অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

আইআইটি খড়গপুরের গবেষক ছাত্রকে উদ্ধার করা হল খড়্গপুর রেলস্টেশন সংলগ্ন পুরী গেটের কাছে রেল লাইনের ট্র্যাক থেকে! পশ্চিম মেদিনীপুর

আইআইটি খড়গপুরের গবেষক ছাত্রকে উদ্ধার করা হল খড়্গপুর রেলস্টেশন সংলগ্ন পুরী গেটের কাছে রেল লাইনের ট্র্যাক থেকে!

আবার পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল আইআইটি খড়্গপুরে। খড়্গপুর রেলস্টেশন সংলগ্ন পুরী গেটের কাছে রেল লাইনের ট্র্যাক থেকে উদ্ধার করা হল আইআইটি খড়গপুরের গবেষক ছাত্র শ্রবণ কুমারকে (২৭)। শনিবার গভীর রাতে জিআরপি প্রথমে তাঁকে উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হিজলি ফাঁড়ির পুলিশ আধিকারিকরাও। গুরুতর আহত অবস্থায় শ্রবণকে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ চিকিৎসাধীন অবস

ভর্তি বাতিলের পরেও ভর্তির ফি ফেরৎ না দেওয়ার প্রতিবাদে মেদিনীপুর রাজা নরেন্দ্র লাল খান মহিলা বিদ্যালয়ের গেটে বিক্ষোভ! পশ্চিম মেদিনীপুর

ভর্তি বাতিলের পরেও ভর্তির ফি ফেরৎ না দেওয়ার প্রতিবাদে মেদিনীপুর রাজা নরেন্দ্র লাল খান মহিলা বিদ্যালয়ের গেটে বিক্ষোভ!

ভর্তি বাতিলের পরেও ভর্তির ফি ফেরৎ না দেওয়ার প্রতিবাদে এবং ভর্তির ফি ফেরৎ দেওয়ার দাবিতে মেদিনীপুর রাজা নরেন্দ্র লাল খান মহিলা বিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখালো ছাত্রীরা। বিজেপির যুব সংগঠন ABVP ডাকে এই আন্দোলনে সামিল হয়েছিল বেশকিছু ছাত্রী। ছাত্রীদের অভিযোগ, চলতি শিক্ষাবর্ষে প্রায় ৪০/৫০ জন ছাত্রী বিভিন্ন বিভাগে ভর্তির জন্য রাজা নরেন্দ্র লাল খান মহিলা বিদ্যালয়ে ফর্ম ফিলাপ করেছিল। কিন্তু তারা পরবর্তী সময়ে বিভিন্ন কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় ম

খড়্গপুর শহরে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের আয়োজনে রক্তদান শিবির কর্মসূচী! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুর শহরে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের আয়োজনে রক্তদান শিবির কর্মসূচী!

রবিবার ৭ ডিসেম্বর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চতুর্থ বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত হল খড়্গপুর শহরের খরিদা ওয়ার্ড মেমোরিয়াল চার্চ স্কুলে। এই শিবিরে ২৯ জন স্বেচ্ছায় রক্ত দান করেন বলে সংস্থার পক্ষ থেকে জানালেন অমিত মিশ্র। ১৩ ইউনিট রক্ত সংগ্রহ করেন রেলওয়ে মেইন হাসপাতালের ডা: পূর্ণিমার নেতৃত্বে সাতজনের চিকিৎসক টিম এবং ১৬ইউনিট রক্ত সংগ্রহ করেন খড়্গপুর সাব ডিভিশন হাসপাতালের ডা: অভিষেক চ্যাটার্জির নেতৃত্বে সাতজনের চিকিৎসক টিম। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সর্ব

খড়গপুর গ্রামীণের মীরপুর বীণাপানি সংঘের আয়োজনে তৃতীয় বর্ষের রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা কর্মসূচী! পশ্চিম মেদিনীপুর

খড়গপুর গ্রামীণের মীরপুর বীণাপানি সংঘের আয়োজনে তৃতীয় বর্ষের রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা কর্মসূচী!

রবিবার ৭ ডিসেম্বর খড়গপুর গ্রামীণের মীরপুর বীণাপানি সংঘের আয়োজনে তৃতীয় বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত হলো । শিবিরে এদিন পাঁচজন মহিলা সমেত ২৫ জন রক্তদান করেন বলে ক্লাবের পক্ষ থেকে মহাদেব মন্ডল জানান। শিবিরে রক্ত সংগ্রহ করেন ডাঃ ঝুমা মুখার্জির নেতৃত্বে খড়্গপুর মহকুমা হাসপাতালের সাতজনের চিকিৎসক টিম। সেই সঙ্গে এদিন ক্লাবের পক্ষ থেকে ও মেদিনীপুরের রোটারি হাসপাতালের সহযোগিতায় বাইশ জনের চক্ষু পরীক্ষা করা হয় বলে জানালেন ক্লাব সম্পাদক অভিজিৎ চক্রবর্তী ও সভাপতি বিজয় সিং। এদিন অতিথ

প্রকাশিত হলো চিত্ততোষ পৈড়া সম্পাদিত গ্রন্থ করোনা! পশ্চিম মেদিনীপুর

প্রকাশিত হলো চিত্ততোষ পৈড়া সম্পাদিত গ্রন্থ করোনা!

রবিবার ৭ ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেদিনীপুর শহরের পূর্বতন ডিসিসিআই এর দপ্তরে প্রকাশিত হলো গ্রন্থ - "করোনা" । বইটি সম্পাদনা করেছেন ড.চিত্ততোষ পৈড়া। মোট ৪২ জন লেখকের লেখা নিয়ে ৫০টি আলাদা আলাদা বিষয়ে করোনাকালীন সময়ে করোনার সমাজ ও শিক্ষার উপর যে প্রভাব তা নিয়ে বইটির রুপদান করা হয়েছে। বইটির মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন- মেদিনীপুর কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড.অমর সাহা,মৌপাল স্কুলের প্রধান শিক্ষক ড. প্রসূন পড়িয়া, মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ সুদীপ চৌধুর

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর অর্জুনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির  কর্মসূচী! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর অর্জুনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির কর্মসূচী!

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ১ নম্বর ব্লকের অর্জুনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গৌতম কুমার ভকতের উদ্যোগে তাঁরই স্কুলে রবিবার ৭ ই ডিসেম্বর আয়োজিত হলো বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির। শীতের সকালে একটু বেলা বাড়তেই দুর দুরান্ত থেকে মানুষ আসতে শুরু করেন খেমাশুলি তে। হেঁটে, সাইকেলে, বাইকে ও বাসে করে সাধারণ, দরিদ্র বৃদ্ধ বৃদ্ধারা আসতে শুরু করেন খেমাশুলি হাইস্কুলে অর্থাৎ অর্জুনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। বেলা বাড়ার সাথে

পশ্চিম মেদিনীপুর ভেটারেন্স ফুটবল ক্লাবের উদ্যোগে মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামের এমভি কাপ ২০২৫! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর ভেটারেন্স ফুটবল ক্লাবের উদ্যোগে মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামের এমভি কাপ ২০২৫!

পশ্চিম মেদিনীপুর ভেটারেন্স ফুটবল ক্লাবের উদ্যোগে রবিবার মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামের সবুজ মাঠ যেন পরিণত হয়েছিল এক উৎসবমুখর ফুটবল অঙ্গনে। শুরু হলো এমভি কাপ ২০২৫–এর দু’দিন ব্যাপী বর্ণাঢ্য ফুটবল প্রতিযোগিতা। প্রতিবছরই এই প্রতিযোগিতা জেলার ক্রীড়াপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে, আর সেই ধারাবাহিকতায় এ বছরও ভেটারেন্স ফুটবল ক্লাব দৃঢ়ভাবে আয়োজনের দায়িত্ব তুলে নিয়েছে।ক্লাবের অন্যতম উদ্যোক্তা সৈয়দ নাজিম হাবিব জানান, এ বছরের প্রতিযোগিতাকে আরও বেশি বৈচ

মেদিনীপুর পৌরসভার উদ্যোগে রাজ্য সরকারের নতুন প্রকল্প  হকার লোন ২০২৫! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর পৌরসভার উদ্যোগে রাজ্য সরকারের নতুন প্রকল্প হকার লোন ২০২৫!

