অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

আদালতের নির্দেশ অমান্যের কড়া বার্তা: পশ্চিম মেদিনীপুরের বিদ্যালয় ডিআইয়ের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের! পশ্চিম মেদিনীপুর

আদালতের নির্দেশ অমান্যের কড়া বার্তা: পশ্চিম মেদিনীপুরের বিদ্যালয় ডিআইয়ের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের!

আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা পশ্চিম মেদিনীপুর জেলার নতুন ডিআই অমিত রায়ের বেতন আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ, যতদিন না পর্যন্ত মৃত আবেদনকারীর স্ত্রী অবসরকালীন সমস্ত বেনিফিট পাচ্ছেন, ততদিন ডিআই কোনও বেতন পাবেন না।ঘটনার সূত্রপাত বৌলাসিনি বিবেকানন্দ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত হাইটকে কেন্দ্র করে। দীর্ঘদিন সরকারি পরিষেবায় যুক্ত থাকার পর অবসর গ্রহণ করলেও তিনি তাঁর প্রাপ্য অবসরকালীন বেনিফ

দুই প্রবীণ প্যারালাইসিস আক্রান্ত ভোটারকে SIR শুনানির নোটিশ পাঠানোকে ঘিরে চরম ভোগান্তির ছবি উঠে এল পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে! পশ্চিম মেদিনীপুর

দুই প্রবীণ প্যারালাইসিস আক্রান্ত ভোটারকে SIR শুনানির নোটিশ পাঠানোকে ঘিরে চরম ভোগান্তির ছবি উঠে এল পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে!

মেদিনীপুর শহরের পালবাড়ি দুই প্রবীণ প্যারালাইসিস আক্রান্ত ভোটারকে SIR শুনানির নোটিশ পাঠানোকে ঘিরে চরম ভোগান্তির ছবি উঠে এল পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের শুনানি কেন্দ্র থেকে। শেষ পর্যন্ত শুনানি কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের মধ্যেই শুনানি প্রক্রিয়া সম্পন্ন করলেন AERO। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর জেলা শাসক দপ্তরের SIR শুনানি কেন্দ্রে। জানা যায়, মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকার বাসিন্দা সেখ মনিরুদ্দিন গত ছয় বছর ধরে প

SIR আবহে নতুন করে আতঙ্ক তৈরি হল পশ্চিম মেদিনীপুর জেলার  মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকার সংখ্যালঘু মানুষদের মধ্যে! পশ্চিম মেদিনীপুর

SIR আবহে নতুন করে আতঙ্ক তৈরি হল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকার সংখ্যালঘু মানুষদের মধ্যে!

SIR আবহে নতুন করে আতঙ্ক তৈরি হল মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকার সংখ্যালঘু মানুষদের মধ্যে। উল্লেখ্য ২৩৬ বিধানসভার ২৪০ নম্বর বুথের প্রায় ১২০০ ভোটারের মধ্যে ২৪৮ জনকে SIR এর নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন । যাদের মধ্যে অনেকেই রয়েছেন ৫০ ঊর্ধ । এর বাইরেও আরও একটি বিষয় নিয়ে তারা আতঙ্কিত কারণ শুনানির নোটিশে প্রত্যেকের ঠিকানা সম্পূর্ণ অন্য। ভোটার কার্ড, আধার কার্ডে তাদের ঠিকানা ১৮ নং ওয়ার্ডের পালবাড়ি থাকলেও শুনানির নোটিশে তাদের ঠিকানা দেওয়া হয়েছে তালপুকুর। আর তা

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের বীণাপাণি উচ্চ বালিকা বিদ্যালয়ে ফুড ফেস্টিভ্যাল! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের বীণাপাণি উচ্চ বালিকা বিদ্যালয়ে ফুড ফেস্টিভ্যাল!

আজ পড়াশুনোয় কারো মন নেই । শীতের দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে ম ম করছে গরম-গরম চিলি চিকেন আর স্টিম মোমোর গন্ধ। সঙ্গে পকোড়া, চাউমিন আরো কত লোভনীয় খাবার। যেন তাকালেই জিভে জল । প্রায় ৫০ টি স্টলে নানাবিধ খাবারের পসার মেলে বসেছে স্কুলের ছাত্রীরাই । দাঁতনের বীণাপাণি উচ্চ বালিকা বিদ্যালয়ে শুরু হয়েছে বাৎসরিক খাদ্যোৎসব "ফুড ফেস্টিভ্যাল ২০২৬" । এলাকার একমাত্র বালিকা বিদ্যালয়ে প্রায় ১২০০ ছাত্রী । তাদের অভিভাবরাও আজকে গর্বিত । মেয়েরা নিজ দায়িত্বে দোকান দিয়েছে যে। ছাত্রীর

বেঙ্গল সুপার লিগে শীর্ষে ভারতীয় ফুটবলে আবারও  ব্রাজিলিয়ান তারকা ব্যারেটো! পশ্চিম মেদিনীপুর

বেঙ্গল সুপার লিগে শীর্ষে ভারতীয় ফুটবলে আবারও ব্রাজিলিয়ান তারকা ব্যারেটো!

ফিরলেন, তিনি ফিরলেন! ভারতীয় ফুটবলে আবারও ব্রাজিলিয়ান তারকা ব্যারেটো। আবারও মাঠে বল পায়ে সেই চেনা ছন্দ। ডাগ আউটে চেনা ভঙ্গি। ফুটবলার নন, কোচ হিসেবে নতুন ভূমিকায় দেখা যাবে ব্যারেটোকে। ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বেঙ্গল সুপার লিগ ফুটবলে হাওড়া–হুগলি ওয়ারিয়র্সের কোচ হয়েছেন ব্যারেটো।জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ। টানটান লড়াই চলছে প্রতিটা ম্যাচেই। টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে সাপ-লুডোর খেলা চলছে। মঙ্গলবার মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে এফসি মেদিনীপুরকে ৫-০ গোলে হারাল হাওড়া-হুগলি ওয়ারিয়া

পঞ্চায়েত সমিতির উদ্যোগে চন্দ্রকোনারোডে নির্মিত নেতাজি মার্কেট কমপ্লেক্স বর্তমানে অসামাজিক কার্যকলাপের আঁতুড়ঘর বলে অভিযোগ? পশ্চিম মেদিনীপুর

পঞ্চায়েত সমিতির উদ্যোগে চন্দ্রকোনারোডে নির্মিত নেতাজি মার্কেট কমপ্লেক্স বর্তমানে অসামাজিক কার্যকলাপের আঁতুড়ঘর বলে অভিযোগ?

পঞ্চায়েত সমিতির উদ্যোগে চন্দ্রকোনারোডে নির্মিত নেতাজি মার্কেট কমপ্লেক্স বর্তমানে অসামাজিক কার্যকলাপের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা–৩ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে চন্দ্রকোনারোডের বিডিও অফিস সংলগ্ন এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের সুবিধা ও কর্মসংস্থানের লক্ষ্যেই এই মার্কেট কমপ্লেক্সটি তৈরি করা হয়েছিল। প্রথমদিকে বাজারটি ঘিরে ব্যবসায়ীদের মধ্যে আশার আলো দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই ছবি অনেকটাই বদলে গেছে। বর্তমানে এই মার্কেট কমপ্লেক্

মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় জাতীয় সড়কের ধারে থাকা একটি জলাশয় ভরাটকে ঘিরে নতুন করে বিতর্ক? পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় জাতীয় সড়কের ধারে থাকা একটি জলাশয় ভরাটকে ঘিরে নতুন করে বিতর্ক?

মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় জাতীয় সড়কের ধারে থাকা একটি জলাশয় ভরাটকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, কোনো রকম প্রশাসনিক অনুমতি ছাড়াই স্থানীয় একটি পূজা কমিটি মাটি ফেলে ওই পুকুরটি ভরাট করে দিচ্ছে। জাতীয় সড়কের ধারে থাকা এই ধরনের জলাশয় বা নয়ানজুলি বর্ষার সময় জল নিকাশির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তা উপেক্ষা করেই চলছে ভরাটের কাজ—এমনটাই অভিযোগ স্থানীয়দের। এই বিষয়ে প্রশ্ন করা হলে পূজা কমিটির এক সদস্য কার্যত অভিযোগের সত্যতা স্বীকার কর

পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ঋণের টাকা আত্মসাতের অভিযোগ, গৃহবধূকে খুঁটিতে বেঁধে নির্যাতন চালাল বলে অভিযোগ? পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ঋণের টাকা আত্মসাতের অভিযোগ, গৃহবধূকে খুঁটিতে বেঁধে নির্যাতন চালাল বলে অভিযোগ?

পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলের লুটুনিয়া গ্রামে এক গৃহবধূকে খুঁটিতে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা গৃহবধূর নাম মিঠু সিং। তিনি গ্রামের একটি স্ব-সহায়ক দলের সহ-দলনেত্রী। অভিযোগ, স্ব-সহায়ক দলের প্রায় তিন লক্ষ টাকার লোন তিনি আত্মসাৎ করেছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর একাধিকবার দলের সদস্যাদের মধ্যে আলোচনা হলেও অভিযুক্ত টাকা ফেরত দেননি বলে অভিযোগ। সোমবার দুপুরে পরিস্থিতি চরমে ওঠে। অভিযোগ, স্ব-সহায়ক

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার কলাইকুন্ডার অন্তর্গত একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার কলাইকুন্ডার অন্তর্গত একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড!

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড।পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুন্ডা অঞ্চলের শোভাপুরে একটি স্ক্র্যাপ এর গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৫ই জানুয়ারী সোমবার রাত প্রায় আটটা নাগাদ গুদামটিতে সম্ভবত শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। বলে স্থানীয় রা জানিয়েছেন। এর পরেই খবর দেওয়া হয় অগ্নি খড়গপুরের দমকল বাহিনী কিন্তু এত দূর থেকে আসতে গেলে অনেকটা পুড়ে যেতো। তাই পশ্চিম মেদিনীপুর জেলার আইএনটিটিইউসির জেলা সভাপতি তাড়াতাড়ি খবর দেয় রেশমি গ্রুপের পরিচালক অভিজিৎ চৌধু

পশ্চিম মেদিনীপুর জেলার  বেলদাতে প্রয়াত জাতীয় শিক্ষক শিবকালী মিশ্রের জন্মশতবর্ষ পূর্তি উদযাপন! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে প্রয়াত জাতীয় শিক্ষক শিবকালী মিশ্রের জন্মশতবর্ষ পূর্তি উদযাপন!

পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা প্রয়াত জাতীয় শিক্ষক শিবকালী মিশ্রের জন্মশতবর্ষ পূর্তি উদযাপন করল জন্মশতবর্ষ উদযাপন কমিটি ও স্মৃতি রক্ষা কমিটি। সোমবার ৫ জানুয়ারি শতজন্মবর্ষের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন ছিল বেলদা গঙ্গাধর একাডেমি স্কুলে। বিদ্যালয়ে অবস্থিত জাতীয় শিক্ষকের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এদিন তাঁর সহকর্মীদের সংবর্ধনা জানানো হয়েছে। সমাজে সাহিত্য ও সংস্কৃতি চর্চাকারী বিভিন্ন স্তরের মানুষদের সম্মান জানা

মেদিনীপুরে বিজেপির বাইক র‌্যালি ও পরিবর্তন সভা : রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষের! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে বিজেপির বাইক র‌্যালি ও পরিবর্তন সভা : রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষের!

৫ জানুয়ারি সোমবার মেদিনীপুরের সদর ব্লকের বাগের পুকুর থেকে এল্লাবনিউ পর্যন্ত বিজেপির পক্ষ থেকে এক বিশাল বাইক র‌্যালির আয়োজন করা হয়। এই বাইক র‌্যালিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষ। সকাল থেকেই বাইক র‌্যালিকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বিজেপির পতাকা হাতে নিয়ে শতাধিক বাইক র‌্যালিতে অংশ নেন দলীয় কর্মী ও সমর্থকরা। বাইক র‌্যালি শেষে এল্লাবনিতে এক ‘পরিবর্তন সভা’-র আয়োজন করা হয়। সেই সভাতেও

খড়গপুরে শ্রী গুরু সংঘের বাৎসরিক উৎসব! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে শ্রী গুরু সংঘের বাৎসরিক উৎসব!

নতুন বছর ২০২৬-এর শুরুতেই বাংলাজুড়ে কনকনে ঠান্ডার দাপট।যথাযোগ্য মর্যাদায় খড়গপুরের সুভাষপল্লীতে শ্রী গুরু সংঘের বাৎসরিক উৎসব পালিত হলো সিরিডি সাইবাবা মন্দিরে। প্রথম দিন সকালে খড়গপুরের সুভাষপল্লী থেকে শোভাযাত্রা সহকারে গুরুদেবের প্রতীকৃতি ও পাদুকা মঞ্চে আনা হয়। সংঘ পতাকা উত্তোলনের পর মাতৃ সংঘের অধিবেশন হয়। নেতৃত্ব দেন বাসনা ব্যানার্জি। এছাড়াও ছিলেন ইলা মন্ডল, উমা ঘোষ ও লীনা গোপ প্রমূখ। উৎসব পরিচালনায় অগ্রণী ভূমিকা নেন তপন বৈদ্য, মনোজ মাইতি, অতিস মাইতি, তারকনাথ ভট্টাচার্য আ

বাংলা জুড়ে যথাযথ মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন! পশ্চিম মেদিনীপুর

বাংলা জুড়ে যথাযথ মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন!

আজ ৫ই জানুয়ারি। সারা বাংলা জুড়ে যথাযথ মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন।১৯৫৫ সালের এই দিনেই জন্মগ্রহণ করেন তিনি। মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্যের নানা প্রান্তের পাশাপাশি মেদিনীপুরেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এই উপলক্ষে হাসপাতালে ভর্তি রোগীদের মধ

অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলার ইন্ডিয়ান যোগা ফেডারেশনের ৪৪তম ন্যাশনাল যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো! খেলা

অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলার ইন্ডিয়ান যোগা ফেডারেশনের ৪৪তম ন্যাশনাল যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো!

অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলার ইন্ডিয়ান যোগা ফেডারেশনের ৪৪তম ন্যাশনাল যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শ্রীবিশ্বজননী পারিষতা জিল্লেল্লামুদির আম্মার আশ্রমে। সমগ্ৰ ভারতের ১৮ টি রাজ্য থেকে ৬০৭ জন শিক্ষার্থীরা ১৬ টি বিভাগে পৃথকভাবে বালক ও বালিকারা অংশগ্রহণ করে। সারা ভারতের শতাধিক অফিসিয়াল এই প্রতিযোগিতা পরিচালনা করেন। পশ্চিমবঙ্গের ৪৮ জনের প্রতিযোগীর দল এতে অংশগ্রহণ করে যেখানে পশ্চিম মেদিনীপুর জেলার ৯ জন ছিল, এরা সকলেই বিশেষ স্থান অধিকার করে সাব জুনিয়র বালক - সূর্য মাইতি-৫ম,সাব জু

পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার এক নার্সিংহোমে ভুল চিকিৎসায় মৃত্যু গৃহবধূ! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার এক নার্সিংহোমে ভুল চিকিৎসায় মৃত্যু গৃহবধূ!

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠলো পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। ৪ঠা জানুয়ারি রবিবার ঘটনায় উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের একটি নার্সিংহোম চত্বরে। ঘটনায় জানা গিয়েছে বাখরাবাদ এলাকার এক গৃহবধূ শনিবার সন্ধ্যায় পেটের ব্যথা নিয়ে বেলদার ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। পরিবারের অভিযোগ ভুল চিকিৎসা করার কারণেই অস্বাভাবিক মৃত্যু হয়েছে ওই গৃহবধুর। মৃত্যু গৃহবধুর নাম সঙ্গীতা বি

আইআইটি খড়গপুর ইয়ং ইনোভেটরস প্রোগ্রাম! পশ্চিম মেদিনীপুর

আইআইটি খড়গপুর ইয়ং ইনোভেটরস প্রোগ্রাম!

৪ঠা জানুয়ারি রবিবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর দেশজুড়ে স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী চেতনা, সৃজনশীলতা এবং সামাজিক সচেতনতাকে উদযাপন করে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে ইয়ং ইনোভেটরস প্রোগ্রামের (ওয়াইআইপি) সপ্তম সংস্করণ সফলভাবে সম্পন্ন হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার, আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক ডঃ সুমন চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন অধ্যাপক আনন্দরূপ ভট্টাচার্য এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভা

বৃদ্ধাশ্রমে কেক কেটে নিজের জন্মদিন পালন করলো সমাজসেবী  অনয় মাইতির একমাত্র কন্যা সুচি মাইতি! পশ্চিম মেদিনীপুর

বৃদ্ধাশ্রমে কেক কেটে নিজের জন্মদিন পালন করলো সমাজসেবী অনয় মাইতির একমাত্র কন্যা সুচি মাইতি!

বৃদ্ধাশ্রমের চার দেয়ালের মাঝে প্রিয় সন্তানের জন্য মুখ লুকিয়ে নীরবে কাঁদছেন বাবা-মা! অতীতের সুখ-গল্প আঁকড়ে ধরে বুকে পাথর চেপে জীবনযাপন করছেন। আজ বড় অসহায় তারা। মেদিনীপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বৃদ্ধাশ্রম—নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ক্রন্দনরত মায়ের মুখ। যে মা সারাজীবন সন্তানদের মানুষ করে তোলার পর জীবনের শেষ প্রান্তে ছেলে বউয়ের ভালোবাসা ও যত্ন নেওয়ার সময় , আর সেই সময় মা-দেরকে আশ্রয় নিতে হয় বৃদ্ধাশ্রম। আজকের সমাজে যেখানে জন্মদিন মানেই কেক

পশ্চিম মেদিনীপুরে সিপিএমের ডাকে অনুষ্ঠিত হলো ‘বাংলা বাঁচাও যাত্রা’! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরে সিপিএমের ডাকে অনুষ্ঠিত হলো ‘বাংলা বাঁচাও যাত্রা’!

পশ্চিম মেদিনীপুরে সিপিএমের ডাকে রবিবার,৪ জানুয়ারী বিকেলে অনুষ্ঠিত হলো ‘বাংলা বাঁচাও যাত্রা’। কেরানিতলা চক থেকে র‍্যালি শুরু হয়ে দেওয়ান বাবার চক, মিয়াবাজার ও নিমতলা হয়ে বটতলা চকে গিয়ে শেষ হয়। এই র‍্যালিতে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমসহ দলের জেলা ও রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। মিছিল শেষে বটতলা চকে এক জনসভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন মহম্মদ সেলিম।মন্দির–মসজিদ নিয়ে নয়, রাজনীতি হোক মানুষের স্বার্থে’—এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচ

পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা,সরকারি বাসের তলায় মারুতি ভ্যান! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা,সরকারি বাসের তলায় মারুতি ভ্যান!

রবিবার,৪ জানুয়ারী পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের মাদপুরের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, লাল সিগন্যালে একটি সরকারি যাত্রীবাহী বাস থামানো হয়েছিল। তার ঠিক পিছনে একটি মারুতি গাড়িও থামানো হয়েছিল। ওই মারুতি গাড়িতে চালক এবং একটি শিশু সহ পাঁচজন ছিলেন। হঠাৎ করেই বেপরোয়া ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যালে দাঁড়িয়ে থাকা মারুতি গাড়িটিকে ধাক্কা দেয়। ফলে মারুতি গাড়িটি সরকারি বাসের নিচে চলে যায়। এবং গাড়িটিও সম্পূর্ণ দুমড়ে মুচড়ে য

বালি পাচারে ১৪৫ কোটির দুর্নীতি! পশ্চিমবঙ্গ

বালি পাচারে ১৪৫ কোটির দুর্নীতি!

রাজ্যজুড়ে বহুল চর্চিত বালি পাচার মামলায় তৎপরতা বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ধৃত ব্যবসায়ী অরুণ শরাফসহ অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের ঠিক ৬০ দিনের মাথায় ব্যাংকশালের বিশেষ আদালতে চার্জশিট পেশ করল তারা। সূত্রের খবর, মোট ১৮ অভিযুক্তের নাম রয়েছে চার্জশিটে। । চার্জশিটে ১৮ অভিযুক্তের মধ্যে রয়েছে ১৪টি সংস্থার নামও। শনিবার জমা দেওয়া এই চার্জশিটে জিডি মাইনিংসহ মোট ১৪টি সংস্থার নাম উল্লেখ করা হয়েছে। ইডির দাবি অনুযায়ী, এই দুর্নীতির জাল এতটাই বিস