রেল রক্ষী বাহিনীর তৎপরতায় হারানো লক্ষাধিক টাকার ব্যাগ উদ্ধার, যাত্রীর মুখে স্বস্তির হাসি!
রেল রক্ষী বাহিনীর (আরপিএফ) তৎপরতায় ১৫ই জানুয়ারী বৃহস্পতিবার সকালে চন্দ্রকোনা রোড রেল স্টেশন থেকে এক যাত্রীর প্রায় লক্ষাধিক টাকা মূল্যের দামী ব্যাগ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, বলরাম গরাই নামে এক যাত্রী তাড়াহুড়োর কারণে নিজের ব্যাগটি স্টেশনে রেখে আসানসোলগামী ট্রেনে উঠে পড়েন। কিছুক্ষণ পর স্টেশন চত্বরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ব্যাগটি কর্তব্যরত রেল রক্ষী বাহিনীর সদস্যদের নজরে আসে। সঙ্গে সঙ্গে তাঁরা ব্যাগটির মালিকের খোঁজ শুরু করেন।প্রথমে স্টেশন এলাকায় খোঁজাখুঁজি করা
চন্দ্রকোনা রোড, অভিজিৎ সাহা : রেল রক্ষী বাহিনীর (আরপিএফ) তৎপরতায় ১৫ই জানুয়ারী বৃহস্পতিবার সকালে চন্দ্রকোনা রোড রেল স্টেশন থেকে এক যাত্রীর প্রায় লক্ষাধিক টাকা মূল্যের দামী ব্যাগ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, বলরাম গরাই নামে এক যাত্রী তাড়াহুড়োর কারণে নিজের ব্যাগটি স্টেশনে রেখে আসানসোলগামী ট্রেনে উঠে পড়েন। কিছুক্ষণ পর স্টেশন চত্বরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ব্যাগটি কর্তব্যরত রেল রক্ষী বাহিনীর সদস্যদের নজরে আসে। সঙ্গে সঙ্গে তাঁরা ব্যাগটির মালিকের খোঁজ শুরু করেন।প্রথমে স্টেশন এলাকায় খোঁজাখুঁজি করা হলেও মালিকের সন্ধান না মেলায় আশপাশের বিভিন্ন স্টেশনে মাইকিং করে ঘোষণা করা হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে ব্যাগটির প্রকৃত মালিক হিসেবে বলরাম গরাইকে শনাক্ত করা হয়। সমস্ত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর হাতে ব্যাগটি তুলে দেওয়া হয়। ব্যাগ ফিরে পেয়ে খুশি বলরাম গরাই বলেন, “রেল রক্ষী বাহিনীর তৎপরতার জন্যই আমি আমার দামী ব্যাগটি ফিরে পেলাম। তাঁদের সক্রিয়তা ও সততার জন্য বহু যাত্রী হারানো সামগ্রী ফিরে পান।” তিনি চন্দ্রকোনা রোড আউট পোস্টের আরপিএফ কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।এই ঘটনায় ফের একবার যাত্রী নিরাপত্তা ও হারানো সামগ্রী উদ্ধারে রেল রক্ষী বাহিনীর দায়িত্ববোধ ও সততার দৃষ্টান্ত সামনে এল।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা
মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!
মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