রাজ্য সরকার রাজ্যের হকারদের পাশে দাঁড়ানো ও তাদেরকে স্বনির্ভর করার জন্য একটি নতুন প্রকল্প চালু হলো “হকার লোন ২০২৫”। নতুন এই প্রকল্প নিয়ে শনিবার৬ই ডিসেম্বর মেদিনীপুর পৌরসভার সভাকক্ষে হলে একটি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান,উপ পৌরপ্রধান মৌ রায়,২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রানী দাস,সিআইডি-র সৌরভ বসু,সিআইসি ইন্দ্রজিৎ পানিগ্রাহী,সহ পৌরসভার অন্যান্য আধিকারিকগণ। এদিনের অনুষ্ঠানে অল্প সুদে ব্যবসায়ীদের হাতে লোনের চেক ও ডিসবার্সমেন

ঘাটালে নাড়া পোড়ানোর আগুনে পুড়ে গেল বিঘের পর বিঘে জমির ফসল! পশ্চিম মেদিনীপুর

ঘাটালে নাড়া পোড়ানোর আগুনে পুড়ে গেল বিঘের পর বিঘে জমির ফসল!

লাগাতার সচেতনতামূলক প্রচারেও কোনও কাজ হচ্ছে না। বন্ধ করা যাচ্ছে না নাড়া পোড়ানো। তার জেরেই পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে বিঘের পর বিঘে জমি। এমন চিত্র দেখা গেলো ঘাটাল মহকুমার তিনটি জায়গায়। আগুনে নষ্ট হলো বিঘার পর বিঘা পাকা ধান। এমন ঘটনায় মাথায় হাত পড়েছে কৃষকদের। ক্ষতিগ্রস্ত চাষিদের একাংশের অভিযোগ, তাঁদের পাশের খেতে কেউ নাড়া পোড়াচ্ছিলেন। সেই আগুন থেকেই এমন বিপদ। আবার কিছু চাষির অভিযোগ, কেউ বা কারা ইচ্ছে করেই খেতের ধানে আগুন ধরিয়ে দিয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোণার ক্ষীরপাই স

অতি সাধারণ এক সাংবাদিকের কথা! পশ্চিম মেদিনীপুর

অতি সাধারণ এক সাংবাদিকের কথা!

“জ্ঞান অনন্ত, আর শেখার কোনো শেষ নেই”। সাংবাদিক তো অনেকেই। কিন্তু ক'জন আর মেরুদন্ড সোজা রেখে সাংবাদিকতা করতে পারে। আজ আপনাদের একজন সৎ, নির্ভীক ও সত্যব্রতী সাংবাদিকের কথা শোনাই। নাম তাঁর অধীর কুমার বসু। খড়্গপুর তথা মেদিনীপুর জেলার প্রবীণতম বিশিষ্ট সাংবাদিক। পাঠক ও সাংবাদিক মহলে এবং জনসমাজে সুপরিচিত ব্যক্তিত্ব। তাঁর ক্ষুরধার লেখনীর অস্ত্রে বহু সামাজিক আগাছা তিনি উৎপাটন করেছেন, নির্মূল করেছেন রাজনৈতিক বিষবৃক্ষ। আবার রোপন করেছেন বৃক্ষশিশু, যার মধ্যে তিনি দেখতে পেয়েছেন আগামী মহীরূহ -

খড়গপুর আইআইটি শীঘ্রই আউটরিচ সেন্টার তৈরী করার কর্মসূচী! পশ্চিম মেদিনীপুর

খড়গপুর আইআইটি শীঘ্রই আউটরিচ সেন্টার তৈরী করার কর্মসূচী!

মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক টেগোর সেন্টারে আইআইটি খড়গপুর ফাউন্ডেশনের বোর্ড সদস্যরা এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছেন। আইআইটি খড়গপুর ফাউন্ডেশনের বোর্ড সদস্যরা ঐতিহাসিক টেগোর সেন্টারে মিলিত হয়েছেন - যা শীঘ্রই আইআইটি খড়গপুর আউটরিচ সেন্টারে রূপান্তরিত হতে চলেছে। উদ্যোগটি সম্ভব হয়েছে টেগোর সেন্টার ফাউন্ডেশনের উদার অবদানের যা রুমা আচার্যের নির্দেশনায় জমি এবং তিনটি ভবন দান করছে এবং ডঃ অশোক দে সরকারের দৃঢ় সমর্থনে। এই সভায় উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুর পরিচালক অধ্যাপক সু

গজিয়ে উঠছে বেআইনি কাঠচেরাই মিল, অভিযানে খড়গপুরে  বনদফতর! পশ্চিম মেদিনীপুর

গজিয়ে উঠছে বেআইনি কাঠচেরাই মিল, অভিযানে খড়গপুরে বনদফতর!

