পশ্চিম মেদিনীপুর
চন্দ্রকোনা রোডে শ্রীরামকৃষ্ণ সোসাইটির ২২তম বর্ষের মহৎ উদ্যোগে “রক্তদানেই মানবতার জয়”!
রক্তদান জীবন দান — মানবিকতার এই মহান বার্তাকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড স্টেশন সংলগ্ন এলাকায় চন্দ্রকোনা রোড শ্রীরামকৃষ্ণ সোসাইটির উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজসেবামূলক এই উদ্যোগ এ বছর পা দিল বাইশতম বর্ষে, যা দীর্ঘদিনের মানবকল্যাণমূলক কাজের ধারাবাহিকতাকে আরও একবার সামনে তুলে ধরেছে। শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের বিশেষজ্ঞ টিম। তাঁদের তত্ত্বাবধানে রক্তদাতাদের স্বাস্থ্য পরীক্ষা,
খড়্গপুরের বাংলা পক্ষের রক্তদান শিবির!
স্বর্গীয় নির্মল পাল ও বুবাই দাস স্মরণে খড়গপুর শহরের মালঞ্চতে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। খড়্গপুর অমর জ্যোতি ক্লাবের সহযোগিতায় এদিন ২৯ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন ঝারগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান জহর পাল, ১১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পারমিতা ঘোষ। এছাড়া ছিলেন সমাজসেবী টাবি সেন, অসিত পাল, সংস্থার সম্পাদক সন্দীপ সরকার, দপ্তর সম্পাদক সুভাষ ঘোষ, সাথে ছিলেন সুদীপ সরকার, মানস
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে উদ্যোগে ইস্ট জোন আন্তঃবিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল টুর্নামেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো!
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে উদ্যোগে ইস্ট জোন আন্তঃবিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল টুর্নামেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে। অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ (এআইইউ)-এর তত্ত্বাবধানে আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার শুভ সূচনা হল রবিবার,৮ই ফেব্রুয়ারি। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ফুটবল একাডেমির সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুজয় হ
জন্মদিনে মানবিক উদ্যোগ!
খড়্গপুর শহরের বিশিষ্ট সমাজসেবী কল্পনার জোসেফ তার সংস্থা লাভ ,পিস, জয় এন্ড সাটিসফিকশান এর পক্ষ থেকে ছোট্ট নাতনি আবিভা জোসেফের জন্মদিন পালন করল বুলবুল চোটির স্বপ্ন নীড়ে। যেখানে ৪৭ জন দুস্থ ও অসহায় মানুষ থাকেন। জন্মদিনে কেক কাটার পর সকলের জন্য খাবার বিতরণ করা হয় ৮ই ফেব্রুয়ারি রবিবার। ব্যতিক্রমী এই জন্মদিনের সাক্ষী থাকলো সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিরা। বিশিষ্ট সমাজসেবী কল্পনার জোসেফ বলেন স্থানীয় মানুষের সুখ দুঃখে আমরা সারা বছর তাঁদের সঙ্গে থাকি। তাই আমরা জন্মদিনটা প্রতি বছর এ
খড়্গপুরে লিয়াফীর ত্রিবার্ষিক সম্মেলন!
লাইফ ইন্সুরেন্স এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল খড়্গপুর কলেজ অডিটোরিয়ামে।৮ই ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠান শুরু হয় পতাকা উত্তোলনের মাধ্যমে। অতিথিদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি শ্যামল চক্রবর্তী, সস্তার মহিলা চেয়ারপারসন কেকা চক্রবর্তী, জোনাল সম্পাদক চৌধুরী, ডিভিশন কমিটির সভাপতি উত্তম রায়, সম্পাদক শ্রীমন্ত জানা, প্রাক্তন সম্পাদক অমিত মুখার্জি, শাখা কাউন্সিলর সভাপতি বিমল কৃষ্ণ দাস, সম্পাদক সত্যজিৎ হালদার এছাড়া ছিলেন খড়্গপুর
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে শিক্ষার নতুন দিগন্ত — ‘যোগ্যশ্রী’ প্রকল্পে শুরু বিনামূল্যে নিট ও জয়েন্ট কোচিং!
গ্রামীণ এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের বড় স্বপ্নপূরণে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের গৌরব গুইন মেমোরিয়াল কলেজে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘যোগ্যশ্রী’ প্রকল্পের অধীনে নিট ও জয়েন্ট এন্ট্রান্সের বিনামূল্যে কোচিং। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা ও ব্লকের প্রতিনিধিরা। পাশাপাশি সারদাময়ী উচ্চ বিদ্যালয় ও ডাবচা নবকোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ গুরুত্ব দেয়। প্রায় শতাধিক ছাত্রছাত্রী
খড়গপুরে গ্রিফিনস ইন্টারন্যাশনালস্কুলে আশীর্বাদ ও বিদায়সংবর্ধনা অনুষ্ঠান!
৭ই ফেব্রুয়ারি শনিবার চলতি শিক্ষা বর্ষের সমাপ্তি উপলক্ষে গ্রিফিনস খড়গপুর ইন্টারন্যাশনাল স্কুলে এক অত্যন্ত ভাব গম্ভীরও স্মরণীয় আশীর্বাদ অনুষ্ঠান এবং বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল দশম শ্রেণির বোর্ড পরীক্ষার্থীদের জন্য শিক্ষকদের আশীর্বাদ গ্রহণের সুযোগ সৃষ্টি করা এবংদ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত বিভিন্ন ক্ষেত্রে—খেলাধূলা, সাংস্কৃতিক কার্
মেদিনীপুর জেলার বেলদাতে প্রয়াত হলেন দৈনিক বিকল্প পত্রিকার সাংবাদিক বৃন্দাবন দাস অধিকারী!
৭ই ফেব্রুয়ারি শনিবার না ফেরার দেশে পাড়ি দিলেন অবিভক্ত মেদিনীপুর দৈনিক বিকল্প পত্রিকার সম্পাদক ও সাংবাদিক বৃন্দাবন দাস অধিকারী (৮৩)। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি কয়েক বছর আগে বুকে পেসমেকার বসানো হয়। শনিবার হঠাৎই অসুস্থ হলে তাকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এগরা প্রেসক্লাব ও এগরা মহকুমা বই মেলার সম্পাদক গৌরীশঙ্কর মহাপাত্র তাঁর মৃত্যু সংবাদ পেয়ে বলেন অবিভক্ত মেদিনীপুর জেলার ক্ষুদ্র সংবাদপত্র পত্রিকা সঙ্গে যুক্ত বৃন্দাবন দাস অধিকারী প্রথম থেক
পশ্চিম মেদিনীপুর
সবুজের বার্তা, মানবতার স্পন্দন—মেদিনীপুর কলেজে মহতী রক্তদান কর্মসূচি!
সমাজসেবা, মানবিকতা ও পরিবেশ সচেতনতার অনন্য বার্তা নিয়ে আজ মেদিনীপুর কলেজে আয়োজিত হলো এক ব্যতিক্রমী রক্তদান শিবির। কলেজের শিক্ষাকর্মীদের উদ্যোগে ও NSS ইউনিট-৪ এর সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচি উৎসাহ-উদ্দীপনা ও আন্তরিক অংশগ্রহণে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ডক্টর অসিত পণ্ডার দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় মানবকল্যাণে নিবেদিত এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে। অনুষ্ঠানের সূচনায় অধ্যক্ষ ডক্টর অসিত পণ্ডা গাছে জল সিঞ্চনের মাধ্যমে পরিবেশ রক্ষার প্রতীকী বার্তা দে
পশ্চিম মেদিনীপুর
ADVEN বায়োটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির ‘ডক্টরস মিট ২০২৬’!
পশ্চিম মেদিনীপুর জেলার হোমিওপ্যাথি চিকিৎসকদের একত্রিত করার লক্ষ্যে মেদিনীপুর শহরের একটি লজে অনুষ্ঠিত হলো ADVEN বায়োটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির ‘ডক্টরস মিট ২০২৬’। অনুষ্ঠানের আয়োজন করে মেসার্স উমা হোমিও। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর একে একে বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ZSM কৌশিক মণ্ডল, RSM শংকর দে এবং DASM নিতাই বেরা। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎস
জনমুখী বাজেটকে ঘিরে গড়বেতা-৩-এর কড়সা অঞ্চলে তৃণমূলের কর্মী সম্মেলন, ধর্মীয় সম্প্রীতির বার্তা!
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ২ নম্বর কড়সা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল কর্মী সম্মেলন ও ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি। রাজ্যের জনমুখী অন্তর্বর্তী বাজেটকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব এবং দলীয় কর্মী-সমর্থকরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো রাজ্য সরকারের বাজেটের বিভিন
গোদাপিয়াশালে জাতীয় সড়ক পারাপার হাতির দল, সতর্কতার বার্তা বনদপ্তরের!
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর গোদাপিয়াশাল এলাকায় জাতীয় সড়ক পারাপার করল প্রায় ৪০টি হাতির একটি বড় দল। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে মেদিনীপুর বনবিভাগের বিভিন্ন রেঞ্জ মিলিয়ে প্রায় ১০০টি হাতি অবস্থান করছে, যার মধ্যে গোদাপিয়াশাল রেঞ্জেই রয়েছে ৪০ থেকে ৪২টি হাতি। হাতির চলাচল বাড়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বনদপ্তর। বিশেষ করে রাতের সময় অপ্রয়োজনীয়ভাবে জঙ্গলের ধারে না যাওয়া এবং জাতীয় সড়কে গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুর থেকে দীঘা গামী একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ দুর্ঘটনা!
মেদিনীপুর থেকে দীঘা গামী একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। আহত হয়েছেন একাধিক যাত্রী। শনিবার আমলাশুলি থেকে দীঘার উদ্দেশে রওনা দেওয়া ওই বাসটি খড়্গপুর লোকাল থানার অন্তর্গত শাকুয়া এলাকার চাঙ্গোয়ালের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সড়কে চলার সময় সামনে থাকা আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল দীঘাগামী বাসটি। ঠিক সেই সময় আচমকাই বাসের একটি টায়ার ফেটে যায়। মুহূর্তের মধ্যেই চালক নি
৬ দফা দাবিতে চন্দ্রকোনারোড দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি ব্লক কংগ্রেসের!
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোডের দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে ৬ দফা দাবি তুলে ধরে শুক্রবার BMOH-এর হাতে স্মারকলিপি দিল ব্লক কংগ্রেস। হাসপাতালের পরিষেবা উন্নয়ন এবং পরিকাঠামোগত সমস্যার সমাধানের দাবিতেই এই কর্মসূচি বলে জানিয়েছে সংগঠন।ব্লক কংগ্রেস সূত্রে জানা যায়, তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে— গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে আল্ট্রাসনোগ্রাফি পরিষেবা চালু করা, রোগীর পরিজনদের জন্য হাসপাতালের ভিতরে ও বাইরে শৌচাগারের ব্যবস্থা, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত পরিষেবা নিশ্চি
লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধি ঘিরে ধাদিকাতে ধন্যবাদ কর্মসূচি, মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ব্লক মহিলা তৃণমূলের!
রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি ঘোষণাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাল গড়বেতা ১ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেলে ব্লকের ৫ নম্বর অঞ্চলের ধাদিকাতে ব্লক সভানেত্রী মিঠু পতিহারের নির্দেশে ও উপস্থিতিতে একটি ধন্যবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের বহু মহিলার আর্থিক সুরক্ষা ও স্বনির্ভরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এদিন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সবু
৪২ ফুট উচ্চতার অত্যাধুনিক হাইড্রোলিক ল্যাডার মেদিনীপুর পৌরসভার হাতে তুলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে!
রাজ্যের মুখ্যমন্ত্রীর নাগরিক পরিষেবা উন্নয়নের ধারাবাহিক উদ্যোগে এই প্রথম মেদিনীপুর শহরের সাধারণ মানুষের নিরাপত্তা ও জরুরি পরিষেবাকে আরও শক্তিশালী করতে বড়সড় পদক্ষেপ নেওয়া হল। প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে ৪২ ফুট উচ্চতার অত্যাধুনিক হাইড্রোলিক ল্যাডার বা সিঁড়ি মেদিনীপুর পৌরসভার হাতে তুলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে।এই আধুনিক হাইড্রোলিক ল্যাডার মূলত অগ্নিনির্বাপণ, বহুতল ভবনে উদ্ধারকাজ এবং বিভিন্ন প্রাকৃতিক বা মানবসৃষ্ট বিপর্যয় মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূ
মেদিনীপুর শহরে স্কুলের মেনগেট বন্ধ করাকে কেন্দ্র করে, ক্ষুব্ধ অভিভাবকরা!
স্কুলের মেনগেট বন্ধ করাকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর শহরে। ৬ই ফেব্রুয়ারি শুক্রবার হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় নির্মল হৃদয় আশ্রম স্কুলের মেনগেট। প্রায় ৫০০ মিটার ছাত্র-ছাত্রীদেরকে পায়ে হেঁটেই যেতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। যেতে দেওয়া হচ্ছে না কোন অভিভাবক অভিভাবকাদের। কিন্তু গত দুদিন মাধ্যমিক পরীক্ষার সময় এই স্কুলের মেনগেট খোলা ছিল। অভিভাবক অভিভাবিকারা ছাত্র-ছাত্রীদেরকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে স্কুলের মাঠের মধ্যেই পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করত,
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬!
সোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ (এআইইউ) এর তত্ত্বাবধানে, মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬ আয়োজন করতে চলেছে। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে, পূর্বাঞ্চলের ৩০টি বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দল অংশগ্রহণ করতে চলেছে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, মণিপুর বিশ্ববিদ্যালয় এবং ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় সহ অঞ্চলের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অংশ
খড়্গপুরে সেবিকা শিক্ষার্থীদের আলোকবর্তিকা অনুষ্ঠান!
পঞ্চম আলোকবর্তিকা ও প্রথম স্নাতক অনুষ্ঠান সাড়ম্বরে পালিত করল সরকারি নার্সিং কলেজের খড়্গপুর মহকুমা হাসপাতালের শিক্ষার্থীরা। খড়্গপুর শহরের প্রেমবাজার মৈত্রী ভবনে সাড়ম্বরে আয়োজিত এই অনুষ্ঠান শুরু হয় উদ্বোধনে নৃত্য দিয়ে। এরপর মোমবাতি প্রজ্জলন করেন প্রথম বর্ষের ৫৬ জন, তৃতীয় বর্ষের ৫৪ জন, পঞ্চম বর্ষের ৫১জন ও সপ্তম বর্ষের ৫১ জন শিক্ষার্থী। এদিন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়্গপুর মহকুমা শাসক সুরভী সিংলা। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি শিক্ষার্থীদের আগামী দিনের পথ আরো মসৃণ
পশ্চিমবঙ্গ
নারীদের জন্য আর্থিক শক্তি বাড়াল রাজ্য—‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ বাড়তি ভাতা,মেদিনীপুরে আনন্দের ছবি
রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে আবারও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে মহিলাদের জন্য বাড়তি আর্থিক সহায়তার বার্তা দিলেন তিনি। ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মাসিক ভাতা বাড়িয়ে করা হচ্ছে ১৫০০ ও ১৭০০ টাকা। ফলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপভোক্তা প্রতি মাসে অতিরিক্ত ৫০০ টাকা করে পাবেন। প্রসঙ্গত, বাংলার মহিলাদের আর্থিক স্বনির্ভ