পশ্চিম মেদিনীপুর
খড়গপুর 'গোপালী আশ্রমের ' সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপন অনুষ্ঠান!
মানব সেবা প্রতিষ্ঠানের অন্যতম সেবা প্রকল্প পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর 'গোপালী আশ্রম'। এই গোপালী আশ্রমে সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপন অনুষ্ঠান ও সেবা কুম্ভ ' ২০২৫ অনুষ্ঠিত হলো গত ৫ ই অক্টোবর '২০২৫, রবিবার, বিকাল ৪:৩০ টায়, হাওড়া ময়দানের, হাওড়া ' শরৎ সদন ' পেক্ষাগৃহে। এই গোপালী মানবসেবা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য নিপীড়িত ও বঞ্চিতদের সেবা করাই প্রধান লক্ষ্য। এই গোপালী সেবা প্রতিষ্ঠানে সেবা কর্মশালা এবং সাংস্কৃতিক কার্যক্রম এই আশ্রমের আরেকটি বৈশিষ্ট্য। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আ
বৃদ্ধাশ্রমে জন্মদিন উদযাপন!
বৃদ্ধাশ্রম নামটি শুনলেই চোখের সামনে ধরা দেয় ক্রন্দনরত মায়ের মুখ, ম্রীয়মান মা,বাবার দুর্বল চাহনি। এ যেন জীবনের পরম অভিশাপ। সারাজীবন নিজের ছেলে মেয়েদের বড় করে তুলে শেষ জীবনে সন্তানকে অবলম্বন করে বাঁচার চেষ্টা যেন অন্যায়। আজকের যুগে যেখানে জন্মদিন মানেই সাজসজ্জা, আলো, কেক আর রেস্তোরাঁর জমজমাট পার্টি—সেখানে এক সম্পূর্ণ ভিন্ন, মানবিক উদাহরণ গড়লেন মেদিনীপুর শহরের কর্নারগোলা এলাকার সমাজসেবী অনয় মাইতির একমাত্র পুত্র, শিবম মাইতি। নিজের ২৩ তম জন্মদিন পালন করলেন এক অনন্
প্রবল বৃষ্টিতে জলের তলায় গড়বেতার গ্রামীণ হাসপাতাল!
একদিকে তুমুল বৃষ্টি, অপরদিকে ডিভিসি থেকে শুরু করে শিলাবতী নদীর জল ঢুকে পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার বিভিন্ন এলাকায়। জলমগ্ন গড়বেতা হাসপাতাল।পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের গড়বেতা গ্রাম পঞ্চায়েতের লাপুরিয়া গ্রামে গড়বেতার গ্রামীণ হাসপাতালটি অবস্থিত। এদিন প্রবল বৃষ্টিপাতের জেরে সেই গড়বেতার গ্রামীণ হাসপাতালটিই জলমগ্ন হয়ে পড়ল। জলের তলায় মহিলা ওয়ার্ড থেকে শুরু করে শিশুদের ওয়ার্ড পর্যন্ত। যা নিয়ে এদিন স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। তাদের বক্তব্য শহরের একদম
মেদিনীপুর শহরে শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘পুজো কার্নিভাল’!
মেদিনীপুর শহরে শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘পুজো কার্নিভাল’। শহরের বটতলা চক থেকে গোলকুয়া চক পর্যন্ত রঙে, আলোয়, ঢাকের তালে জমজমাট হয়ে উঠেছিল গোটা শহর। একের পর এক পুজো কমিটির শোভা যাত্রায় ভেসে উঠেছিল প্রতিমা, থিম ও আলোকসজ্জার মনোমুগ্ধকর। চারিদিকে উল্লাস, আবেগ আর উৎসবের সুরে মেতে উঠেছিল মেদিনীপুরবাসী।কার্নিভালের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া। এদিনের কার্নিভালে উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশেদ আলি কাদেরি,পুলিশ সুপার
মেদিনীপুর শহর সেজে উঠেছে উৎসবের রঙে—আয়োজিত হলো দুর্গাপূজা কার্নিভাল!
পশ্চিম মেদিনীপুর জেলাতেও দুর্গা পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে। বটতলাচক থেকে গোলকুঁয়াচক পর্যন্ত এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। মেদিনীপুরের ১৫টি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নেন। বিকেল পাঁচটা থেকে পুজোর কার্নিভাল শুরু হয়। এই অনুষ্ঠান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়। শহরের প্রতিটি মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এছাড়াও ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেন। কার্নিভালে তুলে ধরা হয় বাংলার লোকশিল্প ও লোক সংস্
খড়গপুর শহরের মালঞ্চ বালাজি মন্দির পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে বিজয়া সম্মেলনী!
৭৬তম বর্ষের দুর্গাপুজোর মালঞ্চ বালাজিপল্লী উন্নয়ন সমিতি এবারের থিম ছিল -মায়ের পূজোর সবার পুজো। প্রতিমার ক্ষেত্রে বরাবর এর মত এবারও পুজো কমিটির সদস্যরা সাবেকিয়ানা বজায় রেখেছে। ৪ঠা অক্টোবর বিজয়া সম্মেলনীতে চমক ছিল কুচলা চটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা সদ্য রাষ্ট্রপতির হাত থেকে পাওয়া 'শিক্ষারত্ন 'তনশ্রী দাস কে সম্বর্ধনা দেওয়া। মূলত: ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে সঞ্চয়ী মনোভাব আনতে স্কুলে লক্ষী ব্যাংক তৈরি,প্রাথমিক চিকিৎসার হাতে-কলমে শিক্ষার নামকরণ শুশ্রূষা করে বিদ্যালয়ের খোল-
কনকাঞ্জলির ভিড়ে সোনার হার চুরির অভিযোগে ৮ মহিলা আটক করেন কোতোয়ালি থানা পুলিশ!
ঘটনাটি ঘটে শনিবার ৪ঠা অক্টোবর মেদিনীপুর শহরের ছোটবাজার সার্বজনীনের মণ্ডপে দেবীবরণের মুহূর্তে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। কনকাঞ্জলির ভিড়ে মেদিনীপুরে মণ্ডপে ঢুকে পড়ল “লেডি গ্যাং” — সোনার হার চুরির অভিযোগে ৮ মহিলা আটক করেন কোতোয়ালি থানা পুলিশ। কনকাঞ্জলির সময়েই ভক্তবৃন্দের ভিড়ে ঢুকে পড়ে একদল অপরিচিত মহিলা — পরে জানা যায় তারা একটি চোরচক্রের সদস্যা। দেবীবরণে আসা এক মহিলার সোনার হার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় দলের এক সদস্যা। মুহূর্তে মণ্ডপজুড়ে হুলস
পুজোয় সেলিব্রেশন করতে গিয়ে সিদ্ধি খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় ২৫ জনেরও বেশি!
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের খড়্কুশমা গ্রাম পঞ্চায়েতের লোধা গ্রামে। সিদ্ধি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন গ্রামের একাধিক বাসিন্দা। অসুস্থ হওয়া ব্যাক্তিদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। দু'জনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিতও করা হয়েছে বলে জানা গেছে। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মায়ের বিদায় বেলা, হইহুল্লোড় করে প্রতিমাকে ঘাটে নিয়ে আসার পালা। নিমিষের মধ্যে এই আনন্দ বদলে গেল বিষাদে। ঘটে গেল অঘটন। শুক্রবার বিক
মেদিনীপুর শহর সেজে উঠেছে উৎসবের রঙে—আয়োজিত হচ্ছে বর্ণাঢ্য দুর্গাপূজা কার্নিভাল!
আজ শনিবার ৪ঠা অক্টোবর মেদিনীপুর শহর সেজে উঠেছে উৎসবের রঙে—আয়োজিত হচ্ছে বর্ণাঢ্য দুর্গাপূজা কার্নিভাল। মুখ্যমন্ত্রী উদ্যোগে এই কার্নিভাল হয়ে উঠেছে জেলার সাংস্কৃতিক মিলন মেলা।শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন চূড়ান্ত ব্যস্ততা। মঞ্চ তৈরির কাজ থেকে আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম থেকে নিরাপত্তা—সব কিছুই চলছে দ্রুত গতিতে। সকাল থেকেই জেলা প্রশাসনের আধিকারিকরা ও মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান ও তথ্য দপ্তরের আধিকারিক বরুণ মন্ডল নিজে উপস্থিত থেকে প্রতিটি কাজ তদারকি করছ
জাতীয় স্তরের যোগাসনে সফল মেদিনীপুরের অনুষ্কা গুপ্ত!
ভারতের জুনিয়র এবং সিনিয়র - সি জাতীয় যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২৫ সম্প্রতি অনুষ্ঠিত হলো অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার সিদ্ধার্থ নগরে অবস্থিত সিদ্ধার্থ গ্রুপ অফ ইনস্টিটিউশনস্ এরপিবি সিদ্ধার্থ আর্টস অ্যান্ড সায়েন্স কলেজে। এই প্রতিযোগিতায় মেদিনীপুর শহরের আনিশা স্কুল ফর যোগ কালচার এর শিক্ষার্থী অনুষ্কা গুপ্ত আর্টিস্টিক যোগাসন গ্ৰুপে রৌপ্যপদক লাভ করে। CISCE বোর্ডের গ্রুপ টিমের অনান্য রাজ্যের প্রতিনিধি হিসেবে অনুষ্কার সাথে ছিলেন হাসমান কৌর , নাহা সরকার, লক্ষিতা আর শেলার এবং
ঘাটাল ভারতীয় রেডক্রশ সোসাইটি পক্ষ থেকে শারদ সমাজ সম্মান – ২০২৫!
ঘাটাল ভারতীয় রেড ক্রস সোসাইটি একটি স্বেচ্ছাসেবী মানবিক সংস্থা, যা মানব জীবন ও স্বাস্থ্য রক্ষা করে এবং দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও রক্ত পরিষেবা প্রদান করে থাকে সারা বছর। এই বছর, ঘাটাল মহকুমার বিভিন্ন দুর্গাপূজা কমিটি পূজার সময় বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে। দুর্গাপূজা কমিটিগুলি হল সোনাখালী স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসব সংঘ, সুলতানপুর নবজাগরণ দুর্গোৎসব কমিটি ইত্যাদি। এই বছর, পূজার সময় তারা রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি, বৃক্ষদান, পোশাক বিতরণ, বিনামূল্যে চ
বলাকা অ্যালামনি এসোসিয়েশনের সামাজিক কর্মসূচি!
নারী শিক্ষা প্রসারে রাজ্যের অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (স্বশাসিত)-এর প্রাক্তনী সংসদ 'বলাকা অ্যালামনি এসোসিয়েশন' তার সামাজিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে উৎসবের লক্ষ্যে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে অবস্থিত জনকল্যাণ ভবনের ৩০ জন বৃদ্ধ-বৃদ্ধাকে আবাসিককে বিছানার নতুন চাদর ও খাদ্য সামগ্রী বিতরণ করে। বলাকার সহ-সভাপতি অধ্যাপিকা গার্গী মেদ্দা জানান, 'বলাকা' এই মহৎ কার্যে সংযুক্ত হতে পেরে গর্বিত।বলাকার সম্পাদিকা অধ্যাপিকা অংশুমিত্রা নাগ জানান
খড়্গপুর শহরের ১০১-তম রাবণ পোড়া উৎসব!
দশমী অর্থাৎ দশেরা ৷ তিথি অনুযায়ী রাবণকে বধ করেছিলেন রাম ৷ কথিত আছে, লঙ্কায় রাক্ষসরাজকে বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেছিলেন তিনি ৷ শুভ শক্তির জয় হয়েছিল ৷ তাই দেবী আরাধনার শেষ দিনটি বিজয়া দশমী বা 'দশেরা' নামে পরিচিত ৷ ২রা অক্টোবর বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের ১০১-তম রাবণ পোড়া উৎসব পালিত হলো। খড়গপুর শহরের নিউ সেটেলমেন্টে রাবণ পোড়া ময়দানে এই দশেরা উৎসব দেখতে বহু মানুষের ভিড় হয়। দশেরা উৎসব কমিটির পক্ষ থেকে সভাপতি প্রদীপ সরকার জানান, দশেরা উৎসব কমিটির প
ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে ২রা অক্টোবর গান্ধীজীর ১৫৬ তম জন্মজয়ন্তীতে বিশেষ আলোচনা সভা!
গত ২৮ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত ঘাটাল মহকুমা প্রশাসনিক ভবনের বর্ণ পরিচয় মুক্ত মঞ্চ সংলগ্ন স্থানে পাঁচ দিন ব্যাপী দিনময়ী স্বনির্ভর মেলা ২০২৫ অনুষ্ঠিত হলো।স্বনির্ভর গোষ্ঠীর মহিলা কর্মীদের দ্বারা সৃষ্ট বিভিন্ন সামগ্রী নিয়ে স্বনির্ভর দলের মেলাতে হস্তশিল্প প্রদর্শনী ও ফুড ফেস্টিভ্যাল ঘাটালের অধিবাসীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছিল। এই মেলার শেষ দিনে অর্থাৎ আজ ২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে বেলা ৩: ৩০ মিনিটে অনুষ্ঠিত হলো মহাত্মা গান্ধীর জী
পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার নিজেই বাইকে করে ঘুরে ঘুরে জনবহুল এলাকাগুলোতে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ!
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে প্রতিবছরই পশ্চিম মেদিনীপুর জেলার জনস্রোতের চেহারা নেয় বিশাল আকার।দুর্গাপুজোকে কেন্দ্র করে জেলার বিভিন্ন মণ্ডপেও এবার বিশেষ নজর দিচ্ছে রাজ্য পুলিশ। পুজোর দিনগুলোতে ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে নিরাপত্তার প্রতিটি দিকেই বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৩০শে সেপ্টেম্বর অষ্টমীর রাতে নজিরবিহীন দৃশ্য মেদিনীপুর ও খড়গপুরে। উৎসবের ভিড়ের মাঝেই মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার নিজেই বাইক চালিয়ে পথে নামলে
SB XI ফুটবল দলের উদ্যোগে বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে পুজো পরিক্রমা!
