নবান্নে প্রবেশের জন্য চালু হচ্ছে ‘অ্যাকসেস কার্ড’!
নবান্নের গেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিরাপত্তার খাতিরে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবার নতুন বছরের শুরু থেকে নবান্নের কর্মীদের দেওয়া হচ্ছে এক্সেস কার্ড। এর মাধ্যমে শুধু হাজিরা নয়, নির্দিষ্ট এলাকার বাইরে তারা যাতায়াত করতেও পারবেন না বলে খবর।১৩ ডিসেম্বর সংসদে জঙ্গিহানার ২২তম বর্ষপূর্তিতে, নিরাপত্তায় বড়সড় গলদ ধরা পড়েছিল নতুন সংসদ ভবনে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্যের সদর দফতর নবান্নে প্রবেশের ক্ষেত্রে চালু হতে চলেছে বেশিকিছু কড়া নিয
নিজস্ব প্রতিবেদন : নবান্নের গেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিরাপত্তার খাতিরে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবার নতুন বছরের শুরু থেকে নবান্নের কর্মীদের দেওয়া হচ্ছে এক্সেস কার্ড। এর মাধ্যমে শুধু হাজিরা নয়, নির্দিষ্ট এলাকার বাইরে তারা যাতায়াত করতেও পারবেন না বলে খবর।১৩ ডিসেম্বর সংসদে জঙ্গিহানার ২২তম বর্ষপূর্তিতে, নিরাপত্তায় বড়সড় গলদ ধরা পড়েছিল নতুন সংসদ ভবনে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্যের সদর দফতর নবান্নে প্রবেশের ক্ষেত্রে চালু হতে চলেছে বেশিকিছু কড়া নিয়ম, প্রশাসন সূত্রে এমনটাই খবর।নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি থেকেই এই নিরাপত্তা ব্যবস্থা চালু হবে। চিপ-যুক্ত কার্ডগুলিতে আগে থেকেই থাকবে কর্মী ও আধিকারিকদের নাম। এই সুরক্ষা ব্যবস্থা কার্যকর করতে নবান্নের প্রতিটি করিডরে দু’টি করে সিকিউরিটি গেটও বসানো হবে। এই বিশেষ গেটের গায়েই লাগানো থাকবে কার্ড সোয়াপিং মেশিন। সেখানে কার্ড ছোঁয়ালেই পরিচিতি জানা যাবে আর তার পরেই প্রবেশ করা যাবে নবান্নে। তবে সংশ্লিষ্ট তলে নির্দিষ্ট ব্যক্তির প্রবেশাধিকার থাকলে তবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে গেটটি খুলবে।
সম্পর্কিত খবর
হাওড়া
বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ
সন্ধ্যার পর অন্ধকার রাস্তায় যাতায়াতের সমস্যা এবং নিরাপত্তার উদ্বেগ দূর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হল উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা-১ অঞ্চলের বাড়মংরাজপুরে। রোটারি ক্লাব অব ক্যালকাটা চৌরঙ্গীর সহযোগিতায় ‘প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসানো হল সোলার স্ট্রিট লাইট।স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর রাস্তা অন্ধকার থাকায় বিশেষ করে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় প্রাক্তন ছাত্রীদের সমস্যায় পড়তে হত। একইসঙ্গে গ্রামের যুবতী, মহি
হাওড়া
‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে
সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে উলুবেড়িয়ার প্রান্তিক এলাকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হল। উলুবেড়িয়া ১ ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের হাটগাছা ১ নম্বর অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে বিদ্যালয়ের পড়ুয়া, অভিভাবক-অভিভাবিকা এবং পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে মোট ২৯০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহযোগিতা দেওয়া হয়েছে।এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন
নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা!
পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রকল্প এবার নতুন নামে, নতুন আঙ্গিকে পথচলা শুরু করল। ‘সবুজ সাথী’-র পরিবর্তে ‘সারথি’ নামে এই প্রকল্পের নতুন পর্বের সূচনা হল মঙ্গলবার। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রকল্পের নতুন দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, নতুন ‘সারথি’ প্রকল্পে শুধুমাত্র সাইকেল বিতরণের উপরেই জোর দেওয়া হচ্ছে না, সাইকেলের