পশ্চিম মেদিনীপুর
স্বামী ও স্ত্রীর ঝামেলায় প্রাণ গেল তিন মাসের শিশুর!
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের অন্তর্গত গোপীগঞ্জ সুলতাননগর সড়কের সয়লা জোড়ামন্দির এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে দাসপুর থানা এলাকার বাসিন্দা রাজু দাসের সঙ্গে বিয়ে হয় সালমা খাতুনের। মাস তিনেক আগে দম্পতির একটি পুত্র সন্তান হয়। অভিযোগ, রাজু স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তারপর শনিবার রাতে বিষয়টি মিটমাটের জন্য দাসপুরে আসেন স্ত্রী সালমা। সেই সময় তাঁদের ফের বচসা বাঁধে। অভিযোগ, সেই সময় বাচ্চাকে নিয়ে টানাটানি করতে থাকেন রাজু। শিশুটির নাকে আঘা
নারায়ণগড়,দাঁতন,কেশিয়াড়ির SIR- এর ভোট কেন্দ্র পরিদর্শন করলেন মন্ত্রী মলয় ঘটক!
পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় এস আই আর এর কাজ কিভাবে হচ্ছে তা খতিয়ে দেখতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের আইন মন্ত্রী তৃণমূল নেতৃত্ব মলয় ঘটককে। জেলার অন্যান্য প্রান্তের পাশাপাশি শনিবার নারায়ণগড়, দাঁতন, কেশিয়াড়ি বিধানসভা এলাকায় এস আই আর এর কাজ খতিয়ে দেখতে এলেন তিনি। তৃণমূলের ভোট রক্ষা শিবিরে কিভাবে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন তা খতিয়ে দেখেন তিনি। একই সাথে কাজের অগ্রগতি নিয়ে স্থানীয় বিধায়ক সূর্যকান্ত অট্ট ও কেশিয়াড়ির বিধায়ক পরে
খড়্গপুর ডিভিশনের আইমা এলাকায় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হল রেল লাইনে ট্র্যাকম্যান!
২৯শে নভেম্বর শনিবার সকালে খড়্গপুরের আইমা এলাকায় রেলের লাইনের উপর কাজ করছিলেন বছর পঞ্চান্নের মনজুর হাইদার। ওই সময় লাইনে আসা একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। ৫৪ বছর বয়সি মনজুরের বাড়ি খড়্গপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের দেবলপুর কালকাটি এলাকায়। শনিবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে খড়্গপুর স্টেশন সংলগ্ন নিমপুরা ইয়ার্ডের কাছে আইমা এলাকায়, খড়্গপুর-বালেশ্বর লাইনে। এই ঘটনায় রেলের চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘গ্যাংম্যান শ্রম
খড়্গপুর ডিভিশনে বিশেষ টিকিট চেকিং ড্রাইভ!
নিরাপদ, সুশৃঙ্খল ও অনুমোদিত ভ্রমণ নিশ্চিত করার জন্য, ২৯শে নভেম্বর শনিবার খড়গপুর বিভাগ ট্রেনগুলিতে একটি বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়। শনিবার দিনভর (১২৮৬০- গীতাঞ্জলি এক্সপ্রেস),(১২৮৪১/১২৮৪২ করমণ্ডল এক্সপ্রেস), ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস (১২০৭৩), হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস (১২০৭৪), ফলকনুমা এক্সপ্রেস (১২৭০৩/১২৭০৪), পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস (১২৮২৮)-এর মতো গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনগুলিতে বিনা টিকিট ও অবৈধ টিকিটের যাত্রীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ দিন
মুর্শিদাবাদের পাশে দাঁড়ালো মেদিনীপুর, ১১ দিন পর জরুরি নথিপত্র সহ খোয়া যাওয়া মাণিপার্শ ফেরত পেলেন পরিযায়ী শ্রমিক সোমনাথ!
এ যেন রূপকথার গল্প। মেদিনীপুরের রেলকর্মী সমীর দেব সিংহ-এর সৌজন্যে প্রায় এগারো দিন পরে নথিপত্র সহ খোয়া যাওয়া মাণিপার্স ফেরত পেলেন মুর্শিদাবাদের খড়গ্রামের পরিযায়ী শ্রমিক সোমনাথ মন্ডল। এস আই আর এর ফরম পূরণের জন্য গত ১৭ ই নভেম্বর নিজের কর্মস্থল চেন্নাই-থেকে মুর্শিদাবাদের খড়গ্রাম এলাকায় নিজে বাড়িতে ফিরছিলেন বছর ৩৫ এর পরিযায়ী শ্রমিক সোমনাথ ঘোষাল ।ট্রেনযাত্রার খড়্গপুর এলাকায় পটেকমার হয়ে যায় তাঁর মাণিপার্শ। তাঁর মাণিব্যাগের মধ্যেই ছিল ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড,
নারী নির্যাতন,ধর্ষণ ও খুনের ঘটনায় অভ্যর্থনা কমিটি পক্ষ থেকে রাজ্যে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি!
নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশ জুড়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে অভ্যর্থনা কমিটি পক্ষ থেকে রাজ্যে এক অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ অঙ্গীকার যাত্রা।কোচবিহার, কাকদ্বীপ, পুরুলিয়া ও ঝাড়গ্রাম— এই চারদিক থেকে শুরু হবে যাত্রা। হাজার হাজার প্রতিবাদী মহিলা অংশ নেবেন এই যাত্রায়, যা গ্রাম থেকে শহর, রাজপথ পেরিয়ে ১৬ ডিসেম্বর কলকাতার কলেজ স্কোয়ারে মিলিত হবে।
পশ্চিম মেদিনীপুর
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো রাজ নারায়ণ বসু স্মারক বক্তৃতা!
মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো রাজ নারায়ণ বসু স্মারক বক্তৃতা—এক মননশীল ও ঐতিহ্যসমৃদ্ধ আলোচনা সভা। ভারতের জাতীয়তাবাদের পিতামহ হিসেবে খ্যাত ঋষি রাজনারায়ণ বসুর জন্মের দ্বি-শতবর্ষকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় পরিবেশিত হয় রাজ্যসঙ্গীত। এরপর সম্মিলিত অতিথিদের উপস্থিতিতে চারাগাছে জল ঢালার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়—যা ছিল প্রকৃতি ও সংস্কৃতির প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রত
পশ্চিম মেদিনীপুর
শনিবার ও রবিবার একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে!
শনিবার, ২৯শে নভেম্বর , আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে আছে শালিমার-ভোজুডি এক্সপ্রেস ট্রেনও। এ ছাড়াও ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ঘুরপথে চালানো হয় বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি- পুরী স্পেশাল ট্রেনও। দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, আদ্রা ডিভিশনে সাবওয়ে চালু করার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যাত্রীদের ভোগান্তি বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। ১৮০৩৫/১৮০৩৬ খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস ১২৮৮৫/১২৮৮৬
মেদিনীপুর বিধানসভা এলাকায় সংগঠনের কর্মকাণ্ড ও এসআইআর কার্যক্রম পর্যালোচনা করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক!
শুক্রবার মেদিনীপুর বিধানসভা এলাকায় সংগঠনের কর্মকাণ্ড ও এসআইআর কার্যক্রম পর্যালোচনা করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। সকালেই তিনি পৌঁছন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর জেলা কার্যালয়ে। সেখানে তাঁকে স্বাগত জানান মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা, জেলা পরিষদের পূর্তকর্মাধ্যক্ষ নির্মল ঘোষ-সহ দলের শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গেছে, জেলা কার্যালয়ে বসেই বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) কাজ বিস্তারিত খতিয়ে দেখেন মন্ত্রী। কোন বুথে সংগঠন কতটা শক্তিশালী, কোথায় আরও
পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের বুড়িশোল গ্রামে ছুঁতে পারেনি উন্নয়নের আলো!
পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের বুড়িশোল একটি গ্রাম, যা শালবনী ব্লক এবং মেদিনীপুর সদর মহকুমার অন্তর্ভুক্ত। যেন প্রদীপের তলায় অন্ধকার । শালবনীর বুড়িশোল— জঙ্গলমহলের অন্তঃসত্ত্বা এক প্রান্তিক গ্রাম। প্রায় ৩০টি তফশিলি সম্প্রদায়ভুক্ত পরিবার বাস করেন এখানে। স্বাধীনতার এত বছর পরও গ্রামে ছুঁতে পারেনি উন্নয়নের আলো। শিক্ষার কোনো পরিকাঠামো নেই, আবাস যোজনার একটি বাড়িও মেলেনি আজ পর্যন্ত। বহু পরিবারের হাতে নেই এস সি(তফসিলি জাতি) সার্টিফিকেট ও। গ্রামের একমাত্র জলের কল
খড়্গপুরে তালবাগিচা এলাকায় SIR ফর্ম দিতে গিয়ে উধাও ভোটার!
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ৩৩ নম্বর ওয়ার্ডে। SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দিচ্ছেন BLO কর্মীরা। কিন্তু কাজ যত শেষের দিকে এগোচ্ছে, ততই বাড়ছে সমস্যা। একাধিক ভোটারকে কোনওভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না।পশ্চিম মেদিনীপুর জুড়ে এনামুরেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ চললেও বহু ভোটারকে এখনো SIR ফর্ম বিলি করা যায়নি। নির্বাচন কমিশন সূত্রে খবর—জেলা জুড়ে প্রায় ৫০০০ ভোটারের খোঁজ মেলেনি। শুধু খড়গপুর শহরেই ৮৮৭টি ফর্ম বিলি করা অসম্ভব হ
রক্তের শীতকালীন সংকট মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর সিটি কলেজ!
জরুরী ভিত্তিতে শীতকালীন রক্তের অভাব পূরণ করতে এগিয়ে এলো মেদিনীপুর সিটি কলেজে। কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এবং কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে শুক্রবার কলেজ ক্যাম্পাসে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন মেদিনীপুর সিটি কলেজের কর্ণধার অধ্যাপক প্রদীপ ঘোষ। ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে বিভিন্ন বিভাগের অধ্যাপক- অধ্যাপিকাদের ক্যাম্পে সক্রিয় অংশগ্রহণ ও উপস্থিতি দেখা যায়। এদিন শিবিরে উৎসবের মেজাজে রক্ত দেন ১৫০ ছাত্র-ছাত্রী। তার মধ্যে ছাত্র রক্তদাতা সংখ্যা ৮৭,
পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর জেলার কর্ণগড়ে রানি শিরোমণির গড়ের বিশ্রামাগার ও সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস!
মেদিনীপুর শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে, শালবনি ব্লকের নিরিবিলি কর্ণগড় আজ যেন আবার ইতিহাসের আলোয় জেগে উঠছে। এককালে এখানেই রাজত্ব করতেন ব্রিটিশ বিরোধী চুয়াড় বিদ্রোহের কিংবদন্তি বীরাঙ্গনা রানি শিরোমণি— বাংলার ইতিহাসে এক অমলিন নাম, যিনি স্বাধীনতার লড়াইয়ে নারীশক্তির অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়েছিলেন। কর্ণগড় দুর্গের প্রতিটি ইট যেন এখনো তার সেই সংগ্রামী আহ্বানের প্রতিধ্বনি শোনায়। আজ শুক্রবার ২৮শে নভেম্বর মেদিনীপুর বিধানসভার শালবনী ব্লকে সাংসদ তহবিল থেকে রাণী শিরোমণি গড়ে বিশ
পশ্চিম মেদিনীপুর
খড়্গপুর স্টেশনে অনেক বন্ধ কাউন্টার, দুর্ভোগ যাত্রীদের!
খড়্গপুর স্টেশনে অনেক বন্ধ কাউন্টার আর যেখানে বেশি যাত্রী যাতায়াত করেন সেখানে বড়জোর দু’টি কাউন্টার খোলা থাকছে। বছর চুয়াত্তরের অশোক রায় খড়্গপুরের ঝাপেটাপুরের বাসিন্দা। সুরাতে ছেলের কাছে যাবেন বলে খড়্গপুর স্টেশনের বোগদা সংলগ্ন টিকিট কাউন্টারে সংরক্ষিত আসনের টিকিট কাটতে গিয়েছিলেন। সেখানে লম্বা লাইন দেখে গেলেন বাসস্ট্যান্ড লাগোয়া স্টেশনের উত্তরদিকের টিকিট কাউন্টারে। কিন্তু সংরক্ষিত আসনের ওই টিকিট কাউন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ। অগত্যা বৃদ্ধ আবার গেলেন বোগদার দিকের কাউন্টারে। অ
রাজ্য পুলিশে বড়সড় বদল!
