মেদিনীপুরে নাট্য মেলায় নজর কাড়লো তরুণ থিয়েটারের 'লাগ ভেলকী লাগ'!
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই - জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবাসার এই অমোঘ বাণীকে হাতিয়ার করে মেদিনীপুর তরুণ থিয়েটার বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে উপস্থাপন করলো সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দলিল, নাটক 'লাগ ভেলকি লাগ'। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমীর আয়োজনে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত চার দিন ব্যাপী পঞ্চবিংশ নাট্যমেলার শেষ দিনের শেষ দর্শনে তরুণ থিয়েটার এর এই অনবদ্য উপস্থাপনা উপস্থিত দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে যায়।
নিজস্ব সংবাদদাতা : সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই - জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবাসার এই অমোঘ বাণীকে হাতিয়ার করে মেদিনীপুর তরুণ থিয়েটার বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে উপস্থাপন করলো সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দলিল, নাটক 'লাগ ভেলকি লাগ'। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমীর আয়োজনে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত চার দিন ব্যাপী পঞ্চবিংশ নাট্যমেলার শেষ দিনের শেষ দর্শনে তরুণ থিয়েটার এর এই অনবদ্য উপস্থাপনা উপস্থিত দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে যায়। এদিন ছিল নাটকের ৪৫ তম প্রদর্শন।নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাট্যকার ও নির্দেশক সুরজিৎ সেন।অনবদ্য অভিনয়ের নিদর্শন পেশ করেন দীপশিখা চক্রবর্তী, বিশ্বজিৎ কুন্ডু, অনুপম চন্দ, অভিজিৎ দে, সুমন ঘোষ, তরুণ চক্রবর্তী প্রমুখ। পাশাপাশি শুক্রবার মল্লিক চকের রাসমঞ্চ স্থিত প্রাঙ্গণে অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামী ও প্রথম মহিলা রাজনৈতিক বন্দী রানী শিরোমণির জীবনী নির্ভর বহু আলোচিত নাটক বীরাঙ্গনা রানী শিরোমণি মঞ্চস্থ করে তরুণ থিয়েটার।এটি ছিল রাতে এই নাটকের ১৯ তম প্রদর্শন।

আগামী ১৬ ই নভেম্বর কলকাতা বাটানগরে তরুণ থিয়েটার মঞ্চস্থ করবে তাদের অন্যতম জনপ্রিয় প্রযোজনা 'আত্মহত্যা মহাপাপ'। আগামী ডিসেম্বর -জানুয়ারী মাস জুড়ে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্ৰামের বিভিন্ন প্রান্তে তরুণ থিয়েটার এর ধারাবাহিক নাট্য প্রদর্শন জারি থাকবে। আগামী বছরের শুরুতেই ১৮ থেকে ২০ শে জানুয়ারী শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে তরুণ থিয়েটারের উদ্যোগে আয়োজিত হবে নাট্যোৎসব।যেখানে তরুণ থিয়েটার এর নিজস্ব প্রযোজনা ছাড়াও জনপ্রিয় বিভিন্ন গ্ৰুপ থিয়েটারের নাট্য প্রযোজনা উপস্থাপিত হবে। এই উৎসবের মূল আকর্ষণ তরুণ থিয়েটার এর নতুন নাট্য প্রযোজনা প্রেমাংশু রায় রচিত ও নির্দেশিত -নটের পাঁচালী এবং শিশু দের নিয়ে তৈরী পারভীন সুলতানা পরিচালিত- ব্যাধি। সকল দর্শক -শুভানুধ্যায়ী কে তরুণ থিয়েটার এর পক্ষ থেকে এই নাট্যোৎসব সফল করার আহ্বান জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা
মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!
মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