অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিদ্যাসাগর স্মৃতি বক্তৃতা ও বিদ্যাসাগর পুরস্কার প্রদান অনুষ্ঠান! পশ্চিম মেদিনীপুর

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিদ্যাসাগর স্মৃতি বক্তৃতা ও বিদ্যাসাগর পুরস্কার প্রদান অনুষ্ঠান!

বুধবার ২৪শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে বুধবার দুপুরে অনুষ্ঠিত হলো চতুর্দশ বিদ্যাসাগর স্মৃতি বক্তৃতা ও বিদ্যাসাগর পুরস্কার প্রদান অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে বিদ্যাসাগর স্মৃতি বক্তৃতা প্রদান করেন খড়্গপুর আই আই টি-অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী। এদিন বিদ্যাসাগর পুরস্কার প্রদান করা হয় পাঁচজন কৃতি ব্যাক্তিত্বকে। বিদ্যাসাগর পুরস্কারে পুরস্কৃত হন বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ও পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়,

মেদিনীপুর শহরের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর উদ্যোগে নতুন বস্ত্র উপহার কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর শহরের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর উদ্যোগে নতুন বস্ত্র উপহার কর্মসূচি!

দুর্গাপূজা মানেই নতুন আনন্দ, নতুন সাজ, নতুন পোশাকের খুশি। কিন্তু সমাজের এক বড় অংশের কাছে সেই আনন্দ অধরা থেকে যায়—কারণ পেটের ভাত জোগাড় করাই যাদের কাছে বড় চ্যালেঞ্জ, তাদের কাছে নতুন বস্ত্র কেনা যেন স্বপ্নের মতো। এই কঠিন বাস্তবতার মাঝেই এক টুকরো আলো জ্বালিয়ে দেন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলার মৌ রায়। প্রতি বছরের মতো এ বছর ও ওয়ার্ডের মায়েদের হাতে নতুন শাড়ি তুলে দেন কাউন্সিলার। স্টেশন রোডের সবুজ সংগ্রামী ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হাসি মুখে শাড়ি গ্রহণ ক

পুজোর মুখে মেদিনীপুর শহরের ১২৩৮ জন মানুষের জীবনে এল খুশির জোয়ার! পশ্চিম মেদিনীপুর

পুজোর মুখে মেদিনীপুর শহরের ১২৩৮ জন মানুষের জীবনে এল খুশির জোয়ার!

পুজোর মুখে মেদিনীপুর শহরের ১২৩৮ জন মানুষের জীবনে এল খুশির জোয়ার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘর পেলেন তাঁরা। মেদিনীপুর পৌরসভার উদ্যোগে ‘হাউস ফর অল’ প্রকল্পের অধীনে নির্মিত বাড়ির চাবি বুধবার আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় উপভোক্তাদের হাতে। শহরের নানা প্রান্তে বছরের পর বছর অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে ছিল এই আবাসন প্রকল্প। সেই সমস্যা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল। সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর উদ্যোগী হয় পৌরসভা, এবং শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ ক

১১ বছরের আইনি লড়াই শেষে ন্যায়ের স্বীকৃতি,জেলা আইনি পরিষেবার সহায়তায় জয়ী বিধবা মহিলা! পশ্চিম মেদিনীপুর

১১ বছরের আইনি লড়াই শেষে ন্যায়ের স্বীকৃতি,জেলা আইনি পরিষেবার সহায়তায় জয়ী বিধবা মহিলা!

বিয়ে হওয়ার পর থেকে স্বামীর বাড়ির লোকজন সন্তান না হওয়ার কারণে ছেলে এবং বৌমাকে নানা কারণে বিভিন্নভাবে অত্যাচার করে। সমস্ত পারিবারিক যৌথ ব্যবসা থেকে আলাদা করে দেওয়া, এছাড়াও স্বামীর পিতাকে দিয়ে স্বামীর জীবদ্দশায় অল্প কিছু সম্পত্তি এই ভাবে প্রদান করানো হয় যাতে তাদের সারাজীবন অনাহারে অসুস্থ হয়ে থাকতে হয়। এই মানসিক অত্যাচার দিনের পর দিন করে স্বামীকে বাধ্য করা হয় সুইসাইড করতে এবং তারপর থেকে বিধবা স্ত্রীর প্রতি অবহেলা ও অত্যাচার চরম মাত্রা নেয় এবং এই অবহেল

মহিষাগেড়িয়া হাই মাদ্রাসায় আইনি সচেতনতা শিবির! পশ্চিম মেদিনীপুর

মহিষাগেড়িয়া হাই মাদ্রাসায় আইনি সচেতনতা শিবির!

পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং সচিব শাহিদ পারভেজ (সিনিয়র ডিভিশন সিভিল জাজ)-এর নির্দেশে মহিষাগেড়িয়া হাই মাদ্রাসায় এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। সমাজের অন্যতম গুরুতর সমস্যা বাল্যবিবাহ এবং নারী পাচার বিষয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সচেতন করার উদ্দেশ্যে এই শিবিরের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাগারিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক অলিপ বাবু, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র সেখ রিয়াজুল, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক জাহাঙ্গ

বন্যা দূর্গত ঘাটালে জেলা প্রশাসনের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

বন্যা দূর্গত ঘাটালে জেলা প্রশাসনের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি!

শারদীয়ার উপলক্ষে নজিরবিহীন উদ্যোগ নিলেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসন। মঙ্গলবার ২৩শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বন্যা দুর্গত ২৭০০ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। পুজোর মুখে সেই বস্ত্র বিতরণ ঘিরে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়।বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস,ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন বেরা,ঘাটাল বিডিও সহ জেলা মহকুমা ও ব

আনন্দপুর–কেশপুরে দুর্গাপূজা কমিটিগুলিকে সরকারি অনুদান প্রদান! পশ্চিম মেদিনীপুর

আনন্দপুর–কেশপুরে দুর্গাপূজা কমিটিগুলিকে সরকারি অনুদান প্রদান!

আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে সরকারি সাহায্য পেলেন আনন্দপুর ও কেশপুর থানার একাধিক দুর্গাপূজা কমিটি। এদিন এক বিশেষ অনুষ্ঠানে এই অনুদান বিতরণ করা হয়।আনন্দপুর থানার মোট ৫৮টি পূজা কমিটির মধ্যে ৪৩টি কমিটি সরকারি আর্থিক সাহায্য পেয়েছে। পাশাপাশি কেশপুর থানার ৪৩টি পূজা কমিটির মধ্যে ৩৮ টিকে অনুদান প্রদান করা হয়েছে। উৎসবের আগে সরকারি এই সহযোগিতা পেয়ে খুশি উদ্যোক্তারা। তাঁদের মতে, এই অর্থসাহায্যের ফলে দুর্গোৎসবের আয়োজন আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত কলেজ গুলোর মধ্যে সেরা কলেজ হিসেবে নির্বাচিত হলো ঝাড়গ্রাম জেলার শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়! পশ্চিম মেদিনীপুর

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত কলেজ গুলোর মধ্যে সেরা কলেজ হিসেবে নির্বাচিত হলো ঝাড়গ্রাম জেলার শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়!

জাতীয় সেবা প্রকল্পের(এন এস এস) কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে দক্ষতার বিচারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত কলেজ গুলোর মধ্যে সেরা কলেজ হিসেবে নির্বাচিত হলো ঝাড়গ্রাম জেলার শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয় এবং সেরা প্রোগ্রাম অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন শিলদা কলেজের প্রোগ্রাম অফিসার অধ্যাপক ড.সুশান্ত দে। কলেজ বিভাগে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে যথাক্রমে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় ও রাজ নরেন্দ্র লাল খাঁন মহিলা মহাবিদ্যালয়কে। প্রোগ্রাম অফিসার বিভাগে সান্ত্ব

মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছে ডানার উদ্যোগে নতুন বস্ত্র উপহার কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছে ডানার উদ্যোগে নতুন বস্ত্র উপহার কর্মসূচি!

শারদীয়ার আগেই নজিরবিহীন উদ্যোগ নিলেন মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী ইচ্ছে ডানার সংস্থা।প্রান্তিক ও আর্থিকভাবে দুর্বল পরিবারের মানুষও যাতে নতুন পোশাকে আনন্দে দুর্গোৎসব পালন করতে পারেন, সেই উদ্দেশ্যে বিগত বছরের ন্যায় এই বছরেও ‘পুজোর উপহার’ তুলে দিলেন। মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছে ডানা তাদের মানবিক প্রয়াস অব্যাহত রেখেছে। শহরের হবিবপুর সংলগ্ন তোরা পাড়ার প্রায় ৮০ জন প্রান্তিক ও আর্থিকভাবে দুর্বল আদিবাসী সম্প্রদায়ের পরিবারের মহিলা, শিশুকে নুতন শাড়ি, নুতন জামা উপহা

দীক্ষার আড়ালে অশ্লীল আচরণ! আত্মঘাতী মেদিনীপুরের বধূ, গ্রেফতার ‘গুরুজি’.... পশ্চিম মেদিনীপুর

দীক্ষার আড়ালে অশ্লীল আচরণ! আত্মঘাতী মেদিনীপুরের বধূ, গ্রেফতার ‘গুরুজি’....

আবারও ভণ্ড ধর্মগুরুর কুকীর্তির বলি এক নিরীহ গৃহবধূ। দীক্ষা দেওয়ার নামে অশ্লীল আচরণের অভিযোগ উঠল এক তথাকথিত ‘গুরুজি’র বিরুদ্ধে। যার জেরে মানসিক চাপে আত্মঘাতী হলেন এক যুবতী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকায়। অভিযুক্ত ‘গুরুজি’কে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতা গৃহবধূর স্বামী কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই ভিন্‌রাজ্যে থাকেন। গৃহবধূর বেশ কিছু অসুখ ছিল। সেই সব অসুখ ঠিক করে দেওয়া এবং দীক্ষা দেওয়ার নাম করে অভিযুক্ত ব্যক্তি ‘গুরুজি

পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের গড়সেনাপোতা গ্রামের প্রায় ৪৫০ বছরের পুরোনো দুর্গা পুজো! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের গড়সেনাপোতা গ্রামের প্রায় ৪৫০ বছরের পুরোনো দুর্গা পুজো!

প্রাচীনকাল থেকে প্রথা মেনে চলে আসছে এই বনেদী বাড়ির পুজো। পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের গড়সেনাপোতা গ্রামের দেব পরিবারের পুজো প্রায় ৪৫০ বছরের পুরোনো। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে চণ্ডীমঙ্গলের রচয়িতা কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর নামও। সারা বছর ধরে এ বাড়িতে অষ্টধাতুর মূর্তি পুজো করা হয়। রয়েছে প্রাচীন মন্দির। শারদীয়ার সময়ে বাড়িতে এসে শিল্পী মাটির প্রতিমা গড়েন। মায়ের গয়না থেকে সাজসজ্জা, সবই হয় মাটি দিয়ে। এখানে মায়ের সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের মূর্তি থাকে ন

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমী অনুষ্ঠান “স্নেহ” যেন এক নতুন আলো ছড়াল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনে! পশ্চিম মেদিনীপুর

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমী অনুষ্ঠান “স্নেহ” যেন এক নতুন আলো ছড়াল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনে!

পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমী অনুষ্ঠান “স্নেহ” যেন এক নতুন আলো ছড়াল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনে। কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়—এটি হয়ে উঠল ভালোবাসা, মর্যাদা আর মানবিকতার মিলনক্ষেত্র। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদরী, অতিরিক্ত জেলা শাসক কেম্পা হোনাইয়া,অতিরিক্ত জেলা মিশন ডিরেক্টর ডঃ গোবিন্দ হালদার,অতিরিক্ত জেলা শাসক (পঞ্চায়েত)মৌমিতা সাহা,অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল,মেদি

মেদিনীপুর  জজ আদালতে অনুষ্ঠিত হলো দুদিনের অনলাইন ই ফাইলিং ট্রেনিং! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর জজ আদালতে অনুষ্ঠিত হলো দুদিনের অনলাইন ই ফাইলিং ট্রেনিং!

মেদিনীপুর জজ আদালতের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো দুদিনের অনলাইন ই ফাইলিং এর ট্রেনিং প্রোগ্রাম। এই কর্মসূচিতে মেদিনীপুর জজ আদালতের ল ক্লার্কগণ ও আইনজীবীগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মাস্টার ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন বাদল দাস, সিস্টেম এডমিনিস্ ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন সৌগত ভূঁইয়া। এছাড়াও জেলা জজ আদালতের রেজিস্ট্রার ডলমা শেরপাও উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল একাডেমি এবং কলকাতা হাইকোর্টের মিলিত উদ্যোগ ও সুপ্রিম কোর্টের নির্দেশে এই ট্রেনিং প্রোগ্র

নৃত্যনীড়ে উদ্যোগে অনুষ্ঠিত হলো কাশ বাতাসে! পশ্চিম মেদিনীপুর

নৃত্যনীড়ে উদ্যোগে অনুষ্ঠিত হলো কাশ বাতাসে!

নৃত্যশিল্পী রিমা কর্মকার পরিচালিত মেদিনীপুরের স্বনামধন্য নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যনীড়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রাক্ শারদীয়া অনুষ্ঠান কাশ বাতাসে। এদিন সকালে মেদিনীপুর শহরের নজরগঞ্জের তারাধাম প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় তারাধামে তারামা কে পূজার অর্ঘ্য নিবেদনের মাধ্যমে। অনুষ্ঠান নৃত্যনীড়ের শিল্পীরা বিভিন্ন আঙ্গিকের নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করে। এটি ছিল এই অনুষ্ঠানের ষষ্ঠ বর্ষ। নৃত্যনীড়ের পক্ষ থেকে এবারের 'কাশ বাতাসে শারদ সম্মান-২

অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ তম জন্মবার্ষিকীর সূচনা দিবসে শ্রদ্ধার্ঘ্য! পশ্চিম মেদিনীপুর

অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ তম জন্মবার্ষিকীর সূচনা দিবসে শ্রদ্ধার্ঘ্য!

নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের প্রস্তাবিত ঘাটাল শাখার উদ্যোগে ২০শে সেপ্টেম্বর ঘাটাল শহরের পূর্বতন ঋষি অরবিন্দ বিদ্যামন্দিরে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ তম জন্মবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ অনুষ্ঠান পালন করা হলো।ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাসপুর গান্ধী মিশনের কর্ণধার নারায়ণ ভাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প: ব: সরকারের প্রাক্তন যুগ্ম শিক্ষা অধিকর্তা এবং বর্তমানে ভারত সভার সাধারণ সম্পাদক মানিক চন্দ্র দোলই । বিশেষ অতিথির আসন অলংকৃত করেন প্র

প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে মেদিনীপুরে পালিত হলো সেবা পক্ষকাল বিশেষ অনুষ্ঠান! পশ্চিম মেদিনীপুর

প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে মেদিনীপুরে পালিত হলো সেবা পক্ষকাল বিশেষ অনুষ্ঠান!

মেদিনীপুরে সেবামূলক আবহে পালিত হলো সেবা পক্ষকাল বিশেষ অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে সারাদেশে এক সপ্তাহ ধরে চলছে নানা সামাজিক ও মানবিক উদ্যোগ। তারই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের এক নম্বর মণ্ডলের মহতাবপুর এলাকায় শীতলা মন্দির সংলগ্ন আনন্দমার্গ স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে ছোটদের হাতে খাতা,বই ও মিষ্টান্ন তুলে দেওয়া হয়। অন্যদিকে বড়দের উপহার হিসেবে বিতরণ করা হয় পবিত্র শ্রীমদ্ভাগবত গীত

মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা!

মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হলো ছাত্রছাত্রীদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। শনিবার বিকেলে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে আয়োজিত এই সাংস্কৃতিক প্রতিযোগিতার তিনটি বিভাগের মোট ১২ টি ইভেন্টে শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে। রবীন্দ্র আবৃত্তি, নজরুলে কবিতা আবৃত্তি, জীবনানন্দের কবিতা আবৃত্তি, সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি, রবীন্দ্র সঙ্গীত, দেশাত্মবোধ সঙ্গীত,রবীন্দ্র নৃত্য সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ

মেদিনীপুর সমন্বয় সংস্থা ও বিশ্ববীণা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নতুন বস্ত্র উপহার কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর সমন্বয় সংস্থা ও বিশ্ববীণা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নতুন বস্ত্র উপহার কর্মসূচি!

মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিট ও বিশ্ববীণা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও শারদীয়া দুর্গাপূজার প্রাক্কালে নতুন বস্ত্র উপহার কর্মসূচি অনুষ্ঠিত হল গড়বেতা থানার ৩ নং ব্লকের রসকুন্ডুর নিকটবর্তী নেড়েকোপা বাসস্ট্যান্ডে। এদিন দেড় শতাধিক প্রান্তিক জনগোষ্ঠীর মহিলার হাতে শারদীয়ার শুভেচ্ছা উপহার নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। বিশ্ববীনা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত শিশুদের মধ্যে বিস্কুট, কেক, চকোলেট বিতরণ করেন। এদিনের এই কর্মসূচির ব্যবস্থাপনায

অনুষ্ঠিত হলো বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা২০২৫! পশ্চিম মেদিনীপুর

অনুষ্ঠিত হলো বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা২০২৫!

প্রতি বছরের ন্যায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতার প্রচার ও পরিবেশ সুরক্ষায় ২১ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলাতে বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা অনুষ্ঠিত হলো। এতে ২৯৮ অভীক্ষা কেন্দ্রে প্রায় তিন হাজার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে দশম শ্রেণির ৪১৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। বিজ্ঞান কেন্দ্র গুলির পক্ষ থেকে যেমন প্রতিটি অভীক্ষা কেন্দ্রে পর্যবেক্ষক ছিলেন তাছাড়া জেলা সম্পাদক মণ্ডলীর নেতৃত্বগণ ২৫ শতাংশের বেশি অভীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। সাথ

এবিটিএ কেশপুর আঞ্চলিক শাখার একাদশ ত্রিবার্ষিক সম্মেলন! পশ্চিম মেদিনীপুর

এবিটিএ কেশপুর আঞ্চলিক শাখার একাদশ ত্রিবার্ষিক সম্মেলন!

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির(এবিটিএ) কেশপুর আঞ্চলিক শাখার একাদশ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। মেদিনীপুর শহরের কর্মচারী ভবনে প্রয়াত শিক্ষক সুবল সরেনের নামাঙ্কিত মঞ্চে আয়োজিত এই সম্মেলনের সূচনা হয় সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে। সংগঠনের পতাকা উত্তোলনের পাশাপাশি, শোকপ্রস্তাব উত্থাপন করেন সংগঠনের আঞ্চলিক শাখার সভাপতি বাদল দুয়ারী।সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সম্পাদক সুকুমার পাইন । সম্পাদকীয় প্রতিবেদন পেশ ও জবাবী বক্তব্য পেশ