মেদিনীপুর 22° 🌧️ · AQI 178 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জের! হাওড়া-শালিমার থেকে একাধিক ট্রেনের সময় বদল

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জের! হাওড়া-শালিমার থেকে একাধিক ট্রেনের সময় বদল

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জের! হাওড়া-শালিমার থেকে একাধিক ট্রেনের সময় বদল

নিজস্ব সংবাদদাতা : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বিপর্যস্ত হতে পারে রেল পরিষেবা। আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক দূরপাল্লার ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করল রেল কর্তৃপক্ষ। হাওড়া ও শালিমার-সহ বিভিন্ন স্টেশন থেকে ছাড়ার কথা থাকা একাধিক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে যাত্রা শুরু করবে। বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য এই পরিবর্তন কার্যকর করা হয়েছে বলে রেল সূত্রে খবর।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই পুরী-সহ ওড়িশার একাধিক এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও আবহাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রেন চলাচলের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রেল।রেল কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, 19 নভেম্বর বৃহস্পতিবার একাধিক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছাড়বে।

19 নভেম্বর, বৃহস্পতিবার যে ট্রেনগুলির সময়সূচিতে পরিবর্তন:

1. 12663 নম্বর হাওড়া–টিপিজে সুপারফাস্ট এক্সপ্রেস — 8 ঘণ্টা দেরিতে ছাড়বে।

2. 15227 নম্বর এসএমভিবি–এমএফপি এক্সপ্রেস — 8 ঘণ্টা দেরিতে ছাড়বে।

3. 20838 নম্বর জেএনআরডি–বিবিএস সুপারফাস্ট এক্সপ্রেস — 7 ঘণ্টা দেরিতে ছাড়বে।

4. 18448 নম্বর জগদলপুর–ভুবনেশ্বর স্পেশাল — 5 ঘণ্টা দেরিতে ছাড়বে।

5. 18047 নম্বর শালিমার–ভাস্কো অমরাবতী এক্সপ্রেস — 3 ঘণ্টা দেরিতে ছাড়বে।

6. 12863 নম্বর হাওড়া–এসএমভিবি সুপারফাস্ট এক্সপ্রেস — 3 ঘণ্টা দেরিতে ছাড়বে।

7. 12246 নম্বর এসএমভিবি–হাওড়া দুরন্ত এক্সপ্রেস — 2 ঘণ্টা 30 মিনিট দেরিতে ছাড়বে।

8. 12839 নম্বর হাওড়া–চেন্নাই মেল — 2 ঘণ্টা 30 মিনিট দেরিতে ছাড়বে।

9. 18117 নম্বর রাউরকেলা–জিএনপিআর রাজ্যরানি এক্সপ্রেস — 2 ঘণ্টা দেরিতে ছাড়বে।

10. 22644 নম্বর পাটনা–ইআরএস সুপারফাস্ট এক্সপ্রেস — 2 ঘণ্টা দেরিতে ছাড়বে।

11. 12704 নম্বর সেকেন্দ্রাবাদ–হাওড়া ফালকনুমা এক্সপ্রেস — 2 ঘণ্টা দেরিতে ছাড়বে।

20 নভেম্বর, শুক্রবার যে ট্রেনগুলির সময়সূচিতে পরিবর্তন:

1. 20807 নম্বর ভিএসকেপি–এএসআর এসএফ হীরাকুদ এক্সপ্রেস — 5 ঘণ্টা 30 মিনিট দেরিতে ছাড়বে।

2. 68446 নম্বর পিএসএ–সিটিসি প্যাসেঞ্জার — 5 ঘণ্টা দেরিতে ছাড়বে।

3. 20841 নম্বর ভুবনেশ্বর–বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেস — 3 ঘণ্টা 30 মিনিট দেরিতে ছাড়বে।

4. 18463 নম্বর ভুবনেশ্বর–এসবিসি প্রশান্তি এক্সপ্রেস — 3 ঘণ্টা 30 মিনিট দেরিতে ছাড়বে।

5. 22819 নম্বর বিবিএসএন–ভিএসকেপি ইন্টারসিটি এক্সপ্রেস — 2 ঘণ্টা দেরিতে ছাড়বে।

6. 68420 নম্বর পিএসএ–বিবিএস মেমু — 2 ঘণ্টা দেরিতে ছাড়বে।

7. 08045 নম্বর শালিমার–সিএইচজেড স্পেশাল — 1 ঘণ্টা দেরিতে ছাড়বে।

ঘূর্ণিঝড়ের কারণে যাত্রীদের যাত্রাপথে যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য আগাম সতর্কতা জারি করেছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের স্টেশনে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ সময়সূচি ও চলাচলের অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।