পশ্চিম মেদিনীপুর
চন্দ্রকোনা ২ রামজীবনপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাঁসা-পিতলের পালিশের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড!
১৮ই ডিসেম্ব,বৃহস্পতিবার ভোর রাতে চন্দ্রকোনা ২ রামজীবনপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বনডাঙ্গা এলাকায় কাঁসা-পিতলের পালিশের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরেই এই আগুন লাগে। ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ ও পৌর প্রশাসনের আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থলে পৌঁছেছে চন্
খড়গপুরে "আমাদের পাড়া- আমাদের সমাধান" রাস্তা নির্মাণ নিয়ে রেল-পৌরসভা সংঘর্ষ, ২৭ নম্বর ওয়ার্ডে উত্তেজনা!
খড়গপুর শহরের রেল প্রশাসন এবং পৌর কর্পোরেশনের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন আবারও প্রকাশ্যে এসেছে। বুধবার রাজ্য সরকারের "আমাদের পাড়া, আমাদের সমাধান" প্রকল্পের আওতায় ২৭ নম্বর ওয়ার্ডে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, রেল কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেওয়ার সময় নির্মাণ কাজ সুষ্ঠুভাবে চলছিল। 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচিতে কাজ চলাকালীন বাধা দেওয়ার অভিযোগ উঠল রেলের বিরুদ্ধে। রেলের IOW-র আধিকারিকরা গিয়ে বাধা দেন বলে অভিযোগ। পরে সেখা
খড়্গপুর গ্রামীণের পাঁচরুলিয়ায় মিলন মেলার উদ্বোধন!
১৬ই ডিসেম্বর খড়গপুর গ্রামীনের পাঁচরুলিয়ায় ১৬তম বর্ষের মিলনমেলা অনুষ্ঠিত হলো । এদিনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, খড়গপুর গ্রামীন বিধায়ক দিনেন রায়, আইএনটিটিইউসির জেলা সভাপতি গোপাল খাটুয়া, সভাপতি সুব্রত বেরা ,সেক্রেটারি কাঞ্চন মাসান্ত, সম্পাদক শশাঙ্ক খাটুয়া,খড়গপুর শহরের বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত, দেবব্রত বেরা ও আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজু ব
রক্তের শীতকালীন সংকট মেটাতে এগিয়ে এলো স্পন্দন হাসপাতাল!
বিভিন্ন কারণে এই মুহূর্তে গোটা রাজ্যের পাশাপাশি অবিভক্ত মেদিনীপুর জেলাতে রক্তের সংকট চলছে। রক্তের এই সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুরের শহরের স্পন্দন হাসপাতাল। বুধবার স্পন্দন হাসপাতালে উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির রক্তদান করে ৬২ জন রক্তদাতা। এঁরা সকলেই স্পন্দন পরিবারের সদস্য। স্পন্দন পরিবারের চিকিৎসক,নার্স, স্বাস্থ্যকর্মী, আধিকারিক , নিরাপত্তা রক্ষী সহ অন্যান্যরা রক্তদান করেন। রক্তদাতাদের অর্ধেক ছিলেন মহিলা। শিবিরে সবাইকে স্বাগত জানান স্পন্দনের অন্যতম ডিরেক্টর মন
খড়গপুরের টাউন পুলিশ, মহিলা পুলিশ এবং ট্র্যাফিক পুলিশের উদ্যোগে সিপিআর প্রশিক্ষণ কর্মসূচি!
কেউ অসুস্থ হয়ে জ্ঞান হারালে, তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে বা শ্বাস প্রশ্বাস চালু না থাকলে, সেই ব্যক্তিকে সিপিআর দিতে হয়। সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেড, খড়গপুর ডিভিশন ১৫ই ডিসেম্বর খড়গপুরের টাউন থানা প্রাঙ্গণে টাউন পুলিশ, মহিলা পুলিশ এবং ট্র্যাফিক পুলিশের উদ্যোগে পদমর্যাদার কর্মীদের জন্য সফলভাবে একটি সিপিআর প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হলো। পুলিশ কর্মীদের মধ্যে জীবন রক্ষাকারী প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে খড়গপুর মহিলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিভা হালদারের অনুরোধ
মেদিনীপুর বিধানসভার ১৭৭ নম্বর বুথের তথ্য দেখে চোখ কপালে উঠছে!