রাজ্য পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদল করা হল। বদলি করা হয়েছে মূলত জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদে। বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০টি জেলার পুলিশ সুপার পদে দায়িত্ব বদল করা হয়েছে। বুধবারই রাজ্য পুলিশে একযোগে ১৭৫ জন পুলিশ পদাধিকারীকে বদলি করেছিল নবান্ন। এবার জেলা পুলিশের শীর্ষপদে রদবদল করা হল। সেই পরিস্থিতিতেই স্বরাষ্ট্র দফতরের নতুন নির্দেশিকায় বদলি হল একাধিক গুরুত্বপূর্ণ জেলার পুলিশ সুপার, ডিআইজি ও ডিসি পদে থাকা
ছাব্বিশের ভোটের আগে রাজ্য পুলিশে বড়সড় বদল!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ২০২৫ সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ কার্যত ঢুকে পড়েছে ২০২৬-এর ভোটযুদ্ধে। জেলায় জেলায় রাজনৈতিক হিংসা, ধর্মীয় মেরুকরণ এবং প্রশাসনিক স্তরে দ্রুত পালাবদলের মধ্যেই নবান্ন ঘোষণা করল রাজ্য পুলিশের সর্বস্তরে বড়সড় রদবদল। পশ্চিম মেদিনীপুর জেলায় প্রশাসনিক রদবদলে বড়সড় চমক। SIR প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বদল করা হলো জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে। তাঁকে পশ্চিমবঙ্গের SS IB পদে স্থানান্তর করা হয়েছে। তার জায়গায় নতুন পু
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতা!
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের সদ্য সদ্য দায়িত্ব নিয়েছেন তপনবাবু। আর তারপরেই চন্দ্রকোনা রোড কেঁপে উঠছে। এদিন তেমনই এক ঘটনার সাক্ষী থাকলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড। চন্দ্রকোনা রোডে স্কুটি চুরি থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করল পুলিশ।সুনির্দিষ্ট তথ্যের পরিপ্রেক্ষিতে এদিন শুকদেব বিশ্বাস নামে এক যুবকের বাড়িতে হানা দেয় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ সেখানে তার বাড়িতে স্কুটি থেকে শুরু করে অভিযোগ করা
FOOTBALL
তরুণ সংঘ ব্যায়ামাগারের উদ্যোগে মহিলা ফুটবলের মহোৎসব: ৩–৪ ডিসেম্বর "জঙ্গল কন্যা কাপ"
তরুণ সংঘ ব্যায়ামাগার-এর উদ্যোগে "স্পন্দন জঙ্গল কন্যা কাপ"—দু’দিন ব্যাপী দিবা-রাত্রি মহিলা ফুটবল প্রতিযোগিতা হতে চলেছে আগামী ৩রা ও ৪ঠা ডিসেম্বর ২০২৫। মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠে আয়োজিত এই ক্রীড়া মহোৎসবকে কেন্দ্র করে শহরে উৎসবের আবহ তৈরি হয়েছে। ২৬শে নভেম্বর বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার লাইভ ফিক্সচার প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যায়ামাগারের প্রেসিডেন্ট উদয় রঞ্জন পাল, সেক্রেটারি শান্তুনু চক্রবর্তী, জয়েন্ট সেক্রেটারি নন্দলাল ভকত, বিশিষ্ট ক্রীড়া দক্ষ আশী
খড়্গপুরে ইন্দায় ফোন ও ব্যাটারির দোকানে বিধ্বংসী আগুন!
২৬শে নভেম্বর বুধবার সাত সকালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো খড়্গপুরের ইন্দায় ওটি রোডের ওপরে থাকা একটি মোবিল ও ব্যাটারির দোকানে। খবর পেয়ে ঝাপটাপুর থেকে আসা দমকল কর্মীরা অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এটি ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর দমকল বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করে।প্রত্যক্ষদর্শীদের মতে, অপ্রীতিকর কিছু ঘটেছে বলে আশঙ্কা করে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং প
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের ব্যাঙ্ক থেকে ৮ লক্ষ টাকা প্রতারণা!
২০২৪ সালে, ভারতে সাইবার জালিয়াতির পরিমাণ ছিল ২২,৮৪৫ কোটি টাকা। যা আগের বছরের থেকে ২০৬% বৃদ্ধি পেয়েছে এবং সরকার নিরাপত্তার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে।সাইবার প্রতারণা থেকে সাবধান। সাইবার অপরাধীরা মানুষকে প্রতারণা করার জন্য আরও উন্নত রিমোট অ্যাক্সেস ট্রোজান (RAT) এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ (APK) সফ্টওয়্যার ব্যবহার করছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, RAT এবং APK হল এমন সফ্টওয়্যার যা সাইবার অপরাধীদের তাদের অজান্তেই দূরবর্তীভাবে একজন ব্যক্তির ডিভাইস নিয়ন্ত্রণ