অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

এস আই আর শুনানিতে হাজিরা দিলেন মেদিনীপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলার! পশ্চিম মেদিনীপুর

এস আই আর শুনানিতে হাজিরা দিলেন মেদিনীপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলার!

লজিক্যাল ডিসক্রিপেন্সির অভিযোগে এস আই আর শুনানিতে হাজিরা দিলেন মেদিনীপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলার রাহুল বিশুই।মঙ্গলবার মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ে অবস্থিত এস আই আর শুনানি কেন্দ্রে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রাপ্ত নোটিশ অনুযায়ী, বাবার নাম সংক্রান্ত তথ্যে অসঙ্গতির কারণে তাঁকে শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়। নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ে শুনানি কেন্দ্রে হাজির হন মেদিনীপুর পৌরসভার এই তৃণমূল জনপ্রতিনিধি। শুনানি শেষে এস আই আর প্রক্রিয়া নিয়

মেদিনীপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলার রাহুল বিশুই এস.আই.আর. শুনানি কেন্দ্রে হাজিরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলার রাহুল বিশুই এস.আই.আর. শুনানি কেন্দ্রে হাজিরা!

লজিক্যাল ডিসক্রিপেন্সির বলতে বলতে যুক্তির অসঙ্গতি বা ত্রুটিকে বোঝানো হয়, যা সাধারণত ভোটার তালিকায় নাম থাকা বা না থাকা, ঠিকানা সংক্রান্ত গরমিল, বা যুক্তির ভুল প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। লজিক্যাল ডিসক্রিপেন্সির অভিযোগে এস আই আর শুনানিতে হাজিরা দিলেন মেদিনীপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলার রাহুল বিশুই।মঙ্গলবার মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ে অবস্থিত এস আই আর শুনানি কেন্দ্রে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রাপ্ত নোটিশ অনুযায়ী, বাবার নাম সংক্রান্ত তথ্য

বিধানসভা ভোটের আগে কোনও রাজনৈতিক বিতর্ক নয়, বরং ব্যক্তিগত জীবন নিয়ে ঘোর সঙ্কটে খড়গপুরের বিধায়ক হিরণচট্টোপাধ্যায়! পশ্চিম মেদিনীপুর

বিধানসভা ভোটের আগে কোনও রাজনৈতিক বিতর্ক নয়, বরং ব্যক্তিগত জীবন নিয়ে ঘোর সঙ্কটে খড়গপুরের বিধায়ক হিরণচট্টোপাধ্যায়!

২০শে জানুয়ারী মঙ্গলবার বিকাল রে রে কাণ্ড! বেনারসের ঘাটে দাঁড়িয়ে গঙ্গাকে সাক্ষী রেখে দ্বিতীয় বিয়ে করেছেন হিরণ্ময় চট্টোপাধ্য়ায় ওরফে হিরো হিরণ। কিন্তু হিরণের ডিভোর্স কবে হল? এই প্রশ্নই প্রথম জেগেছে সবার মনে। হিরণের স্ত্রী অনিন্দিতা জানিয়েছেন, হিরণের নতুন বউ ঋতিকা তাঁদের মেয়ে নিয়াসার চেয়ে বয়সে বছর দুয়েকের বড়। নিয়াসার বয়স এখন ১৯। সুতরাং মডেল ঋতিকা গিরির বয়স ২১-এর আশেপাশে। ২০শে জানুয়ারী মঙ্গলবার বারাণসীর পবিত্র গঙ্গার ঘাটে বেনারসি আর টোপরের মেলবন্ধনে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ব

আইআইটি খড়গপুরের এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬! পশ্চিম মেদিনীপুর

আইআইটি খড়গপুরের এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬!

আইআইটি খড়গপুরের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর একটি প্রাক-সম্মেলন অনুষ্ঠান হিসেবে আইআইটি খড়গপুরে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর উপর একটি দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে।কর্মশালাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী, যিনি স্বাগত ভাষণও প্রদান করেন। এরপর আইআইটি খড়গপুরের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভ

ভক্তি ও লোকসংস্কৃতির মিলনে দরখোলায় শেষ হল মা দমদমা মায়ের মেলা! পশ্চিম মেদিনীপুর

ভক্তি ও লোকসংস্কৃতির মিলনে দরখোলায় শেষ হল মা দমদমা মায়ের মেলা!

