অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুর্গাপুর

দুর্গাপুরে গরুকাণ্ড নিয়ে অভিযুক্ত বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করলো পুলিশ! দুর্গাপুর

দুর্গাপুরে গরুকাণ্ড নিয়ে অভিযুক্ত বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করলো পুলিশ!

গত ৩১ জুলাই দুর্গাপুরের জেমুয়া এলাকার বেশ কয়েকজন একটি পিকআপ ভ্যানে করে বাঁকুড়া থেকে গরু নিয়ে আসছিলেন। তাদের দাবি কৃষিকাজের জন্য ওই গরু কিনে আনা হচ্ছিল। পথে কোকওভেন থানার গ্যামন ব্রিজের কাছে তাদের গাড়ি আটকায় বিজেপির যুব মোর্চা নেতা পারিজাৎ গঙ্গেপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির কর্মীরা। অভিযোগ গরু পাচারের অভিযোগে গাড়ি থেকে চারজনকে নামিয়ে মারধরের পাশাপাশি কান ধরে উঠবোস ও কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাঁটানো হয়। ঘটনার প্রতিবাদে ওইদিনই কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলের জেলা সভাপত

আসানসোলের চন্দ্রচূড় মন্দিরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে ধসের অভিযোগ! দুর্গাপুর

আসানসোলের চন্দ্রচূড় মন্দিরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে ধসের অভিযোগ!

ঘটনাটি ঘটেছে আসানসোলের চন্দ্রচূড় মন্দিরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে।রবিবার ভোরবেলা আবারও একইভাবে ধসের ঘটনা ঘটলো। এই ধসে ১৯ নম্বর জাতীয় সড়কে এথোড়া মোড়ের কাছে সার্ভিস রোডে একটি বড় গর্তের সৃষ্টি হয়। যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এলাকা পরিদর্শন করেন। জাতীয় সড়কে বারবার কেন এমন ধসের ঘটনা ঘটছে তা জানতে চাইলে জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক রঞ্জিত চট্টোপাধ্যায় জানান, এই এলাকায় জাতীয় সড়কের নিচে দিয়ে জলের পিএইচইর পাইপ

খড়গপরে গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হলো  পূর্ব ভারতের বৃহত্তম আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা! খেলা

খড়গপরে গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হলো পূর্ব ভারতের বৃহত্তম আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা!

সম্প্রতি ১লা আগস্ট থেকে 3রা আগস্ট পর্যন্ত সিবিএসসি ফর-ইস্ট চেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো খড়্গপুরে। খড়্গপুরে অবস্থিত গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুলে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।সিবিএসসি অনুমোদিত পশ্চিমবঙ্গ শহ আশেপাশের বেশ কয়েকটি রাজ্যের প্রায় ৭১টি স্কুল ৩৪০ জন অংশগ্রহণকারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।মূলত তিনটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়. অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ বয়সের ছাত্র-ছাত্রীদের নিয়ে।তিন দিন ধরে মোট পাঁচটি রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয

দামোদর নদীতে ভেঙে পড়ল পানীয় জলের লোহার সেতু! দুর্গাপুর

দামোদর নদীতে ভেঙে পড়ল পানীয় জলের লোহার সেতু!

আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত কালাঝাড়িয়া এলাকায় দামোদর নদীর উপর নির্মিত পানীয় জলের লোহার সেতু ভেঙে পড়ল। Public Health Engineering (PHE) দফতরের অধীনস্থ এই সেতুর সঙ্গে সংযুক্ত মূল পাইপলাইনটিও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জেরে আসানসোল শহরের একাধিক অঞ্চলে আগামী কয়েক দিন জল পরিষেবা ব্যাহত থাকবে বলে অভিযোগ। সূত্রের খবর, কল্যাণপুর হাউসিং সহ শহরের বিস্তীর্ণ এলাকায় এই পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করত PHE। ব্রিজ ও পাইপলাইন ভেঙে যাওয়ায় আপাতত বন্ধ রাখা হয়েছে জল পরিষেবা

আসানসোলে মরিচকোটা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে ধস! দুর্গাপুর

আসানসোলে মরিচকোটা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে ধস!

