Skip to content

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল ভারতীয় মহিলা দল!

বাংলাদেশ ১৩৬/৮ (২০) | ভারত ১৩৯/৫ (১৬.৫)

নিজস্ব সংবাদদাতা : মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল। চাপের ম্যাচে জয়ের ফলে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত।

বাংলাদেশের বিরুদ্ধে এই জয় ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ১৩৬ রান করে।ভারতীয় দল ১৬.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলে জয় পায়। টুর্নামেন্টের পরবর্তী পর্বে পৌঁছতে হলে শুধু নিজেদের ম্যাচ জেতাই নয়, অন্য দলগুলির ফলাফলের দিকেও নজর রাখতে হবে ভারতকে। তবে এই জয়ের পর সেমিফাইনালের আশা আরও জোরালো হল।

Latest