পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের মেদিনীপুর–লালগড় রাজ্য সড়কের রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা!
পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের মেদিনীপুর–লালগড় রাজ্য সড়কের চ্যাঙশোল থেকে কয়মা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভে ফুঁসে উঠল গ্রামবাসীরা। দের বছরের বেশি সময় ধোরে রাজ্য সড়ক টি পরিণতো হয়েছে নানা আকারের খানা খন্দে, যেন গ্রামীণ কাঁচা রাস্তাকে ও হার মানাবে।এই ভগ্নো দশার জেরে প্রায়ই ঘোটে দুর্ঘটনা। অভিযোগ, জরুরি রোগীদের হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হানি পর্যন্ত ঘটছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুল, কলেজের পড়ুয়াদের যাতায়াতও হয়ে
খড়গপুর শহরে ফোর্স কোম্পানি ট্রাভেলার মনোবাস উদ্বোধন!
ফোর্স ট্রাভেলার হলো ভারতের বিখ্যাত গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্স মোটরস (Force Motors)-এর তৈরি একটি জনপ্রিয় হালকা বাণিজ্যিক যান (LCV), যা মূলত যাত্রী পরিবহন ও মালপত্র বহনের কাজে ব্যবহৃত হয়। বৃহস্পতিবার ,১১ ডিসেম্বর ফোর্স মোটরস কোম্পানির ৪১ সিটের ট্রাভেলার মনোবাসের উদ্বোধন হলো খড়গপুর শহর পার্শ্বস্ত চৌরঙ্গীর ওন্ডার ইন হোটেলে। আকর্ষণীয় মাইলেজ, অত্যন্ত আরামদায়ক, নিরাপদ ও অতি উন্নত মানের এই বাসটি উদ্বোধনে কোম্পানি থেকে আসেন কে কে ডাগা, অমল জালানি, সৌভিক ঘোষ, বিশ্বজিৎ মুখার্জি, সঞ
দাঁতন স্টেশনে জগন্নাথ এক্সপ্রেসের পুনরায় দাঁড় করানোর জন্য সংসদে প্রশ্নোত্তর পর্বে তুলে ধরলেন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া!
সংসদ ভবনে দাঁতন স্টেশনে পুনরায় যাতে জগন্নাথ এক্সপ্রেস ট্রেনটি হল্ট করে সেই সমস্যা সংক্রান্ত বিষয়টি প্রশ্নোত্তর পর্বে তুলে ধরলেন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া। একাধিকবার স্থানীয় পঞ্চায়েত, প্রশাসন, শাসকদল ও এলাকার মানুষ একত্রিত হয়ে রেলমন্ত্রকে একাধিকবার আবেদন জানিয়েছেন। রেল অবরোধও হয়েছিল। কিন্তু তারপরেও কোনও কাজ হয়নি। সম্প্রতি এনিয়ে এলাকার সাংসদ জুন মালিয়াকে জানানো হয়। তিনি এর আগেও সংসদে এনিয়ে সরব হয়েছিলেন। ১১ই ডিসেম্বর বুধবার ফের সংসদ চলাকালীন প্রশ্নোত্তর পর্বে সরব হন লো
ডালমিয়া ভারত গ্রুপ টেকসই উন্নয়ন ও সেবার উপর বিশেষ গুরুত্ব দিয়ে ‘সেবা দিবস’ উদযাপন কর্মসূচী!
ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সিমেন্ট ও চিনি উৎপাদনকারী সংস্থা ডালমিয়া ভারত গ্রুপ তাদের শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা জয় দয়াল ডালমিয়া জির ১২১তম জন্মবার্ষিকী স্মরণে ভারতজুড়ে তাদের সমস্ত কার্যক্ষেত্রে ‘সেবা দিবস’ পালন করেছে। জয় দয়াল ডালমিয়া জির একজন দূরদর্শী শিল্পপতি এবং সমাজসেবী ছিলেন যার জীবন ছিল অটল মূল্যবোধ এবং নিঃস্বার্থ সেবার উপর ভিত্তি করে। ৪ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ভারত জুড়ে গ্রুপের ২৫টি স্থানে, যার মধ্যে রয়েছে উৎপাদন ইউনিট, আঞ্চলিক অফিস এবং কর্পোরেট অফিস, আয়োজিত সেবা দ
শীতের গভীর রাতের বেআইনি কাঠ পাচার চক্র!
মেদিনীপুর শহরে শীতের গভীর রাতের নীরবতা ভেদ করে ফের মাথা তুলল বেআইনি কাঠ পাচার চক্র। তবে তাদের দুঃসাহসিক ওই প্রচেষ্টা ভেস্তে দিল বনদপ্তরের দ্রুত তৎপরতা। বনদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতের অন্ধকারকে সরাসরি সুযোগ হিসেবে ব্যবহার করে পাচার কারীরা জঙ্গল থেকে গাছ কেটে ইঞ্জিন টলি ও পিকআপ ভ্যানে করে কাঠ বোঝাই করছিল চারটি গাড়ি। লক্ষ্য ছিল শহরের বাইরে কাঠ পাচার করা। ঠিক সেই সময়ই নিয়মিত নজরদারি চালানোর সময় বনকর্মীরা সন্দেহজনক গতিবিধি দেখে ধরে ফেলেন। অভিযানে আটক হয় ইঞ্জিন
মেদিনীপুর পৌরসভার উদ্যোগে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের অধীনে ২১টি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের কর্মসূচী!
মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের অধীনে বৃহস্পতিবার মেদিনীপুর পৌর এলাকায় শুরু হল ২১টি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের পথ চলা। ১৮ নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকায় এক সুশৃঙ্খল অনুষ্ঠানের মাধ্যমে এই কাজগুলোর শুভ সূচনা করেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক সন্দীপ টুডু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জী,পশ্চিম মেদিনীপুর জেলার এডিএম জি সন্দীপ টুডু, মেদিনী
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে কেপমারির ঘটনায় খড়গপুর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ!
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে লক্ষাধিক টাকা কেপমারির ঘটনায় আগেই গ্রেপ্তার করা হয়েছিলো এক দম্পতিকে। এবার খড়গপুর থেকে গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। ধৃতের নাম শেখ রাজু। মঙ্গলবার তাকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। দাসপুর থানার পুলিশ জানিয়েছে এক লক্ষ টাকা কেপমারির ঘটনায় আগেই দাসপুরের এক দম্পতিকে গ্রেপ্তার করেছিলো পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ ও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খড়গপুরের বাসিন্দা শেখ রাজুর নাম পাওয়া যায়। তাকেই সোমবার রাত
পশ্চিম মেদিনীপুরে নাড়াজোল রাজ কলেজের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কর্মশালা!
১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। রাষ্ট্রসংঘ ঘোষিত দিনটি আমাদের আবারও মনে করিয়ে দেয় অধিকার সুরক্ষার মৌলিক প্রয়োজনীয়তা কী। ২০২৫ সালে মানবাধিকার দিবসের প্রতিপাদ্য— 'মানবাধিকার: আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য'। এই বার্তাটি শুধু একটি থিম নয়। বরং আজকের আন্তর্জাতিক অস্থিরতা এবং অনিশ্চয়তায় ভরা সময়ের এক বাস্তব সত্য। তাই বুধবার পশ্চিম মেদিনীপুরে নাড়াজোল রাজ কলেজের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপু
পশ্চিম মেদিনীপুর
খড়গপুর গেট বাজার এলাকাতে রাতের অন্ধকারে দোকান লুঠপাট,পরের দিন পুলিশের তৎপরতায় গ্রেফতার দুস্কৃতিরা !
খড়গপুর গেট বাজার এলাকাতে রাতের অন্ধকারে দোকান লুঠপাট,পরের দিন পুলিশের হাতে গ্রেপ্তার দুস্কৃতিরা। তার সঙ্গে তৎপরতায় সমস্ত কিছু উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার ৯ই ডিসেম্বর সাত সকালে দোকান খুলতেই কান্নায় ভেঙে পড়লেন পশ্চিম মেদিনীপুরে খড়গপুর গেট বাজার এলাকাতে এক ব্যবসায়ী সন্তোষ সাহু। দোকানের শাটার খুলতেই দেখেন দোকানের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার পর দোকানের ক্যাশবাক্সের তালা খোলে। তার দাবি, বাক্সের মধ্যে থাকা প্রায় ৮0 হাজার টাকা নেই । দোকানে থাকা দামি চকলেট, সিগারে
পশ্চিম মেদিনীপুর
খড়্গপুর ইন্দার বৃদ্ধাশ্রমে সাহায্যার্থ এসবিআই পেনশনার্স অ্যাসোসিয়েশনের!
খড়গপুর শহরের ইন্দার পারুল বৃদ্ধাশ্রম বর্তমানে আনন্দ নিকেতনের ১১ জন আশ্রমিককে একদিনের খাদ্য দিয়ে সাহায্য করলেন খড়গপুর ইউনিটের এসবিআই পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। ইন্দা বিদ্যাসাগর পুরের প্রান্তিক ক্লাব পার্শস্থ্য এই বৃদ্ধাশ্রমে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের ও বিরল রোগে আক্রান্ত বাচ্চাদের নিখরচায় থাকার ব্যবস্থা করেছেন এই কেন্দ্রের কর্ণধার তথা সমাজসেবী রঘুনন্দন হালদার। তিনি বলেন-অসহায় এই মানুষদের দেখাশোনার জন্য শেষ সম্বল টুকুও দান করে দিয়েছি। বর্তমানে ভাড়া বাড়িতে থাকলেও প
পশ্চিম মেদিনীপুরে খড়গপুর গেট বাজার এলাকাতে রাতের অন্ধকারে দোকান লুঠপাট!
মঙ্গলবার ৯ই ডিসেম্বর সাত সকালে দোকান খুলতেই কান্নায় ভেঙে পড়লেন পশ্চিম মেদিনীপুরে খড়গপুর গেট বাজার এলাকাতে এক ব্যবসায়ী সন্তোষ সাহু। মঙ্গলবার সাত সকালে দোকানের শাটার খুলতেই দেখেন দোকানের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার পর দোকানের ক্যাশবাক্সের তালা খোলে। তার দাবি, বাক্সের মধ্যে থাকা প্রায় ৮0 হাজার টাকা নেই । দোকানে থাকা দামি চকলেট, সিগারেট ও বেশ কিছু জিনিসপত্র নেই। ৮ই ডিসেম্বর সোমবার ঠান্ডার মধ্যে রাত্রে দোকানের উপরের টিন ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ।দোকানে রয়
বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগে মঙ্গলবার বিকেলে হঠাৎই আগুন!
মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগে মঙ্গলবার বিকেলে হঠাৎই আগুন লাগায় মুহূর্তে উত্তেজনা ছড়ায় স্কুলজুড়ে। বিদ্যালয় প্রাঙ্গণের ভেতরে থাকা মাল্টি জিম ঘর থেকেই প্রথমে ধোঁয়া ও আগুনের শিখা বেরোতে দেখা যায়। স্কুল ছুটির ঠিক আগেই ঘটনার সময় প্রাঙ্গণে প্রচুর ছাত্র থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষক ও কর্মীদের তৎপরতায় দ্রুত ছাত্রদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত স্কুলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিক তদন্তে অনু
বিএলআরও অফিসের মধ্যেই ধারালো অস্ত্র নিয়ে হামলার শিকার হলেন অফিসের এক অস্থায়ী কর্মী!
মেদিনীপুর সদর বিএলআরও অফিসের মধ্যেই ধারালো অস্ত্র নিয়ে হামলার শিকার হলেন অফিসের এক অস্থায়ী কর্মী। আহত কর্মীর নাম আসতু মল্লিক। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা নাগাদ এক ব্যক্তি অফিসে ঢুকে হঠাৎই তাঁর উপর হামলা চালায়। ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা হকচকিয়ে যান। হামলাকারী মুহূর্তের মধ্যে অফিস থেকে চম্পট দেয়।রক্তাক্ত অবস্থায় আসতু মল্লিককে তড়িঘড়ি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ না হলেও
পশ্চিম মেদিনীপুরে প্রায় ৪৪ হাজার ভোটারের হদিস নেই!
পশ্চিম মেদিনীপুরে প্রায় ৪৪ হাজার ভোটারের হদিস নেই—জেলা প্রশাসনের খাতায় এরা ‘অ্যাবসেন্ট’ বা ‘আনট্রেসেবল’ ভোটার হিসেবে চিহ্নিত। এর মধ্যে শুধু খড়গপুর শহরেই প্রায় ২৫ হাজার,আর মেদিনীপুর শহরে প্রায় ৫ হাজার ভোটারের খোঁজ মেলেনি। সোমবার বিকেল পর্যন্ত জেলার সর্বশেষ পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য। জেলাশাসক বিজিন কৃষ্ণা স্বীকার করেছেন, এই বিপুল সংখ্যক ভোটারের খোঁজ পাওয়া যায়নি। তবে ঠিক কী কারণে এমন পরিস্থিতি তৈরি হল, তা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেননি তিনি। এই ইস্যুতে রাজনৈ
মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে পশ্চিম মেদিনীপুরে জেলাশাসক!
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। জেলাশাসকের দায়িত্ব গ্রহণের পরেই প্রথমবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন বিভাগ পরিদর্শন করলেন তিনি। পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন হাসপাতাল সুপার ইন্দ্রনীল সেন। এদিন দুপুর নাগাদ হাসপাতালে ক্যাথলের থেকে শুরু করে মাতৃমা বিভাগ, আই সি ইউ সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। কিভাবে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা আরো উন্নত করা যায়, যে সমস্ত ঘাটতি রয়েছে সেগ
খড়্গপুর পৌরসভায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ১৩৪৯ টি প্রকল্পের শুভ সূচনা!
৮ই ডিসেম্বর সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় খড়গপুর পৌর এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ২৭০ টি বুথে প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে ১৩৪৯টি প্রকল্পের শুভ সূচনা অনুষ্ঠান হল। পৌরসভা প্রাঙ্গনে এদিন উপস্থিত ছিলেন চেয়ারপারসন কল্যাণী ঘোষ। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন-আপাতত প্রথম পর্যায়ে এই প্রকল্পে ১৫কোটি টাকা এসেছে। প্রত্যেক কাউন্সিলর কে বলব আপনার এলাকায় কাজ ঠিকভাবে হচ্ছে কিনা তা দেখবেন। মঞ্চে উপস্থিত ছিলেন উপ পৌর প্রধান তৈমুর আলী, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরক
খড়গপুর আইআইটির উদ্যোগে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৫ কর্মসূচি!
৮ই ডিসেম্বর সোমবার খড়গপুর আইআইটির উদ্যোগে হার্ডওয়্যার সংস্করণের গ্র্যান্ড ফিনালে উদ্বোধন হলো।এটা চলবে ৮ই ডিসেম্বর থেকে ১২ই ডিসেম্বর 2025 পর্যন্ত ।এই বছরের সংস্করণটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জুবিলির সাথে মিলে যায়, যা প্রযুক্তি, গবেষণা এবং জাতি গঠনে উৎকর্ষতার পঁচাত্তর বছর উদযাপন করছে ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন আইআইটির প্রশাসনের ডিন অধ্যাপক কমল লোচন পানিগ্রাহী,প্রযুক্তি ছাত্রদের জিমখানার সভাপতি অধ্যাপক জিতেন্দ্র মহাকুদ, অধ্যাপক বিদ্যা কো
পশ্চিম মেদিনীপুর
জাতীয় সড়কে ডাম্পারের মরণধাক্কা, শিক্ষকের করুণ মৃত্যু—স্তব্ধ নারায়ণগড়!
ভোটের কাজ সেরে স্কুলের পথে রওনা হয়েছিলেন। কিন্তু আর ফেরা হল না। জাতীয় সড়কের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন নারায়ণগড় থানার সাইকা পাটনা গ্রামের বাসিন্দা, বছর ৩১-র অরবিন্দ মিশ্র। তিনি সাইকা ৪৯ নম্বর বুথের বিএলও হিসেবে কর্মরত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা, ভেঙে পড়েছে পরিবার, স্তব্ধ প্রশাসন ও শিক্ষা মহল। সকাল সাড়ে দশটা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কের বাখরাবাদ কলোনির কাছে। প্রতিদিনের মতো এদিনও অরবিন্দ সকাল থেকে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ফর্ম সং
পশ্চিম মেদিনীপুর
প্রকাশিত হল গবেষণাগ্রন্থ 'গড় রোহিণী দেবোত্তর এস্টেট'!
প্রাচীনকাল থেকেই জীবন-জীবিকা ও যাতায়াতের প্রয়োজনে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে জনপদ। নদী জন্ম দেয় সভ্যতা ও সংস্কৃতির। প্রায় প্রতিটি নদীর প্রবাহপথ জুড়ে ছড়িয়ে আছে ইতিহাস, মিথ, লোকগাথা, অনালোকিত ঘটনাপ্রবাহের রহস্য! একসময় নদী তীরবর্তী অঞ্চলেই গড়ে উঠেছিল কত রাজবাড়ি, জমিদারবাড়ি। সেইসব রাজা, জমিদাররা কেউ বা ছিলেন প্রজাবৎসল দক্ষ প্রশাসক কেউ বা প্রজাহিতবিমুখ অত্যাচারী। তাঁদের জীবনকাল কার্যকাল জন্ম দিয়েছে এক একটি ইতিহাসের। তাঁদের ঘিরে তৈরি হয়েছে কত গল্পকথা, মিথ। রাজবাড়ি জমিদারবাড়ির নানা
খড়্গপুরের অতুলমনী হাই স্কুলের সামনে থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হল এক দুষ্কৃতীকে!
খড়্গপুরের অতুলমনী হাই স্কুলের সামনে থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হল এক দুষ্কৃতীকে। দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার একটি দেশি পিস্তল , ৮ এম এম ক্যালিবার সহ কার্তুজ। জানা গিয়েছে, ৭ই ডিসেম্বর রবিবার রাতে খড়্গপুরের অতুল মনি হাই স্কুলের সামনে গোপন সূত্রে খবর পেয়ে একটি স্করপিও গাড়িকে আটকায় খড়গপুর টাউন থানার পুলিশ।ঘটনাস্থলেই গাড়িতে থাকা ব্যক্তিকে গ্রেফতার করেন খড়গপুর টাউন থানার পুলিশ। খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস ধীরাজ ঠাকুর জানান, স্করপিও গাড়ি, আগ্নেয়াস্ত্র এবং গুলি বাজেয়