হাওড়া
প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থাদেরকে দুই মেদিনীপুরের বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ শিবির করার অনুরোধ!
ইতিমধ্যে আমরা গণমাধ্যম সূত্রে সবাই দেখছি যে,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা বন্যার জন্য ভয়াবহ ভাবে জলমগ্ন।একটানা তিন-চারদিন নিম্নচাপের বৃষ্টির জন্য কাঁসাই নদী সহ কেলেঘাই নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়ে।বিশেষ করে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লক এবং তমলুক ব্লক এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, কেশপুর, ডেবরা সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা পরিলক্ষিত হয়।একটানা এই নিম্নচাপ তথা প্রাকৃতিক দুর্যোগের ফলে ডিভিসি (দামোদর ভ্যাল
চারিদিকে শুধু জল আর জল,বন্যায় অসহায় সাধারণ মানুষ!
হাওড়া, হুগলি,পাঁশকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বহু গ্রাম এখনও কোমর সমান কিংবা হাঁটুসমান জলের তলায়। এই পরিস্থিতিতে বন্যাদুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিতে নৌকা ব্যবহার করছে স্থানীয় পুলিশ-প্রশাসন। অসুস্থদের হাসপাতালে নিয়ে যেতেও সহায় হচ্ছে নৌকা। প্রায় প্রতি বছরেই বন্যার কারণে জলযন্ত্রণা ভোগ করতে হয় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকার বাসিন্দাদের। এ বারেও তার ব্যতিক্রম হয়নি। নিম্নচাপের কারণে গত সপ্তাহে টানা কয়েক দিনের বৃষ্টিতে নদীগুলিতে জলস্ফীতি এবং দামোদম
খড়গপুর বিভাগের বাণিজ্যিক অফিস সাঁতরাগাছি স্টেশনে আটকা পড়া যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল বাস পরিষেবার আয়োজন করেছে!
হাওড়া এলাকার চাঁদমারি রবের জন্য ৩০শে মে, ২০২৪ থেকে ৪ জুলাই, ২০২৪ পর্যন্ত পাওয়ার এবং ট্রাফিক ব্লক প্রোগ্রামটি পূর্ব রেলওয়ে দ্বারা ১২ জুলাই, ২০২৪ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই এক্সটেনশনের ফলে সীমিত ট্রেন পরিষেবা এবং সাঁতরাগাছি স্টেশনে অস্থায়ী বন্ধ রয়েছে . পাবলিক ট্রান্সপোর্টের অভাব এবং ক্যাবের ঘাটতির কারণে, রাতে হাওড়ায় যাতায়াতকারী যাত্রীরা অননুমোদিত ট্যাক্সি ড্রাইভারদের কাছ থেকে বর্ধিত ভাড়ার সম্মুখীন হচ্ছেন। যাত্রীদের সহায়তা করতে এবং আরও অসুবিধা রোধ করার জন্য, দক্ষিণ প
আমতা-হাওড়া লোকালের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি!
সোমবার দক্ষিণপূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় বড়গাছিয়া স্টেশনের কাছে ওভারহেডের তার ছিঁড়ে ঘটে যায় বিপত্তি। যার ফেল বেশকিছুক্ষণ ধরে বন্ধ ট্রেন চলাচল। প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে কোনওরকম কাজ শুরু হয়নি বলে অভিযোগ যাত্রীদের একাংশের। যার ফলে হাওড়া-আমতা সেকশন বন্ধ হয়ে রয়েছে পরিষেবা। তবে আপাতত মেরামতির কাজ শুরু হয়েছে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা রোডের বড়গাছিয়া স্টেশনে। জানা গিয়েছে, সোমবার সকাল ৬.০৫ নাগাদ একটি ট্রেন আমতার দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। সেই সময় বড
খড়গপুর শাখায় উন্নয়নমূলক কাজের জন্য একাধিক ট্রেনের নিয়ন্ত্রণ!