তিনপ্রাচীন ঐতিহ্য, গভীর বিশ্বাস ও লোকসংস্কৃতির মিলনে সফলভাবে সম্পন্ন হল দরখোলা গ্রামের মা দমদমা মায়ের ৩১তম বর্ষের চার দিনব্যাপী মেলা। গত ১৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত নয়াবসত ৭ নম্বর অঞ্চলের দরখোলা গ্রামে এই ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়। ২০শে জানুয়ারী মঙ্গলবার ছিল মেলার শেষ দিন। মাঘ মাসের রটন্তী চতুর্দশী তিথিতে মেলার সূচনা হয়। চার দিন ধরে ভক্তি, সংস্কৃতি ও সম্প্রীতির আবহে মেলা প্রাঙ্গণে প্রতিদিনই ছিল মান

BLA2-দেরপশ্চিম মেদিনীপুর জেলাশাসক কার্যালয়ের SIR শুনানি কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হলো! পশ্চিম মেদিনীপুর

BLA2-দেরপশ্চিম মেদিনীপুর জেলাশাসক কার্যালয়ের SIR শুনানি কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হলো!

অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক কার্যালয়ের SIR শুনানি কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হলো তৃণমূলের BLA 2 দের। মঙ্গলবার সকালে BLA 2 দের শুনানি কেন্দ্রে ঢুকতে না দেওয়া হলেও, পরবর্তী সময়ে BLA 2 দের ঢুকতে দেওয়া হয় শুনানি কেন্দ্রে। এই দাবি সার্থক হয়েছে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এমনটাই জানিয়েছেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। তিনি এদিন শুনানি কেন্দ্রে উপস্থ

SIR শুনানিতে হয়রানির অভিযোগ,সাধারণ মানুষের ভোগান্তির ছবি উঠে এল মেদিনীপুরে SIR ক্যাম্পের! পশ্চিম মেদিনীপুর

SIR শুনানিতে হয়রানির অভিযোগ,সাধারণ মানুষের ভোগান্তির ছবি উঠে এল মেদিনীপুরে SIR ক্যাম্পের!

এস আই আর ক্যাম্পে শুনানিতে আসা সাধারণ মানুষের ভোগান্তির ছবি উঠে এল মেদিনীপুরে SIR ক্যাম্পের।দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও ক্যাম্প চত্বরে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই, নেই মাথার উপর কোনো ছাউনি—এমনই অভিযোগ শুনানিতে আসা বহু মানুষের। তীব্র রোদে দাঁড়িয়ে থাকতে গিয়ে চরম কষ্টের মধ্যে পড়তে হচ্ছে তাঁদের।এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগে এগিয়ে এল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ

মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পশ্চিম মেদিনীপুরের গান্ধীবাদী আন্দোলন নিয়ে মৌলিক গবেষণা, পিএইচডি অর্জন করলেন তুহিন কান্তি দাস! পশ্চিম মেদিনীপুর

মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পশ্চিম মেদিনীপুরের গান্ধীবাদী আন্দোলন নিয়ে মৌলিক গবেষণা, পিএইচডি অর্জন করলেন তুহিন কান্তি দাস!

অতি সম্প্রীতি মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পশ্চিম মেদিনীপুর জেলার গান্ধীবাদী সংগঠনসমূহের গ্রাম পুনর্গঠনে ভূমিকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও মৌলিক গবেষণা পত্র জমা পড়েছে। গবেষক শ্রী তুহিন কান্তি দাসের রচিত এই গবেষণাপত্রের মাধ্যমে তিনি সফলভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এই গবেষণার মূল বিষয়বস্তু ছিল মহাত্মা গান্ধীর গঠনমূলক কর্মসূচি এবং তার আলোকে পশ্চিম মেদিনীপুর জেলার গান্ধীবাদী সংগঠনগুলির গ্রাম পুনর্গঠনে পালন করা ভূমিকার একটি বিস্তৃত ও সমালোচনামূলক পর

SIR–এর শুনানিতে একাধিক পদ্ধতিগত ত্রুটি এবং নির্বাচন কমিশনের একের পর এক খামখেয়ালি সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ? পশ্চিম মেদিনীপুর

SIR–এর শুনানিতে একাধিক পদ্ধতিগত ত্রুটি এবং নির্বাচন কমিশনের একের পর এক খামখেয়ালি সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ?

SIR–এর শুনানিতে একাধিক পদ্ধতিগত ত্রুটি এবং নির্বাচন কমিশনের একের পর এক খামখেয়ালি সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানির প্রথম দিন থেকেই প্রতিবাদে সোচ্চার হয়েছিল এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলে একদিকে যেমন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, তেমনই বারবার নির্বাচন কমিশনের কাছেও বিভিন্ন ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানান। তৃণমূলের সেই ধারাবাহিক লড়াই, আন্দোলন ও

সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো বিজ্ঞান মঞ্চের তিন দিনের বিজ্ঞান অভিযান! পশ্চিম মেদিনীপুর

সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো বিজ্ঞান মঞ্চের তিন দিনের বিজ্ঞান অভিযান!

মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে বিজ্ঞান কর্মীদের সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো বিজ্ঞান মঞ্চের তিন দিনের বিজ্ঞান অভিযান। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি গত ১৬ তারিখ থেকে তিন দিনের বিজ্ঞান অভিযান কর্মসূচি সম্পন্ন করেছে। এই অভিযানে জেলার ৬৫ টি জায়গায় বিজ্ঞান সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চার দশক উদযাপন উপলক্ষে 'বিজ্ঞানের আলো প্রতি ঘরে জ্বালো' শ্লোগানকে সামনে রেখে জেলার চারটি জায়গা থেকে আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায

নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও ফর্ম সেভেন জমা নেওয়া হচ্ছে না - বিজেপির অবস্থান-বিক্ষোভ! পশ্চিম মেদিনীপুর

নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও ফর্ম সেভেন জমা নেওয়া হচ্ছে না - বিজেপির অবস্থান-বিক্ষোভ!

নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও ফর্ম সেভেন জমা নেওয়া হচ্ছে না—এই অভিযোগকে সামনে রেখে মেদিনীপুরে ওসি (ইলেকশন) দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভে বসেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। বিজেপির অভিযোগ, ফর্ম সেভেন জমা দিতে গেলে তা গ্রহণ করা হচ্ছে না, বরং সংশ্লিষ্টদের বারবার ডেকে এনে হেনস্থা করা হচ্ছে। আজ ফর্ম জমা দেওয়ার শেষ দিন হলেও এখনো পর্যন্ত কোনও ফর্ম নেওয়া হয়নি বলে দাবি তাদের। এই পরিস্থিতির প্রতিবাদে এবং নির্বাচন কমিশনের নির্দেশ অবিলম্বে কার্যকর করার দাবিতে বি

সিলকোসিসে আক্রান্ত পিতা,পুত্রের পাশে দাঁড়ালো মেদিনীপুর ছাত্র সমাজ! পশ্চিম মেদিনীপুর

সিলকোসিসে আক্রান্ত পিতা,পুত্রের পাশে দাঁড়ালো মেদিনীপুর ছাত্র সমাজ!

কেশিয়াড়ী ব্লকের নছিপুর গ্ৰাম পঞ্চায়েত এর কোপরাড় গ্ৰামের বাসিন্দা অমল কর। পেশায় পরিযায়ী শ্রমিক। রামিং ম্যাস (পাথর গুঁড়োর কারখানা ) কারখানায় কাজ করতে গিয়ে সিলিকোসিস আক্রান্ত হন। সরকারি সিলিকোসিস কার্ড পেয়েছেন জেলা সিলিকোসিস বোর্ড-এর মাধ্যমে। রাজ সরকারের সিলিকোসিস পলিসি অনুযায়ী কার্ড পাওয়ার পর আবেদন করলেই আক্রান্ত ব্যাক্তি ক্ষতিপুরন ২ লক্ষ টাকা এবং মাসে ৪ হাজার টাকা পেনশন পাওয়ার কথা। প্রায় ৪ মাস অতিক্রান্ত হয়েও সরকারী লাল ফিতের ফাঁসে আটকে ক্ষতিপূরণ। ছেলে অমিত কর দশম

মেদিনীপুরে শুরু তৃতীয় “সৃষ্টিশ্রী মেলা” — স্বনির্ভর গোষ্ঠীর হাত ধরে লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকার বাণিজ্য পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে শুরু তৃতীয় “সৃষ্টিশ্রী মেলা” — স্বনির্ভর গোষ্ঠীর হাত ধরে লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকার বাণিজ্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে শুরু হলো স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের তৃতীয় মেদিনীপুর আঞ্চলিক “সৃষ্টিশ্রী মেলা”। সোমবার, ১৯ জানুয়ারি মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলন ও পায়রা উড়িয়ে শান্তির বার্তা দিয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়। আগাম

ভক্তি ও লোকসংস্কৃতির মিলনে দরখোলায় শেষ হল মা দমদমা মায়ের মেলা! পশ্চিম মেদিনীপুর

ভক্তি ও লোকসংস্কৃতির মিলনে দরখোলায় শেষ হল মা দমদমা মায়ের মেলা!

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তার লক্ষ্যে ১৯ই জানুয়ারি , সোমবার চন্দ্রকোনা রোড জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে এক গুরুত্বপূর্ণ সহায়ক সামগ্রী ও উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিটি যৌথভাবে পরিচালনা করে গড়বেতা তৃতীয় সার্কেল ও গড়বেতা দক্ষিণ সার্কেল। পৃষ্ঠপোষকতায় ছিল সমগ্র শিক্ষা মিশন, পশ্চিম মেদিনীপুর। এই কর্মসূচিতে মোট ৪১ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে প্রয়োজন অনুযায়ী হুইলচেয়ার, হিয়ারিং এইড, ব্রেইল বই, বেইল সিলেট ও অন্যান্য

পারিবারিক কলহের ভয়াবহ পরিণতি: পিংলায় কাঁচি দিয়ে পিসি কে খুনের অভিযোগ,ধৃত বাবা-ছেলে! পশ্চিম মেদিনীপুর

পারিবারিক কলহের ভয়াবহ পরিণতি: পিংলায় কাঁচি দিয়ে পিসি কে খুনের অভিযোগ,ধৃত বাবা-ছেলে!

পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত পিণ্ডরুই গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরে পারিবারিক অশান্তি চরম রূপ নিল। সামান্য বচসা থেকে রাগের মাথায় পিসির গলায় কাঁচি চালিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। এই ঘটনায় রবিবার অভিযুক্ত ভাইপো ও তাঁর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতার নাম ছবি রায় (৬২)। তিনি চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে ছবি রায়ের সঙ্গে তাঁর ভাই কৃষ্ণপ্রসাদ মণ্ডলের পরিবারের বিবাদ বাঁধে। অভিযোগ, কথাকাটাকাটির মধ্যেই হঠাৎ ক্ষিপ্ত হয়

খড়গপুরে ভারত মাতা সমিতির ৮ম বার্ষিক স্পোর্টস: মাঠজুড়ে উচ্ছ্বাস, শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণ পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে ভারত মাতা সমিতির ৮ম বার্ষিক স্পোর্টস: মাঠজুড়ে উচ্ছ্বাস, শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণ

খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের বার্তা নিয়ে খড়গপুর ভারত মাতা সমিতির ৮ম বার্ষিক স্পোর্টস সফলভাবে অনুষ্ঠিত হলো। গত ১৭ই জানুয়ারি ২০২৬, স্থানীয় বি.এন.আর মাঠে শতাধিক ছেলে-মেয়ের উপস্থিতিতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন হয়। দিনভর নানা ইভেন্টে অংশ নিয়ে প্রতিযোগীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। দৌড়, লাফ, দলগত ও ব্যক্তিগত বিভিন্ন খেলায় অংশগ্রহণকারীদের উদ্যম ও শৃঙ্খলা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস

স্বর্গীয়  বাবা-মায়ের স্মৃতির উদ্দেশ্যে  শ্রীনগরে বিশিষ্ট সমাজসেবী সচ্চিদানন্দের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ! পশ্চিম মেদিনীপুর

স্বর্গীয় বাবা-মায়ের স্মৃতির উদ্দেশ্যে শ্রীনগরে বিশিষ্ট সমাজসেবী সচ্চিদানন্দের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি !

একজন সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষক হলেন বাবা ও মা।স্বর্গীয় বাবা-মায়ের স্মৃতির উদ্দেশ্যে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন ছেলে। এমনই উদ্যোগের ছবি নজরে এল পশ্চিম মেদিনীপুরে রামজীবনপুর শ্রীনগর এলাকায়। তার মাঝেই বেশ জাঁকিয়ে পড়েছে শীত । তবে এই কনকনে শীতে ঠান্ডা থেকে বাঁচতে ঘরে ঢুকে জানালা লাগালেও সমাজের এক শ্ৰেণীর মানুষের নাজেহাল অবস্থা । পশ্চিম মেদিনীপুরের শ্রীনগরে বিশিষ্ট সমাজসেবী সচ্চিদানন্দের স্বর্গীয় বাবা ও মা স্মৃতির উদ্দেশ্যে আশেপাশের এলাকার বেশ কিছু দুস্থ মান

সুস্থ পৃথিবী সংস্থার সচেতনতা শিবির! পশ্চিম মেদিনীপুর

সুস্থ পৃথিবী সংস্থার সচেতনতা শিবির!

প্লাস্টিক বর্জন, সবুজ পৃথিবীর লক্ষ্যে গাছ লাগানো সহ নানাবিধ সচেতনতামূলক কাজ করে যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় খড়্গপুর শহরের সুস্থ পৃথিবীর সংস্থা। ১২ই জানুয়ারি ২০২৬ তাং কৌশল্যা তে স্বামী বিবেকানন্দের জন্ম দিবস পালন করে প্লাস্টিক বর্জন করার ডাক দিলেন এলাকাবাসীদের। ক্যারি ব্যাগে খাবার আনলে অদূর ভবিষ্যতে কি কি ক্ষতি হতে পারে তার ব্যাখ্যা দিলেন উপস্থিত ক্রেতা ও পথচারীদের। বাজারে আসা মানুষদের হাত থেকে ক্যারি ব্যাগ কেড়ে পরিবেশবান্ধব ব্যাগ ধরলেন সংস্থার সদস্যরা। ১৩ই জানুয়ারি ২০২৬

খড়্গপুর শহরে পিঠাপুলি উৎসব! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর শহরে পিঠাপুলি উৎসব!

খড়্গপুর শহরের মালঞ্চ আদিপুজো কমিটি হল প্রাঙ্গনে ১৮ই জানুয়ারি রবিবার পিঠাপুলি উৎসবের উদ্বোধন হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। তিনি বলেন-"পৌষ সংক্রান্তি মানেই পিঠে খাওয়ার দিন। আগে আমরা ৭ দিন আগে থেকেই পিঠে খাওয়ার শুরু করে দিতাম। এখন মেয়েদের লক্ষ্য দোকানের দিকে। সেখান থেকে কিনে রচনা তৃপ্তি করে। তবে এখনো অনেক বাড়িতে পিঠে বানানোর চল রয়েছে। বাংলার এটা একটা ঐতিহ্য।"মহকুমা পুলিশ আধিকারিক ধীরাজ ঠাকুর বলেন-"সুস্বাদু খাদ্য অতিথি কে প্রথমে দ

খড়্গপুর শহরে হিন্দু সম্মেলন! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর শহরে হিন্দু সম্মেলন!

খড়্গপুর শহরের গীতা জাগরণ সমিতির আয়োজনে ১৮ জানুয়ারি রবিবার বিকাল তিনটায় মালঞ্চ ধোবি ঘাটে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হলো। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ তথা পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সাধু হিন্দু হৃদয় সম্রাট স্বামী প্রদীপ্তানন্দ জি (কার্তিক) মহারাজ। দীর্ঘ বক্তব্যে তিনি বলেন-"পশুত্ব থেকে দেবত্বে উন্নীত হওয়াকে ধর্ম বলি আমরা। গীতা প্রসঙ্গে তিনি বলেন মানুষের কল্যাণে নিয়োজিত গীতা। এটি আকাশের মত উদার সমুদ্রের মতো গভীর। মানুষের সমস্ত