অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

অনির্বাণকে কাজ করতে দিন, তাঁর হয়ে আমি ক্ষমা চাইছি,মেগাস্টার সাংসদ দেব! পশ্চিম মেদিনীপুর

অনির্বাণকে কাজ করতে দিন, তাঁর হয়ে আমি ক্ষমা চাইছি,মেগাস্টার সাংসদ দেব!

মেগাস্টার ও সাংসদ দেব সম্প্রতি মেদিনীপুরের ভূমিপুত্র অনির্বাণ ভট্টাচার্যকে ঘিরে চলা বিতর্ক ও কাজ না পাওয়ার প্রসঙ্গে সরব হয়ে আজ স্পষ্ট বার্তা দিলেন। তাঁর বক্তব্যে উঠে এল মানবিকতা, শিল্পীর প্রতি সম্মান এবং বাংলা ইন্ডাস্ট্রির দায়িত্ববোধ। দেব বলেন, “যদি অনির্বাণকে ক্ষমা চাইতেই হয়, তাহলে তাঁর হয়ে আমি ক্ষমা চাইছি। ওঁকে দয়া করে কাজ করতে দিন। অনির্বাণ এমন একজন অভিনেতা, যাঁর বাংলা ইন্ডাস্ট্রিতে খুব দরকার। ওঁর অনেক অবদান এখনও বাকি আছে। দেবের কথায় স্পষ্ট, বিষয়টি শুধুই একজন অভিনেতার ব্যক্

রেল রক্ষী বাহিনীর তৎপরতায় হারানো মোবাইল উদ্ধার, যাত্রীর মুখে স্বস্তির হাসি! পশ্চিম মেদিনীপুর

রেল রক্ষী বাহিনীর তৎপরতায় হারানো মোবাইল উদ্ধার, যাত্রীর মুখে স্বস্তির হাসি!

রেল রক্ষী বাহিনীর (RPF) দ্রুত তৎপরতায় হারিয়ে যাওয়া দামী মোবাইল ফোন ফিরে পেলেন এক যাত্রী। ঘটনাটি ঘটেছে ১৭ই জানুয়ারী শনিবার চন্দ্রকোনা রোড রেল স্টেশনকে কেন্দ্র করে। জানা গিয়েছে, শুভাশিস ব্যানার্জী নামে এক যাত্রী পুরুলিয়া এক্সপ্রেসে করে হাওড়া থেকে মেদিনীপুর যাচ্ছিলেন। তাড়াহুড়োর কারণে তিনি মেদিনীপুর স্টেশনে নামার সময় নিজের দামী মোবাইল ফোনটি ট্রেনের সিটেই ফেলে রেখে যান। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে মেদিনীপুর স্টেশনে কর্তব্যরত রেল রক্ষী বাহিনী

মুর্শিদাবাদের বেলডাঙায় রহস্যমৃত্যুকে কেন্দ্র করে একাধিক সাংবাদিক আক্রান্ত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ধিক্কার মিছিল ! পশ্চিম মেদিনীপুর

মুর্শিদাবাদের বেলডাঙায় রহস্যমৃত্যুকে কেন্দ্র করে একাধিক সাংবাদিক আক্রান্ত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ধিক্কার মিছিল !

মুর্শিদাবাদের বেলডাঙায় এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চলা প্রতিবাদ কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিক আক্রান্ত হন। পেশাগত দায়িত্ব পালন কালে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা সাংবাদিক সমাজ একত্রিত হয়ে ধিক্কার মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করলো শনিবার। এদিন মেদিনীপুর শহরের পঞ্চুরচক থেকে জেলাশাসকের গেট পর্যন্ত এই প্রতিব

রক্তাক্ত অতীত পেরিয়ে দেব–রুক্মিণীর হাত ধরে শুরু ঘাটাল উৎসব ও শিশু মেলা! পশ্চিম মেদিনীপুর

রক্তাক্ত অতীত পেরিয়ে দেব–রুক্মিণীর হাত ধরে শুরু ঘাটাল উৎসব ও শিশু মেলা!

বহু প্রতীক্ষার অবসান। শুক্রবার দেব ও রুক্মিণী মৈত্রের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল ঘাটাল উৎসব ও শিশু মেলা। সকাল থেকেই উৎসবের রঙে রাঙা ঘাটাল শহর। ১৬ই জানুয়ারী শুক্রবার প্রভাতফেরির মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি, বিকেল পাঁচটায় হয় মেলার উদ্বোধন।মেলার মঞ্চে উঠে স্বাভাবিকভাবেই আসে আসন্ন বিধানসভা ভোটের প্রসঙ্গ। ঘাটালের সাংসদ দেব বলেন,“যদি মনে করেন আমাদের দল ভালো কাজ করেছে, উন্নয়ন করেছে, তবেই ভোট দেবেন। কাউকে কোনওদিন জোর করিনি।”রাজনৈতিক বার্তায় সংযত থাকলেও তাঁর

মেদিনীপুর কলেজ মাঠে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের রণ সংকল্প সভায় নজরকাড়া প্রতিবাদ কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর কলেজ মাঠে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের রণ সংকল্প সভায় নজরকাড়া প্রতিবাদ কর্মসূচি!

আজ ১৬ই শুক্রবার  মেদিনীপুর কলেজ মাঠে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের রণ সংকল্প সভায় নজরকাড়া প্রতিবাদ কর্মসূচি। সভামঞ্চের র‍্যাম্পে সেই সব মানুষজন, যাঁরা বাস্তবে জীবিত হলেও নির্বাচন কমিশনের নথিতে ‘মৃত’ হিসেবে চিহ্নিত বলে অভিযোগ। এই ঘটনাকে সামনে রেখে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বাংলার সাধারণ মানুষ যেহেতু বিজেপির বিরুদ্ধে ভোট দেয়, তাই

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন  বিজেপির লোকেরা ERO অফিসে ১০টার  বেশি ফর্ম জমা দিলে DJ শুনিয়ে দাও! পশ্চিম মেদিনীপুর

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপির লোকেরা ERO অফিসে ১০টার বেশি ফর্ম জমা দিলে DJ শুনিয়ে দাও!

আজ ১৬ই শুক্রবার মেদিনীপুর কলেজ ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে সকাল থেকেই জমতে শুরু করেছে ভিড়। ভোটের ঠিক আগে পশ্চিম মেদিনীপুরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। ভাষণের শুরুতেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তৃণমূলের কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে অভিষেক বলেন, মেদিনীপুরের মানুষের যে উৎসাহ ও উদ্দীপনা দেখিয়েছে তাতে তিনি কৃতজ্ঞ। তিনি স্মরণ করান, ২০১১ সালের আগে এই জেলায় সিপিএমের হার্মাদেরা

মেদিনীপুর কলেজ ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর কলেজ ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়!

আজ ১৬ই শুক্রবার মেদিনীপুর কলেজ ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে সকাল থেকেই জমতে শুরু করেছে ভিড়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহকারে দলীয় কর্মী ও সমর্থকেরা একে একে এসে পৌঁছচ্ছেন সভাস্থলে। উৎসবমুখর পরিবেশে ক্রমশ জনসমাগম বাড়ছে কলেজ ময়দানে। অন্যদিকে, সভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে কড়া। সকাল থেকেই গোটা মাঠজুড়ে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যব

রেল রক্ষী বাহিনীর তৎপরতায় হারানো লক্ষাধিক টাকার ব্যাগ উদ্ধার, যাত্রীর মুখে স্বস্তির হাসি! পশ্চিম মেদিনীপুর

রেল রক্ষী বাহিনীর তৎপরতায় হারানো লক্ষাধিক টাকার ব্যাগ উদ্ধার, যাত্রীর মুখে স্বস্তির হাসি!

রেল রক্ষী বাহিনীর (আরপিএফ) তৎপরতায় ১৫ই জানুয়ারী বৃহস্পতিবার সকালে চন্দ্রকোনা রোড রেল স্টেশন থেকে এক যাত্রীর প্রায় লক্ষাধিক টাকা মূল্যের দামী ব্যাগ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, বলরাম গরাই নামে এক যাত্রী তাড়াহুড়োর কারণে নিজের ব্যাগটি স্টেশনে রেখে আসানসোলগামী ট্রেনে উঠে পড়েন। কিছুক্ষণ পর স্টেশন চত্বরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ব্যাগটি কর্তব্যরত রেল রক্ষী বাহিনীর সদস্যদের নজরে আসে। সঙ্গে সঙ্গে তাঁরা ব্যাগটির মালিকের খোঁজ শুরু করেন।প্রথমে স্টেশন এলাকায় খোঁজাখুঁজি করা

মেদিনীপুর কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ জনসভা: আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ জনসভা: আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!

আগামীকাল অর্থাৎ শুক্রবার মেদিনীপুর কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল।সভা উপলক্ষে মেদিনীপুর কলেজ মাঠ সম্পূর্ণভাবে সাজিয়ে তোলা হচ্ছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার দুপুর ১টা নাগাদ সভাস্থলে পৌঁছনোর কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে আজ দুপুরে প্রাথমিকভাবে হেলিকপ্টার ট্রায়াল সম্পন্ন হয়েছে, যা ঘিরে এলা

চন্দ্রকোনা রোডে সভা থেকে তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে তোপ শুভেন্দুর,‘সব তুলে নেব’ হুঁশিয়ারি! পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোনা রোডে সভা থেকে তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে তোপ শুভেন্দুর,‘সব তুলে নেব’ হুঁশিয়ারি!

মঙ্গলবার চন্দ্রকোনা রোডের রাম মন্দির সংলগ্ন এলাকায় আয়োজিত ‘পরিবর্তন সংকল্প সভা’-য় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত শনিবারের ঘটনার প্রসঙ্গ তোলেন। একই সঙ্গে তিনি পুলিশের ভূমিকার তীব্র ও প্রকাশ্য সমালোচনা করেন।শুভেন্দু অধিকারী বলেন, “যারা আমার উপর আক্রমণ করেছে, আমার গাড়িতে হামলা চালিয়েছে এবং আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ জামিন যোগ্য ধারায় মামলা করেছে। অথচ আমি সহ আমার ৯জন কর্মী, যারা

অ্যাপ্লাইড হাইড্রোজিওলজি পুরস্কার পেলেন খড়গপুর আইআইটির অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায়! পশ্চিম মেদিনীপুর

অ্যাপ্লাইড হাইড্রোজিওলজি পুরস্কার পেলেন খড়গপুর আইআইটির অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায়!

খড়গপুর আইআইটির তরফে জানা গিয়েছে, অভিজিৎ মুখোপাধ্যায় হলেন খড়গপুর আইআইটির ভূতত্ত্ব ও ভূ-পদার্থবিদ্যা বিভাগ এবং পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল স্কুলের অধ্যাপক ৷ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হাইড্রোজিওলজিস্ট (আইএএইচ)-এর তরফে তাঁকে 2025 অ্যাপ্লাইড হাইড্রোজিওলজি পুরস্কার প্রদান করা হয়েছে ৷ অনুষ্ঠানটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হয় ।অ্যাপ্লাইড হাইড্রোজিওলজি পুরস্কার প্রতি বছর এমন একজন বিজ্ঞানীকে প্রদান করা হয় যিনি অ্যাপ্লাইড হাইড্রোজিওলজির ক্ষেত্রে, বিশেষ করে ভূগর্ভস্থ জল সম্প

হোয়াটসঅ্যাপের ভিড়ে হারিয়ে যাওয়া চিঠির দিন ফেরাতে মেদিনীপুরে তরুণ কবিদের চিঠি উৎসব! পশ্চিম মেদিনীপুর

হোয়াটসঅ্যাপের ভিড়ে হারিয়ে যাওয়া চিঠির দিন ফেরাতে মেদিনীপুরে তরুণ কবিদের চিঠি উৎসব!

হারিয়ে যাচ্ছে চিঠি লেখা। সেই হারানো দিনকে ফিরিয়ে আনতেই 'মেদিনীপুরের তরুণ কবিরা' আয়োজন করেছিল চিঠি উৎসবের। সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ও ডাকঘর। উপস্থিত ছিলেন পুরপিতা সৌমেন খান, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, লিটল ম্যাগাজিন সম্পাদক পীযুষ কান্তি সরকার ও বরুণ বিশ্বাস প্রমুখ। প্রদর্শনের জন্য ছিল বিভিন্ন ধরনের ডাকটিকিট, ডাকপরিষেবা, খাম, কলমের বিবর্তন ও স্মরণীয় ব্যক্তিত্বদের চিঠি। এছাড়াও ছিল বই, লিটল ম্যাগাজিন ও দেশ-বিদেশের টাকা। অনুষ

স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গান্ধী মিশন ট্রাস্টের উগ্যোগে অঙ্কন প্রতিযোগিতা! পশ্চিম মেদিনীপুর

স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গান্ধী মিশন ট্রাস্টের উগ্যোগে অঙ্কন প্রতিযোগিতা!

১২ জানুয়ারি দেশজুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকী ও জাতীয় যুব দিবস।বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এক বিশেষ অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। অঙ্কন প্রতিযোগিতা প্রায় ১৩০ ওপর প্রতিযোগী অংশগ্রহণ করেছিল।অঙ্কন প্রতিযোগিতায় দাসপুর উচ্চ বিদ্যালয়, দাসপুর প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়, সোনাখালি উচ্চ বিদ্যালয়, সোনাখালি উচ্চ বালিকা বিদ্যালয় ছাড়াও ঘাটাল ও আশেপাশের বহু জায়গা থেকে প্রতিযোগীরা অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম পাঁচজনকে ম

সাংসদ তহবিলের মানবিক স্পর্শ: মেদিনীপুরে বিশেষভাবে সক্ষমদের হাতে ট্রাইসাইকেল, হুইলচেয়ার ও হিয়ারিং এইড তুলে দিলেন জুন মালিয়া পশ্চিম মেদিনীপুর

সাংসদ তহবিলের মানবিক স্পর্শ: মেদিনীপুরে বিশেষভাবে সক্ষমদের হাতে ট্রাইসাইকেল, হুইলচেয়ার ও হিয়ারিং এইড তুলে দিলেন জুন মালিয়া

সমাজের মূল স্রোতে বিশেষভাবে সক্ষম মানুষদের অন্তর্ভুক্ত করতে ফের মানবিক উদ্যোগ নিলেন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া। সাংসদ তহবিলের অর্থে শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে ট্রাইসাইকেল, হুইলচেয়ার ও হিয়ারিং এইডসহ বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করা হলো এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার (এসপি) পলাশচন্দ্র ঢালি, সাংসদ জুন মালিয়া সঙ্গে প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি ও স

মেদিনীপুরে খাদির উৎসব, এক ছাদের তলায় রাজ্যের ২০ জেলা ও ভিনরাজ্যের শিল্পীরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে খাদির উৎসব, এক ছাদের তলায় রাজ্যের ২০ জেলা ও ভিনরাজ্যের শিল্পীরা!

সোমবার, ১২ই জানুয়ারি মেদিনীপুরের বার্জ টাউন ময়দানে জাঁকজমকপূর্ণভাবে শুরু হলো পশ্চিম মেদিনীপুর খাদি মেলা। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ ও জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় এই মেলার আয়োজন করা হয়েছে। গ্রামীণ কুটির শিল্পকে রক্ষা করা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও মজবুত করাই এই খাদি মেলার মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন প্রান্তের খাদি ও কুটির শিল্পীদ

মেদিনীপুরের শোরুমে চুরি: সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরের শোরুমে চুরি: সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ!

মেদিনীপুর শহরে একটি বড় চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্টেশন রোডের কাছে অবস্থিত একটি নামীদামী বাইক শোরুমে চোরেরা ঢুকে পড়ে।শোরুমের মালিক ও কর্মচারীদের মতে, একটি সংঘবদ্ধ দল মধ্যরাতে শোরুমে ঢুকে শাটার খুলে জোর করে ভেতরে প্রবেশ করে। নগদ টাকা চুরির পাশাপাশি চোরেরা শোরুমের বিভিন্ন জিনিসপত্রেরও উল্লেখযোগ্য ক্ষতি করেছে বলে অভিযোগ। তারা শোরুমটি সম্পূর্ণরূপে এলোমেলো করে দেয়।ঘটনার তথ্য পেয়ে শোরুম কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। পুলিশ বিষয়টি গুরুত

খড়্গপুর শহরের প্রাক্তন বিধায়ক: চাচার জন্মদিনে শীতবস্ত্র বিতরণ! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর শহরের প্রাক্তন বিধায়ক: চাচার জন্মদিনে শীতবস্ত্র বিতরণ!

প্রাক্তন বিধায়ক চাচা জ্ঞান সিং সোহন পালের ১০১ তম জন্মদিবস উদযাপন করলেন খড়গপুর শহর কংগ্রেস কমিটি। ১১ই জানুয়ারি ২০২৬ তাং চাচার জন্ম দিবসে ৪০০জনকে শীত বস্ত্র বিতরণ করলেন কমিটির সদস্যরা। এদিন অতিথিদের মধ্যে ছিলেন পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ, শহর কংগ্রেস কমিটির সভাপতি অমল দাস, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার, কাউন্সিলর মধূ কামী, অপর্ণা ঘোষ, রিতা শর্মা, পারমিতা ঘোষ, শহর যুব কংগ্রেসের সভাপতি অমিত শর্মা, জেলা কংগ্রেস সভাপতি দেবাশীষ ঘোষ। এছাড়া ছিলেন উজ্জ্বল মুখার্জি, কমল কিশোর

আসছে সরস্বতী পুজো ২০২৬: মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে বাগদেবী সরস্বতীর আরাধনায়  অবসর ক্লাব! পশ্চিম মেদিনীপুর

আসছে সরস্বতী পুজো ২০২৬: মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে বাগদেবী সরস্বতীর আরাধনায় অবসর ক্লাব!

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় দেবী সরস্বতীর আরাধনা। সরস্বতী পুজোর পাশাপাশি এই দিনটি বসন্ত পঞ্চমী হিসেবেও পালিত হয়। কারণ এই দিন থেকেই ঋতুরাজ বসন্তের আবির্ভাব ঘটে। মনে করা হয়, এই দিনেই আবির্ভূতা হয়েছিলেন জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপরই মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে বাগদেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠবে শহরবাসী। সরস্বতী পুজো উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শহরের পরিচিত অবসর ক্লাব। ঠাকুর মশায়ের

মানবসেবার ৪৫ বছর: মেদিনীপুর ভলেনটারী ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠা দিবস পালিত শ্রদ্ধা ও সম্মানে! পশ্চিম মেদিনীপুর

মানবসেবার ৪৫ বছর: মেদিনীপুর ভলেনটারী ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠা দিবস পালিত শ্রদ্ধা ও সম্মানে!

অবিভক্ত মেদিনীপুর জেলার রক্তদান আন্দোলনের অন্যতম পথিকৃৎ মেদিনীপুর ভলেনন্টারী ব্লাড ডোনার্স সোসাইটি ৪৫ তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো সংস্থার প্রাঙ্গনে। সংস্থার পতাকা উত্তোলন করে বক্তব্য রাখেন সম্পাদক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল চ্যাটার্জী, সংস্থার অতীত কাজকর্মের খতিয়ান সম্পর্কে বক্তব্য রাখেন সহ সম্পাদক শিক্ষক ও লেখক অমিত কুমার সাহু। শহীদ বেদিতে মাল্যদান করেন সমবেত সদস্যা সদস্যা ও এলাকাবাসী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের অগ্রণী কর্মী শিক্ষক সুদী

খড়্গপুর আশাত্তোরন এর বার্ষিক প্যারা প্রতিযোগিতা! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর আশাত্তোরন এর বার্ষিক প্যারা প্রতিযোগিতা!

খড়গপুর আশাত্তোরন প্রতিবন্ধী ফাউন্ডেশন এর পরিচালনায় ৭ম বর্ষের বার্ষিক প্যারা ক্রীড়া প্রতিযোগিতা ১১ জনুয়ারি রবিবার অনুষ্ঠিত হলো। বিশেষ ক্ষমতা সম্পন্ন ভাইবোনেদের জন্য এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল সিলভার জুবিলী হাই স্কুল ময়দানে। খড়্গপুর মহকুমার বিভিন্ন ব্লকের সাথে সাথে নন্দীগ্রাম, নন্দকুমার, গড়বেতা, শালবনী, চন্দ্রকোনা রোড ও কেশপুর থেকে মোট ৩৫০ জন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়গপুর ১ ব্লকের বিডিও সৌমেন দাস, টাউন থানার মহিলা আই