রবিবার  ২০শে জুলাই  আসানসোলের  ১৯ নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় রাস্তার মাঝের একটি অংশ ধসে যায়। ফলে রাস্তার মাঝখানে গর্তের সৃষ্টি হয়। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে ১৯ নম্বর জাতীয় সড়কের মাঝের অংশ হঠাৎই ধসে আনুমানিক ১৫ থেকে ২০ ফুটের মতো গভীর গর্তের সৃষ্টি হয়। এরপরই খবর দেওয়া হয় আসানসোল ট্রাফিক গার্ড পুলিশে। তারপর পুলিশের তরফে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক ও ক

দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস! দুর্গাপুর

দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস!

শুক্রবার ১৮ই জুলাই শিল্পশহর দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম এই সভা থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী৷ দুর্গাপুরে মূলত তেল,গ্যাস, বিদ্যুৎ, সড়ক এবং রেল ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-এর সিটি গ্যাস বন্টন প্রকল্পের উদ্বোধন করেন । ১,৯৫০ কোটি টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় এই প্রকল্প চালু হচ্ছে। এর সাহায্যে

দুর্গাপুর ইস্পাত নগরীর সেকেন্ডারি কণিষ্ক মোড় সংলগ্ন প্রধান রাস্তায় বিশাল গর্তের ধস নেমেছে বলে  অভিযোগ! দুর্গাপুর

দুর্গাপুর ইস্পাত নগরীর সেকেন্ডারি কণিষ্ক মোড় সংলগ্ন প্রধান রাস্তায় বিশাল গর্তের ধস নেমেছে বলে অভিযোগ!

দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোনের কণিষ্ক রোটারি সামনে রাস্তার উপর বিশাল গর্তের ধস নামায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ওই জায়গাতেই ছোট গর্ভ হয়েছিল, দুপুরে সেই জায়গাতেই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে প্রায় ৮-১০ মিটার জায়গা। স্থানীয়রা জানান, দুর্গাপুর ইস্পাত কারখানা যাওয়ার যে মূল রাস্তাটি রয়েছে, সেই লিংক রোডের উপর কনিষ্ক রোটারির কাছে রাস্তার উপর গর্ত হয়ে গিয়েছিল। সেই গর্ভে গাছের ডালপালা ও গার্ডওয়াল দিয়ে দেওয়া হয় যাতে পথ চলতি মানুষ বিপদে না পড়ে। কিন্তু আজ দুপুর নাগাদ হঠাৎই সেই গর্ভের জায়গা

আসানসোল উত্তর থানায় মা ছেলেকে ডাইনি অপবাদ ও হুমকি দেওয়ার অভিযোগ! দুর্গাপুর

আসানসোল উত্তর থানায় মা ছেলেকে ডাইনি অপবাদ ও হুমকি দেওয়ার অভিযোগ!

ঘটনায় আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারটির পাশে দাঁড়িয়েছে ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতি।রামপুর গ্রামের বাসিন্দা যুবক কান্ত হাঁসদা জানান, গ্রামের লোকেরা একসাথে তাকে এবং তার মাকে ডাইনি বলে অভিযুক্ত করছে। গ্রামে কেউ অসুস্থ হলেও গ্রামবাসীরা দাবি করেন তিনি ও তার মা ডাইনি। সেই কারণের গ্রামের মানুষ অসুস্থ হচ্ছে। এমনকি তাকে ও তার মাকে খুন করারও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ফলে তাঁরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতি পরিবারটির পাশে

দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ! দুর্গাপুর

দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ!

দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকছেন রাজ্য বিজেপির অন্যতম চর্চিত নেতা দিলীপ ঘোষ। আগামী শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ডাক পেলেন দিলীপবাবু। বিধানসভা ভোটের আগে বিজেপির দিলীপ ঘোষের ফেরার অপেক্ষায় ছিলেন দলের অনেক নেতাকর্মীই। এই খবরে খুশি তারা। আগামী ১৮ জুলাই দুর্গাপুরে রাজনৈতিক সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। ইতিমধ্যে শুরু হয়েছে সভার তোড়জোড়। তারই মধ্যে দিলীপ ঘোষ

দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী,অভিনব পদ্ধতিতে প্রচারে বিধায়িকা অগ্নিমিত্রা পাল! দুর্গাপুর

দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী,অভিনব পদ্ধতিতে প্রচারে বিধায়িকা অগ্নিমিত্রা পাল!

আগামী ১৮ ই জুলাই দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সভাটিকে সফল করে তোলার জন্য ইতিমধ্যে জোর তৎপরতা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। আসানসোলের হিরাপুর বাজার থেকে শুরু করে রেলের কামরা পর্যন্ত সাধারণ মানুষের হাতে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল আমন্ত্রণ পত্র তুলে দেন । অগ্নিমিত্রা পাল বলেন, প্রধানমন্ত্রীর আগমন আমাদের জন্য গর্বের মুহূর্ত। এই সুযোগে আমরা সকলে একত্রিত হয়ে তাঁর সফরকে স্মরণীয় করে তুলব। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতি

পথ চলতি তরুণীর সঙ্গে অশ্লীল ব্যবহার ও হেনস্থা! দুর্গাপুর

পথ চলতি তরুণীর সঙ্গে অশ্লীল ব্যবহার ও হেনস্থা!

ঘটনাটি ঘটেছে  আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বরাকর স্টেশন রোডে। জানা যায় শনিবার সন্ধ্যায় একটি স্কুটিতে করে দুই তরুণী বরাকর স্টেশন রোড ধরে যাচ্ছিলেন। সেই সময় একটি চারচাকা গাড়ি তরুণীদের স্কুটি ধাওয়া করে এবং গাড়িতে থাকা ৬ তরুণ তরুণীদের বিরুদ্ধে অশ্লীল ভাষায় কথা বলার পাশাপাশি অসভ্য অশোভন ইঙ্গিত করতে থাকে। ঘটনায় ভয় না পেয়ে রুখে দাঁড়ায় ক্ষুব্ধ দুই তরুণী। স্কুটি গাড়ির সামনে দাঁড় করিয়ে প্রতিবাদ জানায় তারা। বিষয়টি নজরে আসতে স্থানীয়রাও দুই তরুণীর পাশে দাঁড়ায় এবং ত

দুর্গাপুর শহরে নতুন সুইমিংপুলের শিলান্যাস! দুর্গাপুর

দুর্গাপুর শহরে নতুন সুইমিংপুলের শিলান্যাস!

দুর্গাপুরের পরিচিতি শিল্পনগরী হলেও এই শহরের খেলাধূলার চর্চাও সর্বজনবিদিত। সেই বিষয়টি মাথায় রেখে শহরের অন্যতম প্রধান স্টেডিয়াম শহীদ ভগত সিং ক্রীড়াঙ্গন নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ। সেই কর্মসূচিতে এবার যোগ হল সুইমিংপুলও। শনিবার এই কাজের সূচনা করলেন খোদ পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত,

বিদেশি সিগারেট বিক্রির অভিযোগে আসানসোলের দোকানে অভিযান চালালো আসানসোল দুর্গাপুর পুলিশ ! পশ্চিম মেদিনীপুর

বিদেশি সিগারেট বিক্রির অভিযোগে আসানসোলের দোকানে অভিযান চালালো আসানসোল দুর্গাপুর পুলিশ !

