মেদিনীপুর 22° 🌧️ · AQI 178 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জের! হাওড়া-শালিমার থেকে একাধিক ট্রেনের সময় বদল

CRICKET

আইপিএলে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম! CRICKET

আইপিএলে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম!

IPL 2026-এর শুরু হওয়ার পর মাত্র দিন দশেকেই বিসিসিআই রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের চলাফেরার উপর নতুন নিয়ম চালু করেছে। বিসিসিআই সূত্রের খবর, আইপিএলের পরিচালন সমিতি ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দিয়েছে যে এবার থেকে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের মাঠে চলাফেরার উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। তারা আর ইচ্ছামতো মাঠে ঢুকতে পারবেন না। এমনকি বাউন্ডারির ধারে বেঞ্চের ক্রিকেটারদের ঘোরাফেরা করাও এবার নিষিদ্ধ। উল্লেখ্য, আইপিএলের একেকটি দলে সাধারণত 25 জন ক্রিকেটার থাকলেও, প্রতিটি ম্য

Lucknow Super Giants-এর বিরুদ্ধে আজ ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোই KKR-এর লক্ষ্য? CRICKET

Lucknow Super Giants-এর বিরুদ্ধে আজ ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোই KKR-এর লক্ষ্য?

আইপিএল ২০২৬-এ এখনও জয়ের মুখ দেখেনি Kolkata Knight Riders। তাই আজ Lucknow Super Giants-এর বিরুদ্ধে Eden Gardens-এ নামার আগে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে দল শিবিরে। ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য কেকেআর-এর। গত ম্যাচে Punjab Kings-এর বিরুদ্ধে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শুরুটা ছিল উদ্বেগজনক। মাত্র ১৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। ওপেনিং জুটি Ajinkya Rahane ও Finn Allen এখনও পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেননি, যা কেকেআর-এর ব্যাটিং সমস্যাকে আরও প্রকট করছে।

১ রানে জয় গুজরাটের, ‘ট্র্যাজিক হিরো’ আবার মিলার CRICKET

১ রানে জয় গুজরাটের, ‘ট্র্যাজিক হিরো’ আবার মিলার

এক কথায় রুদ্ধশ্বাস। শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে মাত্র ১ রানে হারিয়ে আইপিএলে টানা তৃতীয় জয় তুলে নিল গুজরাট টাইটান্স। ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা সাবধানী হলেও পরে আক্রমণাত্মক হয়ে ওঠেন দিল্লির ব্যাটাররা। পাথুম নিশঙ্কা (৪১) ও লোকেশ রাহুল (৯২) প্রথমে দলকে মজবুত ভিত দেন। রাহুলের ব্যাটে ছিল পরিপক্বতা ও আগ্রাসনের মিশেল, তবে শতরানের আগেই থামতে হয় তাঁকে। মাঝের ওভারে রশিদ খানের স্পিন জাদুতে ম্যাচে ফেরে গুজরাট। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দ

দেশে ফিরেই বিপাকে ডেভিড ওয়ার্নার! মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার, আদালতে হাজিরার নির্দেশ CRICKET

দেশে ফিরেই বিপাকে ডেভিড ওয়ার্নার! মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার, আদালতে হাজিরার নির্দেশ

অস্ট্রেলিয়ায় কয়েক দিনের ছুটি কাটাতে ফিরে বড়সড় আইনি জটে জড়িয়ে পড়লেন প্রাক্তন অজি ওপেনার David Warner। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সিডনির মারুব্রা এলাকায় তাঁকে আটক করে নিউ সাউথ ওয়েলস পুলিশ। পরে থানায় দ্বিতীয় দফার শ্বাস পরীক্ষাতেও অনুমোদিত মাত্রার অনেক বেশি অ্যালকোহলের প্রমাণ মেলায় ওয়ার্নারকে গ্রেফতার করা হয়। যদিও পরে থানার থেকেই তিনি জামিন পেয়ে যান। আগামী ৭ মে (স্থানীয় সময়) তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইস্টার সানডে উপলক্ষে এক বন্ধুর বাড়িতে

ইডেনে ‘ঘরের ছেলে’ শামি, KKR ম্যাচ ঘিরে বাড়ছে উত্তেজনা! CRICKET

ইডেনে ‘ঘরের ছেলে’ শামি, KKR ম্যাচ ঘিরে বাড়ছে উত্তেজনা!

