অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

ধান্য পূর্ণিমায় খড়গপুর বইমেলার শুভ সূচনা! পশ্চিম মেদিনীপুর

ধান্য পূর্ণিমায় খড়গপুর বইমেলার শুভ সূচনা!

ধান্য পূর্ণিমার শুভ সন্ধ্যায় ২৬ তম খড়গপুর বইমেলার উদ্বোধন হলো। খড়গপুর গিরি ময়দান গীতাঞ্জলি কমিউনিটি হলের প্রাঙ্গনে ৩রা জানুয়ারি শনিবার মেলা উদ্বোধনে আসেন গল্পকার হামির উদ্দিন মিদ্যা। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন-"আমরা প্রযুক্তিবিদ্যার কাছে সমর্পিত হলেও বইয়ের কাছেই আবার ফিরে আসতে হয়।"তিনি বলেন-"প্রত্যেকটা মানুষই এক একটা জীবন্ত গল্প। বই সেগুলি বেঁধে দেয়।" বিশেষ অতিথি সাংবাদিক সুরবেক বিশ্বাস বলেন-"বইয়ের একটা নির্মাণ পর্ব রয়েছে। জ্ঞান হচ্ছে আমাদের সম্পদ বই হচ্ছে মাধ্যম।

মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন  এক বৃদ্ধা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক বৃদ্ধা!

মেদিনীপুর শহরে মর্মান্তিক ঘটনা। নির্মীয়মান বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী করলেন এক বৃদ্ধা। ৩রা ডিসেম্বর , শনিবার দুপুর নাগাদ এই ঘটনাটি ঘটে মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, মৃতার নাম প্রীতি ব্যানার্জি বয়স ৭০। তিনি কেরানিতলা এলাকারই বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শারীরিক অসুস্থতার পাশাপাশি বেশ কয়েক দিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শনিবার দুপুরে তিনি নিজেই বাড়ি থেকে বেরিয়ে

ভোটাধিকার রক্ষায় লড়াই : ৮০ বছরের বৃদ্ধা মঞ্জু বিবি ও তাঁর দুই প্রতিবন্ধী সন্তানকে SIR শুনানিতে ডেকে চরম হয়রানির অভিযোগ? পশ্চিম মেদিনীপুর

ভোটাধিকার রক্ষায় লড়াই : ৮০ বছরের বৃদ্ধা মঞ্জু বিবি ও তাঁর দুই প্রতিবন্ধী সন্তানকে SIR শুনানিতে ডেকে চরম হয়রানির অভিযোগ?

জেলায় SIR-এর বিভিন্ন ত্রুটি সংক্রান্ত বিষয় নিয়ে শুনানি শুরু হয়েছে। মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের সিপাই বাজার এলাকার বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধা মঞ্জু বিবি ও তাঁর দুই প্রতিবন্ধী সন্তানকে SIR শুনানিতে ডেকে চরম হয়রানির অভিযোগ উঠল। অসুস্থ শরীর ও শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও শুনানির নোটিশ পেয়ে শনিবার সকাল ১১টা নাগাদ শুনানি কেন্দ্রে হাজির হতে হয় পরিবারটিকে। মঞ্জু বিবির জন্ম ১৯৪৫ সালে। তিনি জানিয়েছেন, ১৯৭০ সাল থেকেই নিয়মিত ভোট দিয়ে আসছেন। তাঁর প

খড়্গপুর শহরে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে নিয়ে  পরিবর্তন সভা! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর শহরে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে নিয়ে পরিবর্তন সভা!

রাজ্যজুড়ে বিজেপির পরিবর্তন তথা পথসভা অনুষ্ঠিত হচ্ছে। খড়্গপুর শহরে বৃহস্পতিবার ১লা জানুয়ারি খড়গপুর শহরে খরিদা ঘড়ি মোরে পরিবর্তন সভায় বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন"সব রাজ্যেই শিক্ষায়, স্বাস্থ্যে ও অন্যান্য বিষয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু এ রাজ্য দুর্নীতি, কালোবাজারি, ধর্ষণে এগিয়ে যাচ্ছি। ক্ষোভের সাথে তিনি বলেন কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্য সরকার নিজের নামে চালিয়ে যাচ্ছে। এখানে সাধারণ মানুষরা প্রতিবাদ করতে ভয় পায়। রাজ্যে পরিবর্তন অবশ্যই করা উচিত। ২৬ এর

হাতে এল নতুন পাঠ্যবই : খুদে পড়ুয়াদের হাসিতে ঝলমলিয়ে উঠল আমড়াকুচি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়! পশ্চিম মেদিনীপুর

হাতে এল নতুন পাঠ্যবই : খুদে পড়ুয়াদের হাসিতে ঝলমলিয়ে উঠল আমড়াকুচি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়!

বছরের শুরুতেই নতুন বইয়ের ঘ্রাণ আর এক বুক স্বপ্ন নিয়ে বিদ্যালয়ে হাজির হয়েছিল এক ঝাঁক খুদে শিক্ষার্থী। পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর চক্রের অন্তর্গত আমড়াকুচি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত হলো 'বই দিবস'। শীতের সকালে নতুন বই হাতে পাওয়ার সেই আনন্দ শিশুদের মুখে ফুটিয়ে তুলেছে এক অনন্য তৃপ্তি।বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কচিকাঁচাদের হাতে নতুন ঝকঝকে বই তুলে দেওয়া হয়। কেবল বই বিতরণ নয়, দিনটিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল টানটান উত্তেজনা।ব

দেশকে রক্ষাকারী প্রাক্তন সৈন্যদেরও নাগরিকত্ব পরীক্ষার সম্মুখীন হতে হয়; SIR শুনানি প্রশ্ন উত্থাপন! পশ্চিম মেদিনীপুর

দেশকে রক্ষাকারী প্রাক্তন সৈন্যদেরও নাগরিকত্ব পরীক্ষার সম্মুখীন হতে হয়; SIR শুনানি প্রশ্ন উত্থাপন!

জাতির সেবায় জীবন উৎসর্গকারী প্রাক্তন সৈনিকদের এখন তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য সরকারি অফিসে দৌড়াতে হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন নং ২ ব্লক থেকে নন্দীগ্রাম পর্যন্ত ঘটনাগুলি প্রশ্ন তোলে - যারা এখন ইউনিফর্ম পরে দেশকে রক্ষা করেন তাদের কি পরিচয়ের জন্য লড়াই করতে হবে? ৭০ বছর বয়সী অমিয়রঞ্জন দত্ত, পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন নং ২ ব্লকের তালদা পঞ্চায়েতের নারায়ণ চকের বাসিন্দা। তিনি এর একটি সাম্প্রতিক উদাহরণ। অমিয়রঞ্জন দত্ত ১৯৭২ সালে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীতে (CI

কল্পতরু উৎসব দিনে দুঃস্থদের কম্বল দান! পশ্চিম মেদিনীপুর

কল্পতরু উৎসব দিনে দুঃস্থদের কম্বল দান!

১লা জানুয়ারি কল্পতরু উৎসব, কথিত আছে যে এই দিনেই অর্থাৎ ১৮৮৬ সালের ১ লা জানুয়ারি রামকৃষ্ণদেব নিজের অবতারত্বের কথা শিষ্যদের কাছে স্বীকার করে নিয়েছিলেন। এছাড়াও সেদিন তিনি শিষ্যদের আধ্যাত্মিক অনুভূতির অভিজ্ঞতাও দান করেন। সেই ঘটনাকে স্মরণে রেখেই প্রতি বছর এই দিনে কল্পতরু উৎসব পালন করা হয়। খড়গপুরে কৌশল্যা হরদত্তাত্রেয় আশ্রমে কল্পতরু উৎসব দিনে দুঃস্থদের কম্বল দান করা হয়। প্রায় পাঁচশ মানুষকে খাওয়ানো হয়।স্বামী আনন্দ ভৈরব গিরি মহারাজ ও মাধবান্দ উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা করেন

শুরু হলো চব্বিশতম পশ্চিম মেদিনীপুর ব‌ইমেলা! পশ্চিম মেদিনীপুর

শুরু হলো চব্বিশতম পশ্চিম মেদিনীপুর ব‌ইমেলা!

পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে মেদিনীপুর শহরের কলেজ মাঠে শুরু হল ২৪তম বইমেলা। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের কবিতা অ্যাকাডেমির সভাপতি কবি সুবোধ সরকার, পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, পৌরপ্রধান সৌমেন খান, উপ-পৌরপ্রধান মৌ রায়,মন্ত্রী শ্রীকান্ত মাহাত, জেলাপরিষদের কর্মাধ‍্যক্ষ শ‍্

ঐতিহাসিক প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে মেদিনীপুর শহরে পালিত হল দলের ২৯ তম প্রতিষ্ঠা দিবস! পশ্চিম মেদিনীপুর

ঐতিহাসিক প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে মেদিনীপুর শহরে পালিত হল দলের ২৯ তম প্রতিষ্ঠা দিবস!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জন্ম, সেই ঐতিহাসিক প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে মেদিনীপুর শহরে পালিত হল দলের ২৯ তম প্রতিষ্ঠা দিবস। বাংলার রাজনীতিতে পরিবর্তনের যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় এদিন মেদিনীপুর শহরের কেরানিতলা চত্বরে মানবিক কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। মেদিনীপুর মহিলা তৃণমূল কংগ্রেস। সভানেত্রী মৌ রায়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৮০০ জন দুস্থ মানু

খড়্গপুর শহরের খরিদায় কল্পতরু উৎসব! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর শহরের খরিদায় কল্পতরু উৎসব!

খড়গপুর খরিদায় সারদা সমিতির আয়োজনে ২৫ তম বর্ষের কল্পতরু উৎসব দুদিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে খরিদা দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণে। ১লা জানুয়ারি ২০২৬ তাং ভোর থেকেই শুরু হয় মঙ্গলারতি, বিশেষ পুজোপাট, হোম এবং অঞ্জলি। এরপর সকাল ১০.৩০মিনিটে ধর্মীয় আলোচনা করেন জয়রামবাটী থেকে আগত শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দজি মহারাজ। এরপর প্রসাদ গ্রহণ করেন কয়েক শত ভক্তবৃন্দ। বিকেল ৩.১৫মিনিটে কল্পতরু দিবস স্মরণে বিশেষ ধ্যান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ছয়টায় সারদা সমিতির সদস্যারা ও মানুষ রঞ্জন রায় ভক্তি

এস আই আর পর্বে যখন ভোটার তালিকা সংক্রান্ত শুনানি চলছে, ঠিক সেই সময়েই মেদিনীপুর পৌরসভার  বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিতর্ক! পশ্চিম মেদিনীপুর

এস আই আর পর্বে যখন ভোটার তালিকা সংক্রান্ত শুনানি চলছে, ঠিক সেই সময়েই মেদিনীপুর পৌরসভার বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিতর্ক!

পশ্চিম মেদিনীপুরে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এস আই আর) পর্বে যখন ভোটার তালিকা সংক্রান্ত শুনানি চলছে, ঠিক সেই সময়েই মেদিনীপুর পৌরসভার একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম বিতর্ক। পৌরসভার তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এস আই আর শুনানির জন্য প্রয়োজন পড়লে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মিলবে মেদিনীপুর পৌরসভা থেকে। এমনকি অফিস টাইমের বাইরেও বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত পৌরপ্রধানের ব্যক্তিগত অফিস থেকেও এই সার্টিফিকেট দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে

খড়গপুর লোকাল নিরঞ্জনবাড় প্রাথমিক শিক্ষাকেন্দ্রের সহযোগিতায় এবং মিলনাঞ্জলির উদ্যোগে 'ইচ্ছে-পূরণ' অনুষ্ঠান! পশ্চিম মেদিনীপুর

খড়গপুর লোকাল নিরঞ্জনবাড় প্রাথমিক শিক্ষাকেন্দ্রের সহযোগিতায় এবং মিলনাঞ্জলির উদ্যোগে 'ইচ্ছে-পূরণ' অনুষ্ঠান!

খড়গপুর লোকাল নিরঞ্জনবাড় প্রাথমিক শিক্ষাকেন্দ্রের সহযোগিতায় এবং মিলনাঞ্জলির উদ্যোগে সামান্য কিছু উপহার ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। মিলনাঞ্জলির ষষ্ঠ বর্ষের 'ইচ্ছে-পূরণ' অনুষ্ঠান সাফল্যের সাথে সম্পন্ন হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষিকা কবিতা হেমব্রম , মিলনাঞ্জলির অন্যতম সদস্য সায়ন্তন , কৌশিক , পিয়াল , শুভাশিস , পূজা , ষষ্ঠী , অরবিন্দ এবং অন্যান্য সদস্যবৃন্দ। প্রধান শিক্ষিকা কবিতা হেমব্রম তার বক্তব্যে মিলনাঞ্জলির এই উদ্যোগকে সাধুবাদ জানান ও ভবিষ

খড়্গপুর বইমেলা সচেতনতার জন্য পদযাত্রা! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর বইমেলা সচেতনতার জন্য পদযাত্রা!

২৬ তম খড়গপুর বইমেলা এবার শুরু হচ্ছে ৩রা জানুয়ারি। শেষ হবে ১১ই জানুয়ারি ২০২৬। খড়্গপুর শহরে অন্তর্গত গিরি ময়দান গীতাঞ্জলি কমিউনিটি হল প্রাঙ্গনে এবার ছোট বড় মিলিয়ে বইয়ের স্টল আসছে ৪২ টি। থাকছে কবি সম্মেলনসহ নানা রঙের অনুষ্ঠান। অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই এই বইমেলা। বই পড়ুন, বই পড়ার অভ্যাস গড়ে তুলুন, বইয়ের জন্য হাটুন-এই কথাগুলিকে সামনে রেখে মানুষ গৌতম নারায়ন চৌবে মেমোরিয়াল ট্রাস্ট এর সহযোগিতায় ও খড়্গপুর বইমেলার আয়োজকরা এবং সমাজের বিভিন্ন স্তরের বই পাগল অর্থাৎ বইপ্

রাজ্য অস্থায়ী খড়গপুর পৌর স্বাস্থ্যকর্মীদের মহকুমা অফিসে বিক্ষোভ! পশ্চিম মেদিনীপুর

রাজ্য অস্থায়ী খড়গপুর পৌর স্বাস্থ্যকর্মীদের মহকুমা অফিসে বিক্ষোভ!

পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার সাথে সাথে খড়্গপুর শহরেও রাজ্য অস্থায়ী পৌর স্বাস্থ্যকর্মীদের লাগাতার ধর্মঘট চলছে ২৩ শে ডিসেম্বর ২০২৫ তাং থেকে। কর্মীদের স্বীকৃতি সহ ন্যূনতম পারিশ্রমিক ১৫ হাজার টাকা করা, পিএফ, ইএসআই, মাতৃত্বকালীন ছুটি এবং সরকার ঘোষিত সমস্ত ছুটিসহ অর্থ সামাজিক সুরক্ষা দেওয়া, কেন্দ্রীয় হারে ইন্টেন্সিভ খাতে বরাদ্দ বৃদ্ধি, ইন্টেন্সিভ ও মোবাইল রিচার্জের টাকা বকেয়া না রাখা, কর্মরত অবস্থায় মৃত কর্মীদের পরিবারকে মৃত্যু কালীন আর্থিক সহায়তা করা সহ আর দফা দাবি নিয়ে অস্থ

মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ১০০ ফুট উচ্চতায় উত্তোলিত ভারতের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ১০০ ফুট উচ্চতায় উত্তোলিত ভারতের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ!

মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের দ্বারিবাঁধ এলাকায় ১০০ ফুট উচ্চতায় উত্তোলিত ভারতের জাতীয় পতাকার অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। এই ঘটনার প্রতিবাদে দ্বারিবাঁধ এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।বিজেপির অভিযোগ, ভারতের জাতীয় পতাকা আমাদের গর্ব ও আত্মসম্মানের প্রতীক। অথচ মেদিনীপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে উত্তোলিত ১০০ ফুট উচ্চতার জাতীয় পতাকাটি ছেঁড়া ও জরাজীর্ণ অবস্থায় উড়তে দেখা যাচ্ছে। যা সরাসরি

যক্ষ্মা (টিবি) রোগীদের বিনামূল্যে পুষ্টিকর খাবার দিলেন  পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের  আধিকারিকরা! পশ্চিম মেদিনীপুর

যক্ষ্মা (টিবি) রোগীদের বিনামূল্যে পুষ্টিকর খাবার দিলেন পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের আধিকারিকরা!

পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের আধিকারিকরা এলাকায় যক্ষ্মা (টিবি) রোগীদের বিনামূল্যে পুষ্টিকর খাবার দেওয়া হলো । পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের সভাকক্ষে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের মূর্তির পদতলে যক্ষ্মারোগের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করতে যক্ষ্মারোগীর পরিবারের সদস্যদের মধ্যে পুষ্টিকর খাবার তুলে দিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমশঙ্কর সারেঙ্গি,জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমানী সহ অন্যান্যরা। এই ধরনের কর্মসূচি চলছে সুষম পুষ্টিকর খাদ

জেলা কোঅর্ডিনেটরের তালিকা প্রকাশ নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন! পশ্চিম মেদিনীপুর

জেলা কোঅর্ডিনেটরের তালিকা প্রকাশ নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন!

- তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তর থেকে প্রকাশিত হল তৃণমূল কংগ্রেসের জেলা কো অর্ডিনেটর বা জেলা সমন্বয়কারীদের তালিকা। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভার পাশাপাশি গড়বেতা ও শালবনী বিধানসভার জন্য নির্মল ঘোষ এর নাম প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলায় নারায়ণগড় কেশিয়াড়ি দাঁতন এর জন্য সূর্যকান্ত অট্ট এবং খড়গপুরের লোকাল এবং সদর দুই বিধানসভায় প্রদীপ সরকার। ঘাটাল সাংগঠনিক জেলায় ডেবরা পিংলা সবং ও কেশপুরের জন্য মানস ভুঁইয

খড়গপুর টাউন থানার সিভিক কর্মী তুলসী রায়ের মৃত্যু নিয়ে এসডিপিও ধিরোজ কুমারের প্রেস কনফারেন্স! পশ্চিম মেদিনীপুর

খড়গপুর টাউন থানার সিভিক কর্মী তুলসী রায়ের মৃত্যু নিয়ে এসডিপিও ধিরোজ কুমারের প্রেস কনফারেন্স!

খড়গপুর টাউন থানার সিভিক কর্মী তুলসী রায়ের মৃত্যু নিয়ে ধর্মীয় মেরুকরণের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের এসডিপিও ধিরোজ কুমার। ২৯শে ডিসেম্বর সোমবার বিকেলে খড়গপুর টাউন থানায় সাংবাদিক বৈঠকে তিনি জানান, এই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি চারজনকেও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সিভিক কর্মী পুলিশ পরিবারেরই অংশ হওয়ায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর বলেও

জেলাশাসক দপ্তরের SIR শুনানি কেন্দ্রকে ঘিরে চরম অব্যবস্থার অভিযোগ? পশ্চিম মেদিনীপুর

জেলাশাসক দপ্তরের SIR শুনানি কেন্দ্রকে ঘিরে চরম অব্যবস্থার অভিযোগ?

পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরের SIR শুনানি কেন্দ্রকে ঘিরে চরম অব্যবস্থার অভিযোগ সামনে এল।মেদিনীপুর পৌর এলাকার ভোটার সালমা বিবি সম্প্রতি চোখের অপারেশন করিয়েছেন। সেই অসুস্থ অবস্থাতেই শুনানিতে ডাকা হওয়ায় তিনি নির্ধারিত দিনে শুনানি কেন্দ্রে হাজির হন।অভিযোগ পরিবারের সকাল ১০টা থেকে আসার পর দুপুর ১টা পর্যন্ত দীর্ঘক্ষণ বসে থাকতে বাধ্য হন সালমা বিবি। অসুস্থ শরীরে এতক্ষণ অপেক্ষা করতে হওয়ায় তাঁর শারীরিক অবস্থা খারাপ তাতে সমস্যা হচ্ছে। কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখান

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায় সন্তান প্রসবের দিনে SIR- এর শুনানি প্রক্রিয়া! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায় সন্তান প্রসবের দিনে SIR- এর শুনানি প্রক্রিয়া!

২৭শে ডিসেম্বর শনিবার থেকে শুরু হচ্ছে SIR-এর শুনানি পর্ব। চলবে ৭ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যে ৩ হাজার ২৩৪টি হিয়ারিং কেন্দ্র করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এবার সন্তান প্রসবের দিনে SIR-এর শুনানি পর্ব।গর্ভে সন্তানকে নিয়ে শুনানি পর্বে হাজির এক গৃহবধূ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা দু'নম্বর ব্লকে। এদিন বিডিও অফিসের সভাকক্ষে এস আই আর এর শুনানির প্রথম পর্বে গর্ভে সন্তান নিয়ে হাজির হন এক মা। ২৭ বছরের তরুণী বন্দনা মন্ডল বাড়ি চন্দ্রকোনার কুয়