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবির কাছে গোপন সূত্রে খবর ছিল যে, আসানসোল শহরের জিটি রোডের উষাগ্রামের একটি দোকানে বিদেশি সিগারেট বিক্রি করা হচ্ছে। যার জন্য দোকানের কোন লাইসেন্স বা অনুমতি নেই। সেই খবরের সূত্র ধরে আসানসোলের জিটি রোডের উষাগ্রামে এক দোকানে অভিযান চালায় ইবির আধিকারিকরা। তল্লাশি করে ওই দোকান থেকে প্রচুর পরিমাণে বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করা হয়।এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক বলেন, “সরকারি আইন না মেনে ওই দোকানে বিদেশি সিগারেট বিক্রি হচ্ছ

নদীয়ার কালীগঞ্জে এক নাবালিকা হত্যার ঘটনায় ক্ষোভ বাড়ছে, এবং প্রতিবাদের ঢেউ দুর্গাপুর,বাঁকুড়া শহরেও পৌঁছেছে! দুর্গাপুর

নদীয়ার কালীগঞ্জে এক নাবালিকা হত্যার ঘটনায় ক্ষোভ বাড়ছে, এবং প্রতিবাদের ঢেউ দুর্গাপুর,বাঁকুড়া শহরেও পৌঁছেছে!

নদিয়ার কালীগঞ্জে এক নাবালিকা মেয়ের হত্যার ঘটনায় ক্ষোভ দিন দিন বাড়ছে। প্রতিবাদের ঢেউ দুর্গাপুর শহরেও পৌঁছেছে। প্রতিবাদে রাস্তায় নেমেছে সিপিএম এবং কংগ্রেস। শহরের দুটি স্থানে, বাঁকুড়া মোড় এবং সিটি সেন্টারে দুই রাজনৈতিক দলের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে শহরের উভয় প্রান্তে সাময়িক উত্তেজনা তৈরি হয়েছে। এদিন সিপিএম কর্মী ও সমর্থকরা বাঁকুড়া মোড় অবরোধ করে এবং কালীগঞ্জের এক নাবালিকা মেয়ে তামান্না খাতুনের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে। টায়ার জ্বালিয়ে বিক

দুর্গাপুর বাঁকুড়া পর পশ্চিম মেদিনীপুর জেলা পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী ও  প্রশাসন অধিকারীরা! দুর্গাপুর

দুর্গাপুর বাঁকুড়া পর পশ্চিম মেদিনীপুর জেলা পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী ও প্রশাসন অধিকারীরা!

রাজ্যের তিনটি জেলা - বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে টানা বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ২০শে জুন শুক্রবার সকাল থেকে দুর্গাপুর,বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন মন্ত্রী মানস ভূঁইয়া । তিনি স্থানীয় প্রশাসনকে ক্ষতিগ্রস্ত সকল মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দেন এবং বলেন যে দীর্ঘদিন ধরে পলি জমে থাকার কারণে ব্যারেজের জল ধারণ ক্ষমতা হ্রাস পেয়েছে। কেন্দ্রের কাছে বারবার আবেদন করার পরেও কোনও লাভ হয়নি।

আসানসোলের শিল্পাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বাড়ির দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু! পশ্চিম বর্ধমান

আসানসোলের শিল্পাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বাড়ির দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু!

নিম্নচাপের জেরে গত মঙ্গলবার থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঘটনাটি ঘেটেছে বৃহস্পতিবার বিকেলে,জামুড়িয়ায় থানার ২ নং বাঁক শিমুলিয়ায় । মৃত বৃদ্ধর নাম উমাকান্ত মন্ডল (৭৫)। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেলে বাড়ির ভেতরে ছিলেন উমাকান্ত মন্ডল। আচমকাই তার উপরে বাড়ির দেওয়ালের একাংশ ভেঙে পড়ে। দেওয়ালের তলায় চাপা পড়ে যান বৃদ্ধ। শব্দ শুনে ছেলে শম্ভুনাথ মন্ডল সহ পরিবারের সদস্য ও আশপাশের লোকেরা দৌড়ে যান। তারা কোনমতে ভেঙে পড়া দেওয়ালের ইঁট সরিয়ে অচৈতন্য অবস্থায় উমাকান্তবাবু

দামোদরের বালি তুলতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল লরি! পূর্ব বর্ধমান

দামোদরের বালি তুলতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল লরি!

টানা বৃষ্টি ও ব্যারেজ থেকে একসঙ্গে জল ছাড়ার ফলে হঠাৎ দামোদর নদে জলস্তর বেড়ে যাওয়ায় ডুবে গেল একাধিক বালি বোঝাই লরি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত গোহগ্ৰাম পঞ্চায়েতের সোন্দা বালিঘাট এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সোন্দা বালিঘাটে বালি তোলার জন্য ঢুকে পড়ে প্রায় কুড়ি-তিরিশটি লরি। তাদের মধ্যে কয়েকটি লরি বালি বোঝাই করে ঘাট ছেড়ে চলে গেলেও, প্রায় ১৫টি লরি আটকে পড়ে নদীর মধ্

আসানসোল পুরসভার প্রাক্তন সিভিল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ১.৬৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে! দুর্গাপুর

আসানসোল পুরসভার প্রাক্তন সিভিল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ১.৬৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে!

আসানসোলের অবসরপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার ১ কোটি ৬৫ লক্ষ টাকা হারিয়েছেন। এই ঘটনা আসানসোল শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ডিজিটাল অ্যারেস্ট’ দেখিয়ে প্রায় এক মাস ব্ল্যাকমেল। আসানসোলের অবসরপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার সুকুমার দে ১১ জুন আসানসোল সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে ঘটনাটি জানান। আসানসোল কোর্ট মোড়ের বাসিন্দা সুকুমার বাবু জানান, ৯ মে এক অজ্ঞাত ব্যক্তি তার মোবাইলে ফোন করে। ওই ব্যক্তি নিজেকে বিএসএনএল কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, সুকুমার বাবুর আধার নম্বর

পথ দুর্ঘটনা রুখতে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ! পশ্চিম বর্ধমান

পথ দুর্ঘটনা রুখতে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ!

গুরুত্বপূর্ণ দুর্গাপুরের রাস্তায় জমেছে মোড়াম মাটির স্তর। মোড়াম মাটিতে বাইকের চাকা স্কিট করে ঘটছে পথ দুর্ঘটনা। এছাড়াও রাস্তর দুই পাস ভরেছে আগাছায়। রবিবার ১৫ই জুন সকালে গুরুত্বপূর্ণ ওই রাস্তায় সাফাইয়ের কাজে নামে ট্রাফিক গার্ডের পুলিশ। তাদের সহযোগিতায় ছিল সিভিক ভলেন্টিয়াররা। বেলচা কোদাল আর ঝাড়ু নিয়ে সাফাই কাজে হাত লাগান ট্রাফিক আধিকারিকরা। ট্রাফিক ইন্সপেক্টর (৩) সঞ্জীব তিওয়ারী, দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম, ট্রাফিক আধিকারিক আলী রেজাক, তাপস গু

আসানসোলের প্রকাশ্য দিবালোকে অবৈধ বালি পাচারের অভিযোগ! পশ্চিম বর্ধমান

আসানসোলের প্রকাশ্য দিবালোকে অবৈধ বালি পাচারের অভিযোগ!

নদী ঘাট থেকে আটো ও ট্রাক্টরে করে চলছে অবাধে বালি পাচার। এমনই ছবি ধরা পড়েছে আসানসোলের কুলটি থানার শাকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত রক্তা,ডিসেরগড়ে।প্রসঙ্গত মুখমন্ত্রী অবৈধ পাচার ও দুষ্কর্ম রুখতে পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন আগেই। দলের কেউ জড়িত থাকেলও রেয়াদ করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেসব বার্তা হুঁশিয়ারিকে কার্যত উপেক্ষা করেই রমরমিয়ে বালির অবৈধ পাচার চলছে বলে অভিযোগ। পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। স্থানীদের অভিযোগ পুলিশ শুধু নীরব দর্শক।এই