টি-২০ বিশ্বকাপ ঘিরে বিতর্কে বিস্ফোরক বার্তা! “আইসিসির চেয়ে বড় নয় কোনও দেশ”—সাফ জানালেন জয় শাহ!

টি-২০ বিশ্বকাপ ঘিরে বিতর্কে বিস্ফোরক বার্তা! “আইসিসির চেয়ে বড় নয় কোনও দেশ”—সাফ জানালেন জয় শাহ!

নিজস্ব সংবাদদাতা :  মাঠের উত্তেজনার পাশাপাশি এবারের ICC T20 World Cup 2026 ঘিরে বিতর্কও ছিল চরমে। টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক দেশের অবস্থান নিয়ে তৈরি হয়েছিল জটিল পরিস্থিতি। বিশেষ করে Bangladesh ভারতের মাটিতে খেলতে অনীহা প্রকাশ করায় গোটা বিষয়টি আরও ঘোলাটে হয়ে ওঠে। সেই অবস্থানকে সমর্থন জানায় Pakistan-ও।তবে শেষ পর্যন্ত International Cricket Council-এর কড়া অবস্থানের সামনে নতি স্বীকার করে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণে রাজি হয়। অন্যদিকে, বাংলাদেশের পরিবর্তে সুযোগ পায় Scotland, যা টুর্নামেন্টে নতুন মাত্রা যোগ করে।বিশ্বকাপ শেষ হতেই এবার এই বিতর্ক নিয়ে সরব হলেন আইসিসির চেয়ারম্যান Jay Shah। সম্প্রতি Mumbai-তে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন—আইসিসির চেয়ে বড় কোনও দেশ নয়। যদিও তিনি সরাসরি কোনও দেশের নাম নেননি, ক্রিকেট মহলের মতে তাঁর বক্তব্যে বাংলাদেশ ও পাকিস্তানের দিকেই ইঙ্গিত ছিল।জয় শাহ বলেন, “এবারের টি-২০ বিশ্বকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। টুর্নামেন্ট শুরুর আগে অনেক আলোচনা হয়েছে—কোনও দল খেলবে কি খেলবে না, বিশ্বকাপ কীভাবে আয়োজন করা হবে—এসব নিয়ে। কিন্তু আইসিসি চেয়ারম্যান হিসেবে আমি বলতে পারি, কোনও দেশই সংস্থার চেয়ে বড় নয়। কোনও একটি দেশকে ঘিরে এই সংস্থা তৈরি হয়নি, সব দেশকে নিয়েই এই সংগঠন।”শুধু বিতর্ক নয়, এবারের বিশ্বকাপ ভেঙেছে দর্শকসংখ্যারও একাধিক রেকর্ড। জয় শাহ জানান, ইতিহাসে প্রথমবার একসঙ্গে ৭.২ মিলিয়ন কনকারেন্ট ভিউয়ার এই টুর্নামেন্ট দেখেছেন। মোট দর্শকসংখ্যার নিরিখেও গড়েছে নতুন নজির।এছাড়াও, তিনি বিশেষভাবে উল্লেখ করেন অ্যাসোসিয়েট দেশগুলির পারফরম্যান্সের কথা। তাঁদের লড়াকু মানসিকতা এবারের বিশ্বকাপকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।