খড়গপুর শাখায় উন্নয়নমূলক কাজের জন্য একাধিক ট্রেনের নিয়ন্ত্রণ! নিম্নরূপ নিয়ন্ত্রিত হবে: ট্রেন বাতিল: ১)18023/18024 খড়গপুর-NSCB গোমোহ-খড়গপুর এক্সপ্রেস 04.06.2024 থেকে 06.06.2024 পর্যন্ত বাতিল থাকবে ২) 12885/12886 শালিমার-ভোজুডিহ- শালিমার এক্সপ্রেস 04.06.2024 থেকে 06.06.2024 পর্যন্ত বাতিল থাকবে ৩)22330/22329 আসানসোল-হলদিয়া-আসানসোল এক্সপ্রেস 05.06.2024 এবং 06.06.2024 তারিখে বাতিল থাকবে ৪)08685/08686 খড়গপুর-আদ্রা- খড়গপুর MEMU 05.06.2024 তারিখে বাতিল থাকবে খড়্গপুরে ট্রেনের সংক্ষিপ্ত সমাপ্তি
হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ, অনুসন্ধান অফিসের কাঁচ ভেঙে দেয় ক্ষুব্ধ যাত্রীরা!
দূরপাল্লার ট্রেন ছাড়াতে দেরি করায় যাত্রী বিক্ষোভ ৷ ভাঙচুর চলে অনুসন্ধান অফিসেও ৷ প্ল্যাটফর্মের ডিসপ্লে বোর্ড ও ফেলে দেওয়ার অভিযোগ উন্মত্ত যাত্রীদের বিরুদ্ধে ৷ মঙ্গলবার হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সের ঘটনা ৷ যাত্রীদের বিক্ষোভের খবর পেয়ে আরপিএফ এসে পরিস্থিতি সামাল দেয় । তারপর বেলা দশটা নাগাদ ট্রেন দেওয়া হয় ২০ নম্বর প্লাটফর্মে ।রেল সূত্রে খবর, এদিন হাওড়া স্টেশন থেকে হাওড়া-বার্বিল জন শতাব্দী এক্সপ্রেস সকাল ৬:২০ মিনিটে ছাড়ার কথা ছিল । কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ট্রেনটি স্টে
হাওড়া
রামকৃষ্ণ মিশন শিক্ষণমন্দির প্রাক্তনী সংসদের প্রাক্তনী সম্মেলন ২০২৪!
বেলুড়ের রামকৃষ্ণ মিশন শিক্ষণমন্দিরে অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠানের প্রাক্তনী সংসদ আয়োজিত প্রাক্তনী সম্মেলন ২০২৪।অনুষ্ঠানের শুভসূচনা হল ছাত্রাবাসের প্রার্থনাকক্ষে শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীমা ও স্বামীজী মহারাজের চরণে অর্ঘ্যদান এবং মহাবিদ্যালয়ের পতাকা-উত্তোলনের মধ্য দিয়ে। এরপর আরম্ভ হয় আলোচনা সভা। আলোচনা সভার মঞ্চে শিক্ষণমন্দিরের বিশিষ্ট প্রাক্তনীদের মধ্যে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তত্ত্বসারানন্দজী, বর্তমান অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিদ্যামৃতানন্দজী,
দেশ
২০২৪-এর জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি!
২ মার্চ শনিবার বিকেলে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। যার মধ্যে রয়েছে বাংলার ২০ জনের নাম। শনিবার ২ মার্চ বিকেলে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। যার মধ্যে রয়েছে বাংলার ২০ জনের নাম। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার ও কয়েকটি রাজ্যের বিধানসভার অধ্যক্ষও। বারাণসী কেন্দ্র থেকেই ফের প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথম তালিকায় ১৮০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে
পশ্চিমবঙ্গ
রাজ্যে শুক্রবারই চলে এসেছে প্রথম দফার ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!