ঢাকের বাদ্যি, ধুনোর গন্ধ আর শঙ্খনিনাদে মনটা নেচে ওঠে। উৎসবে মেতে ওঠার ইচ্ছা করে তাঁদেরও। পুজো আসে, পুজো যায়। কিন্তু বৃদ্ধাশ্রমের আবাসিকদের রোজনামচায় কোনও বদল ঘটে না। একই স্রোতে জীবন বয়ে যায়।কিন্তু বয়সের ভারে ঝুঁকে পড়া কাঁধগুলোর আর দুর্গাদর্শন হয়ে ওঠে না। ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দি থেকেই কেটে যায় পুজোর পাঁচটা দিন। বৃদ্ধাশ্রমের বৃদ্ধ-বৃদ্ধারা ঠাকুর দেখতে পেলেন কি না, মায়ের সামনে হাত জোড় করে প্রার্থনা করতে পারলেন কি না, প্রসাদ মুখে উঠল কি না, এসব খেয়াল আর কে রাখে। পরিবার যে
ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে মহাষষ্ঠীর দিন একের পর এক ভয়াবহ দুর্ঘটনা!
পঞ্চমী থেকেই ঘাটাল শহরে বিভিন্ন পুজো মণ্ডপে দেবী মূর্তির উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। মানুষের আনাগোনা প্রকৃতি সুন্দর থাকায় অনেক বেড়েছে।কিন্তু আজ মহাষষ্ঠীর দিনই সকাল থেকে প্রায় সারা দিন ধরে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে একটার পর একটা ঘটে গেল বেশ কয়েকটি দুর্ঘটনা।এর মধ্যে ঘাটাল শহরের হাসপাতালের কাছে বারো হাত কালীর মোড়ে সকাল বেলায় একটি ভয়ানক পথ দুর্ঘটনা ঘটে যায়।একটি চন্দ্রকোনা হাওড়া রুটের বাস সরাসরি একটি স্কুটির পিছনে ধাক্কা মারলে স্কুটি চালক মাটিতে পড়ে যাওয়ার পর গাড়
SB XI ক্লাবের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচী!
বাড়ি থেকে দূরে বৃদ্ধাশ্রমেই কাটে দিন। পুজোর ক’দিন দুঃখ-যন্ত্রণা ভুলে প্রবীণ এই মানুষগুলোও যাতে আনন্দের স্বাদ পান। দুর্গোৎসব শুধু আনন্দ ও উৎসবের সময়ই নয়, মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ারও একটি বিশেষ উপলক্ষ। সেই বার্তাকেই সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও SB XI ক্লাবে থেকে শারদ উৎসবে সমাজের অসহায় দুঃস্থ বৃদ্ধ’বৃদ্ধাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। ক্লাবের পক্ষ থেকে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন ওল্ড এজ হোম-এর বাসিন্দাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। বস্ত
বিদ্যাসাগর স্মরণ সমিতির ঘাটাল শাখার উদ্যোগে দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও পাঠককরণ প্রদান অনুষ্ঠান!
মানবতাবাদী মহাপুরুষ, নবজাগরণের পথিকৃৎ, বর্ণপরিচয় স্রষ্টা, বিদ্যাসাগর মহাশয়ের ২০৬ তম জন্মদিবস পালন এবং ১৯৯২ সাল থেকে সূচিত দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পাঠোপকরণ প্রদান ও সেই সঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে মহামানবের আদর্শ প্রচারের লক্ষ্য নিয়ে আজ ২৬ শে সেপ্টেম্বর ঘাটাল মহকুম শাসকের কার্যালয়ের প্রগতি সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষারত্ন গৌরী শংকর বাগ। উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয়, ঘা
মেদিনীপুর ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে উপহার বিতরণ অনুষ্ঠান ও সংবর্ধনা!
মেদিনীপুর ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে সম্বর্ধনা জানানো হলো ইংলিশ চ্যানেল জয়ী অবিভক্ত মেদিনীপুরের ভূমিকন্যা আফেরিন জাবিকে এবং শারদোৎসবের উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো দুই শতাধিক সহ নাগরিকের হাতে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের রবীন্দ্র মূর্তির পাদদেশে ভগৎ সিং এর জন্মদিন ও শারদোৎসবকে সামনে রেখে এবং সংস্থার প্রতিষ্ঠা লগ্নের গুরুত্বপূর্ণ সদস্য অকালে প্রয়াত উত্তম গোপের স্মৃতিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান স