১৫ বছরের উন্নয়নকে সামনে রেখে গোবিন্দপুরে ঘরে ঘরে প্রচারে ঘাটাল বিধানসভায় প্রার্থী শ্যামলী সর্দ্দার!
রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নমূলক কাজকে সামনে রেখেই ঘরে ঘরে নির্বাচনী জনসংযোগে নেমেছেন ঘাটাল বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী সর্দ্দার। ঘাটাল বিধানসভা কেন্দ্রের সুলতানপুর অঞ্চলের অন্তর্গত গোবিন্দপুর বুথে জোরকদমে চলছে তাঁর প্রচার অভিযান।তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে শ্যামলী সর্দ্দার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। প্রচারের মূল বার্তায় উঠে আসছে রাজ্য সরকারের বিগত ১৫ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, জনকল্যাণমূলক উদ্যোগ এবং এলাকার পর
সুমন মণ্ডল : রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নমূলক কাজকে সামনে রেখেই ঘরে ঘরে নির্বাচনী জনসংযোগে নেমেছেন ঘাটাল বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী সর্দ্দার। ঘাটাল বিধানসভা কেন্দ্রের সুলতানপুর অঞ্চলের অন্তর্গত গোবিন্দপুর বুথে জোরকদমে চলছে তাঁর প্রচার অভিযান।তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে শ্যামলী সর্দ্দার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। প্রচারের মূল বার্তায় উঠে আসছে রাজ্য সরকারের বিগত ১৫ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, জনকল্যাণমূলক উদ্যোগ এবং এলাকার পরিকাঠামোগত পরিবর্তনের চিত্র।

জনসংযোগের সময় তিনি শুধু উন্নয়নের বার্তাই তুলে ধরছেন না, পাশাপাশি এলাকার মানুষের অভাব-অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথাও মন দিয়ে শুনছেন। তাঁর সঙ্গে থাকা দলীয় কর্মী ও সমর্থকদের উৎসাহ-উদ্দীপনায় গোবিন্দপুর বুথের প্রচার কর্মসূচি ইতিমধ্যেই বেশ গতি পেয়েছে।

ভোটের আগে এই নিবিড় জনসংযোগে স্থানীয় মানুষের সাড়াও যথেষ্ট ইতিবাচক বলে রাজনৈতিক মহলের একাংশের মত।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা
মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!
মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