অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

সাঁতরাগাছি স্টেশনে রেল কর্তৃপক্ষের সহায়তায় বেঁচে গেলো এক যাত্রীর প্রাণ! পশ্চিম মেদিনীপুর

সাঁতরাগাছি স্টেশনে রেল কর্তৃপক্ষের সহায়তায় বেঁচে গেলো এক যাত্রীর প্রাণ!

স্টেশনে পা পিছলে ট্রেনের তলায় পরে যাওয়ার আগে মৃত্যুর মুখ থেকে প্রৌঢ়কে বাঁচলেন RPF-এর কর্মীরা। বুধবার, সাঁতরাগাছি স্টেশনে আপ ১৮০০৩ হাওড়া-আদ্রা শিরোমনি এক্সপ্রেসে উঠতে গিয়ে ভিড়ের চাপে এক যাত্রী প্ল্যাটফর্ম ও কোচের ফাঁকে ঢুকে যায়। ভাগ্যের জোরে প্রাণে বাঁচলেও একটি পা ক্ষতিগ্রস্ত হয়েছে।বিশেষ সূত্রে জানা গিয়েছে, উনি মেচেদা স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা। রেল কর্তৃপক্ষের সহায়তায় উদ্ধার করার পর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অনিয়মিত ট্রেন চলাচল এবং রেল আধিকারি

ক্ষীরপাইয়ে রহস্যজনক দুর্ঘটনা; বুড়িরপুকুর এলাকায় রাস্তার ধারে উল্টে পড়ে গাড়ি, কারণ ঘিরে ধোঁয়াশা! পশ্চিম মেদিনীপুর

ক্ষীরপাইয়ে রহস্যজনক দুর্ঘটনা; বুড়িরপুকুর এলাকায় রাস্তার ধারে উল্টে পড়ে গাড়ি, কারণ ঘিরে ধোঁয়াশা!

পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের বুড়িরপুকুর এলাকার কাছে বুধবার একটি গাড়ি রাস্তার ধারে উল্টে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। সকালে স্থানীয় বাসিন্দারা প্রথম ঘটনাটি নজরে আনেন বলে জানা গিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়েই গাড়িটি রাস্তার পাশেই উল্টে যেতে পারে। তবে অন্য কোনও গাড়ির সঙ্গে সংঘর্ষের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদ

মন্দারমণির বার্ষিক সভায় বড় সিদ্ধান্ত, তৃতীয়বার চেয়ারম্যান পদে প্রদীপ লোধা; সভায় হিমঘর মালিকদের ঐক্যের বার্তা পশ্চিম মেদিনীপুর

মন্দারমণির বার্ষিক সভায় বড় সিদ্ধান্ত, তৃতীয়বার চেয়ারম্যান পদে প্রদীপ লোধা; সভায় হিমঘর মালিকদের ঐক্যের বার্তা

পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোল্ড স্টোরেজ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় ফের জেলা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন গড়বেতার প্রদীপ লোধা। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে প্রদীপ লোধাকে টানা তৃতীয়বারের জন্য চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, হিমঘর শিল্পের পরিকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণ এবং মালিকদে

৮৪তম বর্ষ ঊরুষ উৎসব উপলক্ষে মানবিক সমাজ সেবামূলক কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

৮৪তম বর্ষ ঊরুষ উৎসব উপলক্ষে মানবিক সমাজ সেবামূলক কর্মসূচি!

মেদিনীপুর শহরে অবস্থিত হজরত পীর পাহেলওয়ান বাবার মাজার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে পালিত হল ৮৪তম বর্ষ ঊরুষ উৎসব। মঙ্গলবার নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মানবিক সমাজ সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী ঊরুষ উদযাপন করা হয়। পীর পাহেলওয়ান বাবার মাজার শরিফের খাদেম সেখ মাহাতাব হোসেনের উদ্যোগে এলাকার জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রায় ২৫০ জন দুঃস্থ ও প্রান্তিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এই মহৎ উদ্যোগে উপকৃত মানুষজনদের ম

রোগী দেখতে বাড়ি যেতে অস্বীকার, চিকিৎসককে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা — শালবনিতে রাজনৈতিক উত্তেজনা! পশ্চিম মেদিনীপুর

রোগী দেখতে বাড়ি যেতে অস্বীকার, চিকিৎসককে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা — শালবনিতে রাজনৈতিক উত্তেজনা!