পশ্চিম মেদিনীপুর জেলার গজিয়ে উঠছে বেআইনি কাঠচেরাই মিল।  চুরি রুখতে পশ্চিম মেদিনীপুর জেলার বেআইনি কাঠকলে অভিযান অব্যাহত বনদপ্তরের।  আর সেখানেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করেছে খড়গপুরে বনদফতরের কর্মীরা। প্রায় ৫০ কিউবিক মিটার গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করেছে বনদফতরের কর্মীরা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। জেলায় বেআইনিভাবে গজিয়ে উঠছিল কাঠচেরাই মিল। এই খবর পাওয়ার পরই সক্রিয় হয় বনদফতরের কর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-১ ব্লকে সোলপাট

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে কুচকাওয়াজ এবং রক্তদান শিবির! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে কুচকাওয়াজ এবং রক্তদান শিবির!

আজ ৬-ই ডিসেম্বর, গৃহরক্ষী বাহিনী তথা অসামরিক প্রতিরক্ষা বাহিনীর শুভ ৬৩-তম প্রতিষ্ঠা দিবস । সর্বত্র ব্লাড সেন্টার গুলিতে রক্তের হাহাকার শুরু হয়েছে আর তার নিরসনেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ। রক্তদান জীবনদান (Blood donation camps)—এই বার্তা ছড়িয়ে দিতে শুরু হলো রক্তদান শিবির ।শনিবার ৬ই ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে কুচকাওয়াজ এবং রক্তদান শিবির কর্মসূচি পালিত হয়। প্রতি বছর ৬ই ডিসেম্বর অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স অ্যান্ড হোম গার্ডস ডে পালিত হ

মানবিকতাই সব!এক প্রতিবন্ধী ব্যক্তির হাতে সাইকেল উপহার দিয়ে সাহায্যের হাত বাড়াল মেদিনীপুর SB XI Team! পশ্চিম মেদিনীপুর

মানবিকতাই সব!এক প্রতিবন্ধী ব্যক্তির হাতে সাইকেল উপহার দিয়ে সাহায্যের হাত বাড়াল মেদিনীপুর SB XI Team!

মানবিকতাই সব! মানবিকতার ঊর্ধ্বে কিছু নয়! পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে মানবতার এক উজ্জ্বল নজির। এক প্রতিবন্ধী ব্যক্তির হাতে সাইকেল উপহার দিয়ে সাহায্যের হাত বাড়াল মেদিনীপুর SB XI Team!মেদিনীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মুচিপাড়া বাসিন্দা লালু রুই দাস দীর্ঘদিন ধরে মারাত্মক শারীরিক কষ্টে ভুগছিলেন।চিকিৎসাজনিত কারণে তাঁর একটি পা কেটে বাদ দিতে হওয়ায় চলাফেরা ছিল অত্যন্ত দুর্বিষহ। জীবনের নিত্য প্রয়োজনীয় কাজকর্মও করতে পারতেন না সহজে। তাই বহুদিন ধরেই একটি ট

পশ্চিম মেদিনীপুর জেলার  চন্দ্রকোনারোড সারদাময়ী হাই স্কুলের উদ্যোগে বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা ও পরিষেবা শিবির! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড সারদাময়ী হাই স্কুলের উদ্যোগে বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা ও পরিষেবা শিবির!

শনিবার ৬ই ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড সারদাময়ী হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী তথা ৮০তম বর্ষ উদযাপন ও পুনর্মিলনী উৎসব কমিটির উদ্যোগে বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা ও পরিষেবা শিবির আয়োজন করা হয়। এই স্বাস্থ্য পরীক্ষা ও পরিষেবা নিতে সকাল থেকেই স্থানীয় সাধারণ মানুষের ভিড় লক্ষ করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, গরবেতা-৩ ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য এবং বিদ্যালয়ের সভাপতি রামচন্দ্র পাল। শিবিরে রক্তচাপ, রক্তে শর্করা, সহ বিভিন্ন প্র

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর পিড়াকাটা পাথরি এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির বেহাল দশা বলে অভিযোগ? পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর পিড়াকাটা পাথরি এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির বেহাল দশা বলে অভিযোগ?

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর পিড়াকাটা এলাকা পাথরি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আজও বেহাল অবস্থা। বছরের পর বছর ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে প্রত্যন্ত জঙ্গলমহলের পাথরি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। একসময় মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই দুর্গম এলাকা আজও উন্নয়নের ছোঁয়া পেল না। যেখানে শিশুদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব রয়েছে, যেমন ছাদ নেই, জলের কল খারাপ, ফলে খুদে পড়ুয়াদের অস্বাস্থ্যকর পরিবেশে ক্লাস করতে হচ্ছে, যা শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার জন্য বিপজ্জনক। যেখানে রাজ্যের মুখ্য

মেদিনীপুর শহরের  বিজেপি মন্ডল–১-এর উদ্যোগে  পরিবর্তন পথসভা কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর শহরের বিজেপি মন্ডল–১-এর উদ্যোগে পরিবর্তন পথসভা কর্মসূচি!

৫ই ডিসেম্বর শুক্রবার মেদিনীপুর শহরের পঞ্চুরচকে বিজেপি মন্ডল–১-এর উদ্যোগে আয়োজিত পরিবর্তন পথসভা পথ চলা শুরু।এইদিন পঞ্চুরচকে রবীন্দ্রনাথ ঠাকুরের পাদদেশে বিজেপির পরিবর্তন সভামঞ্চে থেকে বিজেপির নেতৃত্ব রাজ্যের বর্তমান তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ধরে। বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, দীর্ঘদিন ধরে তৃণমূল সরকার কাটমানি, দুর্নীতি, চাকরি কেলেঙ্কারি, দুর্নীতি—সব মিলিয়ে রাজ্য আজ নৈতিক সংকটে।উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলা বিজেপির সহ-সভাপতি ডাক্তার শঙ্কর গুছাইত,

ভারতের বৈজ্ঞানিক অগ্রগতি এবং সম্পদ-ভিত্তিক কৌশলগুলিকে শক্তিশালী করতে আইআইটি খড়গপুর এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) মধ্যে সমঝোতা স্মারক! প্রযুক্তি

ভারতের বৈজ্ঞানিক অগ্রগতি এবং সম্পদ-ভিত্তিক কৌশলগুলিকে শক্তিশালী করতে আইআইটি খড়গপুর এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) মধ্যে সমঝোতা স্মারক!

আধুনিক ভারত তার অর্থনৈতিক প্রবৃদ্ধির কৌশলের মূলে বিজ্ঞান ও প্রযুক্তিকে স্থান দিয়েছে, উদ্ভাবন, প্রতিযোগিতা এবং সমৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে তাদের ভূমিকা স্বীকার করেছে। আইআইটি খড়গপুর এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) একটি যুগান্তকারী সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। ভারতের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) তার ১৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উন্নত প্রযুক্তি এবং উচ্চমান

পশ্চিম মেদিনীপুরের ঘাটালের নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরের ঘাটালের নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ!

পশ্চিম মেদিনীপুরের ঘাটালের অন্তর্গত মনসুখা এলাকার পার্বতী চকে এক নাবালিকাকে জোর করে মোটরসাইকেলে টেনে নিয়ে অপহরণের চেষ্টার অভিযোগ। ৫ই ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় তিনটি মোটরসাইকেলে চার যুবক জড়িত বলে অভিযোগ।মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা তৎক্ষণাৎ চলে আসে । জনতা ঘটনাস্থলে তিন যুবককে আটক করে, অন্যদিকে একজন পালিয়ে যায়। তবে গ্রামের বাইরে কিছুক্ষণ থাকার পর স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে ফেলে। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার অভিযুক্তকে গ্র

বিজয় কুমার চক্রবর্তী'র প্রয়াণ দিবস উপলক্ষে রক্তদান শিবির! পশ্চিম মেদিনীপুর

বিজয় কুমার চক্রবর্তী'র প্রয়াণ দিবস উপলক্ষে রক্তদান শিবির!

প্রয়াত রেলকর্মী, সমাজকর্মী বিজয় চক্রবর্তী'র চতুর্থ প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে চক্রবর্তী পরিবারের উদ্যোগে খড়্গপুর খরিদা এলাকায় বাঙালীপাড়া এলাকায় অবস্থিত চক্রবর্তীদের বাসভবনে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। পারিবারিক উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। প্রয়াত বিজয় কুমার চক্রবর্তীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শিবিরের সূচনা হয়। শিবিরে সাত জন মহিলা সহ মোট ২৭ জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরে উপস্থিত স