অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

"খামোশ দিশায়েন" - সাহস এবং নতুন শুরুর গল্প স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র! বিনোদন

"খামোশ দিশায়েন" - সাহস এবং নতুন শুরুর গল্প স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র!

পালকের নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "খামোশ দিশায়েন" - সাহস এবং নতুন শুরুর গল্প।পশ্চিমবঙ্গের একটি ছোট শহর খড়গপুর থেকে মুম্বাই পর্যন্ত তার ক্যারিয়ার গড়ে তোলার জন্য, অভিনেত্রী পলক দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। তার স্বপ্ন পূরণের জন্য মুম্বাই এসে, পলক টেলিভিশন জগতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। "ক্রাইম পেট্রোল", "সাবধান ইন্ডিয়া", "চিয়াঘর", "ডক্টর গঙ্গা রাম" এবং "সসুরাল সিমার কা" এর মতো শোতে কাজ করার পর, পলক মুম্বাই এবং দিল্লিতে বেশ কয়েকটি সফল প্রকল্প সম্পন্ন করেছেন। এখন, জ্যো

খড়গপুর আইআইটি  ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের এক ঝলক! পশ্চিম মেদিনীপুর

খড়গপুর আইআইটি ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের এক ঝলক!

২৬ শে জানুয়ারি সোমবার আইআইটি খড়গপুর তার ক্যাম্পাসে ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে গভীর মর্যাদা ও দেশপ্রেমের সাথে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করলো। এই বছরের উদযাপনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ছিল, কারণ আইআইটি খড়গপুর তার প্ল্যাটিনাম জয়ন্তী—জাতি গঠনে ৭৫ বছরের শ্রেষ্ঠত্ব—এবং ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপন করে চলেছে । ১৮৭৬ সালে প্রথম রচিত ‘বন্দে মাতরম’ দেড় শতাব্দী ধরে ভারতের স্বাধীনতা সংগ্রাম, ঐক্য, সাংস্কৃতিক গর্ব এবং অটল জাতীয় চ

সরস্বতী পুজোর শুভ মুহূর্তে মেদিনীপুর কলেজ (অটোনোমাস) পেল “জ্ঞানেশ্বরী সম্মান” পশ্চিম মেদিনীপুর

সরস্বতী পুজোর শুভ মুহূর্তে মেদিনীপুর কলেজ (অটোনোমাস) পেল “জ্ঞানেশ্বরী সম্মান”

সরস্বতী পুজোর শুভ মুহূর্তে মেদিনীপুর কলেজ (অটোনোমাস) পেল “জ্ঞানেশ্বরী সম্মান” ২০২৬। এই সম্মান প্রদান করা হয়েছে জনপ্রিয় ফেসবুক পেজ “মেদিনীপুরের পুজো-দেখবে ঠাকুর তুমিও”–এর পক্ষ থেকে। পুরস্কারটি কলেজের শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। সরস্বতী পুজোর আনন্দময় পরিবেশে কলেজ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে পেজের প্রতিনিধিরা কলেজ কর্তৃপক্ষের হাতে পুরস্কার তুলে দেন। কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মীবৃন্দ, শিক্ষার্থী ও সমাজের বিশিষ্ট

৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঘাটাল রেডক্রস সোসাইটির উদ্যোগে ফল ও শুকনো খাবার বিতরণ! পশ্চিম মেদিনীপুর

৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঘাটাল রেডক্রস সোসাইটির উদ্যোগে ফল ও শুকনো খাবার বিতরণ!

৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৬ শে জানুয়ারি সোমবার ঘাটাল রেডক্রস সোসাইটির উদ্যোগে ফল ও শুকনো খাবার বিতরণ করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে ,ওল্ডেজ হোম ও মেন্টালি হোমে। উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুপ্রভাত চ্যাটার্জি, ডঃ শোভন কুমার দাস,শিশু ডঃ শিশির দাস, রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহ রায়,স্বাস্থ্য কর্মাদক্ষ পঞ্চানন মন্ডল, রেডক্রশ এর সদস্য মিলন জানা, ভোলানাথ ঘোষ প্রমুখ। এই কর্মসূচি মানসিক স্বাস্থ্য সম্পর্কে তাদের চিন্তাভাবনা এবং উদ্বেগ প্রকাশ করার জন্য একটি নিরাপদ এবং সহায়ক স

ঘাটাল মহকুমাতেও মহকুমা প্রশাসনের উদ্যোগে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের ঝলক! পশ্চিম মেদিনীপুর

ঘাটাল মহকুমাতেও মহকুমা প্রশাসনের উদ্যোগে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের ঝলক!