আগামী বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে নামার আগে শহরে পা রেখেই যেন বাড়ির আবহে ঢুকে পড়লেন মহম্মদ শামি। আত্মবিশ্বাস ঝরছিল মহম্মদ শামির চোখেমুখে। মঙ্গলবার সন্ধ্যায় বাইপাসের এক পাঁচতারা হোটেলে সিএবি-র অনুষ্ঠানে যোগ দিতে এসে শামি স্পষ্ট করে দিলেন—ইডেন তাঁর কাছে শুধু একটি স্টেডিয়াম নয়, একেবারে ঘরের মাঠ। ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ম্যাচ—বারবার এই মাঠে খেলার অভিজ্ঞতা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। শামির কথায়, ইডেনের পরিবেশ, উইকেট—সবই তাঁর

ব্যাট-বলের লড়াইয়ে আজ দিল্লি বনাম গুজরাট-IPL 2026 CRICKET

ব্যাট-বলের লড়াইয়ে আজ দিল্লি বনাম গুজরাট-IPL 2026

IPL 2026-এর উত্তেজনা ক্রমশ বাড়ছে। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্সের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এই মরসুমে দিল্লি ক্যাপিটালস একেবারেই অন্য রূপে ধরা দিয়েছে। অধিনায়ক অক্ষর প্যাটেলের নেতৃত্বে দলটি সংগঠিত ও আত্মবিশ্বাসী ক্রিকেট খেলছে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই তারা প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম হয়েছে। বিশেষ করে তাদের বোলিং আক্রমণ শুরু থেকেই ম্যাচ

গুয়াহাটিতে হাইভোল্টেজ লড়াই: টানা তৃতীয় জয়ের লক্ষ্যে রাজস্থান, ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই! খেলা

গুয়াহাটিতে হাইভোল্টেজ লড়াই: টানা তৃতীয় জয়ের লক্ষ্যে রাজস্থান, ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2026-এর 13 নম্বর ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। উল্লেখ্য, চলতি মরসুমে রাজস্থান রয়্যালস দুর্দান্ত ছন্দে রয়েছে। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে বড় ব্যবধানে হারানোর পর, দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে স্নায়ুচাপের লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে তারা। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স রাজস্থানক

সোমবার ইডেনে বৃষ্টির জেরে ভেস্তে গেল KKR-পাঞ্জাব ম্যাচ, ভেজা মাঠে পরিত্যক্ত ঘোষণা CRICKET

সোমবার ইডেনে বৃষ্টির জেরে ভেস্তে গেল KKR-পাঞ্জাব ম্যাচ, ভেজা মাঠে পরিত্যক্ত ঘোষণা

৬ এপ্রিল সোমবার ইডেন গার্ডেন্সে বৃষ্টি শেষ পর্যন্ত কেড়ে নিল কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের লড়াই। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়। দীর্ঘক্ষণ অপেক্ষা, সুপার সপার এবং মাঠ প্রস্তুতির একাধিক চেষ্টা সত্ত্বেও অন্তত পাঁচ ওভারের ম্যাচ করানো সম্ভব হয়নি। ফলে দুই দলকেই এক পয়েন্ট করে ভাগ করে নিতে হয়।রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ দুই আম্পায়ার মাঠ পরিদর্শনে নামেন। পিচের আশপাশ ও আউটফিল্ড খতিয়ে দেখা হয়। সিএবি শেষ মুহূর্ত পর্যন্ত পাঁচ ওভারের ম্যাচ করানোর আপ্র

ডেল স্টেনকে দেখে স্বপ্ন, ইরফান পাঠানের ছোঁয়ায় আইপিএলে ঝড়— ৮.৪ কোটির দিল্লির আকিব নবি এখন  চর্চার কেন্দ্র! খেলা

ডেল স্টেনকে দেখে স্বপ্ন, ইরফান পাঠানের ছোঁয়ায় আইপিএলে ঝড়— ৮.৪ কোটির দিল্লির আকিব নবি এখন চর্চার কেন্দ্র!