রোগী দেখতে বাড়িতে যেতে অস্বীকার করায় পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের ভাদুতলা এলাকায় এক হোমিওপ্যাথি চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের এক অঞ্চল সভাপতির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আক্রান্ত চিকিৎসক শালবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কর্ণগড় অঞ্চলের তৃণমূল সভাপতি কাঞ্চন চক্রবর্তীর এক অসুস্থ আত্মীয়কে দেখত

পশ্চিম মেদিনীপুর জেলার  ঘাটাল ও ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে বিকেলের আউটডোর পরিষেবা চালু! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে বিকেলের আউটডোর পরিষেবা চালু!

১০ই ফেব্রুয়ারি মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও ডেবরাসুপার স্পেশালিটি হাসপাতালে বিকেলের আউটডোর বা ইভনিং ওপিডি চালু হল। বেলা ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই আউটডোর পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যদপ্তর। লোকবল কম থাকায় আপাতত শুধু দু'টি হাসপাতালে এই পরিষেবা চালু হল। পরে জেলার বাকি হাসপাতালেও এই পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, রাজ্যের বিপুল সংখ্যক সুপার স্পেশালিটি, স্টেট জেনারেল, জেলা ও মহকুমা হাসপাতালে এই পরিষেবা চালু হতে চলেছে। ম

শিল্পে বড় বিনিয়োগ, শালবনীতে ১,৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ছে রাজ্য–JSW পশ্চিমবঙ্গ

শিল্পে বড় বিনিয়োগ, শালবনীতে ১,৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ছে রাজ্য–JSW

পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে নতুন সংযোজন হতে চলেছে পশ্চিম মেদিনীপুরের শালবনী। রাজ্য সরকার ও JSW গ্রুপের যৌথ উদ্যোগে (PPP মডেল) এখানে গড়ে উঠবে ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক তাপবিদ্যুৎ কেন্দ্র। শিল্প ও গার্হস্থ্য ক্ষেত্রে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতেই এই বড় প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে প্রশাসন। কী থাকছে এই প্রকল্পে? ১) ৮০০ মেগাওয়াটের দুটি উন্নত প্রযুক্তির ইউনিট। ২) প্রায় ১৬৮৮.১৫ একর লিজহোল্ড জমিতে নির্মাণ। ৩) দেশীয় কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদ

রাজভবনে ‘গভর্নর মেডাল’ পেয়ে নজির গড়লেন ঘাটাল কলেজের ছাত্রী পায়েল মণ্ডল! পশ্চিম মেদিনীপুর

রাজভবনে ‘গভর্নর মেডাল’ পেয়ে নজির গড়লেন ঘাটাল কলেজের ছাত্রী পায়েল মণ্ডল!

এনসিসি-তে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে কলকাতার রাজভবনে রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসের হাত থেকে সম্মানজনক ‘গভর্নর মেডাল’ ও মানপত্র পেলেন ঘাটাল রবীন্দ্রশতবার্ষিকী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী পায়েল মণ্ডল। তাঁর এই সাফল্যে চন্দ্রকোণা-১ ব্লকের বেলাদণ্ড গ্রাম সহ গোটা এলাকায় খুশির আবহ তৈরি হয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, দিল্লির ডিজিএনসিসি ময়দানে অনুষ্ঠিত অল ইন্ডিয়া স্থল সৈনিক ক্যাম্পে ৪৫-বেঙ্গল ব্যাটেলিয়ন এনসিসির প্রতিনিধিত্ব করেন পায়েল। অবস্ট্যাকল গ্রুপ প্যারেডে ত

মেলা, অন্নভোগ ও ধর্মীয় আচার— উড়িয়াসাইয়ে সাধক বামদেব আশ্রমের প্রতিষ্ঠা দিবসে জনসমুদ্র! পশ্চিম মেদিনীপুর

মেলা, অন্নভোগ ও ধর্মীয় আচার— উড়িয়াসাইয়ে সাধক বামদেব আশ্রমের প্রতিষ্ঠা দিবসে জনসমুদ্র!

পূর্ণতীর্থ ভূমি হিসেবে পরিচিত এই সাধক বামদেব আশ্রমের বাৎসরিক উৎসব সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে আশ্রম সংলগ্ন সমস্ত গ্রামবাসীদের অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিক সাহায্য ও সহযোগিতায়। উৎসব কমিটির অন্যতম সদস্য অমর বিশ্বাস জানান, সোমবার থেকে শুরু হওয়া এই বাৎসরিক উৎসব চলবে মোট তিন দিনের।উৎসবের প্রথম দিন সোমবার সকালে শোভাযাত্রা সহকারে ঘট ডুবিয়ে মায়ের পূজা ও অর্চনার মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয়। একইসঙ্গে ভক্তদের জন্য অন্নভোগ গ্রহণের ব্যবস্থা করা হয়। দ্বিতীয় দিনও পূজা-অর্চনার পাশাপাশি ভক্তদের অন্

হাইকোর্টে ধাক্কা: খড়গপুর পৌরসভা পেতে চলেছে আবারো তাঁদের পুরপ্রধান! পশ্চিম মেদিনীপুর

হাইকোর্টে ধাক্কা: খড়গপুর পৌরসভা পেতে চলেছে আবারো তাঁদের পুরপ্রধান!

৯ ফেব্রুয়ারি, সোমবার খড়্গপুর পুরসভা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলায় পূর্বের আদেশ বাতিল করল হাইকোর্ট। উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর পরিষেবা প্রদানে ব্যর্থতার অভিযোগে তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভাকে শো-কজ় নোটিস জারি করা হয়েছিল। সূত্র অনুযায়ী, ৩৫টি ওয়ার্ডের এই পুরসভায় বর্তমানে ২৪ জন কাউন্সিলর তৃণমূলের। তাঁদের মধ্যে ২০ জন তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হন। বাকি আসনগুলিতে নির্দল, সিপিএম ও কংগ্রেস মিলিয়ে দু’জন কাউন্সিলর রয়েছেন।প্রসঙ্গত, ২০২২ সালে খড়্গপুর পুরসভার চেয়ারম্যান হিসেব

হজরত পীর পাহেলওয়ান বাবার মাজার পালিত হল ৮৪ তম বর্ষের ঊরুষ উৎসব! পশ্চিম মেদিনীপুর

হজরত পীর পাহেলওয়ান বাবার মাজার পালিত হল ৮৪ তম বর্ষের ঊরুষ উৎসব!

মেদিনীপুর শহরের LIC মোড়ে অবস্থিত হজরত পীর পাহেলওয়ান বাবার মাজার শরীফে সোমবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হল ৮৪ তম বর্ষের ঊরুষ উৎসব। প্রতি বছরের মতো এবছরও সোমবার ও মঙ্গলবার—দু’দিনব্যাপী এই পবিত্র অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সকাল থেকেই মাজার প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। মুসলিমদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ভুক্ত বহু মানুষও মাজারে এসে ধূপ-চাদর চড়িয়ে, ফাতেহা পাঠ করে ও মনের আশা পূরণের প্রার্থনা জানান। এই দৃশ্য আবারও প্রমাণ

‘বিকশিত মেদিনীপুর’ গড়ে তোলার লক্ষ্যে সাধারণ মানুষের মতামত নিয়ে সংকল্প পত্র তৈরির উদ্যোগ নিল বিজেপি! পশ্চিম মেদিনীপুর

‘বিকশিত মেদিনীপুর’ গড়ে তোলার লক্ষ্যে সাধারণ মানুষের মতামত নিয়ে সংকল্প পত্র তৈরির উদ্যোগ নিল বিজেপি!

মেদিনীপুর বিধানসভার সার্বিক উন্নয়ন ও ‘বিকশিত মেদিনীপুর’ গড়ে তোলার লক্ষ্যে সাধারণ মানুষের মতামত নিয়ে সংকল্প পত্র তৈরির উদ্যোগ নিল বিজেপি। মেদিনীপুরের জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘মতামত বক্স’ কর্মসূচি।এই কর্মসূচির মাধ্যমে জেলার প্রতিটি অঞ্চল ও মেদিনীপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বিশেষ ড্রপ বক্স নিয়ে যাওয়া হবে। সেখানে সাধারণ মানুষ লিখিতভাবে জানাতে পারবেন তাঁদের এলাকার উন্নয়ন সংক্রান্ত দাবি, সমস্যা ও প্রত্যাশার কথা—কোন কাজ আগে হওয়া দরকার, কী পরিবর্

‘চাকরি চায় বাংলা’ দাবিতে চন্দ্রকোনা রোডে বিজেপির জোরদার প্রচার, মুখরিত হল ‘নিয়োগ চাই, বিজেপি চাই’ স্লোগানে পশ্চিম মেদিনীপুর

‘চাকরি চায় বাংলা’ দাবিতে চন্দ্রকোনা রোডে বিজেপির জোরদার প্রচার, মুখরিত হল ‘নিয়োগ চাই, বিজেপি চাই’ স্লোগানে

বাংলায় ক্রমবর্ধমান বেকারত্ব ও নিয়োগে দুর্নীতির অভিযোগকে সামনে রেখে ‘চাকরি চায় বাংলা’ কর্মসূচির মাধ্যমে পথে নামল ভারতীয় জনতা পার্টি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এলাকায় এদিন বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক প্রচার কর্মসূচি ও মিছিল। কর্মসূচিতে বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা রাজ্যের বর্তমান সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁদের অভিযোগ, যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন, নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এবং যুবসমাজ ক্রমশ হতাশার দিক

'লক্ষ্মী ভান্ডার' ভাতা বাড়তেই গড়বেতায় তৃণমূলের উচ্ছ্বাস,মিছিল-পথসভা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন নেতা-কর্মীরা! পশ্চিম মেদিনীপুর

'লক্ষ্মী ভান্ডার' ভাতা বাড়তেই গড়বেতায় তৃণমূলের উচ্ছ্বাস,মিছিল-পথসভা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন নেতা-কর্মীরা!

রাজ্য বাজেটে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো মিছিল ও পথসভা। রবিবার বিকেলে ১২ নম্বর খড়্কুশমা অঞ্চলের মালবাঁদি এলাকায় এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা। এছাড়াও ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়, ব্লক যুব তৃণমূল

নয়াবসতে দলছুট হাতির হানা, গুরুতর আহত দুই — আতঙ্কে গ্রামবাসীরা! পশ্চিম মেদিনীপুর

নয়াবসতে দলছুট হাতির হানা, গুরুতর আহত দুই — আতঙ্কে গ্রামবাসীরা!

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের মঙ্গলপাড়া এলাকায় দলছুট হাতির হানায় গুরুতর জখম হলেন দুই ব্যক্তি। ৮ই ফেব্রুয়ারি  রবিবার ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আহতদের নাম হিমাংশু কারক ও সুনীল রম। দু’জনেরই বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোরের অন্ধকারে হঠাৎই একটি দলছুট হাতি গ্রামে ঢুকে পড়ে। প্রথমে বাড়ির সামনে থাকা হিমাংশু কারককে সামনে পেয়ে আক্রমণ কর

খড়্গপুর লোকাল থানার কলাইকুন্ডার কাছে গাড়ির পেছনের চাকার টায়ার ব্লাস্ট হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর লোকাল থানার কলাইকুন্ডার কাছে গাড়ির পেছনের চাকার টায়ার ব্লাস্ট হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল!

গাড়ির পেছনের চাকার টায়ার ব্লাস্ট হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। ৯ই ফেব্রুয়ারি সোমবার সকাল প্রায় ৯টা নাগাদ মেদিনীপুর সদর ব্লকের বনপুরা থেকে বালিভাসা হাটে যাওয়ার পথে খড়্গপুর লোকাল থানার কলাইকুন্ডার কাছে উল্টে যায় চার চাকা মাল বহনকারী একটি গাড়ি। জানা গিয়েছে, গাড়িটিতে প্রায় ১২ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই মেদিনীপুর সদর ব্লকের বনপুরা এলাকা থেকে বালিভাসা হাটে যাচ্ছিলেন। হাটে যাওয়ার পথেই আচমকা গাড়ির পেছনের চাকার টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় গাড়িটি।দুর্

সিজ়ারের পর প্রসূতির শরীরে ঘা, চিকিৎসায় গাফিলতির অভিযোগে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভাঙচুর — উত্তেজনা চরমে! পশ্চিম মেদিনীপুর

সিজ়ারের পর প্রসূতির শরীরে ঘা, চিকিৎসায় গাফিলতির অভিযোগে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভাঙচুর — উত্তেজনা চরমে!

প্রসূতির চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খড়্গপুর মহকুমা হাসপাতাল। রবিবার বিকেলে ক্ষুব্ধ পরিবারের ভাঙচুরে হাসপাতালে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসনের দ্বারস্থ হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৭ জানুয়ারি খড়্গপুর শহরের এক প্রসূতিকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা সি-সেকশন বা সিজ়ারিয়ান ডেলিভারি করান। নবজাতক সুস্থ থাকলেও প্রসবের কিছুদিন পর মায়ের শরীরে ঘা দেখা দেয় বলে অভিযোগ

ঝাড়গ্রামপথে টায়ার ফেটে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, উল্টে গেল পিকআপ ভ্যান — মৃত ১, আহত অন্তত ১০! ঝাড়গ্রাম

ঝাড়গ্রামপথে টায়ার ফেটে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, উল্টে গেল পিকআপ ভ্যান — মৃত ১, আহত অন্তত ১০!

ঝাড়গ্রামমুখী পথে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি, আহত হলেন অন্তত ১০ জন। ৯ই ফেব্রুয়ারি সোমবার সকাল প্রায় ৯টা নাগাদ খড়্গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুন্ডা এলাকায় জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ জানিয়েছে, মেদিনীপুর সদর ব্লকের ৭ নম্বর বনপুরা এলাকার বাসিন্দাদের নিয়ে একটি পিকআপ ভ্যান ঝাড়গ্রামের বালিভাসায় মুরগির হাটে যাচ্ছিল। গাড়িটিতে প্রায় ২০–২২ জন যাত্রী ছিলেন। হঠাৎ জাতীয় সড়কে চলন্ত অবস্থায় পিকআপ ভ্যানটির পিছনের একটি টায়ার ফ

মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে ভাঙচুর ও বিক্ষোভ! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে ভাঙচুর ও বিক্ষোভ!

খড়গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা নিয়ে উত্তেজনা, ওয়ার্ড মাস্টারের দফতরে ভাঙচুর। খড়গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসায় কথিত গাফিলতির অভিযোগ ঘিরে ৮ই ফেব্রুয়ারি রবিবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষুব্ধ রোগীর পরিজনেরা হাসপাতাল চত্বরে থাকা ওয়ার্ড মাস্টারের দফতরের জানালার কাঁচ ভেঙে ভাঙচুর চালান। ঘটনায় কিছু সময়ের জন্য হাসপাতালে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। জানা গেছে, পায়েল রায় নামে এক মহিলাকে ২৬ জানুয়ারি খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ জানুয়ারি তাঁর সিজারিয়ান

পাথ কাইন্ড ডায়াগনস্টিক এর শুভারম্ভ! পশ্চিম মেদিনীপুর

পাথ কাইন্ড ডায়াগনস্টিক এর শুভারম্ভ!

পাথ কাইন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভারম্ভ হল ৮ই ফেব্রুয়ারি রবিবার থেকে। সুপরিচিত এই ল্যাবরেটরির খড়্গপুর ইন্দায় কমলাকেবিন শাখাটির উদ্বোধনে এসেছিলেন খড়গপুর টাউন মহিলা থানার আইসি প্রতিভা হালদার। এছাড়া ছিলেন ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জয়দীপ বোস। এদিন বিনামূল্যে এই সেন্টারে সুগার, প্রেসার, চোখ ও দাঁত পরীক্ষা করা হয়। বিশিষ্ঠদের মধ্যে উপস্থিত ছিলেন প্যাথলজি সেন্টারটির জেলা ডেপুটি ম্যানেজার অভিষেক সরকার, চিকিৎসক অভিষেক দাস, থাকার কর্ণধার অলক ও শালিনী আরিক এবং আরো বিশ