পশ্চিম মেদিনীপুর
এসআইআর ২০২৬-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, জেলাশাসক দপ্তরে সর্বদলীয় বৈঠক ঘিরে রাজনৈতিক চাপানউতোর!
২৮শে ফেব্রুয়ারি, শনিবার দুপুরের পর প্রকাশ্যে এল এসআইআর ২০২৬-এর চূড়ান্ত পর্যায়ের ভোটার তালিকা। পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে এদিন প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, পাশাপাশি বিভিন্ন বুথের বিএলও-রাও। তালিকা প্রকাশের পরপরই বুথভিত্তিক ভোটার তালিকা সংশ্লিষ্ট বুথে টাঙানোর কাজ শুরু করেন বিএলওরা। চূড়ান্ত তালিকা প্রকাশের পাশাপাশি জেলাশাসক দপ্তরে জেলা নির্বাচনী আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠক। বৈঠকে শা
পশ্চিম মেদিনীপুরে বেলদায় জাতীয় সড়কে রক্তাক্ত রাত! ট্রাক্টর-ট্যাঙ্কার সংঘর্ষে চালক গুরুতর জখম, দীর্ঘক্ষণ গাড়ির ভেতরেই আটকে!
পশ্চিম মেদিনীপুরে খড়গপুর–বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে ফের বড়সড় দুর্ঘটনা। শুক্রবার রাত, ২৭ ফেব্রুয়ারি, পশ্চিম মেদিনীপুরে বেলদা থানার ইসকন মন্দির সংলগ্ন এলাকায় বালি বোঝাই ট্রাক্টর ও একটি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক চালক। দুর্ঘটনার পর ট্যাঙ্কারের কেবিনেই দীর্ঘক্ষণ আটকে পড়ে থাকেন তিনি, সৃষ্টি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশার দিক থেকে একটি ট্যাঙ্কার খড়গপুরের দিকে আসছিল। সেই সময় সামনের একটি বালি বোঝাই ট্রাক্টরকে নিয়ন্ত্রণ হারি
মেদিনীপুরে ‘বেঙ্গল ফিশ ফেস্ট ২০২৬’—মাছের উৎসবে ভিড়, ঐতিহ্য ও অর্থনীতির বার্তা একসঙ্গে!
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি মেদিনীপুরে একদিনের ‘বেঙ্গল ফিশ ফেস্ট ২০২৬’ ঘিরে তৈরি হল উৎসবের রঙিন আবহ। জেলা পরিষদ হল প্রাঙ্গণের শহীদ প্রত্যুৎ স্মৃতি সদন ভরে উঠল দর্শনার্থীদের ভিড়ে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার যৌথ উদ্যোগে, জেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠান মাছপ্রেমী বাঙালির কাছে হয়ে উঠল বিশেষ আকর্ষণ। রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এর অনুপ্রেরণায় আয়োজিত এই ফেস্টে বাঙালির খাদ্যসংস্কৃতির প্রাণ ‘মাছ’-এর ঐতিহ্য ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা হয়
জঙ্গলমহলে মিলল নতুন উদ্ভিদ প্রজাতি, বিদ্যাসাগরের নামে নামকরণ—অযোধ্যা পাহাড়ে ঐতিহাসিক আবিষ্কার!
জঙ্গলমহলের গভীর অরণ্যে বিজ্ঞানের নতুন সংযোজন। অযোধ্যা পাহাড়ের স্যাঁতসেঁতে, ছায়াঘেরা পাথুরে ফাটলে আবিষ্কৃত হল একেবারে নতুন উদ্ভিদ প্রজাতি। বিস্ময়করভাবে, যার প্রস্থ মাত্র এক মিলিমিটার। তবু গুরুত্বে কোনও অংশে কম নয়। বাংলার প্রখ্যাত সমাজসংস্কারক Ishwar Chandra Vidyasagar-এর নামেই এর নামকরণ করা হয়েছে—Solenostoma vidyasagariensis।২০২৫ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক উদ্ভিদ বিজ্ঞান পত্রিকা Phytotaxa-য় আনুষ্ঠানিকভাবে এই প্রজাতির বর্ণনা প্রকাশিত হয়েছে। পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জুড়ে বি
জঞ্জালে ঢেকে খড়্গপুরের মালঞ্চা রোড, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা—পৌরসভার বিরুদ্ধে তীব্র ক্ষোভ!
