অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর হিজলি কলেজের ৩০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর হিজলি কলেজের ৩০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন!

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমায় অবস্থিত হিজলি কলেজের ত্রিশতম প্রতিষ্ঠা দিবস। বর্ণাঢ্য প্রভাতফেরী ও প্রতিষ্ঠাতা প্রফেসর জি.এস সান্যালের আবক্ষমূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন খড়গপুর ১ নং ব্লকের বি.ডি.ও সৌমেন দাস, হিজলী কলেজের প্রেসিডেন্ট মাননীয় অমরেন্দ্র চক্রবর্তী, অধ্যক্ষ ড.আশিস কুমার দন্ডপাট, হিজলী কলেজের অ্যালুমিনি এসোসিয়েশনের প্রেসিডেন্ট অসিত পাল এবং সমস্ত বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্র-ছাত্র

খড়গপুর টাউন থানার পুলিশ অস্ত্র পাচারের অভিযোগে এক অপরাধীকে গ্রেপ্তার! পশ্চিম মেদিনীপুর

খড়গপুর টাউন থানার পুলিশ অস্ত্র পাচারের অভিযোগে এক অপরাধীকে গ্রেপ্তার!

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার পুলিশ অস্ত্র পাচারের অভিযোগে এক অপরাধীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে যে শনিবার রাতে নিমপুরা এলাকায় গ্রেপ্তার হওয়া দীপঙ্কর শুক্লার কাছ থেকে চারটি বন্দুক, একটি লোডেড পিস্তল, একটি ছুরি এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।এখড়্গপুর টাউন থানার আইসি পার্থসারথি পাল ও সডিপিও ধীরাজ ঠাকুরের নেতৃত্বে একটি বিশেষ দল বাইক চালানোর সময় সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। অভিযুক্ত খড়গপুরের কুমারপাড়ার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে

সাত সকালে  শালবনী থানার অন্তর্গত গোদাপিয়াসাল এলাকা ভয়াবহ পথ দুর্ঘটনা! পশ্চিম মেদিনীপুর

সাত সকালে শালবনী থানার অন্তর্গত গোদাপিয়াসাল এলাকা ভয়াবহ পথ দুর্ঘটনা!

রবিবার ২১শে ডিসেম্বর সাত সকালে দুর্গাপুর থেকে নয়াগ্রাম যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা। শালবনী থানার অন্তর্গত গোদাপিয়াসাল এলাকায় যাত্রাপালার কর্মীদের নিয়ে আসা একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় অন্তত ৯ জন গুরুতরভাবে আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাসটিতে মোট ৩৫ জন যাত্রাশিল্পী ও কর্মী ছিলেন। তাঁরা নয়াগ্রামে একটি যাত্রানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। ভোরের দিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা

খড়গপুর প্রিয়নাথ রায় শিশু-শিক্ষা নিকেতন উদ্যোগে  বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা! পশ্চিম মেদিনীপুর

খড়গপুর প্রিয়নাথ রায় শিশু-শিক্ষা নিকেতন উদ্যোগে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা!

২০শে ডিসেম্বর শনিবার খড়গপুর প্রিয়নাথ রায় শিশু-শিক্ষা নিকেতন উদ্যোগে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হলো । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালঞ্চ রামকৃষ্ণ বিবেকানন্দ মাঠের অধ্যক্ষ স্বামী বিশ্বরূপানন্দ মহারাজ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্রজকিশোর জানা, স্কুলের সভাপতি তারাপদ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত,প্রদীপ গুইন,মৃগেন রানা,তাপস দাস অধিকারী,কার্তি মিত্র,বিবাস সেন.অশোক মন্ডল প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষিকা দীপ্তি

খড়গপুর শহরের সাউথ সাইড ইউনিয়ন চার্চে পালিত হল মেরি ক্রিসমাস! পশ্চিম মেদিনীপুর

খড়গপুর শহরের সাউথ সাইড ইউনিয়ন চার্চে পালিত হল মেরি ক্রিসমাস!

খড়গপুর শহরের জপে টাপুর এর লাভ, পিস, জয় এবং স্যাটিসফিকশন সংস্থার উদ্যোগে ২৭ নম্বর ওয়ার্ডের সাউথ সাইড ইউনিয়ন চার্চে আগাম মেরি ক্রিসমাস পালিত হল । চোখ বন্ধ করে যীশুকে স্মরণ ও"সংগীতে এক শুভ সংবাদ "গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এদিন খ্রীষ্টমাস উপলক্ষে ৭০ জন শিশুকে বিশেষ উপহার দেয়া হয়। অনুষ্ঠানের মাঝে প্রভু যীশু ও মাতা মেরীকে স্মরণ করে দুটো মোমবাতি জ্বালানো হয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত, হিউম্যান রাইটসের অমিত মিশ্র, রাহুল শর্মা, আত্মজা

ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন উপলক্ষে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মিছিল ও শিক্ষা সেমিনার! পশ্চিম মেদিনীপুর

ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন উপলক্ষে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মিছিল ও শিক্ষা সেমিনার!

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির একাদশ ত্রি বার্ষিক রাজ্য সম্মেলন আগামী ২৬-২৮ শে ডিসেম্বর ২০২৫ তাং শনিবার বেলা তিনটায় খড়গপুর সরি একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয় এসডিও অফিস থেকে ইন্দা পর্যন্ত। বিকেল পাঁচটায় ইন্ধায় অনুষ্ঠিত হয় শিক্ষা সেমিনার। সেমিনারে বক্তব্য রাখেন অধ্যাপক অর্ণব ভট্টাচার্য। বিষয় ছিল-'আক্রান্ত শিক্ষা, স্কুল বাঁচাও ও শিক্ষা বাঁচাও'। উক্ত মঞ্চে সন্ধ্যা ছটায় অনুষ্ঠিত হয় একটি মনোঙগ সাংস্কৃতিক অনুষ্ঠান। ত্রি বার্ষিক রাজ্য সম্মেলনে ২৩ টি জেলা থেকে ৭৫০ জন প্রতিনিধি আস

খড়্গপুর সেরসা স্টেডিয়ামে ক্যারাটের টেকনিকেল সেমিনার! খেলা

খড়্গপুর সেরসা স্টেডিয়ামে ক্যারাটের টেকনিকেল সেমিনার!

২১শে ডিসেম্বর খড়গপুর সেরসা স্টেডিয়ামে পশ্চিম মেদিনীপুর জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায় অ্যাডভান্স টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। ২০শে ডিসেম্বর এক প্রেস মিনিটে একথা জানান আট বারের ব্ল্যাক বেল্ট বিজয়ী ভারতের অন্যতম ক্যারাটে খেলোয়াড় তথা আন্তর্জাতিক কোচ ও রেফারি এবং গ্লোবাল ক্যারাটে সংস্থার প্রতিষ্ঠাতা হানসি প্রেমজিৎ সেন। তিনি প্রেস মিটে খবের সাথে বলেন-"ব্যাঙের ছাতার মত বিভিন্ন জেলায় ক্যারাটে সংস্থা গজিয়ে উঠেছে। তারা না পারছে ভালো খেলোয়াড় তৈরি করতে না পারছে ত

খড়্গপুরে পুরসভাকে শো-কজ় নোটিস ধরাল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরে পুরসভাকে শো-কজ় নোটিস ধরাল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর!

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে নাগরিক পরিষেবার খারাপ অবস্থা মোকাবেলায় রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে। খবর অনুসারে, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগ ১৯৯৩ সালের পৌর আইনের ৪৩১ ধারার অধীনে খড়গপুর পৌরসভার বিরুদ্ধে 'কারণ দর্শানোর' নোটিশ জারি করেছে। কাউন্সিলরদের বোর্ড ভেঙে দেওয়ার বিষয়টি বিবেচনা না করে সাত দিনের মধ্যে জবাব দিতে হবে। ১৭ ডিসেম্বর স্থানীয় বাসিন্দারা বিভাগের কাছে অভিযোগ দায়ের করেন, যেখানে গত বছর ধরে জল সরবরাহ ব্যাহত, নিম্নমানের জলের (নর্দমা মেশানোর অভিযোগ), আবর্জনা সংগ্রহের

ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান দ্য ট্রি কিডস স্কুল–এর ১৩তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান! পশ্চিম মেদিনীপুর

ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান দ্য ট্রি কিডস স্কুল–এর ১৩তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান!

মেদিনীপুর শহরের স্বনামধন্য ও মানসম্পন্ন ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান দ্য ট্রি কিডস স্কুল–এর ১৩তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্য দিয়ে জাঁক জমক পূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হল প্রদ্যুৎ স্মৃতি ভবনে। আলো, রঙিন সাজসজ্জা ও উৎসবের আবহে গোটা প্রেক্ষাগৃহ এদিন যেন পরিণত হয়েছিল এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক মঞ্চে।অনুষ্ঠানে স্কুলের বিভিন্ন শ্রেণির কচিকাঁচা, শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাটকের মাধ্যমে নিজেদের সুপ্ত প্রতিভার অসাধারণ প্রকাশ ঘটায়। প্রত্যেকটি

আইআইটি খড়গপুর ৭৫ বছর পূর্তি উপলক্ষে পরবর্তী বৈশ্বিক জ্ঞান ক্ষেত্রকে রূপ দিতে গুগল এবং অ্যালফাবেটের সি.ই.ও সুন্দর পিচাইয়ের সাথে আলোচনা কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

আইআইটি খড়গপুর ৭৫ বছর পূর্তি উপলক্ষে পরবর্তী বৈশ্বিক জ্ঞান ক্ষেত্রকে রূপ দিতে গুগল এবং অ্যালফাবেটের সি.ই.ও সুন্দর পিচাইয়ের সাথে আলোচনা কর্মসূচি!

এক যুগান্তকারী মুহূর্তে যা ঐতিহ্যকে ভবিষ্যতের সাথে শক্তিশালীভাবে সংযুক্ত করতে , শুক্রবার ১৯শে ডিসেম্বর আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় গুগলের মাউন্টেন ভিউ সদর দপ্তরে গুগল ও অ্যালফাবেটের সি.ই.ও সুন্দর পিচাইয়ের সাথে সাক্ষাৎ করেন।এই সাক্ষাৎটি এমন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে হয়েছে, যখন আইআইটি ব্যবস্থার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর তার ৭৫তম বর্ষে পদার্পণ করেছে এবং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে তার বিশ্বব্যাপী নেতৃত্বকে প

খড়্গপুর প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির!

২৫তম বর্ষে স্বাস্থ্য পরীক্ষা শিবির করল খড়গপুর প্রেসক্লাব। শুক্রবার ১৯শে ডিসেম্বর বিনামূল্যে হৃদ যন্ত্র, চোখ ,দাঁত ও সুগার প্রেসার পরীক্ষার ব্যবস্থা করল জনগণের জন্য। শিবিরে এদিন প্রায় শতাধিক মানুষ বিভিন্ন বিভাগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। সহযোগিতায় ছিলেন খড়গপুর প্রেসক্লাবের সম্পাদক সৈকত সাঁতরা , দ্বারকেশ পট্টনায়ক ও অন্যান্য ক্লাব সদস্যরা। অতিথি হিসেবে এ দিন উপস্থিত ছিলেন খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যানী ঘোষ, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার, খড়্গপুর বইমেলা কমিটির সম্প

মেদিনীপুর শহরের নিরাপত্তা ব্যবস্থার অবনতির অভিযোগ তুলে, নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারের কাছে বিজেপির ডেপুটেশন... পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর শহরের নিরাপত্তা ব্যবস্থার অবনতির অভিযোগ তুলে, নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারের কাছে বিজেপির ডেপুটেশন...

মেদিনীপুর শহরের নিরাপত্তা ব্যবস্থার অবনতির অভিযোগ তুলে এবং মেদিনীপুর শহর সহ জেলা জুড়ে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টির মেদিনীপুর নগর কমিটি। পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুচ্ছাইত অভিযোগ করেন, শহরে মদ জুয়া সহ সমাজ বিরোধীদের দাপট বেড়েছে, সন্ধ্যার পর মদ্যপ ব্যক্তি সহ সমাজ বিরোধীদের দাপটে অতিষ্ঠ শহরবাসী। বাইকারদের রাফ ড্রাইভিং এ যখন তখনই দুর্ঘটনায় আ

খড়্গপুর শহরে ননী গোপাল সংগীত মহাবিদ্যালয় এর সংগীত সম্মেলন! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর শহরে ননী গোপাল সংগীত মহাবিদ্যালয় এর সংগীত সম্মেলন!

শুক্রবার ১৯শে ডিসেম্বর  খড়্গপুর শহরের ভবানীপুর ননীগোপাল সংগীত মহাবিদ্যালয়ের ৭৫ তম বর্ষের সংগীত সম্মেলন অনুষ্ঠিত হলো । গোলবাজার রবীন্দ্র ইনস্টিটিউট এ এদিন উদ্বোধনী সংগীত ও পর্যায়ক্রমিক মহাবিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের দ্বারা অনুষ্ঠান সূচনা করে। এদিন গানের সিডি উদ্বোধন করেন কল্যাণী বসু। অতিথি শিল্পী হিসেবে উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন স্বামী কৃপা করানন্দ মহারাজ। শিল্পীর উপস্থাপনায় মোহিত হয়ে যান উপস্থিত শ্রোতারা। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তবলা বাদক পন্ডিত স্বপন চৌধুরীর তবলা

ফিটনেস ও ক্রীড়ায় নতুন জোয়ার—মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে উদ্বোধন অত্যাধুনিক মাল্টিজিমের! পশ্চিম মেদিনীপুর

ফিটনেস ও ক্রীড়ায় নতুন জোয়ার—মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে উদ্বোধন অত্যাধুনিক মাল্টিজিমের!

পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও এবং যুব কল্যাণ দপ্তর ও ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গলের ( CAB ) এবং মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে গড়ে উঠল একটি অত্যাধুনিক মাল্টিজিম। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার এই মাল্টিজিমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাল্টিজিমের ফিতে কাটেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থ

গড়বেতার বহড়াশোল জঙ্গলে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ!  প্রেমিক সহ তিন অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ড ও জরিমানা... পশ্চিম মেদিনীপুর

গড়বেতার বহড়াশোল জঙ্গলে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ! প্রেমিক সহ তিন অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ড ও জরিমানা...

প্রেমের বিশ্বাসে ভর করেই নেমে এসেছিল বিভীষিকা। পাঁচ বছর আগের সেই ন্যক্কারজনক ঘটনার রায় ঘোষণা করল মেদিনীপুর আদালত। গড়বেতার বহড়াশোল জঙ্গলে সংঘটিত গণধর্ষণ মামলায় তিন অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ড ও এক লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। ঘটনাটি ঘটে ২০২০ সালের ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসের দিন। অভিযোগ অনুযায়ী, ২১ বছরের ওই তরুণীকে বহড়াশোল জঙ্গলে ডেকে নিয়ে যান তাঁর প্রেমিক সুরজ সরেন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল সুরজের তিন বন্ধু। নির্জন জঙ্গলে তরুণীকে আটকে রেখে একের পর এক

খড়গপুর পশ্চিম চক্রের বিদ্যাসাগর গুচ্ছ সম্পদ কেন্দ্রের উদ্যোগে  অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা! খেলা

খড়গপুর পশ্চিম চক্রের বিদ্যাসাগর গুচ্ছ সম্পদ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা!