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য খসড়া তালিকা প্রকাশিত হলো । রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কার্যালয় থেকে ১৬ই ডিসেম্বর মঙ্গলবার সকালে,এই খসড়া তালিকা প্রকাশ করা হয়। খসড়া ভোটার তালিকার পাশাপাশি, যে সমস্ত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁদের সম্পূর্ণ তথ্যও এই তালিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তালিকাটি প্রকাশিত হওয়ার পরপরই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের ২৩৬ নম্বর বুথের তথ্য দেখে সবাই বিস্মিত হন। ২০২৫ সালের বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের (এসএসআর) পূর্ববর্
বেলদা কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের কর্মসূচি!
নয়া শিক্ষানীতিতে পড়ুয়াদের ইন্টার্নশিপ বাধ্যতামূলক। সেই বাধ্যতামূলক শিক্ষাতে পড়ুয়াদের বৃত্তিমূলক প্রশিক্ষণের আয়োজন করেছিল বেলদা কলেজ। দশদিনের প্রশিক্ষণ শেষে সোমবার তাদের সেই কাজের প্রদর্শনী হয়ে গেল। কলেজ এদিন সেজে উঠেছিল দশদিনের প্রশিক্ষণে শেখা পড়ুয়াদের নানান কাজে। পাশাপাশি সেই উৎপাদিত সামগ্রীর বিক্রিরও ব্যবস্থা রেখেছিল পড়ুয়ারা। কলেজ কর্তৃপক্ষ জানাচ্ছে, মূলত তৃতীয় সেমিস্টারের সাত শতাধিক পড়ুয়াদের নিয়ে এই প্রশিক্ষণ চলে। সময় ধরা ছিল ১২০ঘন্টা। অনুষ্ঠানে উপস্থিত ছিল
চন্দ্রকোনা রোড রেলগেটের দীর্ঘ জ্যামে নাকাল জনজীবন, স্থায়ী সমাধানের দাবিতে রেল কর্তৃপক্ষকে ডেপুটেশন!
চন্দ্রকোনা রোড এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের এক মারাত্মক সমস্যায় পরিণত হয়েছে চন্দ্রকোনা রোড রেলগেটের যানজট। ব্যস্ততম এই রাস্তায় দিনের পর দিন দীর্ঘ সময় ধরে রেলগেট বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ। রেলগেট সংলগ্ন এলাকায় রয়েছে একাধিক স্কুল ও একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, যার ফলে পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেলগেট দীর্ঘক্ষণ বন্ধ থাকার কারণে স্কুল পড়ুয়ারা নিয়মিতভাবে সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারছে না। অভিভাবকরাও চরম উদ্বেগে
আইআইটি খড়গপুর উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের ওমাহায় সহযোগিতা প্রযুক্তি কীভাবে স্বাস্থ্যসেবার চেহারা বদলে দিচ্ছে!
স্বাস্থ্যসেবা প্রযুক্তির অগ্রগতি এবং গ্রহণ স্বাস্থ্যসেবার ভবিষ্যৎকে রূপ দিচ্ছে কারণ এটি জটিলতা প্রতিরোধ করে, নতুন থেরাপিউটিক পদ্ধতি, চিকিৎসার বিকল্প এবং ওষুধ তৈরি করে।আইআইটি খড়গপুর মার্কিন যুক্তরাষ্ট্রের ওমাহায় একটি উল্লেখযোগ্য এবং দূরদর্শী সহযোগিতা সফলভাবে সম্পন্ন করেছে, যা এর বিশ্বব্যাপী শিক্ষা ও গবেষণার পদচিহ্নকে আরও শক্তিশালী করেছে। খড়গপুর আইআইটি পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তীর নেতৃত্বে এই উচ্চ-স্তরের সফরে প্রযুক্তি, চিকিৎসা এবং সামাজিক প্রভাবের ছেদ সম্পর্কে অর্থপূর্ণ
পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ধানের জমির থেকে বিপুল কার্তুজ উদ্ধার, এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য!
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অন্তর্গত গামারিয়া এলাকায় ধানের জমির আল থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ১৫ই ডিসেম্বর সোমবার সকালে জমির আল কাটার কাজ করতে গিয়ে এলাকার কয়েকজন বাসিন্দা মাটির নিচে প্যাকেট প্যাকেট কার্তুজ দেখতে পান। বিষয়টি বুঝতে পেরেই আতঙ্কিত হয়ে তাঁরা দ্রুত খবর দেন শালবনী থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মাটির নিচে পোঁতা অবস্থায় থাকা একাধিক ব্যাগ উদ্ধার করা হয়, যার ভিতরে বিপুল পরিমাণ কা
সুবর্ণরেখা নদীতীরে অনুষ্টিত হলো সুবর্ণরেখা কবিতা উৎসব!
