পশ্চিম মেদিনীপুর
প্রচারের ফাঁকে কর্মীদের সঙ্গে হাতে পলিথিনে মুড়ি,সাধারণ মানুষের ছোঁয়ায় ধরা দিলেন চন্দ্রকোনা বিধানসভার প্রার্থী সূর্যকান্ত দলুই!
প্রচারের ফাঁকে কর্মীদের সঙ্গে হাতে পলিথিনে মুড়ি—এভাবেই একেবারে সাধারণ মানুষের ছোঁয়ায় ধরা দিলেন চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত দলুই। নির্বাচনী প্রচারে তাঁর এই সহজ-সরল ছবি ইতিমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দলুই শৈশবের স্মৃতিবিজড়িত কালীমন্দিরে পুজো দিয়ে প্রচারের সূচনা করেন। এরপর তিনি বড়বালা, কিয়াগেড়িয়া, মদনমোহনপুর, দরবস্তিবালা, রায়লা এবং পিংলাশ-সহ একাধিক গ্রামে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে
১৫ বছরের উন্নয়নকে সামনে রেখে গোবিন্দপুরে ঘরে ঘরে প্রচারে ঘাটাল বিধানসভায় প্রার্থী শ্যামলী সর্দ্দার!
রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নমূলক কাজকে সামনে রেখেই ঘরে ঘরে নির্বাচনী জনসংযোগে নেমেছেন ঘাটাল বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী সর্দ্দার। ঘাটাল বিধানসভা কেন্দ্রের সুলতানপুর অঞ্চলের অন্তর্গত গোবিন্দপুর বুথে জোরকদমে চলছে তাঁর প্রচার অভিযান।তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে শ্যামলী সর্দ্দার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। প্রচারের মূল বার্তায় উঠে আসছে রাজ্য সরকারের বিগত ১৫ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, জনকল্যাণমূলক উদ্যোগ এবং এলাকার পর
ঘাটালকে রেলপথের সঙ্গে যুক্ত করার বড় প্রতিশ্রুতি সামনে রেখেই ভোটের ময়দানে নামলেন ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাট!
ঘাটালকে রেলপথের সঙ্গে যুক্ত করার বড় প্রতিশ্রুতি সামনে রেখেই ভোটের ময়দানে বাড়ি বাড়ি প্রচার নামলেন ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাট। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি শুরু করলেন এবারের নির্বাচনী প্রচার।ঘাটাল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীতল কপাট মনোহনপুর ১ নম্বর অঞ্চলের শ্যামসুন্দরপুর গ্রামে শিব মন্দির ও শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচারের শুভ সূচনা করেন। পুজো শেষে তিনি মনোহরপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে অংশ নেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। প্রচা
একটু বৃষ্টিতেই কাদা সমুদ্র! রাস্তার বেহাল দশায় নাজেহাল গ্রামবাসী, ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্সও!
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের বড়মুয়দা এলাকায় প্রধান যোগাযোগের রাস্তার বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় ঢেকে গিয়ে প্রায় সম্পূর্ণ অচল হয়ে পড়ছে, ফলে নিত্যদিনের যাতায়াত কার্যত অসম্ভব হয়ে উঠছে।এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার এই সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। প্রতিদিনের কাজকর্ম, বাজার, স্কুল-কলেজ যাওয়া থেকে শুরু করে জরুরি পরিস্থিতিতেও বিপাকে পড়তে হচ্ছে গ্রামবাসীদের।সবচেয়ে ভয়াবহ পরি
ভোটে নজর কাড়তে এলো ‘চিত্রা’! পশ্চিম মেদিনীপুরে প্রকাশ পেল নির্বাচনের নতুন মাসকট!
পশ্চিম মেদিনীপুরের নির্বাচন প্রচারে এবার নতুন আকর্ষণ ‘চিত্রা’। জেলার ঐতিহ্যবাহী পটচিত্র শিল্পের অনুপ্রেরণায় তৈরি এই নির্বাচনী মাসকট শুধু সংস্কৃতির পরিচয়ই বহন করছে না, পাশাপাশি দিচ্ছে নারী ক্ষমতায়নের শক্তিশালী বার্তাও।জেলা নির্বাচন আধিকারিকের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার এই বিশেষ নির্বাচনী মাসকট ও থিম সং-এর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে। নির্বাচনকে আরও জনমুখী, আকর্ষণীয় এবং সচেতনতার বার্তা পৌঁছে দিতে ‘চিত্রা’কে সামনে আনা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।‘চিত্রা’ নামটি জেল
কালবৈশাখীর তাণ্ডবে দাসপুরে মর্মান্তিক মৃত্যু, শিলাবৃষ্টি-ঝোড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি!
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই মঙ্গলবার বিকেলে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির দাপটে কেঁপে উঠল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকায় লাল সতর্কতা, আর কলকাতা ও দুই ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি ছিল। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আগেই সতর্ক করা হয়েছিল।সেই সতর্কতার মধ্যেই পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আচমকা কালো মেঘে ঢেকে যায় আকাশ। মুহূর্তের মধ্যে শুরু হয় প্রবল ঝড়ো হাওয়া, সঙ্গে শিলাবৃষ্টি। কালবৈশাখীর তাণ্ডবে
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে জোর, IQAC-এর উদ্যোগে শিক্ষক পরিচিতি কর্মসূচিতে গবেষণা-উদ্ভাবনে বিশেষ গুরুত্ব!
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ কোষ (IQAC)-এর উদ্যোগে ৭ই এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হল ‘শিক্ষক পরিচিতি কর্মসূচি’ (Faculty Orientation Programme)। কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং একাধিক শিক্ষায়তনিক নেতৃত্ব একত্রিত হয়ে শিক্ষাদান, গবেষণা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিশদ আলোচনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও বাণিজ্য অনুষদের
আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা,বৃষ্টির দাপটেই ভিজবে বাংলা, বজ্রপাত-শিলাবৃষ্টির সতর্কতা একাধিক জেলায়!
ঝড়-বৃষ্টির জেরে গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ৭ এপ্রিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া—প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন থেকে ছয় ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ব
মেদিনীপুর বিদ্যাসাগর শিশু নিকেতনে নতুন শিক্ষাবর্ষের শুভ সূচনা!
মেদিনীপুর বিদ্যাসাগর শিশু নিকেতন-এ শুরু হলো এক নতুন অধ্যায়। আজ শুধু স্কুলের ফটকই খুলল না, খুলে গেল অগণিত ছোট্ট স্বপ্নের দরজাও—যে স্বপ্নগুলো এতদিন ডানা মেলার অপেক্ষায় ছিল।ছোট ছোট হাতে ব্যাগ, চোখে কৌতূহল আর হৃদয়ে উচ্ছ্বাস নিয়ে শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে প্রবেশ করল, তখন যেন পুরো পরিবেশটাই নতুন আশায় ভরে উঠল। কেউ এসেছে প্রবল উৎসাহে, কেউবা একটু লাজুক পদক্ষেপে—তবে সবার চোখেই ছিল নতুন দিনের উজ্জ্বল প্রত্যাশা। নতুন ক্লাস, নতুন বই, নতুন বন্ধু আর নতুন গল্প—সব মিলিয়ে শুরু হলো শেখার এক স
জল জমে বেহাল এলাকা, কোদাল হাতে নিজেই নালায় নামলেন বিজেপি প্রার্থী শংকর গুছাইত!
৬ এপ্রিল, সোমবার প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূল টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা, নিকাশি ব্যবস্থার বেহাল দশা— আর সেই ক্ষোভকে সামনে রেখেই এবার কোদাল হাতে নালা সাফাইয়ে নামলেন বিজেপি প্রার্থী শংকর গুছাইত। ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর শহরের কালগাং এলাকায় ভোটের আবহে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নিকাশি নালা পরিষ্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই এলাকা জলে ডুবে যাচ্ছে।নালায় নেমে সাফাই অভিযানের সময় শংকর গুছাইতের তোপ, “প্রকল্পের ৭৫ শতাংশ টাকা কালীঘাটে পাঠিয়ে দেওয়া
বৃষ্টি-ঝড়েও থামেনি প্রচার, মেদিনীপুরে সুজয়ের হয়ে ময়দানে সায়নী ঘোষ!
৬ এপ্রিল, সোমবার প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূল পরিস্থিতিকেও উপেক্ষা করে মেদিনীপুরে জোরকদমে চলল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুজয় হাজরা-র সমর্থনে আয়োজিত জনসভায় উপস্থিত হয়ে প্রচারে নতুন মাত্রা যোগ করলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ।এদিন মেদিনীপুরের বটতলা চক এলাকায় আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সায়নী ঘোষ বলেন, দুর্যোগের মধ্যেও তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা ব
প্রদীপ সরকারের হয়ে প্রচারে সায়নী ঘোষ, খড়গপুরে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ!
৬ এপ্রিল, খড়গপুর সদর ২২৪ নম্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে খরিদা জৈন ধর্মশালার কাছে এক পথসভায় অংশ নেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা যাদবপুরের সংসদ সায়নী ঘোষ। দলীয় প্রার্থী প্রদীপ সরকার-এর সমর্থনে প্রচারে অংশ নিতে উপস্থিত হন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। তাঁর উপস্থিতিতে এদিনের জনসভা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও উন্মাদনা চোখে পড়ার মতো ছিল। খড়গপুরে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সায়নী ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপা
ভোটের আগে খড়্গপুরে রাজনৈতিক উত্তাপ, শক্তি দেখিয়ে মনোনয়ন অজিতের!
পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে নমিনেশনের শেষ দিনে রাজনৈতিক উত্তাপ পৌঁছাল চরমে। পিংলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অজিত মাইতি এদিন মহকুমা শাসকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন।মনোনয়ন জমার আগে খড়্গপুর শহরজুড়ে আয়োজন করা হয় এক বিশাল শক্তি প্রদর্শনের মিছিল। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে মিছিলটি কার্যত নির্বাচনের আগে তৃণমূলের সংগঠন শক্তির বার্তাই তুলে ধরে।
মেদিনীপুরে প্রথমবার ভোটের লড়াইয়ে RLJP, মনোনয়ন জমা দিলেন সালেহা বেগম!
আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। সেই প্রেক্ষাপটে সোমবার মেদিনীপুরে উৎসাহী ও সংগঠিত পরিবেশে মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর প্রার্থী সালেহা বেগম।২৩৬ নম্বর মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে এদিন তিনি দলীয় কার্যালয় থেকে কর্মী-সমর্থকদের নিয়ে একটি সুসংগঠিত মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছয়। সেখানে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ন
ICMR-এর সুপারিশ পেল IIT খড়গপুর-সমর্থিত HemoQR, রক্তাল্পতা নির্ণয়ে বড় সাফল্য!
রক্তাল্পতা নির্ণয়ে সাশ্রয়ী, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর সমাধানের ক্ষেত্রে বড় সাফল্য পেল IIT খড়গপুর-সমর্থিত HemoQR। ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ (ICMR)-এর আনুষ্ঠানিক সুপারিশ পাওয়ায় এই বহনযোগ্য হিমোগ্লোবিন টেস্ট কিট স্বাস্থ্য প্রযুক্তির জগতে নতুন দিগন্ত খুলে দিল। IIT খড়গপুরের অধ্যাপক সুমন চক্রবর্তীর তত্ত্বাবধানে SmartQR Technologies-এর তৈরি এই উদ্ভাবনী কিটটি DSIR-CRTDH এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবার সেন্টার অফ এক্সিলেন্সে ইনকিউবেট হয়েছে। এই সাফল্য প্রসঙ্গে IIT খড়গপুরের অধিকর্তা অধ্
পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুরে রুট মার্চের মাঝে আদিবাসী বাড়িতে ঢুকে জল খেলেন এসপি পাপিয়াসুলতানা, কেশিয়াড়িতে মানবিকতার নজির!
পশ্চিম মেদিনীপুরে নির্বাচনী নিরাপত্তা পর্বের মধ্যেও মানবিকতার এক অনন্য ছবি ধরা পড়ল। রুট মার্চ চলাকালীন জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা কেশিয়াড়ির সিংপুর গ্রামের এক আদিবাসী বাড়িতে ঢুকে এক গ্লাস জল চেয়ে পান করেন। খাঁকি উর্দির কঠোরতার আড়ালেও এই ছোট্ট আন্তরিক মুহূর্ত যেন তুলে ধরল— মানুষের সেবাই পুলিশের সর্বোচ্চ ধর্ম। সিংপুর গ্রামের মানুষ এই ঘটনায় পুলিশ সুপারের মধ্যে এক জননীসুলভ মমতার ছোঁয়া অনুভব করেছেন।নির্বাচনকে সামনে রেখে হাতিগেড়িয়া বাসস্ট্যান্ড, স্থানীয় হাট এবং সিংপুর-সহ
খড়্গপুর সদরে জোরকদমে প্রচারে নেমে পড়লেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ!
খড়্গপুর সদরে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। তারই মধ্যে জোরকদমে প্রচারে নেমে পড়লেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন সস্ত্রীক খড়্গপুরের মাছ মার্কেট-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে জনসংযোগ কর্মসূচি চালান তিনি।বাজারে উপস্থিত সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমর্থন প্রার্থনা করেন দিলীপ ঘোষ। পাশাপাশি এলাকার দৈনন্দিন সমস্যা, বাজার সংক্রান্ত অসুবিধা এবং নাগরিক পরিষেবা নিয়ে মানুষের মতামতও শোনেন তিনি। তাঁর এই প্রচার ঘিরে বাজার চত্বরে কৌতূহল
দেশের সেবায় অকাল প্রয়াণ—পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ীতে কফিনবন্দি অবস্থায় ফিরলেন বীর জওয়ান মৃণাল কান্তি ঘোষ!
দেশের সীমান্ত রক্ষা করতে গিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন বছর একত্রিশের বীর সেনা জওয়ান হাবিলদার মৃণাল কান্তি ঘোষ। কর্মরত অবস্থায় তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার থেকে শুরু করে গোটা এলাকায়। দেশের প্রতি তাঁর এই সর্বোচ্চ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের কুলবনি গ্রামের বাসিন্দা মৃণাল কান্তি ঘোষের কফিনবন্দি দেহ আজ গ্রামে ফিরেছে। সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি সিকিমের জিরো পয়েন্টে অবস্থিত ৪১৭ ফিল্ড হসপিটালের রেডিওলজি (এক্স-রে)
ইস্টারের আনন্দে মেলবন্ধন, খড়গপুর ইউনিয়ন চার্চে খ্রিস্টানদের পাশে প্রদীপ সরকার!
৫ই এপ্রিল, রবিবার পালিত পবিত্র ইস্টার সানডে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার তৃতীয় দিনে তাঁর পুনরুত্থানের স্মৃতিকে কেন্দ্র করেই এই উৎসব উদযাপিত হয়। ২০২৬ সালে ইস্টার সানডে ৫ এপ্রিল, রবিবার পালিত হচ্ছে, যা ‘হোলি উইক’ ও ‘লেন্ট’-এর আধ্যাত্মিক পর্বের পরিসমাপ্তি হিসেবে বিশেষ তাৎপর্য বহন করছে। পাপ ও মৃত্যুর ওপর জীবনের জয়ের বার্তা বহনকারী এই উৎসব গির্জার প্রার্থনা, পারিবারিক মিলনমেলা এবং ‘ইস্টার এগ’-এর মতো ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়
দাসপুরের গান্ধী মিশনে আবেগঘন পরিবেশে নারায়ণ ভাইয়ের স্মরণসভা, সমাজসেবার উজ্জ্বল অধ্যায় তুলে ধরলেন বিশিষ্টজনেরা!
দাসপুরের গান্ধী মিশনে গভীর আবেগ ও শ্রদ্ধার আবহে অনুষ্ঠিত হল প্রয়াত সাহিত্যপ্রেমী, সমাজসেবী ও গান্ধীবাদী ব্যক্তিত্ব নারায়ণ ভট্টাচার্য (নারায়ণ ভাই)-এর স্মরণসভা। তাঁর আজীবন সমাজসেবা, শিক্ষা বিস্তার, স্বাস্থ্য সচেতনতা এবং মানবিক উদ্যোগের নানা দিক স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানান এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীরা। স্মরণসভায় উপস্থিত ছিলেন বিশ্বজিৎ খোড়াই, গোপাল ঘোষ, দেবাশিষ বেরা, প্রশান্ত সামন্ত, নীলমনি মুখার্জী, তাপস পোড়েল, আশিষ মাইতি, অরূপ ভট্টাচার্য, নিখিল অধিকারী, তুহিন কা