পশ্চিম মেদিনীপুর
খড়্গপুরে সিভিক ভলেন্টিয়ার খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তাপ ছড়াল!
খড়্গপুরে সিভিক ভলেন্টিয়ার খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তাপ ছড়াল। সমাজবিরোধীদের হাতে সিভিক ভলেন্টিয়ার তুলসী রাও ওরফে উদয়ের মৃত্যুর ঘটনায় খড়্গপুর টাউন থানায় পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। থানার বাইরে চলে বিক্ষোভ, ওঠে স্লোগান— ‘উই ওয়ান্ট জাস্টিস!’বিক্ষোভস্থল থেকে শুভেন্দু অধিকারী সরাসরি শাসক দলের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন। তাঁর দাবি, “হিন্দু বলেই সিভিক ভলেন্টিয়ারকে খুন হতে হয়েছে। এই খুনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ৫ নম্
খড়্গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট বালাজি মন্দিরে বৈকুণ্ঠ একাদশী পালন!
খড়গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট শ্রী বৈকুন্ঠ বালাজি মন্দিরে ৩০ শে ডিসেম্বর মঙ্গলবার পালিত হবে বৈকুন্ঠ একাদশীর বিশেষ পুজোপাঠ। রবিবার ২৮শে ডিসেম্বর এক প্রেসমিড অনুষ্ঠানে উদ্যোক্তারা বলেন-রাত ১:৩০ মিনিটে মন্দিরের দরজা খুলে শুরু হবে সুপ্রভাত সেবা, শ্রী ভরি অভিষেক, তমাল সেবা এবং নগর সংকীর্তন। সকাল সাড়ে ৬ টা থেকে হবে অখণ্ড গোবিন্দ নামাবলী, বিষ্ণুর সহস্র নাম জপ, ১১ টি উপকরণ দিয়ে মহা নৈবেদ্য অর্পণ করা হবে। সন্ধে ছটায় হবে বিশেষ দীপ প্রজ্বলন এতে ১০ হাজার স্বামী স্ত্রী যুগল টিকিট কেটে
খড়্গপুর যুব সংঘ ক্লাবে চক্ষু পরীক্ষা শিবির:
৩৩ তম বর্ষের চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো খড়গপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের মালঞ্চ যুব সংঘ ক্লাবে।২৮শে ডিসেম্বর রবিবার এই শিবিরে ৩৮৫ জনের চক্ষু পরীক্ষা করা হয়। পরীক্ষা করেন চৈতন্যপুর নেত্র নিরাময় নিকেতনের চক্ষু বিশেষজ্ঞরা। এদের মধ্যে ১৬১ জনের বিনামূল্যে ছানি অপারেশন করে লেন্স লাগানো হবে বলে ক্লাবের সভাপতি স্বপন সিনহা বলেন। চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন খড়গপুর শহরের বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত। তিনি বলেন-খড়গপুর যুব সংঘ ক্লাবের এই শুভ প্রয়াস এলাকার বহু ম
খড়গপুরে বন্ধুদের সাথে চা খাওয়ার সময় তারা দুষ্কৃতী মাতালদের হামলার শিকার পুলিশের আইবি শাখায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু!
মদ্যপদের দুষ্কৃতীদের হামলায় জখম পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আইবি শাখার সিভিক ভলান্টিয়ার তুলসী রাও ওরফে উদয়। শীতের রাতে বন্ধুদের সাথে চা খেতে গিয়ে দুষ্কৃতী মাতালদের হামলার শিকার হয়েছিলেন। ওড়িষ্যার কটকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আইবি শাখায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার তুলসি রাও (উদয়)-এর। ২৭শে ডিসেম্বর শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কটকের হাসপাতালে মারা যান । গত ১৫ ডিসেম্বর সোমবার গভীর রাতে উদয় তাঁর দুই বন্ধু প্রকাশ এবং দেবেন্দরকে
পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার ডেবরাতে অনুষ্ঠিত হলো ভলিবল চ্যাম্পিয়নশিপ!
২৭শে ডিসেম্বর শনিবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার ভলিবল ক্লাবগুলি নিয়ে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় প্রথমবার দিবারাত্রি আয়োজিত হলো জেলা ক্লাব ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৫। মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এবং বাঁশদা ( রাধামোহনপুর, ডেবরা ) শীতলা সংঘের ব্যবস্থাপনায় প্রথমবার জেলার ১৭ টি ব্লকের ১৮ টি ক্লাব অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতি,মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জিত তোরই,সন্দীপ সিংহ, অ
‘উন্নয়নের পাঁচালী’ প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে ২১ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো বিশেষ মহিলা শিবির!
রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়নের পাঁচালী’ প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে মেদিনীপুর শহরের ২১ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো বিশেষ মহিলা শিবির। ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রুমা পরামানিকের উদ্যোগে শনিবার বিকেলে একটি লজে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন ওয়ার্ডের শতাধিক মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা। শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল কান্তি চৌধুরী, শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায়, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী
মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া!
বাংলার মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং মেদিনীপুর পৌরসভার ব্যবস্থাপনায় মেদিনীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কর্নেলগোলার বড় চকে একটি সুসজ্জিত ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হওয়া এই স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। পাশাপাশি বিনামূল্যে ইসিজি, বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষা সহ প্রয়োজনীয় স
ঘাটাল ভারতীয় রেডক্রশ সোসাইটির উদ্যোগে বিনামূল্যে শিশু স্বাস্থ্য পরীক্ষা!
২৭শে ডিসেম্বর শনিবার ঘাটালভারতীয় রেডক্রশ সোসাইটির উদ্যোগে রাধানগর কেন্দ্র বিনামূল্যে শিশু স্বাস্থ্য পরীক্ষা করা হয়।। এদিন৫৯ জনেরও বেশি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করতে এসেছিলেন চিকিৎসা পরিষেবা নিতে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা: শিশির দাস, ভারতীয় রেডক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখা শুভদীপ সিংহ রায়,স্থানীয় ভলেন্টিয়ার অনন্ত রায় প্রমুখ।
নিষ্কাশনের অব্যবস্থাপনা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে খড়গপুর পৌরসভা!
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার পাঁচবেড়িয়া ওয়ার্ড ৪ নং এর স্থানীয় বাসিন্দা মুখতার খান, এলাকার প্রধান সড়কে (মূল প্রবেশপথের কাছে) অবরুদ্ধ নিষ্কাশন নালার অবনতি সম্পর্কে প্রশাসনের কাছে চিঠি লিখেছেন। জলাবদ্ধতা এবং ময়লা-আবর্জনার সমস্যা দূর করতে জরাজীর্ণ নিষ্কাশন ব্যবস্থাটি অবিলম্বে সংস্কার করার দাবি জানিয়েছেন খান। বাসিন্দাদের মতে, পাঁচবেড়িয়ার এই প্রধান সড়কটি সাধারণ দিনেও অল্প পরিমাণে জল জমে জলাবদ্ধ হয়ে পড়ে, অন্যদিকে বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়। আবর্জনা এবং
শনিবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুরু হল SIR (Special Intensive Revision)–এর শুনানি পর্ব!
নির্বাচন কমিশনের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শনিবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুরু হল SIR (Special Intensive Revision)–এর শুনানি পর্ব। এদিন সকাল থেকেই দফায় দফায় শুনানিতে উপস্থিত হতে শুরু করেন নোটিশ প্রাপকেরা। ভোটার তালিকা সংক্রান্ত সংশোধন ও যাচাইয়ের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক কার্যালয়ের পাশাপাশি জেলার সমস্ত ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) অফিসে SIR শুনানির জন্য আলাদা আল
পশ্চিম মেদিনীপুর
কাগজ.. কাগজ আমরা দেখাবো- অভিনেতা ও গায়ক অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে হচ্ছে কাগজ!
কাগজ, কাগজ আমরা দেখাবো”— যে গানের মাধ্যমে এক সময় ভাইরাল হয়েছিলেন অভিনেতা ও গায়ক অনির্বাণ ভট্টাচার্য, সেই কাগজই এবার বাস্তবে তাঁর জীবনে।যিনি মঞ্চ থেকে 'কাগজ আমরা দেখাবই' বলে হুঁশিয়ারি দিয়েছিলেন, তাঁরই ডাক পড়ল ৷ ভোটার তালিকার SIR বা ঝাড়াই-বাছাই পর্বে তাঁকেও ডাকা হচ্ছে শুনানিতে।নির্বাচন কমিশনের নির্দেশে চলা এনামুরেশন ফর্ম ফিলাপে অনির্বাণ ভট্টাচার্য ২০০২ সালের ভোটার তালিকার কোনও লিংক উল্লেখ করতে পারেননি। ফলে তাঁর তথ্যের ম্যাপিং সম্ভব হয়নি। সেই কারণেই শুনানির নোটিস পাঠানো হয়
খড়গপুরে স্কাউটস অ্যান্ড গাইডসের ২২তম জেলা শিবিরের কর্মসূচি!
২৬শে ডিসেম্বর শুক্রবার স্কাউটস অ্যান্ড গাইডসের ২২তম জেলা প্রশিক্ষণ শিবির হল খড়গপুরে। উদ্বোধন করেন খড়গপুরে ডিআরএম ললিত মোহন পান্ডে, সাথে ছিলেন এসইআরডব্লিউডব্লিউও খড়গপুরের সভানেত্রী। এই অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এসইআরডব্লিউডব্লিউও-এর সদস্যরা উপস্থিত ছিলেন। রেলওয়ে স্কুল ও ইউনিট থেকে প্রায় ৪০০ জন স্কাউট ও গাইড এই শিবিরে অংশগ্রহণ করছে এবং মার্চ পাস্ট, লোকনৃত্য, ক্যাম্প ক্র্যাফট, রাঙ্গোলি, কক্ষ সজ্জা এবং আরও অনেক কার্যকলাপের মাধ্যমে তাদের দক্ষতা ও উদ্দীপনা প্রদর্শন করছে
পশ্চিম মেদিনীপুর
গড়বেতা–২ পঞ্চায়েত সমিতির অধীনে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে দুর্নীতির অভিযোগ!
আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে দুর্নীতির অভিযোগ, ঢালাই রাস্তার বদলে ঢালাই আটচালা! গ্রামবাসীদের দাবিতে ঢালাই রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল ২ লক্ষ ৬ হাজার ৬৬২ টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা–২ পঞ্চায়েত সমিতির অধীন সারবোত গ্রাম পঞ্চায়েত এলাকায় গত ২ ডিসেম্বর কাজ শুরু হয়ে মাত্র ১৭ দিনের মধ্যেই কাজ শেষ দেখানো হয় এবং প্রকল্প বাস্তবায়নের বোর্ড লাগানো হয়। কিন্তু কাজ শেষ হওয়ার পরেই বিস্মিত হন স্থানীয়রা। অভিযোগ, ঢালাই রাস্তা তৈরির বদলে পিডব্লিউডি রোডের ধারে থাক
নতুন ব্রিজে স্বস্তি,মেদিনীপুর–খড়্গপুর ও গড়বেতার যোগাযোগে গতিতে!
নতুন ব্রিজে স্বস্তি,মেদিনীপুর–খড়্গপুর ও গড়বেতার যোগাযোগে গতি। ৬০ নম্বর জাতীয় সড়ক, বর্তমানে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর মেদিনীপুর–খড়্গপুর সংযোগস্থলের দেশপ্রাণ বীরেন্দ্র সেতু (মোহনপুর ব্রিজ) ও গড়বেতার ধাদিকা ব্রিজের বিকল্প হিসেবে দু’টি নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে। চলতি ডিসেম্বর থেকেই দায়িত্বপ্রাপ্ত সংস্থা একযোগে মোহনপুর ও ধাদিকায় কাজ শুরু করেছে।পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, জমি অধিগ্রহণ থেকে টেন্ডার ও অর্ডারের সব প্রক্রিয়া শেষ হয়েছে। জাতীয় স
পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন হাইস্কুলের শ্রেণিকক্ষের শিলান্যাস করলেন সাংসদ জুন মালিয়া!
রাজ্যের স্কুলগুলির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শিক্ষকমহল। সরকারি স্কুলগুলিতে দিন দিন পড়ুয়ার সংখ্যা কমে যাচ্ছে। পাল্লা দিয়ে বেসরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা বাড়ছে। ২৬শে ডিসেম্বর, শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন হাইস্কুলে নতুন শ্রেণীকক্ষের শিলান্যাস করলেন সাংসদ জুন মালিয়া। সাংসদ তার তহবিল থেকে বিদ্যালয়ের অতিরিক্ত নবনির্মিত শ্রেনী কক্ষের তৈরি করেন।
পশ্চিম মেদিনীপুর
এক যুবকের সন্দেহজনক মৃত্যু: বিবাহবার্ষিকীর সকালে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার!
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার কেশিয়ারি থানা এলাকার পঞ্চাননপুর এলাকা থেকে এক মর্মান্তিক খবর সামনে এসেছে। ৩২ বছর বয়সী এক ব্যক্তির ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিহত ব্যক্তির নাম অর্ণব সিং। পরিবারের মতে, অর্ণব ১২ বছর ধরে বিবাহিত ছিলেন এবং বেঙ্গালুরুতে কর্মরত অবস্থায় স্ত্রীর সাথে থাকতেন। তবে, দেড় বছর আগে তার স্ত্রী অন্য একজনের সাথে পালিয়ে যান, যার ফলে অর্ণব তীব্র হতাশায় ভুগছিলেন। তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে, যারা এখন এতিম। প
বড়দিনের উৎসবে আলোর সেজে উঠেছে মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম চার্চের স্কুল!
বিশ্বজুড়ে ধুমধাম করে পালিত হয় যিশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন।বড়দিনের ভিড়ে জমজমাট মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম চার্চের স্কুল ও মাঠ। বড়দিনের আনন্দ ও মেলায় মেতেছে মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম ক্যাথলিক চার্চ। নির্মল হৃদয় আশ্রম চার্চের মাঠে ৪০ বছর পুরনো এই মেলাকে নিয়ে উৎসাহিত মেদিনীপুরের মানুষ। ২৪ ডিসেম্বর রাত বারোটার পর ক্যারলের মাধ্যমে এবারেও প্রভু যীশুকে স্মরণ করেন খ্রীষ্টান ধর্মাবলম্বীরা ৷ এদিন সকলেই গানের মাধ্যমে ভগবানের কাছে সুখ-শান্তি-সমৃদ্ধির কামনায় প্রার্থনা ক
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের মালঞ্চ রোডে ইলেকট্রনিক্স দোকানে আগুন!
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের মালঞ্চ রোডে অতুলমনি উচ্চ বিদ্যালয়ের কাছে একটি ইলেকট্রনিক্স দোকানে আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা সতর্ক হয়ে দমকল বিভাগকে খবর দেয়।খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। ঘটনার সময় দোকানটি বন্ধ ছিল, তাই কোনও হতাহতের ঘটনা বা সম্পত্তির খবর পাওয়া যায়নি।আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে, কারিগরি ত্রুটি বা শর্ট সার
রেলগেট জ্যাম নিয়ে চন্দ্রকোনা রোডবাসীর ডেপুটেশনের জেরে নড়েচড়ে বসল রেল কর্তৃপক্ষ!
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এলাকার দীর্ঘদিনের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ানো রেলগেট জ্যাম সমস্যা নিয়ে অবশেষে নড়েচড়ে বসল রেল কর্তৃপক্ষ। গত ১৫ ডিসেম্বর চন্দ্রকোনা রোড অধিবাসীদের পক্ষ থেকে স্টেশন ম্যানেজারের মাধ্যমে আদ্রা ডিভিশনের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। সেই ডেপুটেশনের জেরেই এবার ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখলেন রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর ইন্টেলিজেন্স ব্যুরোর আধিকারিকরা। সূত্রের খবর, চন্দ্রকোনা রোড রেলগেটে দিনের পর দিন দীর্ঘক্ষণ ট্রেন চলাচলের
পশ্চিম মেদিনীপুর
ভ্রূণের মৃত্যু নিয়ে তোলপাড়, খড়গপুর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির গুরুতর অভিযোগ!
খড়গপুর মহকুমা হাসপাতালে একটি ভ্রূণের মৃত্যুর ঘটনা চিকিৎসা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে চরম অবহেলা এবং অমানবিক আচরণের অভিযোগ এনে পরিবার তীব্র প্রতিবাদ জানিয়েছে।পরিবারের মতে, গর্ভবতী মহিলা মামনিকে ১৮ ডিসেম্বর চিকিৎসা পরামর্শের পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু প্রসবের কোনও সম্ভাবনা নেই বলে জানানোর পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর, ২৪ ডিসেম্বর আবার প্রসববেদনা শুরু হলে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।মৃত শিশুটির