১৪ই ডিসেম্বর রবিবাসরীয় ছুটির দিনে কবিতা উৎসব বসেছিলো দাঁতনের সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত বেলমূলা গোল্ডেন ইকো পার্কে। চতুর্থ বর্ষের সুবর্ণরেখা কবিতা উৎসব হয়ে গেলো সুবর্ণরেখা নদীর চরে। প্রতিকথা সাহিত্য পত্রিকার উদ্যোগে ছিলো এই আয়োজন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি, লেখকেরা উপস্থিত ছিলেন। কবিতা পাঠের পাশাপাশি হয়েছে গান। এদিন প্রতিকথা পত্রিকার ৩১তম বর্ষ সংখ্যা প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছেন জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমানী সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানের সঞ্চালনা
কলকাতা
খামখেয়ালি শীতের দাপটে বাংলা, কুয়াশার সতর্কতা জারি!
অগ্রহায়ণের শেষ লগ্নেই কলকাতা-সহ গোটা বাংলায় শীতের দাপটে সাময়িক ছেদ। কয়েকদিন একটানা স্বাভাবিকের নীচে তাপমাত্রা থাকার পর ফের খানিকটা ঊর্ধ্বমুখী পারদ। আবহাওয়াবিদদের মতে, এই ওঠানামার নেপথ্যে রয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাব। আগামী কয়েকদিন জুড়েই এমন খামখেয়ালি শীত চলবে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে রয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত। এরই মধ্যে আগামী ১৭ ড
পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে অবলা পশু তথা কুকুর ও বিড়ালের উপর যেভাবে অত্যাচার বাড়ছে,তার জন্য সচেতন শিবির!
অবলা প্রাণীর উপর অত্যাচার একটি পারিবারিক,মানবিক এবং সামাজিক অবক্ষয়।পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে অবলা পশু তথা কুকুর ও বিড়ালের উপর যেভাবে অত্যাচার বাড়ছে,তার জন্য সচেতন শিবির ও একটি পথসভা করা হলো। এই ধরনের নিষ্ঠুরতার দৃশ্য খুব সাধারণ, আর এগুলো কখনো খবরের শিরোনামও হয় না। রাস্তার কুকুর থেকে শুরু করে বিড়াল, প্রত্যেকেই প্রতিদিন এই ধরনের নির্যাতনের শিকার হয়। কিন্তু কোনো কারণ ছাড়াই কেন মানুষ অসহায় এই প্রাণীগুলোর ক্ষতি করতে বা তাদের কষ্ট দিতে চায়। লক্ষ্য একটাই সমাজকে সুরক্ষিত রাখা
পশ্চিম মেদিনীপুর
কেশপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: শর্ট সার্কিটে পুড়ল বাড়ি-গোয়ালঘর, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু তিন গরুর
কেশপুর ব্লকের মুগবসান অঞ্চলের ঝেঁটা জাম্বোনি বুথ এলাকায় গত কাল রাত প্রায় ১২টা নাগাদ বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় শেখ সামসের আলীর বাড়িতে আগুন লেগে ঘর সহ গোয়ালঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে পুড়ে মারা যায় তিনটি গরু। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ মিটারে শর্ট সার্কিট হওয়ার পর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গরুগুলিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনায় পরিবারটি চরম আর্থিক ক্ষতির মুখে
বন বিভাগ এবং পুলিশের মধ্যে সমন্বয়ের কারণে ২৬টি হাতিকে গড়বেতা পার করানো হয়!
১৩ই ডিসেম্বর শনিবার গভীর রাত থেকে একটি ‘হুলা পার্টি’ (হাতি তাড়ানোর জন্য গঠিত একটি দল), বন বিভাগ এবং গড়বেতা পুলিশের উপস্থিতিতে ২৬টি হাতিকে গড়বেতা থেকে হুমগড় বনের দিকে নিরাপদে পার করানো হয়।শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া এই অভিযানে দীর্ঘ সময় ধরে নজরদারি চালানো হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে গড়বেতা ও আশপাশের এলাকায় হাতির দল ঘোরাফেরা করছিল। ফলে চাষের জমি ও জনবসতিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত হুলা পার্টিকে নামানো হয়। পাশাপাশি স্থানীয় পুলিশ প
গান্ধী মিশন ট্রাস্টের উদ্দেশ্যে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের আত্মপ্রকাশ সভা!
পথ চলা শুরু হয়েছিল উত্তর ভারতীয় বঙ্গ সাহিত্য সম্মেলন থেকে। এর পরে পেরিয়ে গিয়েছে দীর্ঘ সময়, পাল্টেছে নামও। তবে, অব্যাহত রয়েছে তার কাজ। শতবর্ষের আঙিনায় দাঁড়িয়ে সমানভাবে বাংলা সাহিত্য ও সংস্কৃতির চর্চা করে চলেছে আজকের নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন। ঘাটাল গান্ধী মিশন ট্রাস্টের উদ্দেশ্যে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের আত্মপ্রকাশ সভা অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাল গান্ধী মিশন ট্রাস্টের কর্নধার নারায়ণ ভট্টাচার্য (নারায়ণ ভাই)।এই মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রী
পশ্চিম মেদিনীপুরের লোক আদালতে ১ দিনে ৪০০০ মামলার নিষ্পত্তি!
পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন আদালত প্রাঙ্গনে ২০২৫ সালের চতুর্থ জাতীয় লোক আদালত সফলভাবে অনুষ্ঠিত হলো। মেদিনীপুর, খড়্গপুর, দাঁতন, গড়বেতা ও ঘাটাল আদালত চত্বরে একযোগে এই লোক আদালতের আয়োজন করা হয়। চাষের জন্য ঋণ করেছিলেন। সুদ-সহ লোন বাকি ছিল প্রায় ১ লক্ষ ৭৬ হাজার টাকা। তা শোধ করতে না পারায় পশ্চিম মেদিনীপুর জেলার লোক আদালতের দ্বারস্থ হয়েছিলেন বছর সত্তরের বৃদ্ধ। শনিবার লোক আদালতের বিচারকরা তাঁকে মাত্র ১০ হাজার টাকা পরিশোধ করার নির্দেশ দেন। এটা একটা ঘটনা মাত্র। ২০২৫ সালের চ
মেদিনীপুর থেকে লালগড়গামী একটি যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনার!
মেদিনীপুর থেকে লালগড়গামী একটি যাত্রীবাহী বাস শনিবার বার সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিট নাগাদ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। শালবনী থানার অন্তর্গত ভাত মোড়ের কাছে চলন্ত অবস্থায় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি খোলা মাঠে উল্টে যায়। দুর্ঘটনার তীব্রতায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বাসে থাকা একাধিক যাত্রী এই দুর্ঘটনায় আহত হন বলে খবর। দুর্ঘটনার পর কান্না ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থ
পশ্চিম মেদিনীপুর
নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার খড়্গপুরের বিজেপি নেতা দীপসোনা!
নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হলেন এক বিজেপি নেতা। ধৃত ব্যক্তির নাম দীপসোনা ঘোষ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দীপসোনা ঘোষের বাড়ি খড়গপুর শহরেই। অভিযোগ, চলতি বছরের অক্টোবর মাসে এক বিবাহিত মহিলার নাবালিকা কন্যাকে যৌন নিগ্রহ করেছেন তিনি। নাবালিকা কন্যার সঙ্গে অশালীন আচরণ ও যৌন হেনস্থার অভিযোগ উঠ
লোকালয়ে ময়াল সাপের আনাগোনা আতঙ্ক ও সচেতনতার মেলবন্ধন!
সাম্প্রতিককালে, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের চাঁদমুড়া গ্রাম ও তার বিভিন্ন প্রান্তে আড়াবাড়ী এলাকায় ময়াল সাপ দেখা পাওয়া যাচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্কের জন্ম দিয়েছে। মূলত বন জঙ্গলের বাসিন্দা হলেও, খাদ্যের অভাব বা বাসস্থান ধ্বংসের কারণে এরা লোকালয়ে প্রবেশ করছে, যা পরিবেশের ভারসাম্যহীনতার একটি ইঙ্গিত।বন থেকে বেরিয়ে আসা ময়াল সাপগুলি আকারে বিশাল হওয়ায় মানুষের মধ্যে ভয় আরও বাড়ছে। সম্প্রতি, সুন