পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
খড়গপুরে ঝাড়েশ্বর শিব মন্দিরে গাজন উৎসবের সূচনা!
কয়েক হাজার বছরের ঐতিহ্যবাহী খড়গপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঝাড়েশ্বর শিব মন্দিরে শুরু হয়েছে গাজন উৎসব। মেলা উৎসব কমিটির উদ্যোগে ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত এই মেলা চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।১০ এপ্রিল তারিখে উৎসবের শুভ উদ্বোধন করেন খড়গপুর চৈতন্য আশ্রমের বামন মহারাজ। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “ভারতবর্ষের পুণ্যভূমিতে এত মন্দির বিশ্বের আর কোথাও নেই। এমন এক প্রাচীন মন্দিরের মেলার উদ্বোধন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর শ
চন্দ্রকোনায় সায়নী ঘোষের রোড শো, সূর্যকান্ত দলুইয়ের সমর্থনে তৃণমূলের জোরদার প্রচার!
চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত দলুইয়ের সমর্থনে জোরদার প্রচারে নামলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। মহেশপুর ফুটবল ময়দান থেকে ভগবন্তপুর বাজার পর্যন্ত খোলা গাড়িতে প্রার্থীকে সঙ্গে নিয়ে রোড শো করেন তিনি।রোড শোকে ঘিরে এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। রাস্তার দু’ধারে ভিড় জমান কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায় সায়নী ঘোষ ও প্রার্থী সূর্যকান্ত দলুইকে। বিপুল সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থকের অংশগ্রহণে গোটা এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়।এ
চন্দ্রকোনায় স্মৃতি ইরানির রোড শো, সুকান্ত দোলুইয়ের সমর্থনে জোরদার প্রচার!
চন্দ্রকোনা বিধানসভায় বিজেপি প্রার্থী সুকান্ত দোলুইয়ের সমর্থনে জোরদার প্রচারে নামলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ১০ এপ্রিল শুক্রবার বিকেলে খেজুরডাঙ্গা থেকে ঠাকুরবাড়ি বাজার পর্যন্ত এক বর্ণাঢ্য রোড শো ও পদযাত্রায় অংশ নেন তিনি।এই পদযাত্রায় অংশ নিয়ে কর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেন স্মৃতি ইরানি। গোটা এলাকা জুড়ে ছিল উৎসবের আবহ—দলীয় পতাকা, স্লোগান এবং বিপুল জনসমাগমে মুখর হয়ে ওঠে চন্দ্রকোনা।এদিনের প্রচারে এক ভিন্ন চিত্রও দেখা যায়, যখন তিনি চন্দ্রকোন
খড়গপুরে অমিত শাহর মেগা রোড শো, জনজোয়ারে উচ্ছ্বসিত বিজেপি শিবির!
খড়গপুর শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-এর রোড শোকে ঘিরে ১০ এপ্রিল,শুক্রবার বিজেপি কর্মী-সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ১০ এপ্রিল শুক্রবার খড়গপুর সদর বিধানসভার প্রার্থী Dilip Ghosh, মেদিনীপুর বিধানসভার প্রার্থী শংকর গুছাইত এবং খড়গপুর গ্রামীণ কেন্দ্রের প্রার্থী তপন ভূঁইয়ার সমর্থনে এই শক্তি প্রদর্শনের কর্মসূচি আয়োজন করা হয়।নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরে, সন্ধ্যা প্রায় ছ’টা নাগাদ খোলা গাড়িতে উঠে জনতার উদ্দেশে হাত নাড়েন Amit Shah। রোড শোর গাড়ি মালঞ
ঘাটালে সায়নী ঘোষের রোড শোয়ে জনজোয়ার, শ্যামলী সর্দারের সমর্থনে উৎসবের আবহ!
১০ এপ্রিল, শুক্রবার ঘাটালে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে জোরদার প্রচারে নামলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। তাঁর উপস্থিতিতে আয়োজিত রোড শোকে ঘিরে গোটা এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ।রাস্তার দু’ধারে ভিড় জমায় দলীয় কর্মী-সমর্থক থেকে শুরু করে বহু সাধারণ মানুষ। খোলা গাড়ি থেকে হাত নেড়ে সকলকে অভিবাদন জানাতে দেখা যায় সায়নী ঘোষ এবং প্রার্থী শ্যামলী সর্দারকে। তাঁদের এক ঝলক দেখতে ও শুভেচ্ছা জানাতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।বিপুল সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থকের অংশগ্রহণে র
নতুন ভোটারদের সচেতনতায় নাড়াজোল রাজ কলেজে বিশেষ কর্মশালা, উৎসাহে ভরপুর পড়ুয়ারা!
নাড়াজোল রাজ কলেজের স্মার্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো “নতুন ভোটারদের জন্য সচেতনতা কর্মশালা”। কলেজের ইলেক্টোরাল লিটারেসি ক্লাব এবং দাসপুর সমষ্টি উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় নতুন ভোটারদের মধ্যে গণতান্ত্রিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়। অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. বাসুদেব মণ্ডল। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করতে নতুন প্রজন্মের ভোটারদের স
ভোটের আগে মেদিনীপুরে মমতার ৪ কিমি পদযাত্রা, ফুলবৃষ্টি-শঙ্খধ্বনিতে উচ্ছ্বাসে ভাসল শহর!
আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফাকে সামনে রেখে মেদিনীপুরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহেই শুক্রবার বিকেল সাড়ে চারটা নাগাদ নির্বাচনী প্রচারে অংশ নিতে মেদিনীপুরে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে করে তিনি মেদিনীপুর কলেজ মাঠে নামেন, আর সেখান থেকেই শুরু হয় তাঁর প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা।কলেজ মাঠ থেকে শুরু হয়ে এই পদযাত্রা বটতলার চক, স্কুল বাজার, জগন্নাথ মন্দির হয়ে নতুন বাজার পর্যন্ত এগিয়ে যায়। গোটা রুটজুড়ে সাধারণ ম
মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো ঘিরে তুঙ্গে উত্তেজনা, কড়া নিরাপত্তায় চূড়ান্ত প্রস্তুতি!
শুক্রবার, ১০ এপ্রিল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে রাজনৈতিক উত্তেজনা পৌঁছেছে চরমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত রোড শোকে কেন্দ্র করে সকাল থেকেই শহরজুড়ে জোর প্রস্তুতি চোখে পড়ছে। মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরার সমর্থনে আয়োজিত এই কর্মসূচি ঘিরে দলীয় শিবিরের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে আগ্রহ।নির্ধারিত সূচি অনুযায়ী, শহরের কলেজ ময়দান থেকে শুরু হবে মুখ্যমন্ত্রীর রোড শো। সেখান থেকে মিছিল এগোবে বটতলা, নিমতলা, স্কুল বাজার এবং জগন্
মেদিনীপুরে ব্যানার-বিতর্কে চড়ল রাজনৈতিক পারদ, রোড শোর আগে গোলকুয়াচকে বিজেপির পথ অবরোধ!
শুক্রবার, ১০ই এপ্রিল সকাল মেদিনীপুর শহরের গোলকুয়াচক এলাকায় নির্বাচনী প্রচার ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতের ব্যানারের উপর তৃণমূল প্রার্থী সুজয় হাজরার ব্যানার লাগানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত নিজেও।বিজেপির দাবি, প্রতিদ্বন্দ্বী দলের এই পদক্ষেপ সম্পূর্ণভাবে নির্বাচনী বিধিভঙ্গের শামিল এ
পশ্চিম মেদিনীপুর
খড়গপুরে অমিত শাহের মেগা রোড শো আজ, দিলীপ–শঙ্কর–তপনের সমর্থনে বিজেপির শক্তিপ্রদর্শন!
মেদিনীপুর জেলায় নির্বাচনী উত্তাপ আরও বাড়াতে আজ, ১০ এপ্রিল, খড়গপুর শহরে বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এক বিশাল রোড শো। খড়গপুর সদর বিধানসভায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ , মেদিনীপুর বিধানসভার প্রার্থী শঙ্কর গুছাইত এবং খড়গপুর গ্রামীণ কেন্দ্রের প্রার্থী তপন ভূঁইয়ার সমর্থনে এই শক্তিপ্রদর্শনের মঞ্চে উপস্থিত থাকবেন দেশের গৃহমন্ত্রী Amit Shah। বিজেপি সূত্রে দাবি, এই রোড শো ঘিরে শহরে ইতিমধ্যেই ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।দলীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল প্রায় ৩টে থেকে ৫টার মধ্যে রোড শো
রেল মার্কেটের ব্যবসায়ীদের স্বার্থে সরব খড়গপুর চেম্বার, প্রেস মিটে স্বচ্ছতা ও ন্যায্যতার জোরালো দাবি!
খড়গপুর চেম্বার অফ কমার্সের উদ্যোগে বুধবার, ৯ এপ্রিল সন্ধ্যা ৬টায়, গোলবাজারের রাম মন্দির প্রাঙ্গণে একটি গুরুত্বপূর্ণ প্রেস মিট সফলভাবে অনুষ্ঠিত হয়। রেল মার্কেটের হাজার হাজার দোকানদার ও প্লট হোল্ডারদের দীর্ঘদিনের সমস্যা এবং রেলওয়ে বোর্ডের একাধিক সার্কুলারের সঠিক প্রয়োগের দাবিতেই এই বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী সদস্যদের পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।প্রেস মিটে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক বজরং ভার্মা, সহ-সম্পাদক জাভেদ আহমেদ খান ও দীপক জয়েস
অভিষেকের ‘ভিটামিন ডোজ়ে’ চাঙ্গা মেদিনীপুর, ১৫-০ টার্গেটে ঝাঁপানোর ডাক জুন মালিয়ার!
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুরে সংগঠনকে আরও ধারালো করতে জোরকদমে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। খড়গপুরে আয়োজিত এক গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত থেকে দলীয় কর্মী-সমর্থকদের মনোবল বাড়িয়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। তাঁর উপস্থিতিকেই কার্যত ‘ভিটামিন ডোজ়’ বলে ব্যাখ্যা করলেন মেদিনীপুরের সাংসদ June Malia। মেদিনীপুর ও ঘাটাল—এই দুই সাংগঠনিক জেলার শীর্ষ নেতৃত্বকে নিয়ে হওয়া বৈঠক থেকেই আসন্ন নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করা হয়েছে বলে দলীয়
খড়গপুরে অভিষেকের রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠক, ভোটের আগে তৃণমূল শিবিরে ‘অক্সিজেন’
ভোটের আবহে সংগঠনকে আরও মজবুত করতে খড়গপুর শহরে বড় সাংগঠনিক বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ Abhishek Banerjee। বৃহস্পতিবার, ৯ এপ্রিল রূপনারায়ণপুরের গ্রীনল্যান্ড হোটেল চত্বরে কয়েক হাজার দলীয় পদাধিকারীকে নিয়ে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।মেদিনীপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেদিনীপুর, খড়গপুর ১ ও ২, দাঁতন, কেশিয়াড়ি, ডেবরা, সবং, নারায়ণগড় এবং পিংলা বিধানসভা এলাকার বিধায়ক, সভাপতি ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ সাংগঠনিক উন্নয়ন এবং ভোটমুখী কৌশল
শুক্রবার মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুর কলেজ মাঠে জোর প্রস্তুতি!
বিধানসভা ভোটের প্রচারে ১০ এপ্রিল, শুক্রবার মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সভাকে ঘিরে ইতিমধ্যেই মেদিনীপুর কলেজ মাঠে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। মঞ্চ তৈরির কাজ থেকে শুরু করে নিরাপত্তা, কর্মী-সমর্থকদের বসার ব্যবস্থা—সবকিছুতেই এখন ব্যস্ত দলীয় নেতৃত্ব ও প্রশাসন।সাম্প্রতিক সভাগুলিতে তিনি ভোটার তালিকা, উন্নয়ন এবং বিরোধীদের কৌশল নিয়ে সরব হয়েছেন।শুক্রবারের কর্মসূচিতে চন্দ্রকোনা ও গড়বেতায় দলের প্রার্থীদের সমর্থনে প্রচারের পাশাপাশি মেদিনীপুর শহরেও তাঁর বিশেষ স
স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানবসেবার অনন্য নজির গড়ল আনন্দ কলেজ অফ এডুকেশনের ফার্মাসি বিভাগ!
“তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ”—এই মানবিক বার্তাকেই সামনে রেখে বুধবার, ৮ এপ্রিল আনন্দ কলেজ অফ এডুকেশনের কলেজ প্রাঙ্গণে আয়োজিত হল এক সফল রক্তদান শিবির। মানুষের জীবনরক্ষার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়।কলেজের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলা এই শিবিরের উদ্বোধন করেন অধ্যক্ষ ড. কৌশিক সাঁতরা। তিনি রক্তদানের প্রয়োজনীয়তা, মানবিক মূল্যবোধ এবং সমাজে এই ধরনের উদ্যোগের সুদূরপ্রসারী প্রভাব নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
চাকার ওপর জন্ম নিল নতুন প্রাণ—Indian Railways-এর মানবিকতায় হৃদয় ছুঁয়ে গেল জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ঘটনা!
রায়পুর থেকে শালিমারগামী ১২১০১ নম্বর জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে ঘটে গেল এক বিরল ও হৃদয়স্পর্শী মুহূর্ত। ট্রেনটি খড়গপুর স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই S4 কোচে যাত্রী মিনারা মোল্লার প্রসববেদনা শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎপর হয়ে ওঠেন কর্তব্যরত টিকিট পরীক্ষক ও RPF কর্মীরা। ট্রেনটির রুট অনুযায়ী খড়গপুরের পর শালিমার গন্তব্য হওয়ায় দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চালানো হয়। সংকটময় সেই সময়ে রেলকর্মীদের অসাধারণ তৎপরতা, সহমর্মিতা ও উপস্থিত বুদ্ধির জেরে ট্রেনের ভেতরেই
খড়্গপুরে ভোটের লড়াইয়ে বাকযুদ্ধ তুঙ্গে, জুন মালিয়াকে কটাক্ষ দিলীপের — পাল্টা ‘নেচে যাব’ হুঁশিয়ারি তৃণমূলের!
খড়্গপুরের নির্বাচনী আবহ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ জুন মালিয়াকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বাকযুদ্ধ। মনোনয়ন জমা দেওয়ার দিন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের রোড-শো চলাকালীন প্রচার মঞ্চে জুন মালিয়াকে নাচতে দেখা যায়। সেই ঘটনাকেই হাতিয়ার করে এক নির্বাচনী সভায় দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন,“মনোনয়ন জমার দিন দু’জন নেতারই রাস্তার নাচ দেখা গেল, সাধারণ মানুষ ফ্রি-তে একটা নাচের অনুষ্ঠান দেখলেন।”দিলীপের এই মন্তব্যের পাল্টা তীব্র জবাব দিয়েছ
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কর্মীদের জন্য সফল স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করল প্রাক্তন ছাত্র সমিতি!
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও জনকল্যাণে নজির, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কর্মীদের জন্য সফল স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করল প্রাক্তন ছাত্র সমিতি।প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক উদ্যোগের ধারাবাহিকতায় গত ৮ই এপ্রিল বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের জন্য একটি সফল স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা আধিকারিক ডা
ভোটের আগে ঘরে ঘরে প্রচারে জোর দিলেন চন্দ্রকোনা বিধানসভার বিজেপি প্রার্থী সুকান্ত দোলুই!
ভোটের আগে ঘরে ঘরে প্রচারে জোর দিলেন চন্দ্রকোনা বিধানসভার বিজেপি প্রার্থী সুকান্ত দোলুই। ধর্মীয় আচার মেনে মন্দিরে পুজো দিয়ে শুরু হল তাঁর নির্বাচনী প্রচার।চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত দোলুই চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বেলাদণ্ড শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার কর্মসূচির শুভ সূচনা করেন। পুজো শেষে তিনি বেলাদণ্ড, নিচন্যা, গোহালডাঙা, হাজরা-সহ একাধিক গ্রামে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে অংশ নেন। প্রচারের সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা, অভাব
রাস্তার জলেই ছিপ, ‘মাছ ধরতে’ বসে বিজেপি প্রার্থীর অভিনব প্রচার! চাঞ্চল্য মেদিনীপুরে!
মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে এবার নজরকাড়া অভিনব কৌশল নিলেন বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। বুধবার স্টেশন রোড ও ভুঁইয়াপাড়া এলাকায় প্রচারে বেরিয়ে তিনি রাস্তার বড় বড় গর্তে জমে থাকা জলেই ছিপ ফেলে প্রতীকী মাছ ধরতে বসে পড়েন। এই ব্যতিক্রমী প্রচার ঘিরে মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা, খানাখন্দ এবং জল জমে থাকার সমস্যায় নাজেহাল হতে হচ্ছে তাঁদের। সেই ক্ষোভকেই রাজনৈতিক বার্তায় রূপ দিতে বাস্তব পরিস্থিতির মধ্যেই এই