আজ ২৬ শে জানুয়ারি ভারতবর্ষের ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে, ভারতের অন্যান্য অংশের মতো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমাতেও মহকুমা প্রশাসনের উদ্যোগে অত্যন্ত মর্যাদার সঙ্গে আজকের দিনটি পালিত হল। ঘাটাল মহকুমার মহকুমা শাসক শ্রদ্ধেয় সুপ্রভাত চট্টোপাধ্যায় মহাশয় জাতীয় পতাকা উন্মোচন করেন এবং ঘাটাল বাসীর উদ্দেশ্যে তাঁর বার্তায় প্রশাসনিক কাজকর্মের বহু পরিসংখ্যানের সাথে সাথে তিনি সম্প্রীতি ও ঐক্যের কথা অধিবাসীবৃন্দকে স্মরণ করিয়ে দেন। স্কুল, কলেজ, পুলিশ বাহিনী ছাড়াও বিভিন্ন ক্লাব ও

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার মেদিনীপুর পুলিশ লাইন গ্রাউন্ডে অনুষ্ঠিত! পশ্চিম মেদিনীপুর

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার মেদিনীপুর পুলিশ লাইন গ্রাউন্ডে অনুষ্ঠিত!

সারা দেশের সঙ্গে একযোগে পশ্চিম মেদিনীপুর জেলাতেও অত্যন্ত শ্রদ্ধা ও গাম্ভীর্যের সঙ্গে পালিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার মেদিনীপুর পুলিশ লাইন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় জেলার মূল সরকারি অনুষ্ঠান।এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্যশঙ্কর ষড়ঙ্গী, মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জী , জেলা ত

দেশের জন্য প্রাণ বাজি রেখে যারা কার্গিল যুদ্ধে লড়েছিলেন,আজ সেই বীর সৈনিকরা এস.আই.আর লাইনে! পশ্চিম মেদিনীপুর

দেশের জন্য প্রাণ বাজি রেখে যারা কার্গিল যুদ্ধে লড়েছিলেন,আজ সেই বীর সৈনিকরা এস.আই.আর লাইনে!

দেশের জন্য প্রাণ বাজি রেখে যিনি কার্গিল যুদ্ধে লড়েছিলেন, আজ সেই বীর সৈনিককেই নিজের নাগরিকত্ব প্রমাণ করতে শুনানিতে হাজিরা দিতে হচ্ছে—এই ঘটনাই নতুন করে প্রশ্ন তুলে দিল প্রশাসনিক ব্যবস্থার মানবিকতা নিয়ে। কার্গিল যুদ্ধের বীর জওয়ান এবং বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরের কনফিডেনশিয়াল অ্যাসিস্ট্যান্ট অরুণ কুমার দিত্যকে নির্বাচন কমিশনের এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়ার আওতায় নাগরিকত্ব সংক্রান্ত শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। আগামী ২৯ জানুয

দীর্ঘক্ষণ SIR শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে মেদিনীপুরের বাসিন্দা! পশ্চিম মেদিনীপুর

দীর্ঘক্ষণ SIR শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে মেদিনীপুরের বাসিন্দা!

দীর্ঘক্ষণ SIR শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে মেদিনীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তালপুকুর এলাকার বাসিন্দা সেক রিন্টু। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মেদিনীপুর সদর বিডিও অফিসের শুনানি কেন্দ্রে।জানা যায়, ওই দিন তালপুকুর সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় তিন শতাধিক ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছিল। সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সেক রিন্টু। উপস্থিত মানুষজন ও তৃণমূল কংগ্রেসের টাউন ইলেক্টোর

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের গুরুত্বপূর্ণ খড়গপুর স্টেশনে! পশ্চিম মেদিনীপুর

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের গুরুত্বপূর্ণ খড়গপুর স্টেশনে!

রাত পোহালেই দেশ জুড়ে পালিত হবে প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে আগেভাগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের গুরুত্বপূর্ণ খড়গপুর স্টেশনে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্টেশন জুড়ে চলছে কড়া নজরদারি ও তল্লাশি অভিযান। মেটাল ডিটেক্টর ও ডগ স্কোয়াডের সাহায্যে প্ল্যাটফর্ম, ওয়েটিং রুম, টিকিট কাউন্টার থেকে শুরু করে স্টেশন সংলগ্ন এলাকা পর্যন্ত চিরুনি তল্লাশি চালাচ্ছেন রেল পুলিশ কর্মীরা। যাত্রীদের লাগেজ ও সন্দেহজনক সামগ্রী খতিয়ে দেখা হচ্ছে

মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা!

মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায় শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, মন্দিরের পাশের একটি ফাঁকা জায়গায় থাকা বাঁশঝাড়ে হঠাৎ করেই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। আগুনের তীব্রতা দেখে প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এব

সরস্বতী পুজোর দিন মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গেল এক পুরোহিতের! পশ্চিম মেদিনীপুর

সরস্বতী পুজোর দিন মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গেল এক পুরোহিতের!

২৩শে জানুয়ারী সরস্বতী পুজোর আনন্দের রেশ কাটতে না কাটতেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার তুলসীচটি এলাকায়। শুক্রবার পুজো সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুরোহিতের।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুরোহিতের নাম অসীমানন্দ রায় (৪৫)। তাঁর বাড়ি গড়বেতা থানার বনকাটি এলাকায়। এদিন দুপুর নাগাদ সরস্বতী পুজো সেরে মোটরবাইকে করে ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় একটি দ্রুতগতির প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারি

নেতাজির জন্মদিনে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোডে ৩ কিমি দৌড় প্রতিযোগিতা! পশ্চিম মেদিনীপুর

নেতাজির জন্মদিনে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোডে ৩ কিমি দৌড় প্রতিযোগিতা!

২৩ জানুয়ারি, শুক্রবার—ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বলাকা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল ৩ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। প্রয়াত প্রসুন দত্ত ও সুমনদের স্মৃতির উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন শহর সংলগ্ন ডুমুরগেড়িয়া ময়দান থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে বলাকা স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। প্রতিযোগিতায় মোট ৮৮ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন, যার মধ্যে মহিলা প্র

গড়বেতায় জেলা পুলিশের উদ্যোগে স্কুলভিত্তিক জার্মান কাপ ফুটবল প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন আঁধারনয়ন হাইস্কুল! পশ্চিম মেদিনীপুর

গড়বেতায় জেলা পুলিশের উদ্যোগে স্কুলভিত্তিক জার্মান কাপ ফুটবল প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন আঁধারনয়ন হাইস্কুল!

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে গড়বেতা থানার পুলিশের উদ্যোগে গড়বেতা শহরের স্টেডিয়ামে আয়োজন করা হয় স্কুলভিত্তিক জার্মান কাপ ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত ফাইনাল খেলা। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আঁধারনয়ন হাইস্কুল ও ঝাড়বনী হাই স্কুল। জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ২-০ গোলে ঝাড়বনী হাই স্কুলকে পরাজিত করে আঁধারনয়ন হাইস্কুল চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নেয়। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মে

তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর! পশ্চিম মেদিনীপুর

তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর!

দীর্ঘ রাজনৈতিক টানাপড়েন ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে শেষরক্ষা হলো না। ২১শে জানুয়ারী বুধবার রাতে রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে ভেঙে দেওয়া হলো খড়গপুর পুর বোর্ড। ২২শে জানুয়ারী বৃহস্পতিবার সকাল থেকেই পৌরসভার সমস্ত প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করেছেন খড়গপুরের মহকুমা শাসক (SDO)।২০২২ সালের পুর নির্বাচনে ৩৫টি ওয়ার্ড বিশিষ্ট খড়গপুর পৌরসভায় ২৪টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে বোর্ড গঠনের পর থেকেই শুরু হয় টানাপড়েন। তৎকালীন চেয়ারম্যান প্রদীপ সরকারের

গোটা রাজ্য জুড়ে আশা কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ ও দমনমূলক আচরণের প্রতিবাদে বৃহস্পতিবার মেদিনীপুরে ধিক্কার মিছিল! পশ্চিম মেদিনীপুর

গোটা রাজ্য জুড়ে আশা কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ ও দমনমূলক আচরণের প্রতিবাদে বৃহস্পতিবার মেদিনীপুরে ধিক্কার মিছিল!

বুধবার ২১শে জানুয়ারী গোটা রাজ্য জুড়ে আশা কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ ও দমনমূলক আচরণের প্রতিবাদে ২২শে জানুয়ারী বৃহস্পতিবার মেদিনীপুরে ধিক্কার মিছিল করলেন আশা কর্মীরা। দুপুরে মেদিনীপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তাঁরা বুধবারের ঘটনার তীব্র নিন্দা জানান। আশা কর্মীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবের সঙ্গে সাক্ষাতের আশ্বাস দেওয়ার পরেও রাজ্যের একাধিক জেলায় পরিকল্পিতভাবে পুলিশি বাধা দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবন অভিযানে যেতে গিয়ে বহু জায়গায় আশা কর্ম

মেদিনীপুর শহরের বাগদেবী সরস্বতী পুজোর শুভ উদ্বোধন! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর শহরের বাগদেবী সরস্বতী পুজোর শুভ উদ্বোধন!

২১শে জানুয়ারী বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে পরিচিত অবসর ক্লাবের বাগদেবী সরস্বতী পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। এবছর অবসর ক্লাবের সরস্বতী পুজো ২৬তম বর্ষে পদার্পণ করল। চলতি বছরের পুজোর ভাবনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষার মর্যাদা ও বইয়ের গুরুত্বকে। এবছরের থিম— “বই আমাদের অহংকার, শিক্ষা হোক পুরস্কার”। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জুন মালিয়া বলেন, মেদিনীপুর

মেদিনীপুর অটোমোটিভ স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চারস অ্যাসোসিয়েশন মাসা -এর উদ্যোগে ‘ক্যানভাস সরস্বতী’! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর অটোমোটিভ স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চারস অ্যাসোসিয়েশন মাসা -এর উদ্যোগে ‘ক্যানভাস সরস্বতী’!

মেদিনীপুর শহরে এই প্রথম শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার এক অনন্য মিলনমেলা অনুষ্ঠিত হতে চলেছে। মেদিনীপুর অটোমোটিভ স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চারস অ্যাসোসিয়েশন মাসা -এর উদ্যোগে এবং গান্ধীরমোড় আড্ডার আসর-এর সহযোগিতায় আগামী ২৩ ও ২৪ জানুয়ারি ২০২৬, গান্ধী মোড় সংলগ্ন জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে ব্যতিক্রমী শিল্প ও সাংস্কৃতিক উৎসব ‘ক্যানভাসে সরস্বতী’। এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে জেলার খ্যাতনামা শিল্পীদের হাতে দেবী সরস্বতীর লাইভ পেইন্টিং, যা

“বাল্যবিবাহ আর নয়”—চন্দ্রকোনা রোডে পথনাটিকার মাধ্যমে সচেতনতার বার্তা পশ্চিম মেদিনীপুর

“বাল্যবিবাহ আর নয়”—চন্দ্রকোনা রোডে পথনাটিকার মাধ্যমে সচেতনতার বার্তা

বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিল চন্দ্রকোনা রোড গার্লস হাইস্কুলের ছাত্রীরা। আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড বিডিও অফিসের সামনে এক হৃদয়স্পর্শী পথনাটিকার মাধ্যমে তারা তুলে ধরল বাল্যবিবাহের ভয়াবহ দিক এবং তার সামাজিক কুফল। পথনাটিকায় ছাত্রীরা দেখায়, কীভাবে অল্প বয়সে বিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বপ্ন ও স্বাভাবিক শৈশব কেড়ে নেয়। নাটকের প্রতিটি দৃশ্যে উঠে আসে বার্তা—“বাল্যবিবাহ নয়, শিক্ষা হোক অগ্রাধিকার।” পথচলতি মানুষজন ও স্থানীয় বাসিন্দারা থম

স্বাস্থ্য ভবনে কর্মসূচিতে অভিযান শুরুর আগেই পুলিশের বাধা! পশ্চিম মেদিনীপুর

স্বাস্থ্য ভবনে কর্মসূচিতে অভিযান শুরুর আগেই পুলিশের বাধা!

বুধবার ২১শে জানুয়ারী স্বাস্থ্য ভবনের অভিযান শুরুর আগেই পুলিশের বাধা, আটক আশা কর্মীরা স্বাস্থ্য ভবনে কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই পুলিশের হাতে আটক হলেন আশা কর্মীরা। আশা কর্মীদের বিভিন্ন দাবি–দাওয়া নিয়ে আজ কলকাতার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল আশা কর্মী ইউনিয়ন। সেই ডাকে সাড়া দিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা কর্মীরা বাস ও ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিলেও, যাত্রা শুরুর আগেই একাধিক জায়গায় পুলিশের ধরপাকড় শুরু হয়েছে বলে অ

আইআইটি খড়গপুরের২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম পর্বের প্লেসমেন্ট সেশন ঐতিহাসিক মাইলফলক! পশ্চিম মেদিনীপুর

আইআইটি খড়গপুরের২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম পর্বের প্লেসমেন্ট সেশন ঐতিহাসিক মাইলফলক!

দেশে এমন অনেক নামকরা প্রতিষ্ঠান রয়েছে, আন্তর্জাতিক মানের শিক্ষা, আধুনিক ল্যাব সুবিধা, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক এবং দুর্দান্ত প্লেসমেন্টের সুযোগ দিয়ে থাকে। এমনকী কিছু কলেজ থেকে পাশ করার পর ছাত্রছাত্রীরা কোটি টাকার চাকরির অফারও পেয়েছেন – শুধু দেশে নয়, বিদেশেও। আইআইটি খড়গপুরের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিজি) ২০২৫-২৬ প্লেসমেন্ট সেশনের প্রথম পর্বের সফল সমাপ্তি ঘোষণা করতে পেরে আনন্দিত, যা ইনস্টিটিউটের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য প্লেসমেন্ট ফলাফল হিসেবে চিহ্নিত হয়েছে।প্লেসমেন্ট প্