পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুরে নাট্য মেলায় নজর কাড়লো তরুণ থিয়েটারের 'লাগ ভেলকী লাগ'!
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই - জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবাসার এই অমোঘ বাণীকে হাতিয়ার করে মেদিনীপুর তরুণ থিয়েটার বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে উপস্থাপন করলো সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দলিল, নাটক 'লাগ ভেলকি লাগ'। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমীর আয়োজনে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত চার দিন ব্যাপী পঞ্চবিংশ নাট্যমেলার শেষ দিনের শেষ দর্শনে তরুণ থিয়েটার এর এই অনবদ্য উপস্থাপনা উপস্থিত দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে যায়।
ঘাটাল-দাসপুরের গান্ধী মিশনে ভারতরত্ন জয়প্রকাশ নারায়ণের জীবন ও আদর্শকে স্মরনে ও গণতন্ত্র নিয়ে বিশেষ আলোচনা সভা!
‘বন্দে মাতরম্ সুজলাং সুফলাং মলয়জশীতলাং শস্যশ্যামলাং মাতরম্’।— এই গানের সঙ্গে নাড়ির যোগ রয়েছে প্রতিটি ভারতবাসীর। আজ বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে সারা দেশে। ৭ই নভেম্বর শুক্রবার ঘাটাল-দাসপুরের গান্ধী মিশনে ভারতরত্ন জয়প্রকাশ নারায়ণের জীবন ও আদর্শকে স্মরণ করে বিশেষ আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেলদা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তুহিন দাস,নাড়াজল রাজ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা রাজশ্রী দেবনাথ,বিশিষ্ট সাহিত্যিক বিদ্যাস
খড়্গপুরের হিজলি স্টেশনে চলন্ত ট্রেনেই (পুরী-জয়নগর এক্সপ্রেস) কন্যা সন্তানের জন্ম দিলেন তরুণী!
বৃহস্পতিবার রাতের আকাশে যখন চারদিক নিস্তব্ধ, ঠিক তখনই পুরী-জয়নগর সাপ্তাহিক এক্সপ্রেসে জন্ম নিল এক নতুন জীবন। রাত প্রায় ১০টা নাগাদ, ট্রেন যখন হিজলি স্টেশনে ঢোকার মুখে— সেখানেই এক গর্ভবতী মহিলা কন্যাশিশুর জন্ম দেন। আনন্দে ভরে ওঠে গোটা কামরা। রেল সূত্রে খবর, নবজাতকের মা বিহারের দরভাঙ্গা জেলার হাতৌরি গ্রামের বাসিন্দা রানি কুমারী। তিনি ওড়িশার কটক থেকে তাঁর শ্বাশুড়ির সঙ্গে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পুরী-জয়নগর এক্সপ্রেসে (১৮৪১৯)। কিন্তু যাত্রাপথেই ঘটে যায় জীবনের এক
খড়গপুর আইআইটিতে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উদযাপিত করলো!
‘বন্দে মাতরম্ সুজলাং সুফলাং মলয়জশীতলাং শস্যশ্যামলাং মাতরম্’।— এই গানের সঙ্গে নাড়ির যোগ রয়েছে প্রতিটি ভারতবাসীর। আজ বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে সারা দেশে। আইআইটি খড়গপুরের ৭ই নভেম্বর শুক্রবার নেতাজি অডিটোরিয়ামে অত্যন্ত গর্ব এবং দেশাত্মবোধক উৎসাহের সাথে "বন্দে মাতরম" জাতীয় সঙ্গীত ১৫০ তম বার্ষিকী উদযাপন করেছে। ভারত স্বাধীনতার বহু বছর আগে থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন অধিনায়ক গানের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই মাতৃ বন্দনাগীতি।
পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর জেলার কর্ণগড়ে রানি শিরোমণির গড়ের সংস্কার!
মেদিনীপুর শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে, শালবনি ব্লকের নিরিবিলি কর্ণগড় আজ যেন আবার ইতিহাসের আলোয় জেগে উঠছে। এককালে এখানেই রাজত্ব করতেন ব্রিটিশ বিরোধী চুয়াড় বিদ্রোহের কিংবদন্তি বীরাঙ্গনা রানি শিরোমণি— বাংলার ইতিহাসে এক অমলিন নাম, যিনি স্বাধীনতার লড়াইয়ে নারীশক্তির অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়েছিলেন। কর্ণগড় দুর্গের প্রতিটি ইট যেন এখনো তার সেই সংগ্রামী আহ্বানের প্রতিধ্বনি শোনায়। দীর্ঘদিনের অবহেলা, সময়ের ক্ষয় আর প্রকৃতির আঘাতে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছিল এই
খড়্গপুরের মালঞ্চ বালাজি মন্দির পল্লী এলাকায় মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই অভিযোগ!
ভরসন্ধ্যায় এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই হলো খড়্গপুরের মালঞ্চ বালাজি মন্দির পল্লী এলাকায়। পূর্ণিমা চৌধুরী নামে মালঞ্চ বালাজি মন্দির পল্লীর বাসিন্দা এক মহিলা সন্ধ্যায় হেঁটে স্বামী দেবীপ্রসাদ চৌধুরী ও এক পড়শির সঙ্গে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে দেড়শো মিটার দূরে একটি বহুতলের সামনে সন্ধ্যা ৬টা ১০ মিনিট নাগাদ পিছন থেকে স্কুটিতে চেপে দুই যুবক আসে। পূর্ণিমা দেবীর গলা থেকে দেড় ভরি সোনার হার ছিনতাই করে দ্রুত এলাকা থেকে চম্পট দেয়। ভরসন্ধ্যায় জনবহুল এই এলাকায় ছিনতাইয়ের ঘটনায় এলাকার বা
বীথিকার উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রথম বার্ষিক অনুষ্ঠান আবৃত্তির আলোকমঞ্জরী!
আবৃত্তি শিল্পী সায়রী অধিকারী পরিচালিত মেদিনীপুরের সুপরিচিত আবৃত্তি ও শ্রুতি নাটক প্রশিক্ষণ কেন্দ্র বীথিকা'র প্রথম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তির আলোকমঞ্জরী অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের সংস্কৃতি চর্চার অন্যতম পীঠস্থান রবীন্দ্র নিলয় সভাগৃহে। অনুষ্ঠানের শুরুতে বীথিকার কলাকুশলীরা নৃত্য, সংগীত, ইংরেজি, সংস্কৃত এবং বাংলা ভাষ্যের মাধ্যমে পরমেশ্বরের কাছে সবকিছু শুভ হওয়ার প্রার্থনা জানিয়ে পরিবেশন করে "অসতো মা সদগময়"।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাদপ্রতিম সংগীতশিল্পী জয়ন্ত সাহ
শুরু হলো পশ্চিম মেদিনীপুর জেলার কর্ণগড়ে রানি শিরোমণির গড়ের ঐতিহাসিক স্থাপত্যের সংস্কার কাজ!
জোরকদমে শুরু পশ্চিম মেদিনীপুর জেলার কর্ণগড়ে রানি শিরোমণির গড়ের সংস্কার কাজ।এই কাজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। শিরোমণি গড়ে ধ্বংসস্তূপ সংস্কারের সময় মাটি সরাতে উঠে এসেছে একাধিক প্রাচীন খিলান, দেওয়ালে খোদাই মূর্তি, সিঁড়ি এবং আরও একটি মন্দিরের অন্দর। আর তা দেখেই এই স্থাপত্য ঘিরে নতুন করে আশার আলো দেখছে পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসন। আধিকারিকদের দাবি, এর ফলে সেখানে আরও বেশি পর্যটক আসবে।পশ্চিম মেদিনীপুরের জেলা রানি শিরোমণি গড়ে ঝোপ জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল পাথর ক
পশ্চিমমেদিনীপুর জেলার সবং বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ!
নিজস্ব সংবাদদাতাঃ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বলপাই অঞ্চলের সন্ন্যাসীবাড় এলাকায়। নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। মৃতের নাম দিপালী ভূঁইয়া জানা (২৩)। ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় সমগ্র এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে সন্দেহ করেন। বহু ডাকাডাকির পর কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁরা দেখেন, গৃহবধূ গলায় দড়ি দিয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সবং থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদ
খড়্গপুরে কামাক্ষা-পুরী এক্সপ্রেস থেকে ছিনতাই হওয়া সোনা ভর্তি ব্যাগ উদ্ধার, গ্রেপ্তার তিনজন!
বড় সাফল্য খড়্গপুর জিআরপি-র। চলন্ত এক্সপ্রেস ট্রেন থেকে ছিনতাই হওয়া প্রায় ১৫ লক্ষ টাকার গয়না উদ্ধার করলেন তদন্তকারী দল। গ্রেপ্তার করা হয়েছে ছিনতাইবাজ-সহ ৩ জনকে। বৃহস্পতিবার দুপুরে খড়্গপুরে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানান খড়্গপুর ডিভিশনের এসআরপি দেবশ্রী সান্যাল।সাংবাদিক বৈঠকে খড়্গপুর ডিভিশনের এসআরপি দেবশ্রী সান্যাল জানান, গত শনিবার (১ নভেম্বর) নিজের আত্মীয়দের সঙ্গে কামাক্ষা-পুরী এক্সপ্রেসে চেপে ভুবনেশ্বরে একটি পারিবারিক অনুষ্ঠান যোগ দিতে যাচ্ছিলেন দোলন দাস। ট্রেন খড়গ
বিজ্ঞান মঞ্চের বিশেষ জেলার সভা!
সংগঠনের চল্লিশ বছর উদযাপনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কাউন্সিলের বিশেষ সভা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের বার্জ টাউনের পোড়া বাংলো রোড়ে অবস্থিত জেলা দপ্তরে। সংগঠনের চল্লিশ বছর উদযাপনকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে বিজ্ঞান চেতনার প্রসারে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে সারা বছর ধরে। ইতিমধ্যে চল্লিশ বছর উদযাপনের লগো প্রকাশিত হয়েছে।লগো ডিজাইন করেছেন সংগঠনের রাজ্য কাউন্সিল সদস্য প্রদ্যুৎ কর্মকার। 'বিজ্ঞানের আলো,প্রতি ঘরে জ্বালো' এই আহ্বানকে সামনে রেখ
জার্মানির রাইন-মেইন বিশ্ববিদ্যালয়গুলির সাথে আইআইটি খড়গপুরের যুগান্তকারী সমঝোতা স্মারক স্বাক্ষর!
বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষা ক্ষেত্রে ইন্দো-জার্মান সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে আইআইটি খড়গপুর রাইন-মেইন ইউনিভার্সিটিজ (RMU) এর সাথে একটি যুগান্তকারী সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে, যা গোয়েথে ইউনিভার্সিটি ফ্রাঙ্কফুর্ট অ্যাম মেইন, জোহানেস গুটেনবার্গ ইউনিভার্সিটি মেইনজ এবং টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডার্মস্ট্যাডের সমন্বয়ে গঠিত একটি কৌশলগত বিশ্ববিদ্যালয় জোট বলে মনে করা যায়।আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তীর নেতৃত্বে একটি বিশিষ্ট প্রতিনিধিদলের উপস্থিতিতে চ
বদলি হলো পশ্চিম মেদিনীপুর জেলায় ৬ জন অফিসার ইনচার্জ (ওসি) সহ ১২ জন জন পুলিশ অফিসারেরা!
২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বদলি পশ্চিম মেদিনীপুরের একাধিক পুলিশ অফিসার। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ৬ জন অফিসার ইনচার্জ (ওসি)-সহ ১২ জন পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে। কে-কারা কোথায় বদলি? ১)ওসি বেলদা গোবর্ধন সাউ বদলি হয়ে যাচ্ছেন খড়গপুর টাউন থানায়। ২)বেলদা থানার ওসি হচ্ছেন প্রণব সেনাপতি, তিনি ছিলেন গড়বেতার ওসি। ৩)গড়বেতা থানার ওসি হচ্ছেন চঞ্চল সিংহ, তিনি সবং থানার ওসি ছিলেন সবং থানার ওসি হচ্ছেন শুভঙ্কর রায়, তিনি ছিলেন চন্দ্রকোনা থানার ওসি। ৪)চন্দ্রকোনা থানার ওসি হচ্ছেন
পশ্চিম মেদিনীপুর
খড়্গপুর শহরের জগন্নাথ মন্দিরে রাস পূর্ণিমা মহোৎসব!
খড়গপুর শহরের নিউ সেটেলমেন্ট শ্রী জগন্নাথ মন্দিরে সাড়ম্বরে পালিত হল রাস পূর্ণিমার বিশেষ পুজো অনুষ্ঠান।১লা নভেম্বর থেকে কার্তিক পূর্ণিমার এই বিশেষ অনুষ্ঠান শুরু হয়। ৩ তারিখ পর্যন্ত চলে বিভিন্ন শিল্পীর দ্বারা জগন্নাথ কথামৃত প্রবচন পাঠ। ৪ঠা নভেম্বর সন্ধি পাঁচটায় হয় কলস যাত্রা অনুষ্ঠান। ৫ই নভেম্বর রাস পূর্ণিমার দিন সকাল ছ'টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত অনুষ্ঠিত হয় হরিনাম সংকীর্তন। ঐদিন দুপুরে প্রায় বারো হাজার মানুষ প্রভু জগন্নাথ দেবের অন্নপ্রসাদ গ্রহণ করেন। এদিনের বিশেষ অতিথ
পশ্চিম মেদিনীপুর
রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন ড.স্বপ্না ঘোড়াই!
পশ্চিম মেদিনীপুরে নারী শিক্ষা প্রসারে ভারতের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম মেদিনীপুর জেলার রাজ নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে কার্য্যভার গ্রহণ করেছেন ডঃ স্বপ্না ঘোড়াই।তাঁকে জয়েন করান কলেজের গভর্নিং বডির সভাপতি তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.আশুতোষ ঘোষ।রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের(গোপ কলেজ) প্রাক্তনী ডঃ স্বপ্না ঘোড়াই ২০১৫ সালের জুলাই মাস থেকে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর রামানন্দ কলেজে অধ্যক্ষ হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব ভার পাল
খড়্গপুর শহরে ভারতীয় গণনাট্য সংঘের পথনাটক উৎসব!
ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গ শাখার ত্রয়োদশ জেলা সম্মেলন উপলক্ষে ৪ঠা নভেম্বর অনুষ্ঠিত হলো পথনাটক উৎসব। খড়্গপুর শহরে মালঞ্চ আদি পূজো কমিটির বাদল সরকার মঞ্চে এদিন নাট্যদল গুলি এসেছিল জেলার বিভিন্ন প্রান্ত থেকে। নাটকের উদ্বোধনে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব আশীষ চট্টোপাধ্যায়। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন-সরস শতকে মনসামঙ্গল কাব্য থেকে নাটকের সূত্রপাত, শ্রীচৈতন্যদেব পদব্রজে যেতে যেতে বিভিন্ন জায়গায় নাটক অনুষ্ঠিত করতেন। অনেকের ধারণা ব
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু!
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ৪ঠা নভেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের গুরুনানক হোটেল সংলগ্ন ১৬ নম্বর জাতীয় সড়কে । এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। বাইক আরোহীকে ধাক্কা মেরে পিষে দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় এক অজ্ঞাতপরিচয় গাড়ি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুকদেব বায়েন, বয়স আনুমানিক ২৪ বছর। তাঁর বাড়ি ডেবরার বাকলসা এলাকায়।জানা যায়, ওই বাইক আরোহী খড়্গপুরের দিক থেকে ডেবরার দিকে আসছিলেন। ডেবরার ওভার ব্রিজে ওঠার ঠিক আগে গুরুনানক হোটেল সংলগ্ন এলাকা
আইআইটি খড়গপুর KLD-2025-এর জমকালো উদ্বোধন ডিজিটাল লাইব্রেরি!
আইআইটি খড়গপুরের কালিদাস অডিটোরিয়ামে চতুর্থ আন্তর্জাতিক ডিজিটাল লাইব্রেরি ডিজাইনে জ্ঞান প্রকৌশল বিষয়ক সিম্পোজিয়াম (KEDLD-2025) একটি অনুপ্রেরণামূলক উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে শুরু হয়। এই অনুষ্ঠানে ভারত ও বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গ্রন্থাগার পেশাদার এবং প্রযুক্তিবিদরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ভাষণে, আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী ভবিষ্যতের ডিজিটাল লাইব্রেরি গঠনে প্রযুক্তিগত উদ্ভাবন এবং সহযোগিতামূলক গবেষণার গুরুত্বের উপর জোর দেন। ডিজিটাল লাইব্রেরি এবং জ্ঞান
ভারতীয় রেডক্রশ সোসাইটি ঘাটাল মহকুমা শাখা উদ্যোগে দুঃস্থদের ত্রাণ সামগ্রীর কর্মসূচি!
ঘাটাল মহকুমার বন্যা দুর্গতের পাশে ভারতীয় রেডক্রশ সোসাইটি ঘাটাল মহকুমা শাখা পাশে দাঁড়ার সব সময়। মঙ্গলবার ৪ঠা নভেম্বর ভারতীয় রেডক্রশ সোসাইটি ঘাটাল মহকুমা শাখা উদ্যোগে চন্দ্রকোনা-২ ব্লকের অঞ্চলের দুঃস্থদের ত্রাণ সামগ্রীর হাতে তুলে দেওয়া হয় । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় রেডক্রস সোসাইটি ঘাটাল মহকুমা শাখার সম্পাদক নারায়ণ ভাই , চন্দ্রকোনা-২ ব্লকের বি.ডি.ও উৎপল পাইক,বিধানচন্দ্র হেমরম, পঞ্চায়েত সমিতির সভাপতি আলোক ঘোষ,রেডক্রশ সোসাইটির রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহ রায়,মিলন জানা স
SIR নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের সংবাদ সম্মেলন!
নির্বাচন কমিশনের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে SIR বা Special Summary Revision of Electoral Roll প্রক্রিয়া। প্রথম দিনেই জেলার প্রতিটি ব্লক ও শহরাঞ্চলে বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটার দের হাতে তুলে দিয়েছেন ইনুমারেশন ফর্ম। পশ্চিম মেদিনীপুর জেলার নবনিযুক্ত জেলাশাসক বিজিন কৃষ্ণা মঙ্গলবার ৪ঠা নভেম্বর বিকেলে একটি সাংবাদিক বৈঠকে জানান, প্রথম দিন জেলাজুড়ে খুবই সুন্দরভাবে কাজ সম্পন্ন