রাজ্যে শুক্রবারই চলে এসেছে প্রথম দফার ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। মূলত বর্ধমান, কাটোয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জেলায় জেলায় রুট মার্চ শুরু করেছে। লোকসভা নির্বাচন এখনো ঘোষণা হয়নি, তবে তার আগেই ২ রা মার্চ শনিবার বিকেল থেকেই কেশপুরে শুরু হয়ে গেল কেন্দ্র বাহিনীর রুটমার্চ। কেশপুর ব্লকের অন্তর্গত ১৫
দক্ষিণপূর্ব রেল শাখায় বিপত্তি,মেচেদার কাছে লাইনচ্যুত খড়্গপুরগামী মালগাড়ি!
মেচেদার কাছে লাইনচ্যুত মালগাড়ি। হাওড়া থেকে খড়্গপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই মালগাড়ি। চলন্ত অবস্থাতেই একটি কামরা খুলে বেরিয়ে যায়। এর ফলে মেচেদার কাছে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, এই ঘটনার জেরে শনিবার হাওড়ার একাধিক আপ এবং ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।শুক্রবার রাত প্রায় আড়াইটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। হাওড়া থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল মালগাড়িটি। মেচেদার কাছে নন্দাইগাজন স্টেশনের সামনে মালগাড়ির তৃতীয় বগি আচমকা খুলে
হাওড়া
আবারও হাওড়া শাখার বিভিন্ন লাইনে ট্রেন বাতিল!
রেলের কাজের জন্য সপ্তাহান্তে ছুটির দিনে আবারও একগুচ্ছ ট্রেন বাতিল। বেশকিছু ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। হাওড়া, তারকেশ্বর, ব্যান্ডেল-সহ বিভিন্ন লাইনে ট্রেন বাতিল ও সূচি পরিবর্তন হচ্ছে। ইতিমধ্যেই সেই কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে পূর্ব রেল।১৪.০১.২৪ রবিবার রেলের কাজের জন্য হাওড়া থেকে বাতিল থাকবে ৩৭৩১৫, ৩৬৮২৩ ও ৩৬৮২৫। তারকেশ্বর থেকে বাতিল থাকবে ৩৭৩২৬। বর্ধমান থেকে বাতিল থাকবে ৩৬৮৩৮, ৩৬৮৪২। ব্যান্ডেল থেকে বাতিল থাকবে ৩৭৭৪৯। কাটোয়া থেকে বাতিল থাকবে ৩৭৭৪৮, ০৩০৯৫ এবং আজিম
হাওড়া
উদীয়মান ব্যাডমিন্টন খেলোয়াড় অনীক এর উড়ান অব্যআহত!
হাওড়া জেলার ডোমজুড় ব্লকের জোতগিরি সংলগ্ন লক্ষণপুর গ্রামের অনীক নস্কর।এলাকার বাসির কাছে গর্বের সন্তান হয়ে উঠছে । একটি সাধারণ পরিবার থেকে কঠিন লড়াই করে উঠে আসা অনীক। নানা রকম প্রতিবন্ধকতা কে দূরে সরিয়ে , আজ অসাধারণ মানসিকতা দেখিয়ে হাওড়া জেলার মুখ উজ্জ্বল করে ,ভারতীয় স্কুল গেমস্ ব্যাডমিন্টন খেলতে ১লা জানুয়ারী ২০২৪ দিল্লী যাচ্ছে। অনীকের পিতা বিশ্বজিত নস্কর ছেলের সাফল্যে খুশি হলেও ছেলের খেলার খরচ সামলাতে হিমসিম খেতে হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন। প্রতিভার বিচ্ছুরণ যখন শুরু
নবান্নে প্রবেশের জন্য চালু হচ্ছে ‘অ্যাকসেস কার্ড’!
