মেদিনীপুর 22° 🌧️ · AQI 178 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জের! হাওড়া-শালিমার থেকে একাধিক ট্রেনের সময় বদল

বিশ্বরাজনীতিতে নজিরবিহীন ঘটনা! একই টেবিলে ট্রাম্প, পুতিন ও জিনপিং

বিশ্বরাজনীতিতে নজিরবিহীন ঘটনা! একই টেবিলে ট্রাম্প, পুতিন ও  জিনপিং

নিজস্ব সংবাদদাতা : বিশ্ব কূটনীতির ইতিহাসে নতুন অধ্যায়। চীনের শেনজেনে 33তম এপেক (APEC) শীর্ষ সম্মেলনের পার্শ্ববৈঠকে মুখোমুখি হলেন বিশ্বের তিন প্রভাবশালী রাষ্ট্রনেতা—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার, 19 নভেম্বর শুরু হয়েছে তাঁদের প্রথম ত্রিপাক্ষিক বৈঠক। আন্তর্জাতিক রাজনীতিতে এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।শেনজেনে আয়োজিত এই বৈঠক তিন দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে প্রথম সরাসরি ত্রিপাক্ষিক আলোচনা। ইউক্রেন যুদ্ধ, ইরানকে ঘিরে সংঘাত, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসতে পারে। বৈঠক ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।বৈঠকের আগে ট্রাম্প প্রথমে পুতিন এবং পরে শি জিনপিংয়ের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে। ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলেও সম্বোধন করেন বলে ক্রেমলিন সূত্রে জানা গিয়েছে।

অন্যদিকে, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ট্রাম্প দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক সংঘাত নিরসনে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন।ট্রাম্পের বক্তব্য, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে তিনি উভয় পক্ষকেই সাহায্য করতে চান। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহণ স্বাভাবিক রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তবে শি জিনপিং তাঁর বক্তব্যে ইউক্রেন বা ইরানের নাম সরাসরি উল্লেখ করেননি।ত্রিপাক্ষিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে পুতিন বলেন, রাশিয়া, চিন ও আমেরিকা গঠনমূলক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার করতে পারে। তাঁর মতে, তিন দেশের মধ্যে জ্বালানি নিরাপত্তা-সহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন।পুতিন আরও উল্লেখ করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী দেশ হিসেবে তিন রাষ্ট্রেরই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বিশেষ দায়িত্ব রয়েছে। তাঁর বক্তব্যে উঠে আসে, পারস্পরিক সহযোগিতা এবং আলোচনার মাধ্যমেই বিশ্বে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব।সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক বাণিজ্য—একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুর আবহে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে আলোচনা থেকে বাস্তবে কোনও যৌথ সিদ্ধান্ত বা চুক্তি সামনে আসে কি না, এখন সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।