পথ দুর্ঘটনা রুখতে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ!
গুরুত্বপূর্ণ দুর্গাপুরের রাস্তায় জমেছে মোড়াম মাটির স্তর। মোড়াম মাটিতে বাইকের চাকা স্কিট করে ঘটছে পথ দুর্ঘটনা। এছাড়াও রাস্তর দুই পাস ভরেছে আগাছায়। রবিবার ১৫ই জুন সকালে গুরুত্বপূর্ণ ওই রাস্তায় সাফাইয়ের কাজে নামে ট্রাফিক গার্ডের পুলিশ। তাদের সহযোগিতায় ছিল সিভিক ভলেন্টিয়াররা। বেলচা কোদাল আর ঝাড়ু নিয়ে সাফাই কাজে হাত লাগান ট্রাফিক আধিকারিকরা। ট্রাফিক ইন্সপেক্টর (৩) সঞ্জীব তিওয়ারী, দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম, ট্রাফিক আধিকারিক আলী রেজাক, তাপস গু
নিজস্ব সংবাদদাতা: গুরুত্বপূর্ণ দুর্গাপুরের রাস্তায় জমেছে মোড়াম মাটির স্তর। মোড়াম মাটিতে বাইকের চাকা স্কিট করে ঘটছে পথ দুর্ঘটনা। এছাড়াও রাস্তর দুই পাস ভরেছে আগাছায়। রবিবার ১৫ই জুন সকালে গুরুত্বপূর্ণ ওই রাস্তায় সাফাইয়ের কাজে নামে ট্রাফিক গার্ডের পুলিশ। তাদের সহযোগিতায় ছিল সিভিক ভলেন্টিয়াররা। বেলচা কোদাল আর ঝাড়ু নিয়ে সাফাই কাজে হাত লাগান ট্রাফিক আধিকারিকরা। ট্রাফিক ইন্সপেক্টর (৩) সঞ্জীব তিওয়ারী, দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম, ট্রাফিক আধিকারিক আলী রেজাক, তাপস গুই সহ ট্রাফিকের আধিকারিকদের বেলচা এবং ঝাড়ু হাতে সেই রাস্তা পরিষ্কার করতে দেখা যায়। অভিযোগ দুর্গাপুরের সাধু রামচাঁদ মুর্মু সরণী এলাকায় বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাশের গুরুত্বপূর্ণ রাস্তার এই পরিস্থিতি নিয়ে একাধিকবার নগর নিগমকে জানানোর পরেও মেলেনি কোনো সুরাহা। অবশেষে পথ দুর্ঘটনা রুখতে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ।
সম্পর্কিত খবর
পশ্চিম বর্ধমান
দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !
পশ্চিম বর্ধমান
পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২
পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