নবান্নের গেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিরাপত্তার খাতিরে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবার নতুন বছরের শুরু থেকে নবান্নের কর্মীদের দেওয়া হচ্ছে এক্সেস কার্ড। এর মাধ্যমে শুধু হাজিরা নয়, নির্দিষ্ট এলাকার বাইরে তারা যাতায়াত করতেও পারবেন না বলে খবর।১৩ ডিসেম্বর সংসদে জঙ্গিহানার ২২তম বর্ষপূর্তিতে, নিরাপত্তায় বড়সড় গলদ ধরা পড়েছিল নতুন সংসদ ভবনে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্যের সদর দফতর নবান্নে প্রবেশের ক্ষেত্রে চালু হতে চলেছে বেশিকিছু কড়া নিয
হাওড়া
রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে কয়েক দিন ধরেই নানা অনুষ্ঠান চলছে বেলুড় মঠে!
রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানে এসে ভজন গেয়ে মাতিয়ে দিলেন কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। বেলুড় মঠের অভেদানন্দ কনভেনশন সেন্টারে এ দিন রামকৃষ্ণ মিশনের ১২৫ বর্ষপূর্তি উপলক্ষে ডাক বিভাগের পক্ষ থেকে একটি স্মারক স্ট্যাম্প প্রকাশ করা হয়। ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে একটি বিশেষ মুদ্রাও প্রকাশিত হয়। এই দুই স্মারকের উদ্বোধন উপলক্ষেই বেলুড়ে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল।মন্ত্রী আদতে রাজস্থানের বাসিন্দা। সে কথা উল্লেখ ক
পশ্চিম মেদিনীপুর
শুক্রবার ভোরের মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়!
শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের উপকূলে ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। চারটি জেলায় ভারী বৃষ্টি হবে। আরও কয়েকটি জেলায় বৃষ্টি চলবে। ওড়িশার পারাদ্বীপের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ২১০ কিলোমিটার, পশ্চিমবঙ্গের দিঘার দক্ষিণে ৩৩০ কিমি এবং বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৪৫০ কিমি দূরে অবস্থান করছে।মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, শুক্রবার ভোরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে অতি গভীর নিম্নচাপ। শনিবার ভোরের দিকে মোংলা এবং খেপুপাড়ার মধ্যে দিয়ে বাংলাদেশ উপকূল পার করবে সেই
কলকাতা
গঙ্গার নীচ দিয়ে মেট্রো পরিষেবা দ্রুত চালু করে দিতে তৎপর কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ!
গঙ্গার নীচ দিয়ে মেট্রো পরিষেবা দ্রুত চালু করে দিতে তৎপর কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।প্রায় ৪.৮ কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নীচ দিয়ে মেট্রোর লাইন। এখনও পর্যন্ত যা খবর, তাতে আগামী বছরের শুরুতেই যাতে যাত্রীদের নিয়ে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো ছুটতে পারে, সেই টার্গেট নিয়ে এগোচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বেশ কয়েক দফা ট্রায়াল রান হয়ে গিয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার হাওড়া ময়দান স্টেশনে যান কলকাত
কলকাতা
বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, জানুন কীভাবে বিকল্প রুটে যাতায়াত করবেন!
বুধবার থেকে আংশিক বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, ৮ মাস ধরে সংস্কার। দীর্ঘদিন ধরেই দ্বিতীয় হুগলী সেতু স্বাস্থ্য পরীক্ষা হয়নি। এই আবহে বুধবার থেকে বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে ভারী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হল। মূলত সেতু মেরামতির কাজ শুরু হয়েছে পুজোর পর থেকে। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করাটাও জরুরী। সেকারণে প্রায় আট মাস ধরে সেতুটি আংশিকভাবে বন্ধ থাকবে। সেই সময় বিদ্যাসাগর সেতুর প্রয়োজনীয় মেরামতির কাজ করা হবে। দ্বিতীয় হুগলি সেতুর উপর তৈরি হয়েছে অসমান বাউন্স। ফলে গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে।