অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

চিকিৎসায় গাফিলতির গুরুতর অভিযোগ উঠল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে! পশ্চিম মেদিনীপুর

চিকিৎসায় গাফিলতির গুরুতর অভিযোগ উঠল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে!

আবারও চিকিৎসায় গাফিলতির গুরুতর অভিযোগ উঠল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।পরিবার সূত্রে জানা যায়, কেশপুরের বাসিন্দা ৩১ বছর বয়সী মনিকা করণ গরাইকে গত ২০ ফেব্রুয়ারি ভোর সাড়ে চারটা নাগাদ মাতৃমা বিভাগে ভর্তি করা হয়। সকাল প্রায় দশটা নাগাদ তার স্বাভাবিক প্রসব হয় এবং একটি সন্তানের জন্ম দেন তিনি। পরিবারের দাবি, সন্তান জন্মের পর মা ও নবজাতক—দুজনেই সুস্থ ছিলেন। তবে অভিযোগ, প্রসবের পর দায়িত্বে থাকা

মুখোমুখি সংঘর্ষে রক্তাক্ত চন্দ্রকোনারোড, আহত ৩! পশ্চিম মেদিনীপুর

মুখোমুখি সংঘর্ষে রক্তাক্ত চন্দ্রকোনারোড, আহত ৩!

দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন কমবেশি তিনজন। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরের পর চন্দ্রকোনারোড–গোয়ালতোড় গামী রাজ্য সড়কে বিডিও অফিসের সামনে হঠাৎই দুটি বাইকের মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় রাস্তায় ছিটকে পড়েন আরোহীরা। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমায় পথচারী ও স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছ

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকারের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা, উপস্থিত হিন্দি বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য! পশ্চিম মেদিনীপুর

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকারের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা, উপস্থিত হিন্দি বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য!

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাধাকৃষ্ণন হলে অনুষ্ঠিত হল এক তাৎপর্যপূর্ণ একাডেমিক অনুষ্ঠান। ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ‘ভারতীয় জ্ঞান পরম্পরার অনুবাদে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের ভূমিকা’ শীর্ষক আমন্ত্রিত বক্তৃতা প্রদান করেন Nandini Sahu, যিনি Hindi University–এর প্রথম মহিলা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী, বিভিন্ন ভাষা বিভাগের প্রধান এবং একাধিক অধ্যাপক-অধ্যাপিকা উপস্থিত ছিলেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্

পশ্চিম মেদিনীপুরের  গোকুলপুরে রশ্মি গ্রুপের উদ্যোগ, আম্বা প্রাথমিক বিদ্যালয়ে বসানো হল আধুনিক জল ফিল্টার ও কুলার মেশিন! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরের গোকুলপুরে রশ্মি গ্রুপের উদ্যোগ, আম্বা প্রাথমিক বিদ্যালয়ে বসানো হল আধুনিক জল ফিল্টার ও কুলার মেশিন!

১৯ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুরের গোকুলপুরে অবস্থিত আম্বা প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ও শিক্ষাকর্মীদের জন্য বিশুদ্ধ ও ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল ওড়িশা মেটালিক্স প্রাইভেট লিমিটেড ইউনিট–১।দীর্ঘদিন ধরেই গ্রামীণ স্কুলগুলিতে নিরাপদ পানীয় জলের অভাব একটি বড় সমস্যা। সেই বাস্তবতাকে সামনে রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছে সংস্থা। নতুন এই পরিকাঠামো চালু হওয়ার ফলে পড়ুয়াদের আর বাইরে থেকে জল আনতে হবে না, একই সঙ্গে গরমের সময় ঠান্ডা জলের সুবিধাও

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ফের এক মর্মান্তিক পথ দুর্ঘটনা! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ফের এক মর্মান্তিক পথ দুর্ঘটনা!

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ফের এক মর্মান্তিক পথ দুর্ঘটনা চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ কেশপুরের ১২ মাইল এলাকায় মেদিনীপুর–কেশপুর রাজ্য সড়কের ধারে থাকা একটি দোকানে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে পড়ে একটি দ্রুতগতির লরি।ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পাশাপাশি আরও একজন গুরুতর জখম হন। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁর

প্ল্যাটিনাম জুবিলিতে আন্তর্জাতিক গবেষণায় নতুন দিশা — আইআইটি খড়গপুরে হামবোল্ট ফেলোদের প্রথম ঐতিহাসিক সভা! প্রযুক্তি

প্ল্যাটিনাম জুবিলিতে আন্তর্জাতিক গবেষণায় নতুন দিশা — আইআইটি খড়গপুরে হামবোল্ট ফেলোদের প্রথম ঐতিহাসিক সভা!

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর ২০২৬ সালে ইনস্টিটিউটের সমস্ত আলেকজান্ডার ভন হামবোল্ট (এভিএইচ) ফেলোদের প্রথম সভা সফলভাবে আয়োজন করল। প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের আবহে এই উদ্যোগ সহযোগিতামূলক একাডেমিক কার্যক্রমকে নতুন করে সক্রিয় করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।জানা গেছে, ২০২৬-২৭ সালে ধারাবাহিকভাবে একাধিক একাডেমিক ও সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। পাশাপাশি হামবোল্ট ক্লাবের আইআইটি খড়গপুর

উচ্চ মাধ্যমিকের দিনেই দুঃস্বপ্ন! মাঝরাস্তায় উল্টে টোটো, আহত ৬ পরীক্ষার্থী! পশ্চিম মেদিনীপুর

উচ্চ মাধ্যমিকের দিনেই দুঃস্বপ্ন! মাঝরাস্তায় উল্টে টোটো, আহত ৬ পরীক্ষার্থী!

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের রত্নেশ্বরবাটি এলাকায়।উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দিনে বড়সড় দুর্ঘটনা ঘাটালে। টোটোয় চেপে পরীক্ষা দিতে যাওয়ার সময় আচমকাই উল্টে গেল গাড়ি। ঘটনায় আহত হয়েছেন ৬ জন পরীক্ষার্থী ও টোটো চালক। জানা গিয়েছে, এদিন সকালে রত্নেশ্বরবাটি থেকে ঘাটালের বসন্তকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিলেন একদল পরীক্ষার্থী। টোটোটি রত্নেশ্বরবাটি বিবেকানন্দ ক্লাবের সামনে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে,

পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানা-র অন্তর্গত জঙ্গলে ঝুলন্ত দম্পতির দেহ, আর্থিক চাপে চরম সিদ্ধান্তের আশঙ্কা! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানা-র অন্তর্গত জঙ্গলে ঝুলন্ত দম্পতির দেহ, আর্থিক চাপে চরম সিদ্ধান্তের আশঙ্কা!

পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানা-র অন্তর্গত গোপগড় এলাকায় সামনে এল এক হৃদয়বিদারক ঘটনা। বুধবার গভীর রাতে স্থানীয় বাসিন্দারা গোপগড় জঙ্গলের ভিতরে এক দম্পতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ পাঠায়। মৃতদের নাম পিন্টু দাস ও মৌমিতা দাস। তাঁদের বাড়ি মেদিনীপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের পানপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁদের দুই সন্তান র

মেদিনীপুরে চাঞ্চল্য—জঙ্গলে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ, ঋণের চাপ ঘিরে জল্পনা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে চাঞ্চল্য—জঙ্গলে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ, ঋণের চাপ ঘিরে জল্পনা!

মেদিনীপুর–এর উপকণ্ঠে গুড়গুড়িপাল থানা–র অধীন গোপগড় এলাকায় জঙ্গল থেকে উদ্ধার হয়েছে স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গোপগড় ইকো পার্ক সংলগ্ন জঙ্গলে দম্পতির দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল–এ। সেখানেই চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।মৃতদের নাম পিন্টু দাস (৩৮) এবং মধু

মহা শিবরাত্রিতে মানবিক উদ্যোগ, নিমপুরা সুপার বয়েজ ক্লাবের রক্তদান ও স্বাস্থ্য শিবিরে সাড়া! পশ্চিম মেদিনীপুর

মহা শিবরাত্রিতে মানবিক উদ্যোগ, নিমপুরা সুপার বয়েজ ক্লাবের রক্তদান ও স্বাস্থ্য শিবিরে সাড়া!

মহা শিবরাত্রি পূজোকে কেন্দ্র করে খড়্গপুর শহরের নিমপুরা এলাকায় মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলল নিমপুরা সুপার বয়েজ ক্লাব। ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ব্যাপক সাড়া মিলল সাধারণ মানুষের।এদিন মোট ৩২ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিলেন Kharagpur Subdivisional Hospital–এর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় ১০০ জন মানুষ রক্তশর্করা, রক্তচাপ, কোলে

ভর্তির দ্বারে তালা! স্কুলছুট মেয়েকে ভর্তি করাতে ঘুরছেন মা, প্রশ্নের মুখে শিক্ষা দপ্তর? পশ্চিম মেদিনীপুর

ভর্তির দ্বারে তালা! স্কুলছুট মেয়েকে ভর্তি করাতে ঘুরছেন মা, প্রশ্নের মুখে শিক্ষা দপ্তর?

গত জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে নিজের স্কুলছুট মেয়েকে নিকটবর্তী খড়্গপুর সাউথ সাইড হাই স্কুল (হিন্দি মিডিয়াম)–এ ভর্তি করানোর জন্য একাধিকবার স্কুলে যান এক অসহায় মা। অভিযোগ, প্রতিবারই খড়্গপুর স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক আদিত্য ত্রিপাঠী নানা অজুহাতে তাঁকে ফিরিয়ে দেন।শেষমেশ ছাত্রীটির মা হামিদান বিবি সাহায্যের আবেদন জানান মিল্লাত এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ও রাজা ওয়েলফেয়ার ফাউন্ডেশন–এর কাছে। এরপর ট্রাস্টের পক্ষ থেকে শেখ আসলাম আহমেদ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে, অভিযোগ

রেল হাসপাতালের বেহাল দশা, চিকিৎসা সঙ্কটে কর্মচারী-অবসরপ্রাপ্তরা — খড়্গপুরে বিক্ষোভ ও ডিআরএমকে দাবি পত্র জমা! পশ্চিম মেদিনীপুর

রেল হাসপাতালের বেহাল দশা, চিকিৎসা সঙ্কটে কর্মচারী-অবসরপ্রাপ্তরা — খড়্গপুরে বিক্ষোভ ও ডিআরএমকে দাবি পত্র জমা!

রেল হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসা পরিষেবা কার্যত ভেঙে পড়েছে—এমনই অভিযোগ উঠছে রেল কর্মচারী ও অবসরপ্রাপ্তদের মহল থেকে। খড়্গপুর-এ ইতিমধ্যেই তিনটি হেল্থ ইউনিট একতরফাভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে সাধারণ চিকিৎসা পরিষেবা পাওয়াই কঠিন হয়ে পড়েছে। স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ কমতে থাকায় পরিস্থিতি দিন দিন আরও সংকটজনক হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।অভিযোগ, রেল হাসপাতালগুলিতে নিয়মিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ না করে চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ানো হয়েছে। এর জেরে রেল কর

বাল্যবিবাহ রুখতে পথে নামল সচেতনতার রথ, পশ্চিম মেদিনীপুর জুড়ে বিশেষ প্রচার অভিযান! পশ্চিম মেদিনীপুর

বাল্যবিবাহ রুখতে পথে নামল সচেতনতার রথ, পশ্চিম মেদিনীপুর জুড়ে বিশেষ প্রচার অভিযান!

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। ১২ দিনব্যাপী একটি প্রচার গাড়ি জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছে। এই কর্মসূচি আয়োজন করেছে চ্যাপলিন ক্লাব, ডি এল এস এ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। মেদিনীপুর আদালত প্রাঙ্গণ থেকে এই সচেতনতা অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা জজ সেলিম সাহি এবং DLSA পশ্চিম মেদিনীপুর–এর সচিব সহিদ পারভেজ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার অ্যাসোসিয়েশন ম

'গল্প বলা ও স্থায়িত্ব’ নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তপন জ্যোতি বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা! পশ্চিম মেদিনীপুর

'গল্প বলা ও স্থায়িত্ব’ নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তপন জ্যোতি বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা!

