মেদিনীপুর 17° 🌙 · AQI 280 · খারাপ 26 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ঝাড়গ্রামে গুপ্তমনির কাছে স্কুটি চালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস!

ঘটনাটি ঘটেছে বুধবার ঝাড়গ্রামে গোপীবল্লভপুর অন্তর্গত গুপ্তমনির এলাকায় ৷ আজ সকালে ঝাড়গ্রামে গোপীবল্লভপুর থেকে মেদিনীপুর যাবার সময় গুপ্তমনির কাছে স্কুটি চালককে বাঁচাতে গিয়ে কালভার্টের গর্তে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। ঝাড়গ্রাম জেলা পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। প্রাথমিক সূত্রে খবর মৃত্যু হয়েছে একজনের, আহত একাধিক।এমনকি বাসটির আগের চাকা খুলে বেরিয়ে পড়ে। ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয় বাসন্তী মাহাত নামে এক মহিলার। আহত

ঝাড়গ্রামে  গুপ্তমনির কাছে স্কুটি চালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস!

নিজস্ব সংবাদদাতা: ঘটনাটি ঘটেছে বুধবার ঝাড়গ্রামে গোপীবল্লভপুর অন্তর্গত গুপ্তমনির এলাকায় ৷ আজ সকালে ঝাড়গ্রামে গোপীবল্লভপুর থেকে মেদিনীপুর যাবার সময় গুপ্তমনির কাছে স্কুটি চালককে বাঁচাতে গিয়ে কালভার্টের গর্তে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস।

ঝাড়গ্রাম জেলা পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। প্রাথমিক সূত্রে খবর মৃত্যু হয়েছে একজনের, আহত একাধিক।এমনকি বাসটির আগের চাকা খুলে বেরিয়ে পড়ে। ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয় বাসন্তী মাহাত নামে এক মহিলার। আহত শিশু সহ ২৯ জন। ঘটনাস্থলে উপস্থিত হয় ঝাড়গ্রাম থানার পুলিশ। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে।