেদিনীপুরের কবি অসীম ভুঁইয়ার সাফল্য, ‘বিকলাঙ্গ রাত্রির স্বর’ পেল স্মৃতি পুরস্কার পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের সাহিত্য মঞ্চে মেদিনীপুরের কবি অসীম ভুঁইয়ার সাফল্য, ‘বিকলাঙ্গ রাত্রির স্বর’ পেল স্মৃতি পুরস্কার

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা