অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোণারোডে ডাবচা ব্যবসায়ী সমিতির ৪১ বছরের গৌরবময় পথচলা! পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোণারোডে ডাবচা ব্যবসায়ী সমিতির ৪১ বছরের গৌরবময় পথচলা!

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোণারোডে অনুষ্ঠিত হল ডাবচা ব্যবসায়ী সমিতির ৪১তম বার্ষিক সম্মেলন। সোমবার সকালে সমিতির অফিস প্রাঙ্গণে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ২৪শে ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের একটি বেসরকারি আবাসনে মূল সম্মেলন পর্ব অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন গড়বেতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক চঞ্চল সিংহ, চন্দ্রকোণারোড বিট হাউসের আইসি অরুণ গোপ, সমাজসেবী রাজীব ঘোষ, বিশ্বজিৎ সরকার, জ্ঞানাঞ্জন মন্ডল, প্রসেনজিৎ রানা, মানস না

বিদ্যুতের খুঁটিতে বেঁধে মানসিক ভারসাম্যহীন যুবককে মারধর! আবারও খড়্গপুর গ্রামীণে ‘মব জাস্টিস’ পশ্চিম মেদিনীপুর

বিদ্যুতের খুঁটিতে বেঁধে মানসিক ভারসাম্যহীন যুবককে মারধর! আবারও খড়্গপুর গ্রামীণে ‘মব জাস্টিস’

খড়্গপুর গ্রামীণে ফের চাঞ্চল্যকর ঘটনা। তরুণ ইঞ্জিনিয়ার সৌম্যদীপ চন্দের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই চোর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পলশা গ্রাম পঞ্চায়েতের পাঁচপাড়া এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সবং ব্লকের ওই যুবক সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ ভুলবশত পাঁচপাড়া গ্রামে ঢুকে পড়েন। অভিযোগ, স্থানীয় কয়েকজন তাঁকে চোর সন্দেহে আটক করে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে রাখে এবং মারধর শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আক্রান্ত যুবক

সম্প্রীতির ডাক: ৫২ সপ্তাহে ৫২ রক্তদান শিবিরের নজিরবিহীন উদ্যোগ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের! পশ্চিম মেদিনীপুর

সম্প্রীতির ডাক: ৫২ সপ্তাহে ৫২ রক্তদান শিবিরের নজিরবিহীন উদ্যোগ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের!

ধর্মীয় বিভাজনের আবহে সম্প্রীতির শক্ত বার্তা দিতে এক সাহসী ও ব্যতিক্রমী উদ্যোগের ঘোষণা করলেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে। টানা ৫২ সপ্তাহে ৫২টি রক্তদান শিবির আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন তিনি। তাঁর সোজাসাপ্টা মন্তব্য, দেশে যেভাবে ধর্মের নামে ভেদাভেদ বাড়ছে, তা লজ্জাজনক এবং উদ্বেগজনক। এই পরিস্থিতিতে সমাজকে পথ দেখাতে শিক্ষক সমাজকেই এগিয়ে আসতে হবে।অনিমেষবাবুর কথায়, রক্তের কোনও ধর্ম নেই। রক্তদান শিবিরে দেওয়া রক্তে হিন্দু-মুসলিম-খ্র

নিউ টাউনে বৈশ্বিক বুদ্ধিবৃত্তিক সমাবেশ, ‘রেনেসাঁ ২.০’-এ নতুন সভ্যতার সংলাপের ডাক আইআইটি খড়গপুরের! কলকাতা

নিউ টাউনে বৈশ্বিক বুদ্ধিবৃত্তিক সমাবেশ, ‘রেনেসাঁ ২.০’-এ নতুন সভ্যতার সংলাপের ডাক আইআইটি খড়গপুরের!

প্ল্যাটিনাম জুবিলির আবহে ঐতিহাসিক পদক্ষেপ নিল Indian Institute of Technology Kharagpur। ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার কলকাতার নিউ টাউনে অবস্থিত আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে আয়োজন করা হল আন্তর্জাতিক সম্মেলন “রেনেসাঁ ২.০: সহযোগিতামূলক সমৃদ্ধির দিকে আলোকিত চিন্তার সংসদ”। দ্য বোস্টন প্লেজের রজতজয়ন্তীর সহযোগিতায় আয়োজিত এই বৈশ্বিক সম্মেলন একবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে নতুন সভ্যতাগত আলোচনার মঞ্চ তৈরি করেছে। বিশ্ব ধর্ম সংসদের ঐতিহ্য ও Swami Vivekananda-র ঐতিহাসিক বৌদ্ধিক জাগরণের অনুপ্রেরণায়

গুজবের ভিডিও ঘিরে কেশপুরে তীব্র উত্তেজনা-পুলিশি মারধরের অভিযোগে রাজ্য সড়ক অবরোধ, নামানো হল অতিরিক্ত বাহিনী! পশ্চিম মেদিনীপুর

গুজবের ভিডিও ঘিরে কেশপুরে তীব্র উত্তেজনা-পুলিশি মারধরের অভিযোগে রাজ্য সড়ক অবরোধ, নামানো হল অতিরিক্ত বাহিনী!

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে সোশ্যাল মিডিয়ায় একটি গুজবের ভিডিও পোস্টকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। এক অ্যাম্বুলেন্স চালককে পুলিশ তুলে নিয়ে গিয়ে মারধর করেছে—এমন অভিযোগ ঘিরে মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি কেশপুর–মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালকের নাম আজিজুল ইসলাম। তাঁর বাড়ি দোগাছিয়া গ্রামে (১২ নম্বর অঞ্চল)। পরিবার সূত্রে দাবি, সম্প্রতি এলাকায় ‘চোর পড়ছে’ সংক্রান্ত একটি ভিডিও তিনি একটি হোয়াটস্যাপ গ্রুপে পোস্ট করেন

খড়্গপুর শহরে গ্রীন একাডেমি : ৩০ রানে জয়, চ্যাম্পিয়ন ওয়ার্ড ১২ — সুভাষপল্লীর মাঠে ক্রিকেট উন্মাদনা! CRICKET

খড়্গপুর শহরে গ্রীন একাডেমি : ৩০ রানে জয়, চ্যাম্পিয়ন ওয়ার্ড ১২ — সুভাষপল্লীর মাঠে ক্রিকেট উন্মাদনা!

খড়্গপুরের সুভাষপল্লী বি.এন.আর ময়দান সাক্ষী থাকল জমজমাট ফাইনালের। গ্রীণ একাডেমী ক্লাব-এর পরিচালনায় আয়োজিত ২০২৬ চ্যাম্পিয়ন ট্রফি নকআউট ক্রিকেট টুর্নামেন্টে এবছর সেরার মুকুট উঠল ১২ নম্বর ওয়ার্ডের ‘৩২ ক্রিকেট দল’-এর মাথায়।ফাইনালে মুখোমুখি হয় ১২ নম্বর ওয়ার্ড ও ২৪ নম্বর ওয়ার্ড। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ১২ নম্বর ওয়ার্ড। নির্ধারিত ওভারে তারা তোলে ৭১ রান। জবাবে ২৪ নম্বর ওয়ার্ড সর্বশক্তি দিয়ে লড়াই করলেও ৪১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলত ৩০ রানের ব্যব

তৃণমূল কংগ্রেসের খড়গপুর বিধানসভার কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক! পশ্চিম মেদিনীপুর

তৃণমূল কংগ্রেসের খড়গপুর বিধানসভার কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক!

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে খড়গপুরে জোরদার সাংগঠনিক তৎপরতা শুরু করল All India Trinamool Congress। খড়গপুর বিধানসভার কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল মালঞ্চ এলাকার একটি বেসরকারি লজে। নির্বাচনের প্রস্তুতি, সংগঠন মজবুতকরণ এবং ভোটারদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুজয় হাজরা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ এবং কোর কমিটির সদস্য জহর পাল, দেবাশীষ চৌধুরী, প্রদ

পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের তেমাথানিতে ৫.৪০ কোটির আধুনিক কৃষিজ মার্কেট কমপ্লেক্স, কৃষক ও উচ্ছেদ ব্যবসায়ীদের স্বস্তি! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের তেমাথানিতে ৫.৪০ কোটির আধুনিক কৃষিজ মার্কেট কমপ্লেক্স, কৃষক ও উচ্ছেদ ব্যবসায়ীদের স্বস্তি!

কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সড়ক সম্প্রসারণের জেরে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের তেমাথানিতে প্রায় ৫ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠছে অত্যাধুনিক বহুতল কৃষিজ বিপণন কেন্দ্র বা মার্কেট কমপ্লেক্স।২৩শে ফেব্রুয়ারি সোমবার West Bengal State Agricultural Marketing Board-এর তত্ত্বাবধানে এবং পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির উদ্যোগে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের কৃষি

গ্রামীণ উন্নয়নের নতুন দিশা! গড়বেতা–৩ ব্লকে জাঁকজমকভাবে পালিত ‘প্রাণীসম্পদ বিকাশ দিবস’ পশ্চিম মেদিনীপুর

গ্রামীণ উন্নয়নের নতুন দিশা! গড়বেতা–৩ ব্লকে জাঁকজমকভাবে পালিত ‘প্রাণীসম্পদ বিকাশ দিবস’

সরকারি প্রকল্প ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা...... অভিজিৎ সাহা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে পালিত হল ‘প্রাণীসম্পদ বিকাশ দিবস’। গড়বেতা–৩ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা বর্তমান সরকারের একাধিক জনমুখী প্রকল্প, ভর্তুকি ও ঋণ সুবিধা নিয়ে বিশদ আলোচনা করেন। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছ

মাস্টার প্ল্যান রূপায়ণে গতি চেয়ে ঘাটালে সেচমন্ত্রীর কাছে স্মারকলিপি, শিলাবতী–কংসাবতী সংস্কারের দাবিতে সরব মনিটরিং কমিটি! পশ্চিম মেদিনীপুর

মাস্টার প্ল্যান রূপায়ণে গতি চেয়ে ঘাটালে সেচমন্ত্রীর কাছে স্মারকলিপি, শিলাবতী–কংসাবতী সংস্কারের দাবিতে সরব মনিটরিং কমিটি!

ঘাটাল মহকুমায় বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হলেও বাস্তব চিত্রে অসন্তোষ বাড়ছে। সেচ দপ্তরের নির্ধারিত সিডিউল অনুযায়ী শিলাবতী নদী ও কংসাবতী নদী-র নিম্নাংশ, বিভিন্ন খাল ও নদী এবং রূপনারায়ণ নদী-র পূর্ব মেদিনীপুর জেলার অংশ দ্রুত পূর্ণ সংস্কারের দাবিতে সরব হল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। ঘাটালে সেচমন্ত্রীর ডাকা উচ্চপর্যায়ের মনিটরিং কমিটির বৈঠকের প্রাক্কালে ই-মেলের মাধ্যমে মন্ত্রীর কাছে ১০ দফা দাবি-সহ একটি বিস্তারিত স্মারকলিপি পাঠানো হয়েছে। কমিটির

রঙ, সুর ও ঐতিহ্যের বসন্তবরণ নৃত্যম্ কলা মন্দিরের; সুরে-ছন্দে সমাজ গড়ার অঙ্গীকার“! পশ্চিম মেদিনীপুর

রঙ, সুর ও ঐতিহ্যের বসন্তবরণ নৃত্যম্ কলা মন্দিরের; সুরে-ছন্দে সমাজ গড়ার অঙ্গীকার“!

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের পরিমল কানন প্রাঙ্গণ রবিবার রঙে, সুরে ও নৃত্যের ছন্দে মুখরিত হয়ে উঠল। নৃত্যম্ কলা মন্দিরের উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য বসন্ত উৎসব। প্রতিষ্ঠানের ১৩ বছরের গৌরবময় সাংস্কৃতিক পথচলাকে স্মরণীয় করে রাখতে এদিন আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান, যা এলাকাবাসীর কাছে এক আকর্ষণীয় সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।বসন্তের আবাহনে সাজানো হয়েছিল সমগ্র প্রাঙ্গণ। আবিরের রঙ, ফুলের সাজ ও বর্ণিল আলোকসজ্জায় উৎসবের আবহ আরও উজ্জ্বল হয়ে ওঠে। নৃত্

রেডক্রস প্রাঙ্গণে মানবতার নজির, রক্তদান শিবিরে এগিয়ে এলেন ৩৩ জন স্বেচ্ছাসেবী! পশ্চিম মেদিনীপুর

রেডক্রস প্রাঙ্গণে মানবতার নজির, রক্তদান শিবিরে এগিয়ে এলেন ৩৩ জন স্বেচ্ছাসেবী!

২২ ফেব্রুয়ারি জেলা রেডক্রস প্রাঙ্গণে আয়োজিত হল এক মহতী রক্তদান শিবির, যেখানে মানবিকতার বার্তা ছড়িয়ে পড়ল সর্বত্র। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমানী। উদ্বোধনী পর্বে রক্তদানের প্রয়োজনীয়তা ও সামাজিক দায়বদ্ধতার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা জেলা রেডক্রসের সহ-সভাপতি ডাঃ সৌম্য শঙ্কর সারেঙ্গী, রেডক্রসের সম্পাদক ডা. গোলক বিহারী মাজী এবং এমআরসিসি-র সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ডেপুটি

রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর বড় মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক! পশ্চিমবঙ্গ

রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর বড় মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক!

ভোটের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর বড় মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মার্চ মাসে দুই দফায় মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে।স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী— প্রথম ধাপ (১ মার্চ): ২৪০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে থাকবে— CRPF: ১১০ কোম্পানি, BSF: ৫৫ কোম্পানি, CISF: ২১ কোম্পানি, ITBP: ২৭কোম্পানি, SSB: ২৭ কোম্প

খড়্গপুর শহরের গোলবাজারে শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর শহরের গোলবাজারে শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত!

খড়্গপুর শহরের গোলবাজারে শনিবার ২২শে ফেব্রুয়ারি গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল একটি প্রাচীন দোকান। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়।স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতের নীরবতা ভেঙে হঠাৎই দোকান থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখা যায়। দ্রুত পুলিশ ও দমকলে খবর দেওয়া হলেও, দমকল পৌঁছানোর আগেই আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন আশপাশের ব্যবসায়ীরা। পরে পুলিশ ও দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে

খড়গপুর তালবাগিচা হাইস্কুলে মাতৃভাষা দিবস উদযাপন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ঐক্যের বার্তা! পশ্চিম মেদিনীপুর

খড়গপুর তালবাগিচা হাইস্কুলে মাতৃভাষা দিবস উদযাপন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ঐক্যের বার্তা!

শনিবার খড়্গপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং তালবাগিচা হাইস্কুল-এর সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানের সূচনায় শহীদ বেদীতে মাল্যদান করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মহকুমাশাসক সুরভি সিংলা। উপস্থিত ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কণিষ্ক মণ্ডল, প্রাক্তন পুরপ্রধান জওহরলাল পাল, দায়িত্বপ্রাপ্ত প্রধানশিক্ষক স্নেহাশিস কোনার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মহকুমাশাসক তাঁর বক্তব্যে বলেন, মহান মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের আত্মত্যাগ

খড়্গপুরে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করল স্বল্প প্রচেষ্টা ও সৃজনী যুব কল্যাণ সমিতির! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করল স্বল্প প্রচেষ্টা ও সৃজনী যুব কল্যাণ সমিতির!

খড়্গপুরে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করল স্বল্প প্রচেষ্টা ও সৃজনী যুব কল্যাণ সমিতি। তাদের যৌথ উদ্যোগে মালঞ্চ স্বাধীন ক্লাবের মাঠে ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো তৃতীয় বার্ষিক গণবিবাহ অনুষ্ঠান।এদিন মোট পাঁচটি দম্পতির বিবাহ সম্পন্ন হয়। এর মধ্যে তিনটি দম্পতি খড়্গপুরের এবং দুটি ঝাড়গ্রামের বাসিন্দা। উল্লেখযোগ্যভাবে, এক নন-বেঙ্গলি দম্পতিও এই সামাজিক উদ্যোগের অংশ হন। নবদম্পতিদের নতুন জীবনের সূচনায় পাশে দাঁড়িয়ে আয়োজকরা প্রত্যেককে খাট, বিছানা, আলমারি, সাইকেল, বাসনপত্র, মেকআপ

গড়বেতা-৩ নং ব্লকের বীরসিংপুরে সু-স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত! পশ্চিম মেদিনীপুর

গড়বেতা-৩ নং ব্লকের বীরসিংপুরে সু-স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত!

গড়বেতা-৩ নং ব্লকের অন্তর্গত বীরসিংপুর এলাকায় নবনির্মিত সু-স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন সম্পন্ন হল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে এই স্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ায় খুশির আবহ তৈরি হয়েছে গোটা এলাকায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত । এছাড়াও সমিতির সভাপতি চিন্ময় সাহা , সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) দীপাঞ্জন ভট্টাচার্য , সহ-সভাপতি সিরাজুল পাঠান, গড়বেতা-৩ নং ব্লকের স্বাস্থ্য আধিকারিক অমিত কু

বীরসিংপুরে সু-স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত পশ্চিম মেদিনীপুর

বীরসিংপুরে সু-স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত

গতকাল গড়বেতা-৩ নং ব্লকের অন্তর্গত বীরসিংপুর এলাকায় নবনির্মিত সু-স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন সম্পন্ন হল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে এই স্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ায় খুশির আবহ তৈরি হয়েছে গোটা এলাকায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রী শ্রীকান্ত মাহাত মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন গড়বেতা-৩ নং পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্রী চিন্ময় সাহা মহাশয়, সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) শ্

মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা!

মাতৃমা বিভাগের ভিতরে এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল হাসপাতাল চত্বরে। প্রসূতি মনিকা করণ গরাইয়ের মৃত্যুকে ঘিরে চিকিৎসকদের বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগ তুলেছে পরিবার। পরিবারের দাবি,সন্তান প্রসবের পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণেই ধীরে ধীরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। অভিযোগ, সঠিকভাবে সেলাই না করার ফলেই পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই প্রসূতির। শুধু তাই নয়, মৃতার পরিবারের আরও অভিযোগ—প্রসবের সময় শ

পদ্মশ্রী ডা. রতন চন্দ্র করের উপস্থিতিতে চন্দ্রকোনা রোডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন! পশ্চিম মেদিনীপুর

পদ্মশ্রী ডা. রতন চন্দ্র করের উপস্থিতিতে চন্দ্রকোনা রোডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন!

চন্দ্রকোনা রোডে যথাযোগ্য মর্যাদা ও আবেগঘন পরিবেশে পালিত হল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। “আমরা যারা বাংলাভাষী”-র সৌজন্যে এবং গড়বেতা তিন নম্বর ব্লকের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন গড়বেতা ৩ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা কর মহাশয়া। অনুষ্ঠানের সূচনা হয় গড়বেতা তিন নম্বর ব্লক প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে। শহর পরিক্রমা করে একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক মাহাত্ম্য ও মাতৃভাষার গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।