১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার খড়গপুর পশ্চিম চক্রের বিদ্যাসাগর গুচ্ছ সম্পদ কেন্দ্রের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ।খড়গপুরের সুভাষপল্লী বি.এন.আর. গ্রাউন্ডে আয়োজিত এই ক্রীড়ানুষ্ঠানে অংশগ্রহণ করে মোট ১৩টি বিদ্যালয়ের প্রায় ১৮০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণা বিশ্বাস এবং সম্পাদক হিসেবে দীপিকা ঘোষ দায়িত্ব পালন করেন । ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথি। তাঁদের মধ্যে

মেদিনীপুরে অবসরপ্রাপ্ত SBI কর্মীর বাড়িতে ডাকাতি, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে অবসরপ্রাপ্ত SBI কর্মীর বাড়িতে ডাকাতি, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি!

মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ নগরে চাঞ্চল্য ছড়াল এক ভয়াবহ ডাকাতির ঘটনায়। SBI-এর অবসরপ্রাপ্ত কর্মচারী দুলাল আঢ্যের বাড়িতে গভীর রাতে দুঃসাহসিকভাবে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে ১৭ই ডিসেম্বর গভীর রাতে। জানা গেছে, ঘটনার সময় দুলাল আঢ্য সপরিবারে শ্বশুরবাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই সুযোগে একদল দুষ্কৃতী বাড়ির প্রধান দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। কুঠার ও শাবলের মতো ভারী অস্ত্র ব্যবহার করে বাড়ির একাধিক দরজা ভেঙে ফেলা হয়। এরপর চার থেকে পাঁচটি আলমারি স

খড়্গপুর শহরে নিউ সেটেলমেন্ট সাঁইবাবা সেবা সংঘের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর শহরে নিউ সেটেলমেন্ট সাঁইবাবা সেবা সংঘের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির!

বৃহস্পতিবার সাইবাবা ভক্তদের জন্য সবচেয়ে পবিত্র দিন, যা বিশেষত গুরু হিসেবে তাঁকে উৎসর্গ করা হয়। ১৮ ই ডিসেম্বর বৃহস্পতিবার তৃতীয় বর্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করলো খড়গপুর শহরের ১৮নম্বর ওয়ার্ডের সিরডি সাঁইবাবা সেবা সংঘ।এই ক্যাম্পে এদিন ৮০ জনের চক্ষু পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৩০ জনের ছানি অপারেশন হবে বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানা গেল। মন্দির প্রাঙ্গণে এদিন চক্ষু পরীক্ষা করেন ঘাটাল দাসপুরের গান্ধী মিশনের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা। মন্দিরের সম্পাদক লক্ষণ রা

পশ্চিম মেদিনীপুরের গড়বেতার আই.এস.এফ এর এক কর্মীকে পার্টি অফিসে ঢুকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরের গড়বেতার আই.এস.এফ এর এক কর্মীকে পার্টি অফিসে ঢুকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ!

বুধবার রাতে গড়বেতার খড়কুশমা বাসস্ট্যান্ডের কাছে রমজান আলী খান নামে আই এস এফ এর এক অবজারভারকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে ঢুকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। রাতেই তাকে কোন ভাবে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে ওই ব্যক্তির মাথা ফেটে গিয়েছে ও শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট লেগেছে। এলাকায় আইএসএফের প্রভাব বাড়ছিল আর সেই কারণেই মারধর করা হয়েছে বলে দাবি আক্রান্তের পরিবারের সদস্যদের। যদিও এই ঘ

মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় গুরুত্বপূর্ণ শহর প্রবেশ রাস্তা সম্প্রসারণের কাজ চলার ফলে বিভিন্ন জায়গায় বড় বড় খানাখন্দে জর্জরিত! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় গুরুত্বপূর্ণ শহর প্রবেশ রাস্তা সম্প্রসারণের কাজ চলার ফলে বিভিন্ন জায়গায় বড় বড় খানাখন্দে জর্জরিত!

মেদিনীপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের কুইকোটা এলাকায় গুরুত্বপূর্ণ শহর প্রবেশ রাস্তা সম্প্রসারণের কাজ চলার ফলে বিভিন্ন জায়গায় বড় বড় খানাখন্দে জর্জরিত হয়ে পড়েছে। যার জেরে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহন চালকেরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও দীর্ঘদিন ধরে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে বৃহস্পতিবার কুইকোটা এলাকায় পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এই রা