দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস!
শুক্রবার ১৮ই জুলাই শিল্পশহর দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম এই সভা থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী৷ দুর্গাপুরে মূলত তেল,গ্যাস, বিদ্যুৎ, সড়ক এবং রেল ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-এর সিটি গ্যাস বন্টন প্রকল্পের উদ্বোধন করেন । ১,৯৫০ কোটি টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় এই প্রকল্প চালু হচ্ছে। এর সাহায্যে
নিজস্ব সংবাদদাতা : শুক্রবার ১৮ই জুলাই শিল্পশহর দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম এই সভা থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী৷ দুর্গাপুরে মূলত তেল,গ্যাস, বিদ্যুৎ, সড়ক এবং রেল ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-এর সিটি গ্যাস বন্টন প্রকল্পের উদ্বোধন করেন । ১,৯৫০ কোটি টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় এই প্রকল্প চালু হচ্ছে।

এর সাহায্যে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাড়িগুলিতে পিএনজি সংযোগ প্রদান করা হবে। এছাড়া দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত ১৩২ কিলোমিটার দীর্ঘ দুর্গাপুর-হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনটি জাতির উদ্দেশে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। পূর্ব বর্ধমান, হুগলি ও নদীয়া জেলার মধ্য দিয়ে এই পাইপলাইন যাবে। এটি প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্প নামেও পরিচিত। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১,১৯০ কোটি টাকা। এর পাশাপাশি পরিচ্ছন্ন বায়ু ও স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে তাঁর প্রতিশ্রুতিবদ্ধতা পূরণে প্রধানমন্ত্রী দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন এবং রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনে রেট্রোফিটিং পলিউশন কন্ট্রোল সিস্টেম ফ্লু গ্যাস ব্যবস্থার (এফজিডি) সূচনা করেন। অন্যদিকে রেল পরিকাঠামোকে উজ্জীবিত করতে প্রধানমন্ত্রী পুরুলিয়া থেকে কোটশিলা পর্যন্ত রেললাইন ডাবলিং করার কাজটি জাতির উদ্দেশে উৎসর্গ করেন। এর ফলে, জামশেদপুর, বোকারো, ধানবাদ, রাঁচি ও কলকাতার মধ্যে যোগাযোগ উন্নত হবে, পণ্য পরিবহণ ক্ষমতা বাড়বে, যাত্রার সময় কমবে এবং শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে।
সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!
টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা
দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!
দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা