পশ্চিম মেদিনীপুর
সিভিক ভলান্টিয়ার তুলসী রাও ওরফে উদয় খুনে সর্বশেষ অভিযুক্তকেও গ্রেপ্তার করল খড়্গপুর টাউন থানার পুলিশ!
সিভিক ভলান্টিয়ার তুলসী রাও ওরফে উদয় খুনে সর্বশেষ অভিযুক্তকেও গ্রেপ্তার করল খড়্গপুর টাউন থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের থানে থেকে অভিযুক্ত মহম্মদ জাভেদ (২৬)-কে পাকড়াও করে টাউন থানার টিম। ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে তাকে ৪ দিনের ট্রানজিট রিমান্ডে খড়্গপুর নিয়ে আসা হয়।এর আগেই এই খুনের মমলায় বাকি পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল খড়্গপুর টাউন থানার পুলিশ। তারা জেল হেফাজতে আছে বলে জানিয়েছেন খড়্গপুরের এসডিপিও ধীরজ ঠাকুর। সেইসঙ্গে জাভেদকে শুক্রবার খড়্গপুর মহকুমা
পশ্চিম মেদিনীপুর
ফের উত্তপ্ত কেশপুর!
সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই ফের উত্তপ্ত কেশপুর। ইনডোর বৈঠক সেরে বেরোনোর পর বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় আহত অন্তত আটজন বিজেপি কর্মীকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার বিকেলে কেশপুর ব্লকের ৭ নম্বর অঞ্চলের রামাকাটা এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি আভ্যন্তরীণ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষ করে বিজেপি কর্মীরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, ঠিক সেই সময় বাস ও ল
পশ্চিম মেদিনীপুর
কেশপুরের আনন্দপুরে বিজেপির বৈঠকে হামলার ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা!
সামনেই নির্বাচন—আর সেই নির্বাচনী লড়াইকে সামনে রেখেই কেশপুরের আনন্দপুরে বিজেপির বৈঠকে হামলার ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত এই এলাকায় বিজেপির একটি শান্তিপূর্ণ সংগঠনমূলক বৈঠক চলাকালীন আচমকাই তৃণমূলের দুষ্কৃতীরা। বিজেপির অভিযোগ, প্রশাসনিক নীরবতার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে বিজেপির বৈঠকে হামলা চালায়।এই হামলায় বিজেপির অন্তত ১২ জন কার্যকর্তা গুরুতরভাবে আহত হন। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
পশ্চিম মেদিনীপুর
মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ রাত শবে বরাত!
মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ রাত শবে বরাত। ফারসি ভাষায় ‘শবে বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য,আরবি ভাষায় একে বলা হয় ‘লাইলাতুল বরাত’। ইসলাম ধর্ম মতে, এই পবিত্র রাতে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের আমলনামা নির্ধারণ করেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের গুনাহ মাফ করে দেন।এই পবিত্র শবে বরাত উপলক্ষে মেদিনীপুর শহরের মুসলিম সম্প্রদায়ের মানুষজন গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে রাতটি পালন করেন। সন্ধ্যা থেকেই মেদিনীপুর শহরের বিভিন্ন কবরস্থানে ভিড়
পুনেতে ৮ম জাতীয় মাস্টার্স গেমস শেষ হলো !
৮ম মাস্টার্স ন্যাশনাল গেমসে ২৭ থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হলো মহারাষ্ট্রের পুনেতে। সুপার মাস্টার্স গেমস অ্যান্ড স্পোর্টস ফেডারেশন (ইন্ডিয়া) এর তত্ত্বাবধানে মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশন মহারাষ্ট্র কর্তৃক এই ইভেন্টটি আয়োজিত হয়েছিল এবং সারা দেশের মাস্টার অ্যাথলিটদের অংশগ্রহণ ছিল। টেবিল টেনিসের এবার সিঙ্গেলস, ডুবলেস ও মিক্সড ডাবলস খড়গপুরের মেয়ে শ্রীপর্ণা নন্দ ৬টি সোনা ও ১টি রূপা জয় করলো এবং তার সঙ্গে ছিলেন টেবল টেনিস তারকা সুব্রত দত্ত । খড়্গপুর শহরের ইন্দা সারদাপল্ল
মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে অতিদরিদ্র ছাত্র,ছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ ও গুণীজন সম্বর্ধনা!
রবিবার, ১ ফেব্রুয়ারি মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে অতিদরিদ্র ছাত্র,ছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্থার বিংশতিতম বর্ষ উপলক্ষে বর্ষব্যাপী সমাজকল্যাণমূলক কর্মসূচির অঙ্গ হিসেবে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।২০০৫ সালে প্রতিষ্ঠিত মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরাম স্বামী বিবেকানন্দের “শিবজ্ঞানে জীবসেবা” আদর্শে অনুপ্রাণিত হয়ে গত ২১ বছর ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক সংজ্ঞাহীন সংকটজনক রোগীকে মারার অভিযোগ?
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক সংজ্ঞাহীন সংকটজনক রোগীকে চড় মারার অভিযোগ উঠল কর্তব্যরত এক নার্সের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। অভিযোগ জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছে মৃত রোগীর পরিবার।জানা গেছে, মেদিনীপুর শহরের সিপাই বাজার এলাকার বাসিন্দা বৈশাখী খান (২৭) গত শুক্রবার (৩০ তারিখ) প্যানক্রিয়াস সংক্রান্ত গুরুতর সমস্যায় আক্রান্ত হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি হন।
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুর কলেজের প্রতিষ্ঠা দিবসে কলেজ স্টাফ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির মানবিক উদ্যোগ!
মেদিনীপুর কলেজের (১৫৪তম) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও মেদিনীপুর কলেজ স্টাফ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। তবে এ বছর তাদের উদ্যোগে যুক্ত হলো এক ব্যতিক্রমী ও মানবিক দৃষ্টান্ত। গত ৩০ জানুয়ারি রাত্রিবেলায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বাইরে চিকিৎসাধীন রোগীদের আত্মীয়-স্বজনদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। জানা যায়, প্রায় ৯২ জন মানুষের জন্য রাত্রিকালীন আহারের ব্যবস্থা করে মেদিনীপুর কলেজ স্টাফ কো-অপারেটিভ ক্রেডি
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুর শহরে পিড়াকাটায় বিজেপির পরিবর্তন সংকল্প সভা-তে যোগ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ!
শুক্রবার পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’-তে যোগ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সভার আগে এলাকাজুড়ে বিজেপির পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বামেরা এখন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নানা কৌশল নিচ্ছে,গান্ধীজী, বিবেকানন্দ থেকে শ্যামাপ্রসাদ—সবাইকে পুজো করতে হচ্ছে বামেদের। হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করে বামেদের বর্ত
পশ্চিম মেদিনীপুর
"প্রভাতী পদযাত্রায় ইতিহাসকে শ্রদ্ধা"-১৫৪তম প্রতিষ্ঠা দিবসে উৎসবমুখর মেদিনীপুর কলেজ!
মেদিনীপুর কলেজের ১৫৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ ৩০শে জানুয়ারি, শুক্রবার সাড়ম্বরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনের সূচনা হয় এক বর্ণাঢ্য প্রভাতী পদযাত্রার মাধ্যমে। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. অসিত পণ্ডা সহ কলেজের অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ, শিক্ষাকর্মী, প্রাক্তনী ও বর্তমান ছাত্রছাত্রীরা। পদযাত্রাটি গোলকুয়া চক থেকে শুরু হয়ে বটতলা চক,নানুর চক,গান্ধী স্ট্যাচু, বিদ্যাসাগর মোড় ও পঞ্চুর চক পরিক্রমা করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পদযাত্রার পথে বিভিন্ন
ঝাড়গ্রামে আয়কর কারখানায় হানা রাত পর্যন্ত চলল ইডির তল্লাশি!
২৮শে জানুয়ারী বুধবার ঝাড়গ্রামের একটি স্পঞ্জ আয়রন কারখানায় দুপুর নাগাদ ইডির দফতরের একটি প্রতিনিধি দল তল্লাশি অভিযান চালায়। ঝাড়গ্রাম ব্লকের জীতুশোল এলাকায় অবস্থিত কারখানায় প্রায় দশ জন ইডির আধিকারিক পৌঁছান। নিরাপত্তার স্বার্থে তাঁদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন। এদিন আয়-ব্যয় সংক্রান্ত নথি, হিসাবপত্র ও অন্যান্য আর্থিক রেকর্ড খতিয়ে দেখেন ইডির আধিকারিকরা।কারখানা কর্তৃপক্ষের দাবি, এটি আয়কর দফতরের একটি ‘রুটিন রেড’। কোনও নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তল্ল
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুর শহরে লক্ষ্মী এলো ঘরে তথ্যচিত্র প্রদর্শনের সূচনা!
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তাদের জনকল্যাণমুখী উন্নয়ন কর্মসূচিকে মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে রূপালি পর্দার মাধ্যম বেছে নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনপ্রিয় ও জনজীবনে পরিবর্তন আনা প্রকল্পকে কেন্দ্র করে এক ঘণ্টার একটি তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। এই তথ্যচিত্রের নাম রাখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই ঘোষিত প্রকল্পের নামে— *লক্ষ্মী এলো ঘরে* বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুরে তৃণমূল যুব কংগ্র
বেআইনিভাবে পাশ করা বিল্ডিং প্ল্যান বাতিল ঘোষণা প্রতিবাদে বিক্ষোভ দেখাল পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেস ও জেলা কংগ্রেস!
আম্রুত প্রকল্পের আওতায় প্রতিটি বাড়িতে পানীয় জল সরবরাহ নিশ্চিত করা, পানীয় জল দিতে ব্যর্থ হওয়া সত্ত্বেও নিজস্ব পানীয় জলের ব্যবস্থা করলে বেআইনিভাবে অর্থ আদায় বন্ধ করা, মিউটেশন ফি-র নামে শহরবাসীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করা, অবৈধ বিল্ডিং প্ল্যান পাশ বন্ধ করা এবং ইতিমধ্যেই বেআইনিভাবে পাশ করা বিল্ডিং প্ল্যান বাতিল ঘোষণা করা—সহ মোট ৯ দফা দাবিতে বৃহস্পতিবার ২৯শে জানুয়ারী মেদিনীপুর পৌরসভায় তীব্র বিক্ষোভ দেখাল পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেস ও জেলা
পশ্চিম মেদিনীপুর
সমাজসেবার এক উজ্জ্বল অধ্যায়ের অবসান, প্রয়াত দাসপুরে গান্ধী মিশনের প্রতিষ্ঠাতা নারায়ণ ভাই!
দাসপুর গান্ধী মিশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবী নারায়ণ ভট্টাচার্য (নারায়ণ ভাই) পরলোক গমন করলেন। মঙ্গলবার রাত্রি ৯টা নাগাদ ঘাটাল শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। পরিবার তরফে জানাযায়, দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। দীর্ঘদিন ধরে সমাজসেবার সঙ্গে যুক্ত নারায়ণ ভট্টাচার্য দাসপুর অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। গান্ধীবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দাসপুর গান্ধী মিশন প্রতিষ্
মেদিনীপুর স্ক্যান সেন্টার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির!
রক্তের চাহিদা কখনওই কমে না। বরং দিনের পর দিন বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল ক্রমশ বাড়ছে। জরুরি মুহূর্তে মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম হলেও, অনেক সময় রোগীর আত্মীয়দের ব্লাড ব্যাঙ্কে এসে খালি হাতে ফিরে যেতে হয়—কারণ চাহিদা অনুযায়ী রক্ত মজুত থাকে না। এই সংকট মোকাবিলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা নিয়মিতভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় এবার এগিয়ে এল মেদিনীপুর শহরের পরিচিত স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র মেদিনীপ
নরেন্দ্রপুর থানার আনন্দপুরের নাজিরাবাদে দুটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোমো কারখানার কর্মীরা কোথায় গেলেন?
কাজের বেলায় চরম উদাসীনতার পরিচয় দিল নামী ফুড জায়েন্ট ‘ওয়াও মোমো’। বাইপাস লাগোয়া নরেন্দ্রপুর থানার আনন্দপুরের প্রত্যন্ত এলাকা নাজিরাবাদের জলাজমিতে দমকলের অনুমতি ছাড়াই তৈরি হয়ে গিয়েছিল কারখানা। প্রশাসনের নজরদারির আড়ালে ব্যবসা তরতরিয়ে বেড়ে উঠবে, এমনটাই বোধহয় ভেবেছিল কর্তৃপক্ষ। কিন্তু বিপদ যখন আসে, কাউকে রেয়াত করে না। পাশের গুদামে লাগা আগুন দ্রুত গ্রাস করে ফেলে ওয়াও মোমোর কারখানাকেও। অফিসিয়াল হিসেবে মৃত ১৬, নিখোঁজ ৩০। আসলে মৃতই প্রায় ৫০ জন শ্রমিক। বাইরে থেকে বন্ধ কারখানার ভেতর
শালবনি থানার অন্তর্গত ভাদুতলা জঙ্গল এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা!
মঙ্গলবার ২৭শে জানুয়ারী পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার অন্তর্গত ভাদুতলা জঙ্গল এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। শালবনী থানার অন্তর্গত হাজতলার জঙ্গলে একটি মারুতি অমনি ভ্যানের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে গুরুতর ভাবে জখম হয় বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের পর বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়ে এবং তাঁর অবস্থা দ্রুত আশঙ্কাজনক হয়ে ওঠে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও শালবনি থানার পুলিশের সহায়তায় আহত বাইক আরোহীতে উদ্ধার
নরেন্দ্রপুর থানার নাজিরাবাদ এলাকায় অগ্নিকাণ্ডের ৪২ ঘণ্টা পর আটক গোডাউনের মালিক গঙ্গাধর দাস!
নরেন্দ্রপুর থানার নাজিরাবাদ এলাকায় অগ্নিকাণ্ডের মৃত্যুমিছিল আরও বাড়ল। সোমবার (২৬শে জানুয়ারি) ভোর তিনটে নাগাদ আনন্দপুরে অবস্থিত ওয়াও মোমো, অনলাইন ফুড ডেলিভারি সংস্থার পরপর দুটো গোডাউন পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত আটজনের দেহাংশের হদিশ মিলেছে। আরও ২০ জনের পরিবার নিখোঁজ অভিযোগ করেছেন। এই ঘটনায় এখনও ভস্মীভূত গুদামের ভাঙা কারশেডের নিচে আরও কর্মীদের দেহ আটকে থাকার আশঙ্কা রয়েছে। এই ঘটনার ৪২ ঘন্টা পর অবশেষে গুদামের মালিক গঙ্গাধর দাসকে আটক করল নরেন্দ্রপুর থ
পশ্চিম মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ে চলা এস.আই.আর (SIR) শুনানিকে ঘিরে এবার প্রকাশ্যে এলো প্রতিবাদের ছবি!
এস.আই.আর শুনানির বিরোধিতায় প্রতিবাদ—মহামান্য আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তুলে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে শুনানি কেন্দ্রে হাজির এক যুবক।মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ে চলা এস আই আর (SIR) শুনানিকে ঘিরে এবার প্রকাশ্যে এলো প্রতিবাদের ছবি। মঙ্গলবার শুনানি কেন্দ্রে গোলায় প্রতিবাদী প্ল্যাকার্ড ঝুলিয়ে হাজির হলেন মেদিনীপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের ২১০ নম্বর বুথের বাসিন্দা প্রসেনজিৎ বেরা। জানা গিয়েছে, প্রসেনজিৎ বেরার বাবার নামের বানানে নথিগত একটি সামান্য ভুল থাক
পশ্চিম মেদিনীপুর
স্বঘোষিত চিকিৎসকের অস্ত্রোপচারে ৬৬ বছরের বৃদ্ধ চিরদিনের জন্য অন্ধ, হাসপাতালে তালা!
কেশিয়াড়ির বৈরামপুর এলাকার ৬৬ বছর বয়সী সুধীর কোটাল চিরদিনের জন্য অন্ধ হয়ে গিয়েছেন স্বঘোষিত চিকিৎসক দিলীপকুমার দাসের ভুল চোখের অস্ত্রোপচারের কারণে। পরিবারের অভিযোগ, দিলীপ নিজেকে ‘চিকিৎসক’ হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা করছিলেন, অথচ তিনি কোনো প্রশিক্ষিত চক্ষু বিশেষজ্ঞ নন। সম্প্রতি সুধীর কোটালের চোখে অস্ত্রোপচার করায় তার দৃষ্টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর জেলা স্বাস্থ্য দফতর দ্রুত ব্যবস্থা নেয়। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে কুকাই চক্ষু হাসপা