আসন্ন আইপিএল মরশুমে তরুণ ক্রিকেটারদের দিকে নজর থাকলেও, সব আলো কেড়ে নিয়েছেন জম্মু-কাশ্মীরের উদীয়মান পেসার আকিব নবি। দিল্লি ক্যাপিটালস তাঁকে ৮.৪ কোটি টাকায় দলে টেনে নিয়েছে, যা এবারের মরশুমে অন্যতম চর্চিত চুক্তি। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের জোরে উঠে আসা এই কাশ্মীরি পেসার এখন দেশের ক্রিকেটমহলে অন্যতম আলোচিত নাম। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে এক সাক্ষাৎকারে নিজের লড়াইয়ের গল্প শোনাতে গিয়ে আবেগঘন হয়ে ওঠেন আকিব। তিনি জানান, ছোটবেলায় পরিবারের তরফে ক্রিকেটের জন্য খ

দারিদ্র্যকে হারিয়ে IPL মঞ্চে মঙ্গেশ যাদব, ট্রাক ড্রাইভারের ছেলে আজ কোহলিদের দলে! CRICKET

দারিদ্র্যকে হারিয়ে IPL মঞ্চে মঙ্গেশ যাদব, ট্রাক ড্রাইভারের ছেলে আজ কোহলিদের দলে!

আইপিএল ২০২৬-এর মঞ্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন Royal Challengers Bengaluru দুর্দান্ত সূচনা করেছে। সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে জয়ের সঙ্গে যাত্রা শুরু করেছে বিরাট কোহলি-রজত পাটিদারের দল। বিরাট কোহলি ও দেবদত্ত পাডিক্কলের অর্ধশতরান, সঙ্গে অধিনায়ক রজত পাটিদারের ঝোড়ো ইনিংস—সব মিলিয়ে আত্মবিশ্বাসে ভরপুর বেঙ্গালুরু শিবির। কিন্তু ম্যাচের জয়ের উচ্ছ্বাসের মাঝেও যে নামটি আলাদা করে আলো কেড়েছে, তিনি হলেন বাঁ-হাতি তরুণ পেসার মঙ্গেশ যাদব। আরসিবি তাঁকে আইপিএলের মিনি

চন্দননগরের গর্ব অভিজিৎ ভট্টাচার্য, আজ IPL মঞ্চে অন-ফিল্ড আম্পায়ারের গুরুত্বপূর্ণ ভূমিকায়! CRICKET

চন্দননগরের গর্ব অভিজিৎ ভট্টাচার্য, আজ IPL মঞ্চে অন-ফিল্ড আম্পায়ারের গুরুত্বপূর্ণ ভূমিকায়!

আজ ৩১শে মার্চ, Punjab Kings বনাম Gujarat Titans-এর হাইভোল্টেজ IPL ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন আমাদের চন্দননগরের গর্ব, অত্যন্ত পরিচিত মুখ অভিজিৎ ভট্টাচার্য। তাঁর এই সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বে ভাসছে গোটা চন্দননগর।গত কয়েক বছর ধরে BCCI-র বিভিন্ন ডোমেস্টিক প্রতিযোগিতায় তিনি নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করে আসছেন। শুধু তাই নয়, গত বছরের WPL ফাইনালেও তাঁকে আম্পায়ারের ভূমিকায় দেখা গিয়েছিল। IPL-এর গত মরসুমেও একাধিক গুরুত

নিউ চণ্ডীগড়ে মুখোমুখি পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স, নজরে আইয়ার-গিল! CRICKET

নিউ চণ্ডীগড়ে মুখোমুখি পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স, নজরে আইয়ার-গিল!

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ক্রমশ চরমে উঠছে। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে আজ, মঙ্গলবার ৩১ মার্চ, নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে এই হাইভোল্টেজ লড়াই। ম্যাচ শুরুর আধঘণ্টা আগে হবে টস। সূচি অনুযায়ী এটাই পঞ্জাবের মরশুমের প্রথম ম্যাচ, ফলে ঘরের মাঠে জয় দিয়ে অভিযান শুরু করাই শ্রেয়স আইয়ারদের মূল লক্ষ্য। সবচেয়ে বেশি নজর থাকবে দুই ভারতীয় তারকা অধিনায়ক—শ্রেয়স আইয়ার ও শুভমান গি

ধোনি-ব্রেভিসের চোটে বিপর্যস্ত চেন্নাই, গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে কঠিন পরীক্ষায় CSK CRICKET

