ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম
পরীক্ষা দিতে গিয়ে বিপাকে পড়লেন পড়ুয়ারা,সাঁওতালি প্রশ্নপত্র না পেয়ে সাদা খাতা জমা দিলো!
পরীক্ষা দিতে গিয়ে বিপাকে পড়লেন পড়ুয়ারা। অলচিকি হরফে প্রশ্নপত্র না পেয়ে সাদা খাতা জমা দিলেন ঝাড়গ্রাম নানিবালা বিদ্যালযের ৪৪জন পড়ুয়া। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঝাড়গ্রাম নানিবালা বিদ্যালযের ডিএলএড এর দ্বিতীয় বর্ষের পরীক্ষা। এ দিন ছিল প্রথম পরীক্ষা। কিন্তু পরীক্ষা দিতে গিয়ে পড়ুয়ারা দেখেন, প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজিতে। ছাত্রছাত্রীদের অভিযোগ, সাঁওতালি ভাষায় প্রশ্নপত্র না পেয়ে ২ ঘণ্টা পর পরীক্ষা কেন্দ্র ছেড়ে বেরিয়ে আসেন সকলে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়ায়
ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে ক্ষুদিরাম স্মরণ!
আজ সোমবার শহিদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস । ১৯০৮ সালের এই দিনে মাত্র ১৮ বছর বয়সে হাসিমুখে ফাঁসিকাঠে ঝুলেছিলেন তিনি । দেশমাতৃকার স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গের এমন দৃষ্টান্ত ইতিহাসে বিরল । এই দিনটি বাঙালি জাতির জন্য যেমন বেদনার, তেমনই গর্বেরও । ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে পালিত হলো শহীদ ক্ষুদিরাম বসুর বলিদান দিবস।এই উপলক্ষে ঝাড়গ্রাম পৌরসভার পক্ষ থেকে শহরের সার্কিট হাউস সংলগ্ন আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো ।এই অনুষ্ঠানে উপস্থিত
নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা,পুলিশের তৎপরতায় উদ্ধার এক ব্যক্তি!
সুবর্ণরেখা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্যর্থ করে দিল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার পুলিশ। ঘটনাস্থলে থাকা পুলিশের চেষ্টায় নৌকা নিয়ে উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে।এদিন সোমবার দুপুরে নয়াগ্রাম থানার ডাহি এলাকায় সুবর্নরেখা নদীর উপর জঙ্গলকন্যা সেতু থেকে ঝাঁপ দেয় এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি আত্মহত্যা করার উদ্দেশ্য নদীতে আচমকা ঝাপ দিয়েছিলেন।সেই সময় কর্মরত নয়াগ্রাম থানার একটি পুলিশ টিম ছিল। তারা সাথে সাথে নদীতে মাছ ধরতে যারা যান তাদের একটি নৌকা নিয়ে নদীর জল থেক
ঝাড়গ্রাম শহরে ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী!
বুধবার বাংলা ভাষা ও বাঙ্গালীদের অপমানের বিরুদ্ধে ঝাড়গ্রাম শহরে তিন কিলোমিটার ভাষা আন্দোলনের পদ যাত্রার শেষে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে এক সভায় বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।"এই পদযাত্রায় ‘বাংলা ভাষার সম্মান রক্ষা করো’, ‘বাংলা আমাদের গর্ব’ সহ একাধিক স্লোগান দিতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে ও তাঁর অনুগামীদের। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও এই মিছিলে অংশ নেয়। হাতে হাতে বাংলা ভাষার পক্ষে লেখা প্ল্যাকার্ড, দলীয় পতাকা ও তৃণমূলের ‘জয় বাংলা’ স্ল
ঝাড়গ্রাম
আজ ঝাড়গ্রাম যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার জন্য করবেন প্রতিবাদে মিছিলও!
গতকাল হুগলির কামারপুকুর এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং কেশপুর হয়ে আজ ঝাড়গ্রাম যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। তারই সাথে ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা এবং বাংলাভাষাকে অপমানের অভিযোগের এই ইস্যুতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দুপুর দুটো নাগাদ পুরাতন ঝাড়গ্রাম থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত তিন কিলোমিটার মিছিলে হাঁটবেন। মিছিল শেষে পাঁচমাথা মোড়ে পথসভা করবেন। এই আবহে দ
পরিবেশ সচেতনতার বার্তা দিতে ও রাস্তায় দুপাশের সৌন্দর্য বৃদ্ধি করেতে চারাগাছ রোপণ!
জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বার্তা দিতে এবং রাস্তার দুপাশে একটি সুন্দর নয়নাভিরাম পরিবেশ গড়ে তোলার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর সিধু-কানু-বীরসা সেতু থেকে গোপীবল্লভপুর চেকপোষ্ট পর্যন্ত,নিজেদের গাঁটের কড়ি খরচ করে প্রায় ১০০টি কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ লাগানো হলো, সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজমাধ্যম গোষ্ঠী আমারকার ভাষা আমারকার গর্ব-এর পক্ষ থেকে। এদিন সকাল থেকে তৎপরতা সাথে সুবর্ণ রৈখিক পরিবারের সদস্যরা রাস্তার দুপাশে গর্ত করেন
জঙ্গলমহলের রাস্তায় হঠাৎ টলিউডের বিখ্যাত অভিনেত্রী ও গায়ক!
সম্প্রতি জঙ্গলমহলের রাস্তায় ঘুরতে দেখা যায় টলিউডের বিখ্যাত অভিনেত্রী ও গায়ক। শোভন গাঙ্গুলি ও সোহিনী সরকার। সম্প্রতি শোভন ও সোহিনীকে দেখা গিয়েছে ঝাড়গ্রামের শিমুলপাল, বেলপাহাড়ি ও হাতিমারা অঞ্চলে, যেখানে তাঁরা ঘুরে ঘুরে আদিবাসী গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের বাদ্যযন্ত্র, নাচ এবং গান সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করেছেন। লোক সংস্কৃতির নিবিড় ছোঁয়া পেতে তাঁরা অংশ নিয়েছেন হাতিমারার মেলায়। যেখানে ক্যামেরাবন্দি হয়েছে ধামসা, মাদল, সারপা ও ভুয়াং নাচের অনন্য সব মুহূর্ত। তথ্যচিত্র
মানবসেবার মধ্য দিয়ে কচিকাঁচাদের মাঝে পালিত হলো জন্মদিনের অনুষ্ঠান!
সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজমাধ্যম গোষ্ঠী আমারকার ভাষা আমারকার গর্ব-এর গুরুত্বপূর্ণ সদস্য ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের কমলাপুকুরিয়া গ্রাম বাসিন্দা মনোজ সাহু ও অর্পিতা সাহুয়ের একমাত্র কন্যা মনস্বীনি সাহু-এর পঞ্চম জন্মদিন পালিত হলো একটু ভিন্ন ভাবে। মানবসেবার মধ্য দিয়ে শিশুদের সাথে নিয়ে সুবর্ণ রৈখিক পরিবারের সহযোগিতায় পালিত হলো মনস্বিনীর পঞ্চম জন্মদিনের অনুষ্ঠান। এই উপলক্ষ্য উপলক্ষে পি এম পোষণের আওতায় মধ্যাহ্ন ভোজনের সময় তিথি ভোজন উদযাপনের মধ্য দিয়ে পশ্
ঝাড়গ্রাম জেলার বাঁশতলা রেলগেটের কাছে ট্রেনে কাটা পড়ল ৩টি হাতি!
ঘটনা ঘটেছে ঝাড়গ্রামের বাঁশতলা রেলগেটের কাছে বৃহস্পতিবার রাত ১ নাগাদ। ১০ টি হাতির একটি দল বাঁশতলার দিক থেকে সিপাই বাঁধের দিকে পার হচ্ছিল। সেই সময় জন শতাব্দী যাচ্ছিল। দুটি বাচ্চা ও একটি বড় হাতি ট্রেনের ধাক্কায় কাটা পড়ে। বন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, খবর পাওয়ার পরে ওই এলাকায় গিয়ে হাতির দেহগুলি তোলার কাজ শুরু হয়েছে। এই ঘটনাগুলি বন্যপ্রাণী সুরক্ষার অভাব এবং রেল কর্তৃপক্ষের উদাসীনতাকে তুলে ধরছে বলে অভিযোগ গ্রামীণ এলাকার মানুষরা।
ইউ. এ. এল. বেঙ্গল কোম্পানী উদ্যোগে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন!
ইউএএল বেঙ্গল একদিনে ৫টি স্কুলে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলো। সামাজিক দায়বদ্ধতার এক অসাধারণ প্রদর্শনী হিসেবে, ইউএএল বেঙ্গল পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে একই দিনে অবকাঠামো প্রকল্প উদ্বোধন করেছে। স্বচ্ছ ভারত নির্মান এটা শুধু এখন চিন্তনই নয় এর বাস্তবায়নের কাজও শুরু হয়ে গেল শৌচালয়,সাইকেল স্ট্যান্ড উদ্বোধনের মধ্য দিয়ে।ইউ. এ. এল. বেঙ্গলের আধিকারিকবৃন্দ একটি মহান কাজের স্বাক্ষী হয়ে থাকলো। আনন্দ মার্গ স্কুলে (দ্বীপ, কেশিয়ারি) একটি শৌচালয়, কুলটিক্রি গার্লস হাই স্ক
মায়ের নামে একটি গাছ!
"একটি গাছ মায়ের নামে"/"মায়ের নামে একটি গাছ" এই আহ্বানকে সামনে রেখে চারাগাছ রোপণ অনুষ্ঠান সম্পন্ন হলো ঝাড়গ্রাম জেলার পদিমা জনকল্যান বাণীপীঠ উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ে। মা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা, মাতৃত্ব, ভালোবাসা, ত্যাগ এবং যত্নকে এর মাধ্যমে বোঝানো হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামানন্দ বরম মহাশয় জানান, " আমরা বাচ্চাদের মনে প্রকৃতির প্রতি একটা দায়বদ্ধতা মানসিক বিকাশের চেষ্টা করছি। তাই এক্ষেত্রে বাচ্চাদের মায়েদের পাশে থাকাটা জরুরি।আমাদের মা যেমন আমাদের জ
জঙ্গলমহলে মানুষ-হাতি সংঘর্ষের স্থায়ী সমাধানের দাবি জানিয়ে সাংসদকে চিঠি দিল জঙ্গলমহল স্বরাজ মোর্চা!
জঙ্গলমহল স্বরাজ মোর্চা-র কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাত শনিবার এক চিঠির মাধ্যমে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ কলিপদ সরেনের নিকট আবেদন জানিয়েছেন, যাতে তিনি আসন্ন বর্ষাকালীন সংসদ অধিবেশনে জঙ্গলমহলে বাড়তে থাকা মানুষ-হাতি সংঘর্ষের বিষয়টি উত্থাপন করেন।চিঠিতে বলা হয়েছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় হাতির উপদ্রব ক্রমশই ভয়াবহ রূপ নিচ্ছে। প্রায় প্রতিদিন কোথাও না কোথাও হাতির হানায় প্রাণহানি, ফসল ও ঘরবাড়ি ধ্বংসের ঘটনা ঘটছে। এর ফলে গ্রামীণ মা
ঝাড়গ্রাম
UAL Bengal-ঝাড়গ্রামে একদিনে ৫টি স্কুলে প্রকল্প উদ্বোধন করল!
সামাজিক দায়বদ্ধতার এক অসাধারণ প্রদর্শনী হিসেবে, UAL Bengal একই দিনে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো প্রকল্প উদ্বোধন করল। ঝাড়গ্রাম জেলার টুঙ্গাধোয়া গ্রামে অবস্থিত, UAL Bengal চালু করেছে: • আনন্দ মার্গ স্কুলে (দ্বীপা, কেশিয়ারি) একটি টয়লেট ব্লক • কুলটিক্রি গার্লস হাই স্কুল, বল্লা বিদ্যাপীঠ, (এইচ.এস) এবং মানিকপাড়া বয়েজ হাই স্কুলে সাইকেল স্ট্যান্ড • দুধকুন্ডি বাপুজি শিক্ষায়তন (বেলতলা প্রাঙ্গণ) একটি মঞ্চ। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটি UAL ইন্ডা
জরুরি প্রয়োজনে রক্ত দিতে এগিয়ে এলেন চিকিৎসক ডাঃ অভিষেক মাহাতো!
চিকিৎসকের মানবিকতার সাক্ষী থাকলো ঝাড়গ্রাম শহর।ঝাড়গ্রাম সেবাসদন নার্সিংহোমে চিকিৎসাধীন চাঁপারানী মাহাতোর অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে তিন ইউনিট A+ রক্তের প্রয়োজন ছিল। এর মধ্যে দুই ইউনিট রক্ত ইতিমধ্যে দুজন স্বেচ্ছাসেবী রক্তদাতা দান করেছিলেন ।অবশিষ্ট এক ইউনিট রক্তের প্রয়োজনের কথা জানতে পেরে রক্ত দিতে এগিয়ে এলেন দন্ত্য চিকিৎসক ডাঃ অভিষেক মাহাতো।চেম্বার শেষে বাড়ি ফেরার পথে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে অবস্থিত ব্লাড সেন্টারে গিয়ে রক্তদান করেন।
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অন্তগত ইউ. এল. বেঙ্গল কোম্পানীর উদ্যোগে রক্তদান শিবির!
বিগত কয়েক বছরের মতো এবারও গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে বুধবার,২ জুলাই ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অন্তগত ইউ. এল. বেঙ্গল কোম্পানীর উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। সারাবছর ইউ. এল. বেঙ্গল কোম্পানীর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা অধীনে বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজের করতে থাকেন এবং সামাজিক উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়নে সহায়তা করতে থাকেন ৷ রক্ত সংগ্রহ করেন ঝাড়গ্রাম ব্লাড ব্যাঙ্কের কর্তৃপক্ষ ৷ মোট ১৩২ ইউনিট রক্ত স্বেচ্ছায় দান করা হয
সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যে ডাকাতির ঘটনায় জড়িত ৩ অপরাধীকে আটক করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার ঝাড়গ্রাম জেলার জাম্বনী থানার!