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য, ভাষা ও সংস্কৃতি বিদ্যা বিভাগ (DELLCS) এবং উক্ত বিভাগের প্রাক্তন ছাত্র সংসদের যৌথ উদ্যোগে বি. এন. শাসমল হলে তপন জ্যোতি বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা অত্যন্ত সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত ভাষণ প্রদান করেন বিভাগীয় প্রধান অধ্যাপক জয়জিৎ ঘোষ। একইসাথে তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর-এর পাঠানো শুভেচ্ছাবার্তাটি পাঠ করে শোনান।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও বাণিজ্য অনুষদের ডিন

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বাজেটে তামাকজাত দ্রব্যের উপর মূল্যবৃদ্ধি, মেদিনীপুরে কালোবাজারি তুঙ্গে, বাধ্য হয়ে বেশি দামে কিনছেন ক্রেতারা! পশ্চিম মেদিনীপুর

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বাজেটে তামাকজাত দ্রব্যের উপর মূল্যবৃদ্ধি, মেদিনীপুরে কালোবাজারি তুঙ্গে, বাধ্য হয়ে বেশি দামে কিনছেন ক্রেতারা!

ধূমপান যে স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর—তা সকলেরই জানা। ক্যান্সার-সহ একাধিক প্রাণঘাতী রোগের অন্যতম প্রধান কারণ তামাকজাত দ্রব্য। তবুও ধূমপায়ীর সংখ্যা কমার কোনও লক্ষণ নেই। সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে তামাকজাত পণ্যের উপর মূল্যবৃদ্ধির ইঙ্গিত মিললেও এখনও পর্যন্ত সিগারেটের প্যাকেটে ছাপা দামে কোনও পরিবর্তন চোখে পড়েনি। তবে বাস্তব চিত্র একেবারেই ভিন্ন।মেদিনীপুর শহর জুড়ে এখন সিগারেটের কালোবাজারি চরমে। সাধারণত ৫০ টাকা থেকে ১৬০ টাকা দামের সিগারেটের প্যাকেট প্রতি ১০ থেকে ২০ টাকা বেশি দাম

গড়বেতায় যুব সাথী শিবিরে জনস্রোত! প্রশাসন-যুব-ছাত্র ঐক্যে মানুষের ফর্ম ফিলাপ সম্পন্ন; উপস্থিত জেলা পরিষদ সদস্যা অঞ্জনা মাহাতো! পশ্চিম মেদিনীপুর

গড়বেতায় যুব সাথী শিবিরে জনস্রোত! প্রশাসন-যুব-ছাত্র ঐক্যে মানুষের ফর্ম ফিলাপ সম্পন্ন; উপস্থিত জেলা পরিষদ সদস্যা অঞ্জনা মাহাতো!

মানুষের সুবিধার্থে এবং সরকারি পরিষেবা পৌঁছে দিতে গড়বেতা ৩ নম্বর ব্লক বিডিও অফিসে আজ ‘যুব সাথী’ প্রকল্পের বিশেষ ফর্ম ফিলাপ কর্মসূচি চতুর্থ দিনে পদার্পণ করলো । সকাল থেকেই বিডিও অফিস চত্বরে উপভোক্তাদের ভিড় লক্ষ্য করা যায়। ছাত্র ও যুব কর্মীরা সংগঠিতভাবে সাধারণ মানুষের আবেদনপত্র পূরণে সহায়তা করেন, ফলে বহু আবেদনকারী সহজে ও দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হন।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা অঞ্জনা মাহাতো মহাশয়া। তিনি উদ্যোগের প্রশংসা করে বলেন,“সরকারি প্রকল্পের সুবিধ

বিষণ্ণতার ছায়ায় জোড়া মসজিদের ১২৫তম উরস উৎসব! পশ্চিম মেদিনীপুর

বিষণ্ণতার ছায়ায় জোড়া মসজিদের ১২৫তম উরস উৎসব!

ঐতিহ্য অটুট থাকলেও মনখারাপের আবহেই পালিত হলো জোড়া মসজিদের ১২৫তম উরস উৎসব। বুধবার মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহ মুরশেদ আলী আলকাদেরী আল বাগদাদী মওলা পাকের পবিত্র উরস উপলক্ষে মেদিনীপুর শহরের মিয়াবাজারে অবস্থিত জোড়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ধর্মীয় অনুষ্ঠান।একশো বছরেরও বেশি পুরনো এই ঐতিহ্য বজায় থাকলেও, এবছরও বাংলাদেশ থেকে পুণ্যার্থীদের আগমন সম্ভব হয়নি। উদ্যোক্তাদের দাবি, নিরাপত্তাজনিত কারণ ও পর্যটন ভিসা বন্ধ থাকায় ওপার বাংলার হাজার হাজার ভক্ত বিশেষ ‘উরস

খড়গপুরে আন্তর্জাতিক চলচ্চিত্রের মহামঞ্চ — শুরু হচ্ছে নেতাজির নামে তিন দিনের বিশ্বমানের ফিল্ম ফেস্টিভ্যাল! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে আন্তর্জাতিক চলচ্চিত্রের মহামঞ্চ — শুরু হচ্ছে নেতাজির নামে তিন দিনের বিশ্বমানের ফিল্ম ফেস্টিভ্যাল!

বাংলার মেধা, সংস্কৃতি ও ঐতিহ্যের শহর খড়গপুর-এ ইতিহাস গড়ার কাউন্টডাউন শুরু। আগামী ২০ থেকে ২২ মার্চ ২০২৬—এই তিন দিন শহরের ট্রাফিক মাঠে বসতে চলেছে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসব নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আয়োজন করছে রাধারানী ফিল্মস। সংস্কৃতি ও সৃজনশীলতার এই মহোৎসব ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়েছে শহরজুড়ে।আয়োজকদের দাবি, এটি কেবল একটি ফিল্ম ফেস্টিভ্যাল নয়—নতুন প্রজন্মের নির্মাতাদের জন্য আন্তর্জাতিক দরজা খুলে দেওয়ার এক বড় মঞ্চ। শর্ট ফিল্ম, মা

উচ্চমাধ্যমিকের দায়িত্ব শেষে আর ফেরা হল না—ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষিকা, মৃত গাড়িচালকও! পশ্চিম মেদিনীপুর

উচ্চমাধ্যমিকের দায়িত্ব শেষে আর ফেরা হল না—ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষিকা, মৃত গাড়িচালকও!

মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি দুপুরে মেদিনীপুর কেশপুর রাজ্য সড়কে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। যেখানে ট্রাকের সঙ্গে চার চাকার সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনায় প্রাণ হারান একজন শিক্ষিকা এবং তাঁর গাড়ি চালক। রুপা প্রামানিক নামে ৪৩ বছরের শিক্ষিকা, যার বাড়ি মেদিনীপুরের রবীন্দ্রনগর এলাকায় এবং সেই সঙ্গে মারা গেছেন শেখ আবু নাসের নামে ঐ শিক্ষিকার গাড়ি চালক। তিনি কেশপুর এলাকার সরাই গ্রামের বাসিন্দা ছিলেন। উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষি

খড়গপুর ডিভিশনের সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেড উদ্যোগে প্রাথমিক চিকিৎসায় জরুরি প্রতিক্রিয়া দক্ষতার কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

খড়গপুর ডিভিশনের সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেড উদ্যোগে প্রাথমিক চিকিৎসায় জরুরি প্রতিক্রিয়া দক্ষতার কর্মসূচি!

মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি দুপুরে সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেড খড়গপুর ডিভিশন সফলভাবে পরিচালনা করল এক গুরুত্বপূর্ণ অতিথি বক্তৃতা ও ব্যবহারিক প্রদর্শনী কর্মসূচি। দক্ষিণ-পূর্ব রেলওয়ের RPF জোনাল ট্রেনিং ইনস্টিটিউট খড়গপুর-এ তৃতীয় ব্যাচের সাব-ইন্সপেক্টর ওরিয়েন্টেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের জন্য এই বিশেষ সেশনের আয়োজন করা হয়। সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেডের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকরা প্রোগ্রামটি পরিচালনা করেন। প্রাথমিক চিকিৎসা, প্রাক-হাসপাতাল যত্ন, সিপিআর, মৌলিক জীবনরক্ষা পদ