দীর্ঘদিন ধরে খড়্গপুরের একাধিক রাস্তায় নিয়মিত জঞ্জাল সাফাই না হওয়ায় পরিস্থিতি কার্যত অসহনীয় হয়ে উঠেছে। বিশেষ করে মালঞ্চা রোড এলাকায় আবর্জনার স্তূপ জমে থেকে চারদিকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বারবার Kharagpur Municipality-কে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।প্রতিদিন অফিসযাত্রী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে এই আবর্জনার পাশ দিয়েই যাতায়াত করতে হচ্ছে। রাস্তার ধারে বড় বড় প্লাস্টিকের বস্তায় করে আবর্জনা ফেলে যাচ্ছে একাংশ মানুষ। খালি জলের বোতল, হোটেল ও খাবারের দ
দক্ষিণ ২৪ পরগনা
দুপুরে ৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলা!
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টা ২২ মিনিট। আচমকাই কেঁপে উঠল গোটা শহর, তার সঙ্গে কাঁপল বিস্তীর্ণ জেলা জুড়ে একাধিক এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। প্রায় ৫২ সেকেন্ড স্থায়ী এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। পরপর দু’বার কম্পন অনুভূত হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।কলকাতার বিভিন্ন বহুতল অফিস, বাণিজ্যিক ভবন ও আবাসন থেকে মানুষ তড়িঘড়ি রাস্তায় নেমে আসেন। বহু মানুষের মোবাইলে ভূমিকম্প সংক্রান্ত সতর্কবার্তা পৌঁছে যায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,
উদ্বোধনের আগে কড়া নজরদারি, সাঁকরাইল–সাঁতরাগাছি বিজি লিঙ্ক লাইনের আইনগত পরিদর্শন সম্পন্ন!
খড়্গপুর বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ রেল প্রকল্প সাঁকরাইল–সাঁতরাগাছি ব্রড গেজ লিঙ্ক লাইনের উদ্বোধনের আগে সম্পন্ন হলো বাধ্যতামূলক আইনগত পরিদর্শন। দক্ষিণ-পূর্ব বৃত্ত, কলকাতার রেল সুরক্ষা কমিশনার ব্রিজেশ কুমার মিশ্র নিজে উপস্থিত থেকে গোটা প্রকল্পের নিরাপত্তা ও পরিকাঠামোগত মান যাচাই করেন।South Eastern Railway-এর অধীন খড়্গপুর ডিভিশনের এই নবনির্মিত লাইন সাঁতরাগাছি ও সাঁকরাইল স্টেশনের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে, যা যাত্রী ও পণ্য পরিবহনে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। পরিদর্শ
পশ্চিম মেদিনীপুর
খড়্গপুর ডিভিশনে বিদায়ের ক্ষণ, সম্মানে ভরিয়ে দেওয়া হল ৬২ রেলকর্মীকে!
২৮ ফেব্রুয়ারি অবসর নিতে চলেছেন খড়্গপুর ডিভিশনের ৬২ জন রেলকর্মী। তাঁদের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি জানাতে খড়্গপুরের সাউথ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত হয় এক মর্যাদাপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়্গপুর ডিভিশনের অতিরিক্ত বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (অপারেশন) মণীষা গোয়েল। তাঁর হাত দিয়েই প্রত্যেক অবসরপ্রাপ্ত কর্মীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় পেনশন পেমেন্ট অর্ডার (পিপিও) এবং অন্যান্য অবসরকালীন নিষ্পত্তির প্র
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ফুলব্রাইট ফেলোর বরণে আন্তর্জাতিক গবেষণার নতুন দিগন্ত!
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, Vidyasagar University-এ এক সাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের University of Miami-এর বিশিষ্ট ফুলব্রাইট ফেলো অধ্যাপিকা শৌরসেনী সেন রায়কে। তাঁর তিন সপ্তাহের নিবিড় ফুলব্রাইট গবেষণা প্রকল্পের আয়োজক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করতে পেরে গর্ব প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। তিনি জানান, এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের ‘মিট দ্য ফুলব্রাইটার্স’ কর্মসূচিরই অংশ, যার মূ
বিদ্যুৎ দপ্তরের ‘পেনাল্টি সন্ত্রাসে’ উত্তাল খড়গপুর,যুব কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন!
খড়গপুর জুড়ে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দানা বাঁধছে। অভিযোগ, মিটার টেম্পারিং, বিদ্যুৎ চুরি কিংবা বিকল মিটারের অজুহাতে সাধারণ গ্রাহকদের উপর অস্বাভাবিক অঙ্কের জরিমানা চাপানো হচ্ছে—যা বহু পরিবারের পক্ষে কার্যত অসম্ভব বোঝা হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতিকে কেন্দ্র করে বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি খড়গপুরের ইন্দা এলাকার শক্তিভবনে বিদ্যুৎ দপ্তরের দফতরের সামনে বিক্ষোভে সামিল হয় যুব কংগ্রেস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যাঁদের মাসিক বিদ্যুৎ বিল সাধারণত ২ থেকে ৩ হাজার টাকার মধ
আদালতের নির্দেশেও ভাঙল না বাড়ি! কান্না-আবেগে পিছিয়ে গেল প্রশাসন, চন্দ্রকোনায় তুমুল উত্তেজনা!
আদালতের নির্দেশ কার্যকর করতে গিয়েও শেষ পর্যন্ত বাড়ি ভাঙা হল না। চন্দ্রকোনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অযোধ্যা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রশাসনের আধিকারিক ও আইনজীবীরা আদালতের নির্দেশ মেনে বাড়ি ভাঙতে ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু বসবাসকারী পরিবারের সদস্যরা সামনে এসে কান্নায় ভেঙে পড়েন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা ওই জায়গায় বসবাস করছেন—বাম আমল থেকে সেখানে ঘর তুলে থাকছেন। তাঁদের দাবি, নিজস্ব কোনও জমি-জায়গা নেই, বাড়ি ভেঙে দিলে তাঁরা কোথায় য
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুর শহরের স্পাইস এন আইস প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বৃহৎ বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির!
মেদিনীপুর শহরের স্পাইস এন আইস প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বৃহৎ বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরের আয়োজন করা হয় The Mission Hospital-এর সহযোগিতায় এবং কনফেডারেশন অফ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রাজাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, মেদিনীপুর মহেশ্বরী মহিলা সমিতি ও স্কুল বাজার ওয়েলফেয়ার কমিটির যৌথ উদ্যোগে। বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি এই স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষের জন্য হৃদরোগ, জেনারেল মেডিসিন, অস্থিরো
পশ্চিম মেদিনীপুর
ভেষজ আবিরে বসন্ত বরণ! পলাশী প্রাথমিক বিদ্যালয়ে কচিকাঁচাদের হাতে পরিবেশবান্ধব দোলের প্রস্তুতি!
মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ে বসন্তের আগমনী সুরে ফের ধরা পড়ল এক অনন্য উদ্যোগ। প্রকৃতির রঙে রাঙা এই ঋতুকে স্বাগত জানাতে বিদ্যালয়ের পড়ুয়ারা নিজেদের হাতেই তৈরি করল সম্পূর্ণ ভেষজ আবির। আনন্দের সঙ্গে শিক্ষার এমন মেলবন্ধন নজর কাড়ল সকলের। গাঁদা ফুল, বিট, গাজর, কাঁচা হলুদ, ধনেপাতা এবং পাকা পুঁইয়ের বীজ—এই সব প্রাকৃতিক উপাদান থেকে রং বের করে তার সঙ্গে খাওয়ার অ্যারারুট মিশিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়েছে আবির। ফলে ত্বকের কোনও ক্ষতির আশঙ্কা নেই, পরিবেশের উপরও
পশ্চিম মেদিনীপুর
খড়গপুর আই.আই.টি ক্যাম্পাসে থাকা পোস্ট অফিসে বোমাতঙ্কের ই-মেইল!
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি বেলা গড়াতেই বোমাতঙ্কের ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুর আইআইটি ক্যাম্পাসে থাকা পোস্ট অফিসে। তবে, ওই ইমেল কলকাতা রিজিওনাল পাসপোর্ট অফিসে এসেছে বলে জানা গিয়েছে। তার পরেই পোস্ট অফিস ও পাসপোর্ট অফিসগুলিকে সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানেই পাসপোর্টের কাজ হয়। বৃহস্পতিবার ইমেল- এর বিষয়ে সতর্ক করে, খড়গপুর আইআইটি ক্যাম্পাসে থাকা পোস্ট অফিসের তরফে জানানো হয় খড়্গপুর টাউন থানায়। একই সময়ে রাজ্যের বিভিন্ন জেলার একাধিক পোস্ট অফিসেও একই ধরনের হু
পশ্চিম মেদিনীপুর
দীর্ঘ প্রতীক্ষার অবসান: হুমগড়ের পাথরবেড়িয়াতে শিলাবতীর উপর কংক্রিট চাতাল উদ্বোধন!
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের হুমগড় অঞ্চলের পাথরবেড়িয়াতে শিলাবতী নদীর উপর নির্মিত হল নতুন কংক্রিটের চাতাল। বুধবার আনুষ্ঠানিকভাবে এই চাতালের উদ্বোধন করেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে, ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই চাতাল নির্মাণের ফ
পশ্চিম মেদিনীপুর
শান্তিপূর্ণ আন্দোলনের পর গ্রেপ্তার! উদয় ভানু চিবের মুক্তির দাবিতে ইন্দা থানার মোড়ে যুব কংগ্রেসের বিক্ষোভ, মোদীর কুশপুতুল দাহ...
ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনের পর সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু চিব-সহ একাধিক যুব কংগ্রেস কর্মীকে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগ ঘিরে সারা দেশ জুড়ে আন্দোলনের সাথে সাথে তীব্র উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরেও। এর প্রতিবাদে বৃহস্পতিবার খড়গপুরের ইন্দা লোকাল থানার মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেস (PMDYC)। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র কুশপুতুল দাহ করা হয়।
খড়গপুর আই আই টি মাঠে ক্রিকেট প্রতিযোগিতা - স্মৃতির মঞ্চে ব্যাট-বলের লড়াই, মহিলা ক্রিকেটে উচ্ছ্বাস!
স্বর্গীয় ভোলানাথ কুন্ডু, বাণী কানুনগো ও দিপালী সেনগুপ্তর স্মৃতিকে সম্মান জানিয়ে ২৩ ও ২৫ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হল এক বিশেষ মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। দু’দিনের এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট ছ’টি দল—ঝাড়গ্রাম ওমেন্স ক্রিকেট একাডেমি, মেদিনীপুর ওমেন্স ইলেভেন, বাডিং ওমেন্স ক্রিকেট ক্লাব, চন্দননগর ওমেন্স ক্রিকেট ক্যাম্প, কল্যাণী ওমেন্স ক্রিকেট ক্যাম্প এবং খড়্গপুর ওমেন্স ক্রিকেট একাডেমি। ২৫ ফেব্রুয়ারি, বুধবার ফাইনাল ম্যাচে জমে ওঠে টানটান উত্তেজনা। মুখোমুখি হয় মেদিনীপুর ওমেন
পশ্চিম মেদিনীপুর
দোল ও হোলিকে ঘিরে কড়া প্রস্তুতি, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে খড়্গপুরে প্রশাসনিক বৈঠক!
২৫ ফেব্রুয়ারি বুধবার দোলযাত্রা ও হোলি উৎসবকে কেন্দ্র করে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিল খড়্গপুর পুলিশ প্রশাসন। উৎসব যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই খড়্গপুর শহরে আয়োজিত হয় এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা।উপস্থিত ছিলেন খড়গপুরের এসডিপিও ধীরজ ঠাকুর, আইসি পার্থ সারথী পাল,পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার -সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। তাঁদের উপস্থিতিতে প্রশাসনের বিভিন্ন দফতরের প্রতিনিধিরা মতবিন
দুর্গাপুর
দক্ষিণবঙ্গের ১০টি গুরুত্বপূর্ণ রুটে এসবিএসটিসি’র ২০টি নতুন বাস পরিষেবা!
দক্ষিণবঙ্গের পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ২৫ ফেব্রুয়ারি, বুধবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ২০টি নতুন সিএনজি বাসের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পরিবহণ সংস্থার তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের ১০টি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রুটে এই ২০টি নতুন বাস চলাচল করবে। এই এই নতুন বাস উদ্বোধন উপলক্ষ্যে দুর্গাপুরের সিটি সেন্টারে আয়োজন করা হয়েছিল ভার্চুয়ালি অনুষ্ঠানের। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন
চন্দ্রকোনায় দু’টি উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন, দুয়ারে চিকিৎসা পেয়ে খুশি ওয়ার্ডবাসী!
২৫ ফেব্রুয়ারি, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মিত্রসেনপুর এবং ৬ নম্বর ওয়ার্ডের চাষীমহল এলাকায় দু’টি নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, স্বাস্থ্য দফতরের আধিকারিক, হেলথ অফিসার, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী এবং দুই ওয়ার্ডের বহু সাধারণ মানুষ। জানা গিয়েছে, এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি প্রতিদিন সকাল স