৩০শে জুন সোমবার আনুমানিক ২০:৩০ মিনিটে, চাকুলিয়া থানার (ঝাড়খণ্ড) অফিসার-ইন-চার্জের কাছ থেকে তাদের আওতাধীন একটি গয়নার দোকানে ডাকাতির খবর আসে। তথ্য অনুসারে, মোটরসাইকেলে আসা তিনজন সশস্ত্র দুষ্কৃতী বন্দুকের মুখে দোকানটি লুট করে একই গাড়িতে করে পালিয়ে যায়। চাকুলিয়া থানা (ঝাড়খণ্ড রাজ্য) জাম্বনি থানার (ঝাড়গ্রাম জেলা) সাথে আন্তঃরাজ্য সীমান্ত ভাগ করে নেওয়ার কারণে, জাম্বনি থানার অফিসার-ইন-চার্জ শ্রী অভিজিৎ বসু মল্লিক, আরটি অফিসার এএসআই অসীম মণ্ডলের সাথে তৎক্ষণাৎ আমাদের
রাজ্য প্যারাগেমস ২০২৫ এ দৌড় প্রতিযোগিতায় সাফল্য পেলেন ঝাড়গ্রামের ছেলে বুধরায় হেমব্রম!
কলকাতার সল্টলেক মাঠে আয়োজিত পশ্চিমবঙ্গ রাজ্য প্যারাগেমস ২০২৫ এ দৌড় প্রতিযোগিতায় সাফল্য পেলেন ঝাড়গ্রাম বিনপুরের বরাগুলি গ্রামের ২৩ বছরের যুবক বুধরায় হেমব্রম৷ লক্ষ্য কমবেশি এক হলেও ওদের উঠে আসার প্রেক্ষাপট প্রতিকূলতায় ভরা ৷ অর্থকষ্ট তার নিত্যসঙ্গী ৷ একইসঙ্গে পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে ৷ জানা গিয়েছে, গত রবিবার ১০০ মিটার ও ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দু'টিতেই তৃতীয় হয়েছেন। দু'টি ব্রোঞ্জ পদক পেয়েছেন তিনি। সে ভাবে কোনওদিনই খেলাধূলার তেমন কোনও প্রশিক্ষণ পাননি তিনি। ঝাড়গ্
ক্রিকেট পাগল ও বিরাট কোহলির ভক্ত একদল ছাত্র মিলে যাত্রা শুরু করলো হেল্প ফাউন্ডেশন!
ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ক্রিকেটপ্রেমী এবং বিরাট কোহলি ভক্তদের একটি দল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে হেল্প ফাউন্ডেশন গঠন করে। ২৭শে জুন রথযাত্রার দিন এই ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। নয়াগ্রামের সুবর্ণরেখা নদীর তীরে দাহি পার্কে একটি ঘরোয়া সভার মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। অনিকেত আচার্যকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয় এবং প্রতীক পরিহারীকে সম্পাদক করা হয়। আজকের সভায় কৃষ্ণেন্দু পরিহারী, অবিনাশ পরিহারী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিনের প্রথম সভায় স
মাদকবিরোধী দিবস উপলক্ষে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার উদ্যোগে সচেতনতা কর্মসূচি!
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম গভর্নমেন্ট আইটিআই-তে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ঝাড়গ্রাম জেলা পুলিশের নয়াগ্ৰাম থানার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মূলত যুবসমাজকে মাদকবিরোধী বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সরবরাজ, নয়াগ্রাম থানার আইসি সুদীপ ঘোষাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই কর্মসূচিতে কলেজের মোট ৮৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বক্তারা তাঁদের বক্তব্
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন!
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানা কর্তৃক আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার, থানা কর্মকর্তা নীলমাধব দোলাইয়ের নেতৃত্বে কুলটিকরী উচ্চ বিদ্যালয় থেকে এলাকা পর্যন্ত মাদক বিরোধী সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় শিক্ষার্থীরা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড বহন করে। পদযাত্রাটি কুলটিকরী বাজার হয়ে কুলটিকরী দুর্গা মণ্ডপে গিয়ে পুনরায় কুলটিকরী উচ্চ বিদ্যালয়ে শেষ হয়। এলাকার সাধারণ জনগণকে সচেতন করার জন্য এবং ভবিষ্যতের যুবসমাজকে সচেতন করার জন্য, সাঁকর