ধোনি-ব্রেভিসের চোটে বিপর্যস্ত চেন্নাই, গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে কঠিন পরীক্ষায় CSK

আইপিএল ২০২৬-এর শুরুতেই চাপে Chennai Super Kings। দলের প্রথম ম্যাচের আগেই একের পর এক চোট সমস্যায় জর্জরিত তারা। ৩০ মার্চ গুয়াহাটির Barsapara Cricket Stadium-এ Rajasthan Royals-এর বিরুদ্ধে মাঠে নামবে চেন্নাই, কিন্তু সেই ম্যাচে থাকছেন না কিংবদন্তি MS Dhoni। দলীয় সূত্রে জানা গিয়েছে, ধোনি আপাতত চোটের কারণে বিশ্রামে রয়েছেন। তাঁকে তাড়াহুড়ো করে ফেরানোর কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। আইপিএল ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটার এবং চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক ধোনি অন

আজ আইপিএল শুরুতেই হাইভোল্টেজ লড়াই, কোহলি বনাম ঈশানের হায়দরাবাদ! CRICKET

আজ আইপিএল শুরুতেই হাইভোল্টেজ লড়াই, কোহলি বনাম ঈশানের হায়দরাবাদ!

শনিবার থেকেই শুরু হচ্ছে আইপিএলের নতুন মরশুম, আর উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি বেঙ্গালুরু ও হায়দরাবাদ। প্রথম ম্যাচ ঘিরেই উত্তেজনা তুঙ্গে, কারণ দীর্ঘ বিরতির পর আবারও সংক্ষিপ্ততম ফরম্যাটে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি।আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এই প্রথমবার আইপিএলে খেলতে দেখা যাবে কোহলিকে। ফলে তাঁর প্রত্যাবর্তন ঘিরে আগ্রহ তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ম্যাচের আগের দিন বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানিয়ে দিয়েছেন, কোহলি এখন সম্পূর্ণ প্রস্তুত এবং সাফল্যের জন্য ক্ষুধ

নীরব পরিশ্রমের পুরস্কার: সহ-অধিনায়ক রিঙ্কুতে আস্থা নাইটদের,নেতৃত্বে রাহানে CRICKET

নীরব পরিশ্রমের পুরস্কার: সহ-অধিনায়ক রিঙ্কুতে আস্থা নাইটদের,নেতৃত্বে রাহানে

IPL-2026 শুরুর আগেই বড় দায়িত্ব পেলেন Rinku Singh, Kolkata Knight Riders (কেকেআর)-এর নতুন সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে তাঁকে। দলের এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন প্রধান কোচ Abhishek Nayar, নায়ারের কথায়, রিঙ্কু শুধু একজন দক্ষ ব্যাটার নন, গত কয়েক বছরে তিনি একজন পরিণত নেতাতেও পরিণত হয়েছেন। তাঁর ভাষায়, “দলে যোগ দেওয়ার পর থেকেই রিঙ্কুর সঙ্গে কাজ করার স্মৃতি বিশেষ। ক্রিকেটার হিসেবে যেমন উন্নতি করেছে, তেমনই নেতৃত্বের গুণও বেড়েছে। ও দলের জন্য অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছে।” 2023

আইপিএলের আগে বড় চমক! কামিন্সের বদলে সানরাইজার্সের নতুন অধিনায়ক ঈশান কিষাণ? খেলা

আইপিএলের আগে বড় চমক! কামিন্সের বদলে সানরাইজার্সের নতুন অধিনায়ক ঈশান কিষাণ?

IPL শুরুর আগেই বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ শিবির। দলের নেতৃত্বে আসতে চলেছে বড় পরিবর্তন। এতদিন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সের উপর ভরসা রাখলেও, এবার সেই সমীকরণ বদলাতে পারে।প্যাট কামিন্স বর্তমানে চোট সমস্যায় ভুগছেন। আইপিএলের শুরুতেই তিনি সব ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এমনকি কবে তিনি দলের সঙ্গে যোগ দেবেন, সেটাও এখনও স্পষ্ট নয়। ফলে ঝুঁকি এড়াতেই বিকল্প নেতৃত্বের দিকে ঝুঁকছে সানরাইজার্স। সূত্রের খবর, আসন্ন মরসুমে সানরাইজার্সের অধিন

চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়ক কে? বোর্ডের পর্দায় রোহিত নয়, শুভমন! শুরু তুমুল বিতর্ক খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়ক কে? বোর্ডের পর্দায় রোহিত নয়, শুভমন! শুরু তুমুল বিতর্ক

ভারতীয় ক্রিকেটে নতুন করে বিতর্কের ঝড় উঠল বোর্ডেরই এক অনুষ্ঠানের ভুলে। গত বছর ভারতের ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নেতৃত্বে ছিলেন অধিনায়ক Rohit Sharma। কিন্তু বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য—টেলিভিশনের পর্দায় লেখা হয়েছে, “জয়ী অধিনায়ক, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫” এবং সেই জায়গায় দেখানো হয়েছে Shubman Gill-এর নাম। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। সম্প্রতি আয়োজিত Board of Control for Cricket in India (বিসিসিআই)-এর বার্ষিক পুরস্

টি-২০ বিশ্বকাপ ঘিরে বিতর্কে বিস্ফোরক বার্তা! “আইসিসির চেয়ে বড় নয় কোনও দেশ”—সাফ জানালেন জয় শাহ! CRICKET

টি-২০ বিশ্বকাপ ঘিরে বিতর্কে বিস্ফোরক বার্তা! “আইসিসির চেয়ে বড় নয় কোনও দেশ”—সাফ জানালেন জয় শাহ!

মাঠের উত্তেজনার পাশাপাশি এবারের ICC T20 World Cup 2026 ঘিরে বিতর্কও ছিল চরমে। টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক দেশের অবস্থান নিয়ে তৈরি হয়েছিল জটিল পরিস্থিতি। বিশেষ করে Bangladesh ভারতের মাটিতে খেলতে অনীহা প্রকাশ করায় গোটা বিষয়টি আরও ঘোলাটে হয়ে ওঠে। সেই অবস্থানকে সমর্থন জানায় Pakistan-ও।তবে শেষ পর্যন্ত International Cricket Council-এর কড়া অবস্থানের সামনে নতি স্বীকার করে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণে রাজি হয়। অন্যদিকে, বাংলাদেশের পরিবর্তে সুযোগ পায় Scotland, যা টুর্নামেন্টে নতুন

IPL থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, চাপে KKR! CRICKET

IPL থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, চাপে KKR!

নতুন পেসার হিসেবে ব্লেসিং মুজারাবানির নাম ঘোষণার দিনেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। চোটের কারণে এবারের আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেছেন তরুণ ভারতীয় পেসার হর্ষিত রানা। ফলে টুর্নামেন্ট শুরুর আগেই বোলিং বিভাগে বড়সড় সমস্যার মুখে পড়ল নাইট শিবির। উল্লেখ্য, বিশ্বকাপের আগে নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের একটি প্রস্তুতি ম্যাচে চোট পান হর্ষিত। প্রোটিয়া ইনিংসে বল করতে গিয়েই সমস্যায় পড়েন তিনি। চোট এতটাই গুরুতর ছিল যে শেষ মুহূর্তে বিশ্বকাপ দল থেকেও বাদ পড়তে হয

বিশ্বকাপ জয়ের নায়ক, তবু নেই তারকাসুলভ আড়ম্বর—ট্রেনের থার্ড এসি কোচেই সফর শিবম দুবের! CRICKET

বিশ্বকাপ জয়ের নায়ক, তবু নেই তারকাসুলভ আড়ম্বর—ট্রেনের থার্ড এসি কোচেই সফর শিবম দুবের!

আন্তর্জাতিক ক্রিকেটের ঝলমলে মঞ্চে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করার পরেও মাটির কাছাকাছি থাকা কাকে বলে, তার এক অনন্য উদাহরণ তৈরি করলেন ভারতীয় ক্রিকেটার Shivam Dube। আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর আহমেদাবাদ থেকে মুম্বাই ফেরার সময় তিনি বেছে নিলেন একেবারেই সাধারণ পথ—ট্রেনের ‘থার্ড এসি’ কোচ। সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটারদের যাতায়াত হয় চার্টার্ড বিমান বা বিজনেস ক্লাসে। কিন্তু সেই সময় কোনও বিমান পরিষেবা না থাকায় বিন্দুমাত্র দ্বিধা বা অভিযোগ