অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুর্গাপুর ইস্পাত নগরীর সেকেন্ডারি কণিষ্ক মোড় সংলগ্ন প্রধান রাস্তায় বিশাল গর্তের ধস নেমেছে বলে অভিযোগ!

দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোনের কণিষ্ক রোটারি সামনে রাস্তার উপর বিশাল গর্তের ধস নামায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ওই জায়গাতেই ছোট গর্ভ হয়েছিল, দুপুরে সেই জায়গাতেই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে প্রায় ৮-১০ মিটার জায়গা। স্থানীয়রা জানান, দুর্গাপুর ইস্পাত কারখানা যাওয়ার যে মূল রাস্তাটি রয়েছে, সেই লিংক রোডের উপর কনিষ্ক রোটারির কাছে রাস্তার উপর গর্ত হয়ে গিয়েছিল। সেই গর্ভে গাছের ডালপালা ও গার্ডওয়াল দিয়ে দেওয়া হয় যাতে পথ চলতি মানুষ বিপদে না পড়ে। কিন্তু আজ দুপুর নাগাদ হঠাৎই সেই গর্ভের জায়গা

দুর্গাপুর ইস্পাত নগরীর সেকেন্ডারি কণিষ্ক মোড় সংলগ্ন প্রধান রাস্তায় বিশাল গর্তের ধস নেমেছে বলে  অভিযোগ!

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোনের কণিষ্ক রোটারি সামনে রাস্তার উপর বিশাল গর্তের ধস নামায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ওই জায়গাতেই ছোট গর্ভ হয়েছিল, দুপুরে সেই জায়গাতেই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে প্রায় ৮-১০ মিটার জায়গা। স্থানীয়রা জানান, দুর্গাপুর ইস্পাত কারখানা যাওয়ার যে মূল রাস্তাটি রয়েছে, সেই লিংক রোডের উপর কনিষ্ক রোটারির কাছে রাস্তার উপর গর্ত হয়ে গিয়েছিল। সেই গর্ভে গাছের ডালপালা ও গার্ডওয়াল দিয়ে দেওয়া হয় যাতে পথ চলতি মানুষ বিপদে না পড়ে। কিন্তু আজ দুপুর নাগাদ হঠাৎই সেই গর্ভের জায়গা ভেঙ্গে পড়ে। ঠিক কি কারনে এই ধস নামলো তা জানা না গেলেও, স্থানীয়দের মধ্যে কেউ বলছেন ওই রাস্তার উপর দিয়ে বড় বড় ভারী লরি যাতায়াত করে যা বহন করার ক্ষমতা ওই রাস্তার নেই। তাই এই ধস। আবার অনেকে বলছেন ধসের ওই জায়গায় মাটির নিচে ম্যানহোলের পাইপ ফেটে ধসে গিয়ে এই বিপত্তি হয়েছে। রাস্তার নিচের জল ওপরে উঠে এসেছে। একদিকের রাস্তা বন্ধ করে চলছে মেরামতের কাজ।স্থানীয়দের তৎপরতায় জায়গাটি ঘিরে ফেলা হয়েছে।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা